Archive

January 31st

গল্প: শনিবারে নাজ ম্যারেজ মিডিয়ায়

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ২:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

শনিবার সকালে ফারজানা নাজনীনের তেমন কিছু করার ছিলো না। ভারী বাইন্ডিং ফাইল দেখে দরকারী আপডেট শেষে প্রতিদিনের মতো নতুন-পুরনো ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে হয়। দেয়াল ঘড়িতে তখন সকাল দশটা দশ। এমন সময় ম্যানেজার মাসুদ চাচা চলে আসার কথা। অফিসের জানালা খুলে, পর্দা সরিয়ে, বারান্দা থেকে হাঁক দিয়ে ফারজানার জন্য চায়ের অর্ডারও দেয়ার কথা। ফারজানা তাই অপেক্ষা করে। দরজার ওপাশে দেয়ালে বড় করে ...


ভুল চর্চার দেশ

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ২:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের আয়তন আসলে কত? --- ১ লক্ষ ৪৪ হাজার বর্গ কিলোমিটার ... আরে না না ১ লক্ষ ৪৭ হাজার বর্গ কিলোমিটার। আয়তন আরো বাড়ছে কারণ বঙ্গোপসাগরে নাকি বিরাট চর জেগে উঠছে। আবার কেউ কেউ ভাবেন যে, চর/ভূমি জাগবে না কারণ বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমূদ্রের পানির গভীরতাও বাড়ছে।

এরকম নানা রকম তথ্যে চারপাশ ভরপুর। আমরা দিনকে দিন এতে অভ্যস্থ হয়ে উঠছি। কিন্তু কেউ কি ভাবে না যে বর্গকিলোমিটার হল ক্ষেত্রফ...


নোঙর তোল তোল

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ নোঙ্গর তোল তোল
শিল্পীঃ সমবেত সংগীত (ক্লোজ-আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশের শিল্পীরা)
সুরকারঃ সমর দাশ (মূল সুরকার)
গীতিকারঃ নাইম গওহর

নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল।।

হাওয়ার বুকে নৌকা এবার
জোয়ারে ভাসিয়ে দাও
শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও।।
সম্মুখে এবার দৃষ্টি তোমার পেছনের কথা ভোল।।
নোঙর তোল তোল সময় যে হোল হোল,
নোঙর তোল তোল।।

দূর দিগন্তে সূর্য রথে
দৃ...


নেতের তুয়া'র গানটা।

পরিবর্তনশীল এর ছবি
লিখেছেন পরিবর্তনশীল (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাজ্যের নাম সুখময়ীতাল। দেয়ালে বাঁধানো ছবির দিকে চট করে একবার তাকিয়ে বুঝে নেয়া যায়- বাঁধানো ছবির মানুষটি ক্যামেরাতে সত্যিকারের সুখী মুখ নিয়ে তাকিয়েছে কিনা। সুখময়ীতাল রাজ্যের পানে একবার চেয়ে দেখলেই বুঝা যায়- রাজ্যের নামটি কত সত্যি! চারদিকে শুধু সুখ আর সুখ! সেই সুখকে ঘিরে সুর আর তালেরা খেলা করে।
সকাল বেলা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দলবেঁধে পাঠশালায় যাবার বেলায় যে ছন্দের শুরু - বি...


অভয়ারণ্যে অশ্লীল কনসার্ট

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১২:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

২০০১ সালের অক্টোবরের ৮ তারিখ -- ইউএনএইচসিআরের এক বন্ধুর ফরোয়ার্ড করা একটি ইমেইল পেলাম। জানতে পেলাম, কাবুলে ইউএনএইচসিআরের জাপানীজ যে টিমটি ছিলো, তার প্রধান মিস চিবা পদত্যাগ করেছেন। ফরোয়ার্ড করা মেইলটি ছিলো মিস চিবার লেখা মেইল।

তার আগেই ছয় তারিখ থেকেই তালিবান নিধনের নামে আফগানিস্তানের আকাশ বাতাসে ছুটে বেড়াচ্ছে অসংখ্যা মৃত্যদূত -- ক্লাস্টার বোমা। মিস চিবার মেইলে জানতে পারলাম ...


আদমচরিত ০১৪

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১১:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[গল্পখানি বেশক পুরাতন। আন্ডাবাচ্চা লইয়া প্রবল বিপাকে আছি। জরুরি অবস্থা কাটিলে আবারও নতুন গল্প প্রসব করিবো। মঙ্গলকামনান্তে,
ভবদীয়
মুখফোড়।]

১.
আদমের হঠাৎ‍ নিদ্রা ভাঙিয়া গেল গরমে৷ গায়ে জবজব ঘাম৷ পাশের খাটে শায়িতা ঈভ৷ বেলাল্লা স্ত্রীলোক, গায়ে বেশবাসের ঠিকঠাক নাই, নিঃশ্বাসের তালে তালে তাহার স্ফূরিত বক্ষ উঠিতেছে নামিতেছে৷ আদম মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া গুনগুনাইয়া, তোমার বুকের ফুল...


শুভ জন্মদিন রণদীপম বসু !

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১১:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে ৩১ শে জানুয়ারি আমাদের প্রিয় সচল রণদীপম বসুর জন্মদিন ।

রণদার সাথে আমার পরিচয় প্রথমে সচলায়তনেই । প্রথমদিকে, যখন দুজনেই অতিথি ছিলাম, একজন আরেকজনের ব্লগে টুকটাক মন্তব্য করতাম । মাঝে মাঝে মন্তব্য গুলো একটু বেশি বেশি হয়ে যেত, বয়সের দোষ আর কি । অন্তত আমার তাই ধারনা ছিল ।

এর কিছুদিন পর রণদা শুরু করলেন তার ইয়োগা সিরিজ । আমার কাছে খটকা লাগল - ব্যাপার কি, এত ভারী জিনিসের পিছে লাগল কেন ? ...


হঠাৎ করে বাংলাদেশ

অমিত আহমেদ এর ছবি
লিখেছেন অমিত আহমেদ (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ৯:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানের প্রেক্ষাপট একটু জানাই। ১৯৯৭ সাল। বিশ্বকাপ ক্রিকেট তখন এক বিশাল ব্যাপার আমাদের জন্য। ওয়ানডে স্ট্যাটাস পাইনি, টেস্ট তো দূরের কথা। আইসিসি ট্রফিতেও সুবিধা করতে পারি না। জিম্বাবুয়ের কাছে বরাবর হেরে যাই। তখন এক অসম্ভব ঘটনা ঘটে গেলো। কেনিয়াকে হারিয়ে আমরা আইসিসি ট্রফি জিতে গেলাম। সারা বাংলাদেশ বদলে গেলো। রাস্তার মোড়ে মোড়ে রঙ খেলা। ট্রাক ভর্তি করে লাল-সবুজ পতাকা নিয়ে তরুন-তরু...


সরস্বতী

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ৩:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দিনের আলোয় ভরিয়ে দিও
আমার রাতের কালো
অন্ধকারের আসন তলে
সাঁঝের প্রদীপ জ্বালো।
রক্তরাঙা সিঁদুর তোমার,
শুভ্র হাতের শাঁখা,
আসনখানি জড়িয়ে আছে
হংসরাজের পাখা!
পূজোর গানে, আমার প্রাণে
জ্ঞানের সুধা ঢালো
অন্ধকারের আসনতলে
সাঁঝের প্রদীপ জ্বালো!!


বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষারূপ

শাহ্ আসাদুজ্জামান এর ছবি
লিখেছেন শাহ্ আসাদুজ্জামান [অতিথি] (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগের পোস্টে যে চর্চার কথা বলে কথা শুরু করেছিলাম, গুরুগম্ভীর তত্বালোচনার তলে সেটা হারিয়ে গেছে মনে হয়। পোস্টের নামে সাম্প্রদায়িকতার গন্ধ থাকাটাও একটা কারণ।

বলছিলাম, চলুন আমরা নিজ নিজ অঞ্চলের ভাষার ক্রিয়ারূপগুলো বলি। আমি সিলটীর কিছু রূপ বলেছিলাম। চাটগাইয়ার সাথে আমার নৈকট্য আছে বলে সেটাও বলতে পারি। কিন্তু অন্যান্য অঞ্চলের ভাষাগুলো, মানে চাটগাইয়া ভাষায় "বই...