অনুবাদ

জাহানারার ডাইরি - প্রথম পর্ব

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: সোম, ১০/০৯/২০১২ - ১:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডিসেম্বর ১, ১৬২৭
দাক্ষিণাত্যের নিজামশাহী এলাকা

আমার পিতার চার স্ত্রী, কিন্তু যাকে তিনি সবচাইতে ভালোবাসেন আমি সেই আরজুমান্দ বানু বেগমের কন্যা। আমি নিজেও বেগম, রাজকন্যা। আমার নাম জাহানারা, খুররমের কন্যা, সম্রাট জাহাঙ্গীরের পৌত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মোগল শাসক আকবরের প্রপৌত্রী, বাবুরের প্র-প্র-প্রপৌত্রী।

আমার রয়েছে পায়ের আঙুলের মত বড় হীরে আর গুবরে পোকার আকারের চুনিপাথর। রয়েছে সাঁইত্রিশ চাকরনফর আর আটটি বিশেষভাবে প্রশিক্ষিত হাতি শুধুমাত্র আমারই সেবা করার জন্য। আমার যা নেই তা হল স্বাধীনতা। আমরা সকলেই আটকঃ আমার মাতা, পিতা, ছোট ভাইয়েরা আর ছোট বোনটি। সোনার ঝালর দেয়া তাঁবুতে পান্নাখচিত পাত্রে আমরা পান করি অথচ আমরা নিছকই বন্দী।


পশুখামার (দুই), মূল: জর্জ অরওয়েল, অনুবাদ: তীরন্দাজ

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: শুক্র, ০৭/০৯/২০১২ - ১১:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বন্ধুরা, আমাদের জীবনের এই অসহনীয় অবস্থার জন্যে একমাত্র এই মানুষ-প্রাণীদের একচ্ছত্র আধিপত্যই দায়ী। এদের দুর করতে পারলেই তোমাদের নিজস্ব পরিশ্রমের ফসল তোমাদেরই। এক রাতের মাঝে আমরা স্বাধীন ও সম্পদশালী হতে পারি। কী করতে হবে আমাদের?


পশুখামার (এক), মূল: জর্জ অরওয়েল, অনুবাদ: তীরন্দাজ

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ০৫/০৯/২০১২ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অতিরিক্ত মদ টেনে বেশ মাতাল খামার মালিক জোনস। মুরগীর খোঁয়াড়ের দরজাটি বন্ধ করলেও হুড়কোটি আটকাতে ভুলে যায়। কাজ শেষ করে আলোর বৃত্ত নাচাতে নাচাতে হারিকেন হাতে উঠোন পার হয়ে পেছনের দরজার সামনে জুতোটি খুলে ঘরে ঢোকে। ভাড়ার ঘর থেকে বিয়ার গ্লাসটি শেষবারের মতো পূর্ণ করে সিঁড়ি বেয়ে উঠে শোবার ঘরে। ততক্ষণে বিছানায় গভীর শান্তিতে নাক ডাকায় তার বৌ।


সিলেটী লস্কর - ২

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: সোম, ০৩/০৯/২০১২ - ১:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(প্রথম পর্বের পর)

ষাটের দশকে মুক্তবাজার অর্থনীতি বিশ্বময় ছড়িয়ে যাবার ফলে ব্রিটেনে ভারতীয় খাবার জনপ্রিয় হবার পথ আরো সুগম হয়। একদিকে দেখা গেল এশিয়াতে নতুন সৃষ্ট কিছু দেশে প্রচুর পরিমাণ গরীব মানুষের যেকোন উপায়ে টাকা রোজগারের ধান্দা... তারা কাজের পরিবেশ, কঘন্টা খাটতে হবে, গতর খাটাতে হবে কিনা ইত্যাদি উপেক্ষা করে টাকা কামাতেই উৎসুক ছিল। এর সাথে যুক্ত হল ব্রিটেনের শিল্পখাতের সম্প্রসারন, তাদের প্রচুর লেবার দরকার ছিল। ১৯৫৬ থেকে ১৯৫৮ এর মাঝে ব্রিটেনের ইমিগ্রেশন আইনে পরিবর্তন আনা হয়। বাংলাদেশীরা এর ফলে ব্রিটিশ পাসপোর্টের জন্যে আবেদন করতে পারল, আর ইউকে তে প্রতিষ্ঠিত লোকেদের তাদের পরিবারকে উড়িয়ে আনার অনুমতি মিলল।


সিলেটী লস্কর - ১

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: বিষ্যুদ, ৩০/০৮/২০১২ - ১০:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্রিটেন ও আমেরিকায় পয়লা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোলে সিলেটীরা। সিলেট ছোট জেলা, মুসলিমপ্রধান। জঙ্গলে ঘেরা, চা উৎপাদনের উপযোগী ছোট টিলায় ভরা জায়গা সিলেট, উত্তরপূর্বে আসাম। মোগল আমলে আওরঙ্গজেব লক্ষ্য করেন “সিলেট প্রদেশে, যা কিনা সুবা বাংলার অন্তর্ভুক্ত, রেওয়াজ ছিল পরিবারের কয়টি ছেলেকে খোজা বানিয়ে গভর্নরের কাছে ভেট পাঠানো হত খাজনার বদলে”। ইংরেজ আমলে সিলেট বিখ্যাত ছিল সুমিষ্ট কমলালেবুর জন্যে, কিন্তু রান্নাবান্নায় এদের তেমন তেলেসমাতির খবর পাওয়া যায়না। একটি খাবার নজর কেড়ে নেবার মত, তা হল পচানো পুঁটি মাছ।


আ স্ট্রেনজার ইন মাই ওন কান্ট্রি ইস্ট পাকিস্তান, ১৯৬৯-১৯৭১ মেজর জেনারেল (অবঃ) খাদিম হুসেইন রাজা -- ৪র্থ পর্ব

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বুধ, ২৯/০৮/২০১২ - ১০:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

৪র্থ পর্ব
৭০ এর নির্বাচনের ভূমিকা

১৯৬৯ সালের অক্টোবর মাসের মাঝামাঝিতে আমি মেজর জেনারেল মুজাফফরউদ্দীন এর স্থলাভিষিক্ত হবার জন্য ঢাকায় রওনা হলাম। আমার এই নতুন পদের সাথে আমাকে সমগ্র পূর্ব পাকিস্তান অঞ্চলের দায়িত্বও গ্রহণ করতে হবে।


রক্তে আঙুরলতা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি
লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: মঙ্গল, ২৮/০৮/২০১২ - ৩:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফ্রান্সের সীমান্ত ঘেঁষে ইতালীর উত্তর-পশ্চিমের প্রদেশ কুনিও। এই প্রদেশে লাঙ্গে পর্বতমালার পাদদেশের একটি গ্রাম সান্তো স্তেফানো বেলবো। লাঙ্গে পর্বতের উপরে এক কালে দেবতাদের প্রধান - আকাশ আর বজ্রের দেবতা জুপিটারের মন্দির বানানো হয়েছিল। জুপিটারের পূজারীরা স্বধর্ম ত্যাগ করলে মন্দিরের ধ্বংসাবশেষের উপর গড়ে ওঠে বেনেডিক্টাইন কনভেন্ট। সান্তো স্তেফানো বেলবো’র মানুষ নিজেদের ধর্ম পরিবর্তন করলেও মূল পেশার পরিবর্তন করেননি। প্রাচীন কাল থেকে লাঙ্গে পর্বতমালা অঞ্চল আঙুর চাষ আর আঙুরের রস থেকে বানানো মদের জন্য বিখ্যাত। এখানকার স্পার্কলিং হোয়াইট ওয়াইন ‘মোসকাতো দো আস্‌তি’ পানরসিকদের পছন্দের পানীয়।


মোগলাই খানাদানা - শেষ পর্ব

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: রবি, ০৫/০৮/২০১২ - ১১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

(প্রথম পর্বের পর)

মোগল সম্রাটদের মধ্যে তৃতীয় আকবরেরই প্রথম হিন্দুস্তান পছন্দ হয়। পিতামহ বাবুরের মত তিনি ভারতের আদব লেহাজ কায়দা কানুন দেখে নাক সিটকে ছ্যা ছ্যা করেননি, হারানো মধ্য এশিয়ার ফেলে আসা ঘরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলার বদলে তিনি সুগঠিত মোগল হিন্দুস্তান গড়ার দিকে মন দেন। এই করতে গিয়ে তিনি বাপদাদার পলিসি বদলে দিতে থাকেন। প্রচুর হিন্দু মন্ত্রীমিনিস্টার দরবারে আনা হল, বাবুর হুমায়ুনের আমলে যত ছিল তার প্রায় কয়েকগুণ। ধর্মীয় বৈষম্যমূলক জিজিয়া কর বাতিল করা হল, রাজস্থান হাতড়ে যে সব হিন্দু বউ তিনি ধরে এনেছিলেন তাদের হারেমে নিজস্ব কোয়ার্টারে দেবদেবী পূজা করার অনুমতি মিলল। মাঝে মাঝে তিনি তাদের সাথে দিওয়ালিও উদযাপন করতেন।