Archive

January 26th

রাজা দুষ্মন্তের কালাকাল-বিহার

অনিশ্চিত এর ছবি
লিখেছেন অনিশ্চিত [অতিথি] (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

কী মনে করিয়া রাজা দুষ্মন্ত একা একা শিকারে বাহির হইলেন কেউ বুঝিতে পারিলো না। এমনকি তিনি কোনো উষ্ট্র, অশ্ব কিংবা নিদেনপক্ষে খচ্চরও লইলেন না। সবাই বলিতে লাগিলো- দেশে শকুন্তলার অভাব পড়িয়াছে, তাই রাজা অভাবমোচনে শিকারে বাহির হইয়াছেন।

দুই.

পথিমধ্যে বিরান প্রান্তরে একা অশ্বত্থ বৃক্ষ দেখিয়া রাজা কিছুকাল থামিলেন। বিশ্রাম লইবেন কিনা ভাবিতে ভাবিতেই বৃক্ষতলে আঁচলখানি সাজাইয়া বসিলেন...


কবিতার দৃশ্যান্তর, অন্তর্ভেদি দিগন্তের বিস্তার

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ৮:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবিতার দৃশ্যান্তর, অন্তর্ভেদি দিগন্তের বিস্তার
ফকির ইলিয়াস
-------------------------------------------------------
প্রতিটি দৃশ্যের অন্তরালে থাকে আরেকটি দৃশ্য। একজন চিত্রীর চিত্রকর্ম সবসময় সবকিছু স্পষ্ট করে বলতে পারে না হয়তোবা। কিন্তু চিত্রশিল্পী তার মগ্নচেতনার রূপায়ণ করে যান তুলির আঁচড়ে। আর্ট গ্যালারিতে তার সেই চিত্রকর্ম প্রদর্শিত হয়। নীরব দর্শকরা দেখে যান। কোনও কোনও রেখাদৃশ্য দর্শকের মনে ছায়াপাত করে...


আমার প্রতিবাদের ভাষা

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ৮:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ আমার প্রতিবাদের ভাষা
শিল্পীঃ সমবেত সঙ্গীত
সুরকার ও গীতিকারঃ সলিল চৌধুরী

আমার প্রতিবাদের ভাষা
আমার প্রতিরোধের আগুন
দ্বিগুণ জ্বলে যেন
দ্বিগুন দারুণ প্রতিশোধে

করে চূর্ণ ছিন্ন-ভিন্ন
শত ষড়যন্ত্রের জাল যেন
আনে মুক্তির আলো আনে
আনে লক্ষ শত প্রাণে।
শত লক্ষ কোটি প্রানে।

আমার প্রতি নিঃশ্বাসের বিষে
বিশ্বের বঞ্চনার ভাষা
দারুণ বিস্ফোরণ যেন
ধ্বংসের গর্জনে হানে।

যত বিপ্লব ...


সেদিন আর কতদূরে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ৮:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ সেদিন আর কতদূরে
শিল্পীঃ সমবেত
কথা ও সুর: সলিল চৌধুরী

সেদিন আর কতদুরে,
যখন প্রাণের সৌরভে
সবার গৌরবে ভরে
রবে এই দেশ ধন ধান্যে
শিক্ষায় জ্ঞানে-মান্যে
আনন্দেরও গানে গানে সুরে।।

(গামা পাধাপা, পা, সা, পা, ধা,
গামাপাধাপা, পা.......নি...........
নির্সার্রের্গার্রে. র্রে.........র্সানিধানি
পাধানির্সা র্সা..র্সা......নিধা.....)

কত না দিন কত রঙীন
কত না যে স্বপন করে বপন
ফিরে চলে গেছে কত না জন,হায়
সেই স্বপন ...


January 25th

এ কি অপরুপ রুপে মা তোমায়

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ৪:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ এ কি অপরুপ রুপে মা তোমায়
শিল্পীঃ খাইরুল আনাম শাকিল
সুরকার ও গীতিকারঃ কাজী নজরুল ইসলাম

এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি।।
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,
আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল'য়ে অশনি।।

কেতকি-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা,
পথে অবিরল ছিটাইয়া জ...


আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ৪:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
শিল্পীঃ আব্দুল আলীম
সুরকার ও গীতিকারঃ আব্দুল লতিফ

আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে রে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?

আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে?

দোয়েল কোয়েল কুটুম্ব পাখি বন-বাদাড়ে যায় রে ডাকি,
আছ...


লরেঞ্জো বার্নিনি ২

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ২:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্যানারোমা সিটি ট্যুর মানে গাড়ীতে করে শহর ঘুরে আসা, মোটামুটি চার/পাঁচ ঘন্টার ট্রিপ থাকে, মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু যায়গায় ঘুরে দেখার বিরতি দেয়া হয়। সাধারণ পর্যটকদের কাছে অনাকর্ষনীয় কিছু জিনিষ শুধুমাত্র জানালা দিয়ে দেখিয়ে আর বিবরন শুনিয়ে পার করা হয়। রোমে এরকম একটা প্যানারোমা সিটি ট্যুর নিয়েছিলাম। সেদিন সকালে যাত্রার শুরুতে ছিলো টেভরী ফাউন্টেইন, এই ফাউন্টেইনের কথা আগে জান...


হা ঈশ্বর

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ১২:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

যদি সত্যিই তুমি আমার কথা শুনতে পাও,
ওদের বাগান তুমি ফুল শূন্য করে দাও দয়া করে,
ওরা ফুল টিপে মেরে ফেলে।

আর কোন বাবা যেন ওদের সংসারে না আসে।
আর কেউ যেন মা, ভাই কিংবা বোন না হয় কারও।

ওদের ঘরে তুমি আর কোন শিশুর জন্ম দিও না, প্লিজ।
তুমি কি দেখতে পাচ্ছো না যে,
ওরা শিশুদের গুলি করে মেরে ফেলে!

---------------------------


রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ১০:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো
সুরকারঃ আলাউদ্দিন আলী

রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো
সাম্পান মাঝির গানে মন ভরালো
রূপের মধু সুরের জাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে।।

ও সেই রোদের আলোয় শিশির ছুঁয়ে
এ কোন খুশির কথা যায় শুনিয়ে
একটু দোলা দিয়ে এই বাতাসে
মগ্ন করে রাখে কার আবেশে
রূপের মধু সুরের জাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে।।

ও সেই ফুলের হাসি মাঠের বুকে
সবুজ আশায়...


নিউইয়র্কের বাঙ্গালী রেস্টুরেন্ট গুলো - ৩/৩

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ৮:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(আগের পর্বের পর)

জ্যাকসন হাইটসের 73 থেকে 74 স্ট্রীটে অবস্থিত বাংলাদেশী দোকানগুলি নিউইয়র্ককে বাংলাদেশীদের কাছে একটা বিশেষ মহিমা দিয়েছে। 74th স্ট্রীটে ঢুকলে আপনি আবিষ্কার করবেন যে অদৃশ্য স্টারগেইট জাতীয় কোন গেইট পার হয়ে আমেরিকার নিউইয়র্ক থেকে হঠাৎ ঢাকার ফার্মগেটে পৌছে গেছেন। লোকেরা জটলা করে বাংলায় আড্ডা দিচ্ছে। রাস্তা ঘাট বাংলাদেশের মতই সংর্কীণ আর নোংরা। দো...