Archive

May 18th, 2009

আলো আঁধারির কয়েক ছবি (শিক্ষার্থী ব্লগ)

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৯:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেন যেন আঁধারের ছবি তুলতে আমার ভালো লাগে। নতুন কেনা ক্যামেরাটা (Sony H50) হাতে নিয়ে তাই আঁধারের কয়েকটা শট তুললাম সবার আগে।

অটোমেটিক মোডে ছবি তোলা আনাড়ীর কাজ বলে প্রথমে ম্যানুয়ালে চেষ্টা করেছি। কিন্তু পারলাম না। হাতের কাঁপাকাঁপিতে একটাও বোঝা যাচ্ছিল না। শেষমেষ অটোমেটিক মোডে গিয়েই বউনি করলাম। ফটোগ্রাফির ওস্তাদরা যা শিখিয়েছে, মুখস্ত করেও বাস্তবে প্রয়োগের মতো প্রস্তুত হতে পারিনি ...


তুমি আসবে বলে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৯:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কতবেলা বয়ে গেল তোমার আশায়
নিদ্রালু রাত শেষে ভোরের দোয়েল পাখি দেখে
কেটে গেল কত অজস্র সকাল
দুপুরের রোদ কেটে উঠা চিলের মতন স্মৃতির আকাশে
উড়েছি অনেক প্রখর প্রহর-
তুমি আসবে বলে
রংধনুর রং কেড়ে গোধুলীর রঙে রাঙিয়েছি আমার আকাশ;
জোছনা রাতের রূপালী আলোয় ভিজে
একাকী হেঁটেছি অনেক বিনিদ্র পথ;
আগুন রঙের একাকীত্ব বেয়ে এসেছি আমি একা।
ব্রহ্মাণ্ডের বিশালতায় ক্ষুদ্র পিঁপড়ার মত অস্...


নিড়ালায়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৯:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিড়ালায়
মণিকা রশিদ

আমরা এসেছি, অভিমানী শানবাঁধা পুকুরের পার,
আমরা দুজন, আমাদের চেনো?
আমাদের চেনো শূন্য কাঠের বেঞ্চি, পাতাহীন ম্যপলের গাছ?
আমরা এসেছি-বড় দেরী হয়ে গেল
বড় বেলা বেড়ে গেল!
আমরা এলাম
গুনে গুনে দ্বিপ্রহরে
দেখব বলে নিড়ালায় ওড়াওড়ি গাংচিল, দুজন শালিখ
দু-একটি শঙ্খসাদা বাড়ী।

নিড়ালায় এলাম
গুনে গুনে দ্বিপ্রহরে
গুনে গুনে ফেলে এসে তিন তিনটে গলি!
দেখব বলে ঘাটে নৌকা, নোংগর কৌ...


ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।৩২। আসন: গরুড়াসন।

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৯:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আসন অবস্থায় দেহটি অনেকটা ঈগল বা গরুড় পাখির মতো দেখায় বলে এ আসনের নাম গরুড়াসন (Garurasana)।

পদ্ধতি:
শিরদাঁড়া সোজা করে দাঁড়ান। এবার হাত দু’টো কনুইয়ের কাছ থেকে ভেঙে এক হাত দিয়ে আরেক হাত পেঁচিয়ে ধরার ভঙ্গিতে ডান হাত বাঁ কনুইয়ের নিচ দিয়ে নিয়ে ডান হাতের তালু বাঁ-হাতের তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখুন। এখন বাঁ পা মাটিতে রেখে ডান পা উঁচু করে বাঁ পায়ের সামনের দিক দিয়ে পেঁচিয়ে নিয়ে পায়ের পাতা দিয়...


ফুকোওকার চিঠি

শ্যাজা এর ছবি
লিখেছেন শ্যাজা (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৮:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই বছরের শুরুর থেকেই রিতিমত দৌড়ের উপর আছি। ঠিক এই বছরের শেষ না, ঠিকঠাক বললে বলতে হবে, গত বছরের শেষ থেকে। ডিসেম্বরের শেষে ঢাকায় গিয়ে জানুয়ারীর শেষে কলকাতা। ঠিক তিন সপ্তাহ পরে মাঝ ফেব্রুয়ারীতে আবার ঢাকা। পুরো এক মাস। বইমেলা গেল। মেলা শেষ হওয়ার পরেও আমার দৌড় শেষ হলো না। গোটা একটা মাস ঢাকায় থাকা আমার এই প্রথম। আর বাংলাদেশে একমাস আছি কিন্তু আব্বা আম্মার কাছে গোটা একমাসে মাত্র একদিন, স...


গাছটি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৭:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গাছটির দিকে তাকিয়ে বেলা দশটা,গার্হস্হ হৈ চৈ
গাছটির দিকে তাকিয়ে ভাবনা- নিরন্তর
বিষাদ- চোখের জল
দুলিয়ে পা শুয়ে শুয়ে দেখেছি কত
পাতার কৌতূহল
গাছটি জানতো রাতের সব কথা
গোসলঘরে ঝর্ণার সরবতা
দূর হ'তে ভেসে আসা জাহাজের ভেঁপু
শুনতাম দাঁড়িয়ে গাছ আর আমি
গাছেরো বেড়েছে বয়স,অভিজ্ঞতা বিস্তর
আজ যখন দাঁড়াই এসে হাওয়ায় ভাসে
এ কোন ইশারা


চলে যাচ্ছি কাহিনীর মতো

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৭:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সমস্ত আন্তরিক মুখ আলোঝলমল এস্টেশনগুলো
এক উন্নাসিক নাকে ঘষে উঠিয়ে ফেলে
আমরা দাঁড়ালাম যে এস্টেশনে;
বাতি জ্বলে নিভে গেছে অনেক আগেই,
লোকহীন-এলাকা বিদ্রুপবহ্নি জ্বেলে
সাদা হাড়ের মত তাকিয়ে আছে আর
আমরা দাঁড়িয়ে আছি বিশ্বাসে অনড় :
যেন কোনো সৌভাগ্যের ট্রেন আসবে, বহুদূর থেকে
আমাদের নিতে।

কুয়াশায় ঢাকা পড়েছে পথ। জীবনগত অভাব আর
আমাদের পায়ের তলায় সভ্যতার ক্ষয় ছিঁটিয়ে রেখেছে
তুষার ; ...


May 17th

টিউলিপ আর হাওয়াকলের দেশে

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৫:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]১.
ইয়োরোপের মূল ভূখন্ডে সচলদের উপস্থিতি সরব নেদারল্যান্ডস আর জার্মানিতেই। বহু দূরে ইউক্রেইনে থাকেন সন্ন্যাসী। ঘুরে ঘুরে এর আগে কাসেলের সচলরা দেখা করে এসেছেন জার্মানির কয়েকজন সচলের সাথে, তাই মে মাসে কয়কেনহোফের টিউলিপ মেলাকে কেন্দ্র করে সীমান্তের ওপারে তানবীরা তালুকদারের কাছ থেকে একরকম জবরদস্তি নিমন্ত্রণ আদায় করেই ছাড়া হলো।

জার্মানির ভেতরে, আগেই বলেছি, ট্রেনযাত্রার ব...


আইপিএল স্ট্রাটেজী ব্রেকে আশরাফুল ও মাশরাফি

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ২:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

(চরিত্রগুলা বাস্তব, কাহিনী বানানো। খারাপ শব্দ আছে। মডুরাম ও অতি-সুশীলরা নিজদায়িত্বে)

স্ট্রাটেজি ব্রেক ১:

"কী রে বেটা, খুব মৌজে আছোস দেখতাছি?"

"আর কইস না দোস্ত, চাইরদিকে খালি ঈদ আর ঈদ।" কোলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ানসের খেলার প্রথম স্ট্রাটেজি ব্রেকের সময় বাংলাদেশ ভাইস ক্যাপ্টেন মাশরাফি মুর্তাজার প্রশ্নের জবাবে উচ্ছ্বসিত ক্যাপ্টেন আশরাফুল, "আজকের মিস বলিউড আইপিএ...


কবিতা ও কিছু উত্তরাধুনিক কথাবার্তা

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ২:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গতকাল আমি একটা কবিতা লিখলাম-

শুধু বিঘে দুই, ছিলো মোর ভুঁই...

থামানোর দরকার ছিলো না। আমি জানতাম আপনারা আমাকে থামিয়ে এই কথাটাই বলবেন। তবে শুনুন এই লাইনগুলো। আমারই লেখা-

শোনা গেল, লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে...

আপনারা যদি এমন করেন মশাই, তাহলে তো কথা বলাই দায় হয়ে যাবে!

*****
উত্তরপ্রজন্মের মানুষদের অনেক সুবিধা থাকলেও সময় সময় অসুবিধাটাই মুখ্য হয়ে উঠে। দেখুন, আর দশজনের মতো আমিও একজন মানু...