ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

সচল হওয়ার অনুভূতি


লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ১৯:৩৪)
ক্যাটেগরী: |

হটমেইল অ্যাড্রেস দিয়ে ফেইসবুকে রেজিস্টার করেছিলাম। তাই প্রতিদিনই অন্তত খান পঁচিশেক বা তারও বেশি মেইল এসে জমা হয় হটমেইলে। সবই প্রায় ফেইসবুক থেকে আসে। "হট অর নট", "ফানওয়াল", "আর ইউ ইন্টারেস্টেড?" জাতীয় মেইল সব। প্রতিদিনই একবার করে চেক করি, তারপরও মাঝে মাঝে দুএকদিন হয়ত মিস হয়ে যায়। সবচেয়ে নিয়মিত অবশ্য অফিসিয়াল মেইল অ্যাকাউন্ট চেক করা হয়, এরপর ইয়াহু! আর হটমেইল।

আজ সকালে হটমেইল অ্যাকাউন্টে ঢুকতেই একটু চমকে উঠলাম। সচল প্রকাশ থেকে একটা মেইল এসেছে দেখলাম। আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার ব্যাপারে। ফেইসবুক থেকে আসা মেইলের জঞ্জাল সরিয়ে ওপেন করলাম সচল প্রকাশের মেইলটা। সঙ্গে সঙ্গে রিপ্লাইও করে দিলাম।

অবশেষে বিকালে এল প্রতীক্ষিত সেই মেইল। কিভাবে অ্যাক্টিভেট করতে হবে সেইসব নিয়মকানুন দিয়ে একটা মেইল, সাথে কিছু লিংক। অফিস শেষ হওয়ার মিনিট দশেক আগে নির্দেশিত লিংক অনুসরণ করে সচল হয়ে গেলাম!

অনুভূতিটা আসলে ঠিক বোঝানোর মত না। এক বন্ধু বলেছিল যে, "বেশি বেশি লিখবা, তাইলে তাড়াতাড়ি অ্যাক্টিভেট হইতে পারবা"! কিন্তু আমি আমার স্বাভাবিক চেষ্টাই করে গেছি সবসময়। সচলায়তনই আমার প্রথম এবং একমাত্র ব্লগ সাইট। আমি অন্য কোন ব্লগ সাইটে ঢুকিনি কখনো, লেখালেখি তো দূরে থাক। তাই সচল হয়ে খুবই ভালো লাগছিল। এ অনেকটা পছন্দের কোনকিছু আপন করে পাওয়ার মতো অনুভূতি! সত্যিই অসাধারণ!

যদিও চেক করেছি আজ, মেইলটা এসেছিল পহেলা বৈশাখের ঠিক আগের দিন। আর কাল রাতে পেলাম সচলায়তনের অনুগল্প সংকলন। সূচীপত্রে নিজের নাম দেখেও ঠিক যেন বিশ্বাস হচ্ছিল না। আসলে পুরোপুরি অপ্রত্যাশিত একটা ব্যাপার। লেখালেখিটা ঠিক আমার সাথে যায়না, বিশেষ করে অনুগল্প তো নয়ই। সত্যি কথা বলতে সচলায়তনেই শুরু।

আমার এমএসএন মেসেঞ্জারের নিকে শখ করে সম্প্রতি লিখেছিলাম, "হোক শুভ সূচনা, শুভ হোক সব শুভ বাসনা"। কথাটা সত্যি করে দেবার জন্য সচলায়তনকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। তারচেয়েও বেশি ধন্যবাদ আমাকে জীবনের সর্বশ্রেষ্ঠ বৈশাখী উপহার দেবার জন্য।

সচলায়তন, তোমার প্রতি আমি কৃতজ্ঞ।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: বুধ, ২০০৮-০৪-১৬ ১৯:৩৪)
উদ্ধৃতি | অতন্দ্র প্রহরী এর ব্লগ | ৫২টি মন্তব্য | ৩৩২বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, অতন্দ্র প্রহরী. Sachalayatan.com can not be held responsible.

লিংকন এর ছবি
১ | লিংকন (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৪-১৬ ১৯:৪৩

আপনার সাথে আমার একটা মিল আছে দেখা যায়। আমিও সচলায়তন দিয়েই কমিউনিটি ব্লগীং শুরু করেছিলাম। অতিদ্রুত সচল হয়ে গেলেন বলে অভিনন্দন রইলো...

রায়হান আবীর
===========================
আজ সেই দিন যেদিন অনেক রাতে সন্ধ্যা...


অতন্দ্র প্রহরী এর ছবি
১.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:১৪

ধন্যবাদ। হাসি


স্বপ্নাহত এর ছবি
২ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-১৬ ১৯:৫১

আমার মেইলটা আমি দেখসিলাম কোন একটা বিশ্রি টু দি পাওয়ার ইনফিনিটি ল্যাব ক্লাস করে দুপুরের দিকে রুমে আসার পরে।সেন্ডার এর ঠিকানায় সচলের এড্রেসটা দেখেও প্রথমে বুঝতে পারিনাই যে এইটা একটিভেশন এর জন্য পাঠানো হইসে।নর্মালি সাইন আউট করে বের হইসি।হঠাৎ করে মনে হল আরে!! সচলায়তন না কিসের জানি মেইল দেখলাম একটা।তারপর আবার সাইন ইন করে আবার মেইলটা চেক করে দেখি কাহিনি আসলে কি।
অনুভূতিটা আসলেই অসাধারণ।কেমন অসাধারণ সেটা আপনারই এখন আমার চে ভাল বোঝার কথা দেঁতো হাসি

সচল হবার জন্য অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


অতন্দ্র প্রহরী এর ছবি
২.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:২৮

ধন্যবাদ। আসলেই অসাধারণ অনুভূতি! বোঝানোর মত না! হাসি


ধুসর গোধূলি এর ছবি
৩ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৪-১৬ ১৯:৫৮

- সীমান্তের অতন্ত্র প্রহরী- ওরফে বিডিআর- ওরফে মামুন- ওরফে সচল, আপনাকে অভিনন্দন।

সচলে সজাগ থাকুন, সরব থাকুন।
_________________________________
<সযতনে বেখেয়াল>


অতন্দ্র প্রহরী এর ছবি
৩.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৩১

থেংকু গোধূলি ভাই! হাসি


বিপ্লব রহমান এর ছবি
৩.২ | বিপ্লব রহমান | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১২:৩৫

উদ্ধৃতি
- সীমান্তের অতন্ত্র প্রহরী- ওরফে বিডিআর- ওরফে মামুন- ওরফে সচল, আপনাকে অভিনন্দন।

হুমম। ...এখন তো বন্দুকেরই যুগ। তবে 'কানা মামুন' হইতে সাবধান! চোখ টিপি
অভিনন্দন হে!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


শিক্ষানবিস এর ছবি
৪ | শিক্ষানবিস | বুধ, ২০০৮-০৪-১৬ ২০:০৬

অভিনন্দন। এখন থেকে আরও বেশী বেশী ব্লগ পাবো নিশ্চয়ই।


অতন্দ্র প্রহরী এর ছবি
৪.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৩৪

ধন্যবাদ। চেষ্টা তো করবই আরো নিয়মিত হওয়ার। প্রতিদিন কমপক্ষে একবার করে সচলায়তনে না ঢুকলে ভালো লাগে না। হাসি


১০

পরিবর্তনশীল এর ছবি
৫ | পরিবর্তনশীল | বুধ, ২০০৮-০৪-১৬ ২০:৩০

মিয়া...সচলায়তন না থাকলে যে ক্যাম্নে বাঁইচা থাকতাম!
আপনারে সচল দেইখা আনন্দে নাচতে ইচ্ছা করতাসে।
অভিনন্দন টু দি পাওয়ার ইনফিনিটি।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


১১

স্বপ্নাহত এর ছবি
৫.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-১৬ ২০:৪০

মহিব নাচতেসে এই দৃশ্য কল্পনা করে আমারই তো নাচতে ইচ্ছা করতেসে!!

খাড়া,আগেই শুরু করিস না।আমি রুমে আইতাসি।তারপর রুপবানের লগে লগে আমরাও নাচি দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


১২

অতন্দ্র প্রহরী এর ছবি
৫.২ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৩৬

হাহাহা। আফসোস, তোমার নাচটা সামনে থেকে দেখতে পারলাম না! মন খারাপ


১৩

অতন্দ্র প্রহরী এর ছবি
৫.৩ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৩৯

ধন্যবাদ টু দি পাওয়ার ইনফিনিটি! খাইছে


১৪

সুমন চৌধুরী এর ছবি
৬ | সুমন চৌধুরী | বুধ, ২০০৮-০৪-১৬ ২০:৩৬

স্বাগতম্ আপনাকে।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ


১৫

অতন্দ্র প্রহরী এর ছবি
৬.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৩৭

ধন্যবাদ সুমন ভাই।


১৬

অলৌকিক হাসান এর ছবি
৭ | অলৌকিক হাসান | বুধ, ২০০৮-০৪-১৬ ২০:৪০

আসল ঘটনা তো জানেন না।

আমি যে পরিমাণ তেল দিছি মডুদের আপনারে সচল করার জন্য সেইটা লিখলে তো সচলের পাতার পর পাতা শেষ হইয়া যাইব।

আরো বেশি কইরা লিখতে থাকেন।


১৭

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৭.১ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৪-১৬ ২৩:৫০

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ভাই, ক্যামনে তেল দিতে হয় মডুদের, একটু খুইলা বলেন। আমার খুবই ইচ্ছা, জনৈক "বেক্কল ছড়াকার" সচল হোক।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত


১৮

হিমু এর ছবি
৭.২ | হিমু | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০০:৩৭

... আমিও চামে শিখে রাখি ত্যালানোর কায়দাটা। কখন কাজে লেগে যায় বলা যায় না।


হাঁটুপানির জলদস্যু


১৯

মাহবুব লীলেন এর ছবি
৭.২.১ | মাহবুব লীলেন | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১৫:৪৭

শরিষার তেলের সাথে একটু মরিচের গুঁড়া মাখিয়ে ঘাপটি মেরে বসে থাকবেন
তারপর যখন মডুরাম লুঙ্গি পরে হাঁটবে তখন দৌড়ে গিয়ে তার দু্ই পা জড়িয়ে ধরে নিচ থেকে তেল মাখানো শুরু করবেন। আর বলবে- উঠলাম কিন্তু। উপরের দিকে উঠলাম....

আর যদি কোনো মডুনি হয় তাহলে অপেক্ষা করবেন কখন শাড়ি পরে রাস্তায় বের হয়। বের হলেই দৌড়ে গিয়ে পায়ে জড়িয়ে ধরে বলবেন- দুনিয়ার সবাই কিন্তু এখন দেখবে আমি আপনেরে তেল দিতাছি। তা শুরু করুম..............?

০২

আশা করি কাজ হয়ে যাবে। না হলে যোগাযোগ কইরেন


২০

অতন্দ্র প্রহরী এর ছবি
৭.৩ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৪৪

হাহাহা। এইটা তো আসলেই জানতাম না। আসলেই আপনি অলৌকিক এক কান্ড ঘটায়া ফেলছেন! চোখ টিপি তা ভাইজান, তেলের দাম কমতেছে নাকি! খাইছে

লিখব। তারচেয়ে অবশ্য বেশি পড়ার ইচ্ছা। আপনাদের লেখা পড়তে খুব ভাল লাগে। (এইটা কিন্তু তেলের প্রতিদান না!) দেঁতো হাসি


২১

খেকশিয়াল এর ছবি
৮ | খেকশিয়াল | বুধ, ২০০৮-০৪-১৬ ২২:১৮

অভিনন্দন ! রইল বাকি বেক্কল ছড়াকার ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


২২

অতন্দ্র প্রহরী এর ছবি
৮.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৫১

ধন্যবাদ হাসি


২৩

সুলতানা পারভীন শিমুল এর ছবি
৯ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৪-১৬ ২২:৩০

আপনাকে অভিনন্দন !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


২৪

অতন্দ্র প্রহরী এর ছবি
৯.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৫৩

এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসি


২৫

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১০ | আনোয়ার সাদাত শিমুল | বুধ, ২০০৮-০৪-১৬ ২২:৪৪

অভিনন্দন!


২৬

অতন্দ্র প্রহরী এর ছবি
১০.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৫৭

ধন্যবাদ শিমুল ভাই হাসি


২৭

দ্রোহী এর ছবি
১১ | দ্রোহী | বুধ, ২০০৮-০৪-১৬ ২২:৪৬

অভিনন্দন। হাত খুলে লিখতে থাকুন (কে যেন বলতো এই কথা!)।


কি মাঝি? ডরাইলা?


২৮

অতন্দ্র প্রহরী এর ছবি
১১.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১০:০০

ধন্যবাদ। সবার এমন উষ্ণ অভিনন্দনে আমি আসলেই ...(কি বলব বুঝতে পারছি না!) হাসি


২৯

জাহিদ হোসেন এর ছবি
১২ | জাহিদ হোসেন | বুধ, ২০০৮-০৪-১৬ ২৩:১৪

নিদ্রাহীন গার্ড সাহেব, স্বাগতম আপনাকে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।


৩০

অতন্দ্র প্রহরী এর ছবি
১২.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১০:০২

ধন্যবাদ হাসি


৩১

আরিফ জেবতিক এর ছবি
১৩ | আরিফ জেবতিক | বুধ, ২০০৮-০৪-১৬ ২৩:২০

স্বাগতম সচল পরিবারের কনিষ্টতম সদস্যকে ।
ঝড় তুলে লিখতে থাকুন ।


৩২

অতন্দ্র প্রহরী এর ছবি
১৩.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১০:০৪

ধন্যবাদ আরিফ ভাই হাসি
ঝড় না তুললেও ইলশে গুড়ি বৃষ্টি নামানোর আশা তো আছেই! খাইছে


৩৩

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৪ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০০:১৪

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍স্বাগতম। লিখতে থাকুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত


৩৪

অতন্দ্র প্রহরী এর ছবি
১৪.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১০:০৭

ধন্যবাদ সন্ন্যাসী'দা হাসি


৩৫

হিমু এর ছবি
১৫ | হিমু | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০০:৩৮

অতন্দ্র প্রহরীর কাছ থেকে সুস্বাদু সব লেখার প্রত্যাশায় রইলাম।


হাঁটুপানির জলদস্যু


৩৬

অতন্দ্র প্রহরী এর ছবি
১৫.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১০:১০

হাসি


৩৭

অমিত আহমেদ এর ছবি
১৬ | অমিত আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৪:৪১

স্বাগতম... খোশ আমদেদ... ইয়াল্লা ইয়াল্লা...
ধাপাকে পোস্ট দিতে থাকেন এখন।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল


৩৮

অতন্দ্র প্রহরী এর ছবি
১৬.১ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১০:১৩

ধন্যবাদ অমিত ভাই হাসি


৩৯

গৌতম এর ছবি
১৭ | গৌতম | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৮:৫৬

স্বাগতম। লেখালেখির প্রবল স্রোত আশা করছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক


৪০

মাহবুব লীলেন এর ছবি
১৮ | মাহবুব লীলেন | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:১০

সচলে কাউকে স্বাগত জানানো তাকে অভিনন্দন নাকি অভিশাপ সেটা নিয়ে আমার এখন যথেষ্ট সন্দেহ আছে
সচল না হলেই বোধহয় ভালো ছিল

এখন দেখেন না এই সচল আপনার কতটা টাইম খায়
আপনাকে আশপাশ থেকে কতটা গালি খাওয়ায়

কিন্তু যখন এসেই পড়েছেন তখন তো আর বলতে পারি না- যান
কষ্টমস্ট করেও একটা পিড়ি এগিয়ে দিয়ে বলতে হয়- বসেন বসেন। এসে খুবই ভালো করেছেন


৪১

দিগন্ত এর ছবি
১৮.১ | দিগন্ত | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৫৫

দারুণ বলেছেন ...


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


৪২

অতন্দ্র প্রহরী এর ছবি
১৮.২ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১০:১৯

মাহবুব ভাই, বেশ বলেছেন! দেঁতো হাসি


৪৩

নুরুজ্জামান মানিক এর ছবি
১৯ | নুরুজ্জামান মানিক | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ০৯:৩৬

যা বলার বলে দিয়েছেন মাহবুব লীলেন ভাই।


৪৪

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
২০ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১০:২৫

স্বাগতম রনি ...

লেখা শুরু কর ... রেডি গেট সেট গো ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


৪৫

শেখ জলিল এর ছবি
২১ | শেখ জলিল | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১০:২৮

অভিনন্দন অতন্দ্র প্রহরী।
..এবার জমবে লিখা, সচল হবে আরও সচল।


৪৬

আহমেদুর রশীদ এর ছবি
২২ | আহমেদুর রশীদ | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১১:৫৩

অভিনন্দন।
পিড়িতে বসলেও সিটবেল্টটা বেঁধে রাখবেন।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৪৭

মৃদুল আহমেদ এর ছবি
২৩ | মৃদুল আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১৩:০৯

অভিনন্দন! আমরা এক ব্যাচেই আছি বস!

ৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎ
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


৪৮

কনফুসিয়াস এর ছবি
২৪ | কনফুসিয়াস | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১৩:২৮

স্বাগতম,
দমাদম লেখা নামাতে থাকুন।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


৪৯

নজমুল আলবাব এর ছবি
২৫ | নজমুল আলবাব | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১৩:৩৮

৫০

অতিথি লেখক এর ছবি
২৬ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৪-১৭ ১৬:১৬

আমি আজ অতিথি হয়ে প্রথম ব্লগ লিখলাম। কিন্তু কোথাও তো আমাকে ই-মেইল এড্রেস দিতে হয়নি! তাহলে আমি কিভাবে সচল হব? কবেই বা হব??


৫১

অতন্দ্র প্রহরী এর ছবি
২৬.১ | অতন্দ্র প্রহরী | সোম, ২০০৮-০৪-২১ ১৪:৪৯

আপনি আপনার যে কোন লেখার শেষে আপনার ব্লগ নাম এবং ইমেইল অ্যাড্রেসটা দিয়েন। কারণ সচল না হওয়া পর্যন্ত তো সবাই অতিথি লেখক। তাই আপনার নাম আর ইমেইল অ্যাড্রেসটা দিলে বুঝতে পারা যাবে যে এটা আপনার লেখা। নিয়মিত লিখে যান, একসময় আপনিও পেয়ে যাবেন সচল হওয়ার গৌরব!


৫২

অতন্দ্র প্রহরী এর ছবি
২৭ | অতন্দ্র প্রহরী | সোম, ২০০৮-০৪-২১ ১৫:২৮

শেখ জলিল, আহমেদুর রশীদ, মৃদুল আহমেদ, কনফুসিয়াস, নজমুল আলবাব ... সকল ভাইজানকে আমার আন্তরিক ধন্যবাদ। সবার উষ্ণ অভ্যর্থনায় আমি বাকরূদ্ধ!


নতুন মন্তব্য করুন