১। ভূমিকা
সরকারী বাঙলা কলেজে আমার সবচেয়ে বেশী পরিবর্তন হয়েছে। স্কুলে আমি ছিলাম নার্ডি পড়ুয়া টাইপের বোকাসোকা একটা ছেলে। কলেজে উঠে সেই খোলশটা ছাড়ানোর সুযোগ পেলাম।
সচলায়তনের প্রত্যয়ী কারিগর ও সচল সাথীদের অভিনন্দন জানাচ্ছি। মনে হচ্ছে সাথীসংগ্রহের প্রশ্নে সচলায়তন অন্যদের চেয়ে কিছুটা হলেও বাছাবাছি করবেন। একে অবশ্যই সাধুবাদ জানাবো।
চেহারা, চলন বলন ভালো লেগেছে। মনে হচ্ছে কাব্য,সাহিত্য, সুচিন্তার রস লুকিয়ে আছে চেহারার ভাজে ভাজে। আশা করছি সামনে চলনে, মননে আরো বেশী টসটসে হবে শরীর।
আমি মাঝে মাঝে এই ঘিঞ্জি শহরটাতে ডুবতে থাকি। খড়কুটো খুঁজতে থাকি ডুবতে ডুবতে। আমার ভেতর থেকে সব শ্বাস বেরিয়ে আসে, পালিয়ে যেতে চায় জাহাজের নেমকহারাম ইঁদুরের মত। চারিপাশে মানুষের মুখ ঢেউয়ের মতো নির্লিপ্ত নির্মম হয়ে এসে ঢেকে ফেলে আমাকে। আমি হাত তুলে খুঁজি কাকে যেন, প্রার্থনা করি কার কাছে যেন, ডুবে যাবার আগে এ শহরটা আমাকে, শুধু আমাকে একবার দাও।
মানুষের মননের মনীষার মঞ্জুষার মুক্তির মানে মানবের মহাজীবনের মুক্তি। এই মুক্তচেতনা যতই আধ্যাত্মিক মনে হোক না কেন, মানুষ তার বস্তুগত প্রয়োজন মেটাতেই বার বার এই মহাজীবনের দিকে ফিরে এসেছে। অনিশ্চয়তার আশঙ্কা এবং অপ্রাপ্তির সম্ভাবনা মানুষকে যে অনাকাঙ্খিত বিপদের দিকে ঠেলে দেয়, সেই অভিজ্ঞতা অতীত থেকে শিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য মানুষকে বার বার তাগাদা দেয়।
১।
মাত্র মাসছয়েক আগেও কম্পুকে ইউনিকোড কম্পাটিবল করতে প্রচুর মারামারি করতে হোত৷ ব্যাপারটা একসময় সহজ হবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা ভাবি নি৷ সেই জন্যে সবার আগে ওমিক্রোনল্যাবকে সেলাম জানাই৷
এখন মোটামুটি দু'তিনটে সহজ স্টেপেই কম্পুতে ইউনিকোড বাবাজিকে ধরে রাখা যায়৷
এসএমমাহবুবমুর্শেদ-অরূপকামাল জুটির পর অভ্র কীবোর্ডকে ধন্যবাদ জানাতে হয় আমার বাংলা ব্লগিং সহজ করে দেবার জন্য। যদিও এখন এখানে লিখছি খুব সহজে, সামহোয়্যারেও লিখি বেশ সহজে, কিন্তু অনেক ক্ষেত্রেই অভ্র ছাড়া একটু মুশকিল হয়ে যায়।
কস্টগুলো বুকের খুব গভীরে অনুভূত হয়, মাঝে মাঝে দীর্ঘশ্বাস হা হুতাশ হয়ে নিজের অগোচরেই বেরিয়ে আসে। সময় বাড়তে থাকে, বাড়তে থাকে কস্টের দৈর্ঘ্য আর ঘনত্ব। ব্যক্তিগত কস্ট নয়, কস্ট দেশ আর সমাজ নিয়ে। কস্ট ৭১ নিয়ে। কস্ট রাজাকারদের আস্ফালন নিয়ে। কস্ট বাড়ে যখন দেখি ৭১ নিয়ে আমাদের সংবদেনশীলতা কমতে কমতে শূণ্যের ঘরে নীচে এসেছে। তাই, এখন ৭১ নিয়ে যুদ্ধাপরাধীরা অসম্ভব স্পর্ধা দেখাতে পারে। ব্লগে