আশ্চর্য কথা! প্রোফাইল-পাতার পরিসংখ্যান বলছে, এটি সচলায়তনে আমার শততম পোস্ট!
আমি নিজেই হতবাক! যে আমি লেখালেখি থেকে নিজেকে সম্পূর্ণ বিযুক্ত রেখেছিলাম দীর্ঘ কয়েক বছর, সেই আমি কিনা এক বছর চার মাসে সেঞ্চুরি করে ফেললাম! অথচ সচলায়তনের দেখা না পেলে আর আদৌ কখনও লেখা হতো কি না, সন্দেহ হয়।
চিত্রকর-প্রেমিক
মজে আছি প্রেমে বহুদিন হলো - প্রেমিক আমার আঁকিয়ে,
তবে সে পুরুষ নয় - এমন এ...
আমি খুব দেশপ্রেমিক মানুষ কিনা, আমি জানি না। দেশপ্রেমিক মানুষেরা দেশের চরম দুঃসময়েও স্বপ্ন দেখেন। আমি তাদের মত স্বপ্ন দেখতে পারি না। যেকোন পরিস্থিতিতে আমার মধ্যে শঙ্কা কাজ করে...এটা বুঝি হবে না, ওটা বুঝি হবে না, কারণ, দেশটার নাম বাংলাদেশ।
থাকি বিদেশে, দেশকে মিস করি প্রতিনিয়ত। এই মিস করা নিয়েও আমি দ্বিধাগ্রস্থ। এটাকি আসলেই দেশকে মিস করা, নাকি মা-বাবার আদর মিস করা, মার হাতের রান্না...
ছেলেটার মন বড় নরম। কাউকে না বলতে পারে না। তাই মাঝে মধ্যে রুমে উঁকি দিলে দেখা যায়- মনিটরে কয়েক পদের মেসেঞ্জার চালু রয়েছে আর লাল নীল বাতি জ্বলছে তো জ্বলছেই। কাঁধের একপাশ দিয়ে কায়দা করে ধরে রাখা মোবাইলটা তার কাজ করে যাচ্ছে। মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় তখন নোটপ্যাডে কয়েকটা লাইন লিখে ফ্যালে- আর কিভাবে যেন সেই লাইনগুলা ছন্দে বাঁধা পড়ে যায়।
আজ সেই ছেলেটার জন্মদিন! ছন্দ যার হাতে যেন না চাইলে...
.দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম অফিসের বরাত দিয়ে জানাচ্ছে, শনিবার চট্টগ্রামে জামায়াত নেতার সঙ্গে একই মঞ্চে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় উঠে এসেছেন চট্টগ্রাম-১০ (পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের সাংসদ ও চট্টগ্রাম চেম্বার সভাপতি এম এ লতিফ।
জামায়াত নেতা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শামসুদ্দি...
এ্যাই, খোলা চিঠি সুন্দরের কাছে পাচ্ছিনা, তুমি দেখেছো ? না, কই না কই রাখো তুমি- ছেলে ,ভাতিজা আছে সেটা তোমার খেয়াল থাকে না। বকবক করছি আর খুঁজছি। পাওয়া গেল একসময় ছেলের বইয়ের মাঝখানে । আনিসুল হক এর কবিতা ওর খুব পছন্দ। -তুই কি আমার দুঃখ হ’বি ? / এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল / রুক্ষ চুলে পথের ধুলো / চোখের নিচে কালো ছায়া / সেইখানে তুই রাত-বিরেতে স্পর্শ দিবি / তুই কি আমার দুঃখ হ’বি ? অথবা আমার কবিতার...
গানঃ মোদের গরব ,মোদের আশা
শিল্পীঃ ??
সুরকার ও গীতিকারঃ অতুলপ্রসাদ সেন
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
মা গো তোমার কোলে, তোমার বোলে কতই শান্তি ভালবাসা!
কী যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।।
আ মরি বাংলা ভাষা!
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা।।
আ মরি বাংলা ভাষা!
বাজিয়ে রবি ত...
সে অনেককাল আগের কথা। সে আমার ছেলেবেলার কথা। আমরা বছরে একবার করে বেড়াতে বেরুতাম। আমরা তখন সিলেটে থাকতাম। বেড়াতে যেতাম কখনও ঢাকা, কখনও চিটাগাং। তবে বেশির ভাগই ঢাকা যাওয়া হত, বড়কাকা ঢাকায় থাকতেন, তাঁর বাসায়। বেড়াতে যাওয়ার বেশ কিছুদিন আগে থেকে আব্বা ট্রেনের টিকেট কেটে এনে আম্মাকে সব বিস্তারিত বলতেন, যা শুনতাম তার থেকে আমার কানে দুটো শব্দ শুধু আটকাত, এয়ার কন্ডিশন্ড আর রিজার্ভেশন। প...
সে আমায় জানে
সে জানে, কোন জলে আমি স্বাচ্ছন্দে সাঁতার কাটি
কোন্ পথের ধুলোয় আমি হাঁটতে পারি খালি পায়ে
তাই ভরা চৈত্রের ফাঁটা জমি সে ভিজিয়ে রাখে মেঘে
সে জানে কী করে আমায় ভালোবাসতে হয়
সমুদ্রের দুলুনির মতো ঘুম পারাণিয়া গল্পে
গভীর রাতের মতো দীর্ঘ উপন্যাসের বর্ণনায়
মহাকাব্যিক উপমায়, সে ভালোবাসে
আমি তখন, কেবলই বেজে যাই, শুধুই বেজে যাই
পিলু কাহরবা মিশ্র খাম্বাজ কিংবা শুধুই ভৈঁরো-তে।
...
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ
--------------------------------
সুর: সলিল চৌধুরী
আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
আমাদের শান্তি-সুখ করতে চায় লুঠতরাজ
জোটবাধো তৈরি হও যুদ্ধ নয় তোল আওয়াজ
তোল আওয়াজ তোল আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ।।
সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্রতীক
উদ্ধত শ্বাস ফ্যালে হিংস্রতার সরিসৃপ (আ.....)
এই যে বিংশ শতাব্দী গুলিতে ছিন্ন-ভিন্ন আজ
তোল আওয়াজ - তোল আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়...
গীতিকারঃ ?
সুরকারঃ খান আতাউর রহমান
শিল্পীঃ ?
হায় রে আমার মন মাতানো দেশ
হায় রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না?
তোরে এত ভালোবাসি তবু পরান ভরে না।
যখন তোর ঐ গাঁয়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে
হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে ঐ পুকুরে
নয়ন পাখি দিশা হারায়
প্রজাপতির পাখায় পাখায়
তাদের কথা মনে ধরে না।
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না?
তোরে এত ভালোবাসি তবু প...