আলোকচিত্র

জার্নি টু বালিয়াটি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৯/০৩/২০১৩ - ১০:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেশ কিছুদিন ধরেই ক্যামেরাটা বেকার ঘরে পড়ে ছিলো । না না কারনেই আর বের হওয়া হচ্ছিলো না । ভালো করে খেয়াল করে দেখলাম, আমার দলে এমন আমি একাই না.... অনেক ভাই বেরাদারও আছে । কি আর করা..... সুদীপ্ত দা'র কাছে আর্জি পেশ করলাম, একটা ফটোওয়াকের কল করেন । দাদাও রাজি হয়ে গেলেন..... বলেই দিলেন গ্রুপের পক্ষ থেকে একটা ফটোওয়াকের ব্যবস্থা করাই যেতে পারে । দেঁতো হাসি


ছবিব্লগ : আমি কাঁদতে আসিনি; ফাঁসির দাবি নিয়ে এসেছি ....

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শনি, ০৯/০২/২০১৩ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি কাঁদতে আসিনি; ফাঁসির দাবি নিয়ে এসেছি ....

[img]SAM_2257[/img]

সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই:-


আমি ঢাকা শহরে আছি নাকি ক্যামেরা শহরে আছি !!!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৭/১২/২০১২ - ১১:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

৬-১২-১২ তারিখে কিঞ্চিৎ ছবি তুলিবার বাসনা লইয়া শাহবাগ এলাকায় গিয়াছিলুম। কিন্তু গিয়া পুরাই টাসকি…. হায় হায় ইহা আমি কোথায় আসিলুম !! এক বৎসর পূর্বেও তো এইখানকার অবস্থা এইরূপ ছিলো না। আমি কাহাদের ছবি তুলিব ?


ভেঙ্গে মোর ঘরের চাবি...০০২

জোহরা ফেরদৌসী এর ছবি
লিখেছেন জোহরা ফেরদৌসী (তারিখ: শনি, ২৪/১১/২০১২ - ৩:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাতাসে শীতের গন্ধ । প্রকৃতিতে রংয়ের উৎসব শেষ করে পাতাদের ঝরে পড়াও শেষ । বাদামী রংয়ের শুকনো পাতা মাড়িয়ে বাড়ি ফেরার পথে কোথা থেকে ভেসে এল অনেক দিন আগের এই রকম শীতের কোন ইউক্যালিপটাসের শুকনো পাতার গন্ধ...নজরুলের সমাধির পাশে লাইব্রেরীর গেইটে লাল রঙ্গা বাস থেকে নেমে কলা ভবন পর্যন্ত হেঁটে আসতে আসতে মাটি থেকে কুড়িয়ে নিতাম ইউক্যালিপটাসের শুকনো পাতা । একটু ছিড়লেই সেই পাতা থেকে বের হ’ত অদ্ভুত এক সৌরভ...কোথা হতে ভেসে এলো ফেলে আসা দিনের গায়ে লেগে থাকা সেই সৌরভ...আর তার হাত ধরে চলে এল বন্ধুর মত বন্ধুদের স্মৃতিরা...


সাদা-কালো

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০১/০৮/২০১২ - ১০:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক্যামেরা হাতে এসেছে খুব বেশীদিন হয় নি। মাত্র কয়েক মাস। তাও যদি ধুমছে ছবি তুলতে পারতাম, তাহলেও দুঃখ থাকতো না। (উন্নত প্রজাতীর অলস হলে যা হয় আর কি দেঁতো হাসি :D ) । তারপরেও মাঝে মাঝে ক্যামেরা হাতে নিয়ে বের হই। যেহেতু ছবি তোলার জন্য তেমন সময় পাই না ..... তাই ছবি তোলার প্রধান বিষয় হিসেবে বেছে নিয়েছি 'দৈনন্দিন জীবন'-কেই। চলতে ফিরতে চোখের সামনে যা পাই সেটাই তোলার চেষ্টা করি।


চড়ক উৎসবে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৭/০৪/২০১২ - ৪:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

[আগেই বলে নেই, ছবিগুলো সবার জন্য নয়। দূর্বল চিত্তের যে কারোর না দেখাই ভালো]


স্টিভ ম্যাককারির আলোকচিত্র প্রদর্শনী

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: সোম, ০৮/০৮/২০১১ - ২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গোটা দেয়াল জুড়ে একটাই ছবি, তাতে একটাই মুখ- সমুদ্রের অতল গভীর থেকে উঠে আসা তরঙ্গের বেলাভূমিতে আছড়ে পড়ার আগমুহূর্তের তুঙ্গস্পর্শী ঢেউয়ের বিষণ্ণ সবুজ বর্ণ থৈ থৈ করছে চোখের তারায়, ছিন্ন বিবর্ণ লাল ওড়নায় ঘেরা মুখখানা যেন ঘুমন্ত আগ্নেয়গিরি- ভাবলেশহীন, কিন্তু যে কোন সময় ফুসে উঠতে পারে অন্তদহনের তীব্র ক্রোধে। এ এক যুদ্ধবিধবস্ত দেশের মর্মস্পর্শী পারিপার্শ্বিকতার শিকার এক কিশোরীর মুখ, ১৯৮৪ সালে পা


| কালের স্মৃতিচিহ্ন | ঢাকা: আহসান মঞ্জিল |

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ৩১/০৭/২০১১ - ১০:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:


ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসেবে আহসান মঞ্জিলের (Ahsan Manzil) নাম শোনেন নি এমন শিক্ষিত বাঙালি খুঁজে পাওয়া ভার। বুড়িগঙ্গার তীর ঘেষে দক্ষিণমুখী হয়ে দাঁড়ানো আগুনে লালরঙা এই অসাধারণ কারুকার্যময় অট্টালিকা কেবল অমূল্য স্থাপত্য হিসেবেই নয়, ঢাকা নগরের অতীত ইতিহাস ও তৎকালীন জীবনযাত্রায়ও রেখেছে ব্যাপক প্রভাব। উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের দ্বিতীয় দশক পর্যন্ত ঢাকায় তো বটেই, গোটা পূর্ববঙ্গেও প্রভাব বিস্তার করেছিলো আহসান মঞ্জিল। স্থানীয়ভাবে ঢাকাবাসীদের কাছে এর পরিচয় নবাববাড়ি নামে। অর্থাৎ এটা শুধু মঞ্জিল নয়, নবাব পরিবারের আভিজাত্য, বৈভব ও প্রভাবের প্রতীক এই অট্টালিকা। পাশাপাশি দুটো বিশাল দ্বিতল ভবনের পূর্ব পাশের ভবনে ছিলো নবাব পরিবারের বাস এবং পশ্চিম পাশেরটি ছিলো দরবার হল।


ব্রাত্যজনের ভিটে

ফাহিম হাসান এর ছবি
লিখেছেন ফাহিম হাসান (তারিখ: শনি, ৩০/০৪/২০১১ - ১২:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধন নয় মান নয় এতটুকু বাসা, করেছিনু আশা - রবীন্দ্রনাথ ঠাকুর।

[justify]বসতবাড়ির প্রতি এই আশা সার্বজনীন। তা মানুষ-ই হোক আর পশুপাখি। বাড়ি তো কেবল আশ্রয় নয়, জীবনযাপনের অনুষঙ্গও বটে। বাড়ির সৌকর্যে রুচির প্রকাশ, নির্মাণে প্রতিভার। বাবুই পাখির মত ওস্তাদ কারিগর, মৌমছির মত স্থপতি বিস্ময়ের উদ্রেক করে। কিন্তু নির্মাণশৈলীতে যারা অপটু? আলোকচিত্রে আজকে তাদের কথাই বলবো।


ফটোশপ টিউটোরিয়াল: পার্ট ওয়ান

ফাহিম হাসান এর ছবি
লিখেছেন ফাহিম হাসান (তারিখ: মঙ্গল, ২২/০৩/২০১১ - ৮:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভার্সিটিতে ভর্তি হওয়ামাত্র টের পেলাম হাত খরচের টাকায় আর কুলাচ্ছে না। আম্মার কাছে চাইতেও লজ্জা লাগে। এ্যাত্ত বড় ধামড়া ছেলে মায়ের কাছে বিড়ি ফোঁকার টাকা চাই ক্যাম্নে!