ক্রেসিডা এর ব্লগ

ছবিব্লগ : আমি কাঁদতে আসিনি; ফাঁসির দাবি নিয়ে এসেছি ....

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শনি, ০৯/০২/২০১৩ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি কাঁদতে আসিনি; ফাঁসির দাবি নিয়ে এসেছি ....

[img]SAM_2257[/img]

সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই:-


উইক পয়েন্ট

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: বুধ, ২৪/১০/২০১২ - ৫:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

উইক পয়েন্ট
------------------

শুরুতে তুমি আপনিতেই ছিলে, আমি
স্রেফ তুমি দিয়েই শুরু করেছিলাম;

তারপর বাকি আট-দশটা সম্পর্কের মতো
প্রিয় গান, প্রিয় ফুল, টুকে নেয়া সেলফোন নাম্বার
আর বাড়িতে কটা মাথা তা গুনে নেয়া -
মানে স্বাভাবিক আলাপচারিতা ;

এরপর একদিন হঠাৎ করে তুমি জানতে চাইলেঃ
"আচ্ছা, তোমার ভালোলাগা গুলো কি কি?"
আমি ঠিক বুঝিনি, তাই তুমি বল্লে, ইয়ে.. মানে
তোমার উইক পয়েন্ট ..


অপেক্ষা

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: বুধ, ০৩/১০/২০১২ - ৮:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অপেক্ষা
-----------

জানালা দিয়ে যতটা দেখা যায় -

ড্রেসিং টেবিলের পাশে রাখা
একপাতা টিপের মতো

রাতের আকাশ জোড়া কিছু নক্ষত্র;

আর একটু দূরে তোমার জানালা আড়াল করে
মুঠি মুঠি শিমুল ফুল; তার ফাঁক গলে

জানালার পর্দায় নকশা করা প্রজাপতি -

অপেক্ষায় থাকি;

কখন দমকা হাওয়া এসে উড়িয়ে দেবে আড়াল, দেখা যাবে
তোমার কাঁধ বেয়ে কোমরে নামা

একটা পূর্নদৈঘ্যের রাত্রি;


ফাটল

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শুক্র, ২৮/০৯/২০১২ - ৯:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফাটল
-------------

"as the sky contained my garden,
I opened my door"

রোদ নেমে আসে; বিকেলের লিলির পাঁপড়িতে
বাতাস দোলে

ব্যালকনিতে বিয়ারের ক্যান,
ব্যালকনিতে রক্তের দাগ,

ক্যানের অগ্রভাগে ঢুকে যাওয়া আঙ্গুল টনটন করে ব্যাথায়

একটা মুখ ভাবি -

আমার শেভ করা গালে একটা হাত; গাল ঘসে ঘসে
চিবুকে এসে থামে

ক্যানভাসের বাড়িয়ে দেয়া হাতে ফুঁটে ওঠে মিলিত অবয়ব
স্তনের ভাঁজে তিল


মূলতঃ আমি একটা আকাশের কথা বলছি

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৪/০৭/২০১২ - ১১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মূলতঃ আমি একটা আকাশের কথা বলছি
--------------------------------------------

চকচকে মেঝেতে চৌকোনা রোদ্দুর;
মূলতঃ আমি একটা আকাশের কথা বলছি
যেটা জানালাপ্রসূত,

তার পাশে বাসি সর জমা চায়ের কাপে
কিছু মৃত পিঁপড়ে;

একটু দূরে বইয়ের তাক, কিছু গোছানো বই; আর
ধুলো জমা বিষাদমনস্ক শোপিসের কলোনী;

মূলতঃ আমি তোমর জন্মদিনের কথা বলছি;

অথবা তোমর ফিরে আসার সম্ভাবনার কথা ভেবে


আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শুক্র, ২০/০৭/২০১২ - ২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় হুমায়ূন আহমেদ,

আপনাকে নিয়ে এরকম ভাবে লিখতে হবে কখনো ভাবিনি। মৃত্যু তো খুবই একটা স্বভাবিক ব‌্যাপার, এমনি করে সবাই যাবে। তবুও কেউ চলে যাবে একদিন জেনেও আমরা প্রস্তুত থাকি না। অথবা আমরা এটা সচেতন ভাবে ভাবতে চাই না। তাই খুব অপ্রস্তুত অবস্থায় আপনাকে স্মরন করা যাদুকর।


যেসব গল্প কেউ জানে না-১

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শুক্র, ২৯/০৬/২০১২ - ৬:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

যেসব গল্প কেউ জানে না-১
------------------------------------


সুবর্নরেখা

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: সোম, ২৫/০৬/২০১২ - ৯:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুবর্নরেখা
--------------

শূন্যতার গল্প বলি;

কান পেতে শোন গ্লাসে শব্দ হয়ে গড়িয়ে যায়
তরল জোহান্সবার্গের

উপচে পড়া মেঘ গ্লাসের কাঁচ বেয়ে বেয়ে
সিরামিক বাটি
ঝাঁঝালো চানাচুর,

এবং গোলাপি নখ;

জল না হোক, যতটুকু মেঘ ঠোঁটের কার্নিশে
আমার শূন্য গ্লাসে ঢেলে দাও -

বৃষ্টির গান শোনাই।


হ্যাংওভার

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শনি, ২৩/০৬/২০১২ - ৯:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হ্যাংওভার
---------------------

কালো প্যান্ট
সাদা শার্ট
ম্যাচিং টাই
রিমলেস গ্লাস
আলোর সারপ্লাস

"I walked into a cocktail party..."

মানে একটি চিড়িয়াখানা
পুশি ক্যাট, টমি ডগ
ম্যাচিং কাপল
কাপল ম্যাচিং,
মিস্টার সেন, মিসেস ইসলাম
সাদা হাত
কালো হাত
মাল্টিকালার হাত

সব আলিঙ্গন বদ্ধ এবং একাকী

"I ate a sandwich of pure meat; an
Enormous sandwich of human flesh"


বিক্ষিপ্ত কবি-তা (তালগোল)

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিক্ষিপ্ত কবি-তা (তালগোল)
-----------------------------------

(১)

একদিন রকে বসে বেজে ওঠে ঠোঁটের শিস!
হৃদয় আর এখানকার দূরত্ব শুধুই কি শব্দ নয়?

(২)

একটি কবিতার জন্যে সে কি দীর্ঘ প্রতিক্ষা,
আমি বসে থাকি অনন্তকাল আঙ্গুলে কলম চেপে
একটি রূপকও ধরা পড়েনি স্বর্গ ভ্রমন শেষে!
সাদা পাতা
          কবিতার খাতা