Archive

May 18th, 2009

কী চমৎকার দেখা গেল !! ......................

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: সোম, ১৮/০৫/২০০৯ - ৩:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক বন্ধুর কাছ থেকে পাওয়া ছবিগুলো। কে তুলেছে জানিনা। ছবিগুলো এতই মজার যে পোস্টানোর লোভ সামলাতে পারলাম না। ফটোগ্রাফির মান নিয়ে প্রশ্ন না করাই বাঞ্ছনীয় হাসি

ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্লগে ঢুকুন। ছবি দেখতে ব্ল...


বৈঠক ১: সারনাথের বারান্দার নকশা

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: সোম, ১৮/০৫/২০০৯ - ২:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সারনাথ ব্যানার্জির নাম শুনি কোনো একটা পত্রিকায়, তাঁর প্রথম বই করিডোর-এর প্রকাশ প্রসঙ্গে, ২০০৪ সালে। দেশে কমিকস প্রকাশিত হলেও যাকে বলে গ্রাফিক নভেল, তার অস্তিত্ব ছিলো বলে জানতাম না। কমিকস জিনিসটা একান্তই শিশুকিশোরপাঠ্য, আর এই বস্তুটা বড়োদের জন্য, শুধু বিষয়েই নয়, অনেক ক্ষেত্রে আঙ্গিকেও, কাজেই ছবির পর ছবি সাজিয়ে তরতর করে গল্পের খেয়া বাইয়ে নিয়ে যাওয়ার তাগিদ এখানে কম। আজ ...


চোখ

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: সোম, ১৮/০৫/২০০৯ - ১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

'আহারে! কি লক্ষ্মী আছিলো মাইয়াটা..'
আক্ষেপ করে উঠলেন বুড়ো হরিপদ। তার বয়সের কোন গাছ পাথর নেই। তার সমবয়সীও কেউ নেই। শেষ ছিলেন একমাত্র রফিক সাহেব, তবে তার বয়স 'কাছাকাছি' বললেও অনেক ভুল হবে। তাকে ছেলের মতই জানতেন হরিপদ। তাই রফিক সাহেবের ষাটোর্ধ স্ত্রী, আকলিমা বেগমের মৃত্যুতে তাঁর এই আক্ষেপে বাইরের সবাই চমকে উঠলেও গ্রামের সব স্বাভাবিকই ছিল।
'কালকেও তো দেখলাম.. এক গাদা আন্ডাবাচ্চা নিয়া...


জবা

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: সোম, ১৮/০৫/২০০৯ - ১:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জবা ফুলের বিজ্ঞানসম্মত নাম Hibiscus rosa-sinensis, একে চায়না রোস বা চৈনিক গোলাপও বলা হয়। ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের চিরহরিৎ পুষ্পল গুল্ম, পূর্ব এশিয়ায় সুপরিচিত এর ফুল। ফুল নানা রঙের হয়, যেমন লাল, হলুদ, গোলাপি, সাদা ও মিশ্রিত, তবে লাল রঙের ফুলই সবচেয়ে সুলভ। বড়ো মাপের পাঁচ পাপড়ির ফুল ছাড়াও দ্বিস্তরে পাপড়ি থাকতে পারে। কলি ঘন্টাকার বা পাইপ আকৃতি, কোনো কোনো প্রজাতিতে প্রস্ফূটিত ফ...


রঙ্গন

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: সোম, ১৮/০৫/২০০৯ - ১:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রঙ্গন ফুলের অনেকগুলি বিজ্ঞানসম্মত নাম, প্রজাতির বৈচিত্রের কারণে, Ixora coccinea, I. lutea, I. rosea, I. singapurensis ইত্যাদি। ট্রপিকাল অঞ্চলের চিরহরিৎ গুল্ম। ফুল নানা রঙের হয়, যেমন লাল, হলুদ, গোলাপি, তবে লাল রঙের ফুলই সবচেয়ে সুলভ। শাখাগ্রে থোকা থোকা ফুল হয়, সরু বৃন্তাগ্রে চারটি করে পাপড়ি থাকে। ফুলে হাল্কা মিষ্টি গন্ধ আছে, এবং মধু থাকায় পতঙ্গের আনাগোনা দেখা যায়। ফুল মূলত গ্রীষ্মকালে ফোটে।

বড়ো বড়ো ডি...


অ্যালামন্ডা

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: সোম, ১৮/০৫/২০০৯ - ১২:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অ্যালামন্ডা ফুলের বিজ্ঞানসম্মত নাম Allamanda cathartica, এবং প্রচলিত নাম ইয়েলো বেল, গোল্ডেন ট্রাম্পেট, বাটারকাপ ফুল। কাষ্ঠল চিরহরিৎ গুল্মেপাঁচ থেকে সাড়ে সাত সেন্টিমিটার ব্যাসের ঘন্টাকৃতি ফুল হয়, উজ্জ্বল হলুদ রঙের। সাদা, গোলাপি, কমলা ইত্যাদি রঙের ফুলও দেখা যায়।

গাছের দৈর্ঘ্য দু মিটার অবধি হতে পারে। পাতা বল্লমাকার, তীক্ষ্ণাগ্র, গাঢ় সবুজ রঙের ও তেলতেলে। চড়া রোদ গাছের পক্ষে ভালো। ডাল...


ঋতুপ্রবাহ

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ১১:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ অকারণে ছুঁয়ে যাচ্ছে ভয়--রাত্রিজ্বর
আমি তাতে বিবর্ণ ঘাসেদের প্রকারে ছড়িয়ে দিচ্ছি অবসাদ

ফলে ক্লোজশট--দীর্ঘরাত্রি
তাতে খলবল করে উঠে আসছে নিদ্রাভয়-ঋতুপ্রবাহ

বর্ষাযাপনের নামে আমি তাই বার-বার ছুঁয়ে ফেলছি জল

না ছুঁয়ে দিলে জল কি তবে বরফের মতই স্থির--নির্বোধ!


গল্প > মাজিদ মুনওয়ারের এক সকাল ( শেষ পর্ব ) <

ইমরুল কায়েস এর ছবি
লিখেছেন ইমরুল কায়েস (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ১১:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম পর্ব এখানে

{এক বন্ধুর কনভোকেশন পার্টিতে গিয়েছিলাম এনএসইউতে। চব্বিশ ঘন্টার থ্রেশোল্ডটা অতিক্রম হয়েছে, পেরিয়ে গেছে আরো কয়েকটা ঘন্টা । দুঃখিত।}
----------------------------------------------------------------
শ্রোতাদের কাছ থেকে মুসলমানদের নামটা তিনি আরো কয়েকবার শুনবেন যতক্ষণ পর্যন্ত না চারদিক ' মুসলমান ' শব্দে প্রকম্পিত হয়ে ওঠে। এরপর তিনি গলার স্বর দ্বিগুন বাড়িয়ে বলবেন, ' হ্যাঁ, এ জমিন মুসলম...


অংক, ভাষা, ধানক্ষেত, চেষ্টা

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৯:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

অংকের সাথে ধানক্ষেতের সম্পর্ক কি, অথবা, সেভাবে দেখলে, ভাষারই বা সম্পর্ক কি?

আছে রে ভাই, আছে। গবেষকদের মতে ভাষার গতি আর সিস্টেমের সাথে অংক ভাল লাগার (এবং ভাল করার) ভাল সম্পর্ক আছে।

যেমন ধরেন, যদি আপনাকে একটা নাম্বার সিকোয়েন্স দেই বাংলায়, ইংরেজিতে, ম্যান্ডারিনে এবং আরবীতে, সেগুলো ভাষার উচ্চারন গতি অনুযায়ী (মানুষ মনে মনেও উচ্চারন করে পড়ে - একটু দ্রুত যদিও) মনে রাখতে সময়ের তারতম্য হবে...


আলো আঁধারির কয়েক ছবি (শিক্ষার্থী ব্লগ)

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৯:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেন যেন আঁধারের ছবি তুলতে আমার ভালো লাগে। নতুন কেনা ক্যামেরাটা (Sony H50) হাতে নিয়ে তাই আঁধারের কয়েকটা শট তুললাম সবার আগে।

অটোমেটিক মোডে ছবি তোলা আনাড়ীর কাজ বলে প্রথমে ম্যানুয়ালে চেষ্টা করেছি। কিন্তু পারলাম না। হাতের কাঁপাকাঁপিতে একটাও বোঝা যাচ্ছিল না। শেষমেষ অটোমেটিক মোডে গিয়েই বউনি করলাম। ফটোগ্রাফির ওস্তাদরা যা শিখিয়েছে, মুখস্ত করেও বাস্তবে প্রয়োগের মতো প্রস্তুত হতে পারিনি ...