Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

নেটাই!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি
লিখেছেন যাযাবর ব্যাকপ্যাকার (তারিখ: মঙ্গল, ১৯/০৪/২০১১ - ৪:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হুদাই:

আমি একজন অসামাজিক জীব।
এটুকু পড়েই যাঁরা আমাকে চেনেন তাদের ঠা ঠা করে হেসে ওঠার কোন কারণ নেই। ছুটিছাটা পেলেই আমি ব্যাপক গ্যাঞ্জাম করে সদলবলে বেরিয়ে পড়তে বা বন্ধুদের সাথে আড্ডাতে পছন্দ করি বলেই তার মানে এই নয় যে আমি সামাজিকতা রক্ষায় পটু! অমুকের বিয়ে, তমুকের জন্মদিন, সমুকের বিবাহবার্ষিকী আমার মনেটনে থাকেনা। জন্ম, মৃত্যু, বিবাহ - এই তিন ছাড়াও অন্য যেকোন সামাজিকতা রক্ষায় আমাকে বাদ দিলে যদি চলে, তো আমি দূর থেকে মনে মনে অনেক দোয়া করি। খাইছে


একজন রাজনীতিবিদের জন্মবৃত্তান্ত

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: সোম, ১৮/০৪/২০১১ - ৩:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

নেয়ামত যখন মেট্রিক পাশ করে গ্রাম থেকে শহরে আসে তখন সে পাজামা-পাঞ্জাবীর সাথে কেডস পরে এসেছিল বলে কলোনিতে একটা হাসাহাসি হয়েছিল। নেয়ামত যে গ্রাম থেকে উঠে এসেছে সেখানে কেডসের সাথে জিন্স কিংবা পাজামার সাথে স্যান্ডেল পরতে হবে সেরকম কোন নিয়মকানুনের বালাই ছিল না।


সমান্তরাল ২: পরিবারের গল্প

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৮/০৪/২০১১ - ৪:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]১

গালে হাত দিয়ে তন্দ্রা মন খারাপ করে বসে আছে সোফায়। পাশে আম্মু। আব্বু আর ভাইয়া উঠে গেছে নিজনিজ ঘরে। এত্ত মনখারাপ হয়েছে যে কী করবে তন্দ্রা খুঁজে পাচ্ছেনা। মন খারাপ হবেই না বা কেনো। কী চমৎকার একটা নতুন পর্ব দিয়েছে আজ টম এন্ড জেরির; আর আম্মু এসে বলা নেই, কওয়া নেই, খুট করে দিলো চ্যানেল বদল করে। আম্মু, আম্মু কিংবা না, না, বলে চিৎকারের সময়ও পায়নি সে। তার আগেই আম্মু বললো, লক্ষীসোনা, রাতে খাওয়ার সময় দেখো বাকিটুকু। এখন আমি নাটক দেখি। নাস্তা ঝটপট খেয়ে গিয়ে ততক্ষণে হোমওয়ার্ক সেরে নাও। আর নাস্তা খাওয়া। তন্দ্রা গাল ফুলিয়ে বসে থাকলো কিছুক্ষণ।


বার বার ফিরে আসি ফেইসবুকে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ১৭/০৪/২০১১ - ১:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তবু বসে থাকি।
বার বার, বার বার ফিরে আসি ফেইসবুকের জানালায়।
তোমার নামের পাশে বাতিটা তবু জ্বলে না।

বিশ্বাস করো, আমি জানি এ হবার নয়। এটা হবে না।
আমারও ত্রিশ এবং তুমিও নক্ষত্রের ওপারে।
এ শুধুই ইতস্ততঃ অক্সিটোসিনের খেলা।


বুয়েটের বর্তমান পরিস্থিতি ও বুয়েটিয়ানদের করনীয়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৫/০৪/২০১১ - ১০:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুরুতেই বলে রাখি এই পোস্টটি একেবারেই খটমটে কাজেই যারা পড়বেন সম্পূর্ণ দায়িত্বে পড়বেন এবং যারা শেয়ার করবেন তারাও অবশ্যই নিজ দায়িত্ব শেয়ার করবেন ।


খেলিছো হাঁড়ি লয়ে

সজল এর ছবি
লিখেছেন সজল (তারিখ: বিষ্যুদ, ১৪/০৪/২০১১ - ৮:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মধুচন্দ্রিমা

বিদেশ যাব শুনেই সবাই পরামর্শ দিচ্ছিলো রান্নাটা ভালো করে শিখে যাওয়ার জন্য। রিভিশন দিতে হবে এই ভয়ে পরীক্ষার আগে ছাড়া পড়তে বসিনা এই আমার কাছে ব্যাপারটা তেমন দরকারী কিছু মনে হলোনা। এছাড়া আমিতো ডিম ভাজি, ঘন ডাল আর ভাত রান্না করতে পারিই। আমার নির্বিকার ভাব দেখে কেউ কেউ জিজ্ঞেস করে, "তুই কি রান্না পারিস?"। আমার সপ্রতিভ উত্তর আমি আগে থেকে কিছুই পারি না, দরকার হলে সবকিছুই শিখে নিতে পারি।


ভালোই তো আছি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৪/০৪/২০১১ - ৭:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অশীতিপর বৃদ্ধ যখন অভুক্ত শরীর নিয়ে ঘর্মাক্ত দেহে রিক্সায় প্যাডেল মারে,
তখন প্যাসেঞ্জারের সিটে বসে প্রিয়ার সাথে নির্জনতার সুযোগ নিতে নিতে ভাবি;
ভালোই তো আছি।

রাস্তার পাশে ধূলোধূসর দেহে যখন অভুক্ত মা তার শিশুকে নিয়ে ভিক্ষা করে,
তখন চোখটাকে রঙিন কাঁচ দিয়ে আড়াল করে, দুটি টাকা ছুড়ে দিয়ে মহত্বের বুলি আউরে ভাবি;
ভালোই তো আছি।

গভীর রাতে যখন অজস্র কিশোরীর সম্ভ্রম বিকোয় একমুঠো ভাতের দামে,


আমার হারিয়ে যাওয়া ছড়াগুলিঃ বৈশাখী কনফেশন

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: বুধ, ১৩/০৪/২০১১ - ১০:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মানুষের কতো কিছু হারায়!


আমাদের অনলাইন দাবা টুর্নামেন্ট

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: বুধ, ১৩/০৪/২০১১ - ৬:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জাহিদ ভাইয়ের কাছ থেকে আচমকা আমন্ত্রণ পেয়েছিলাম দাবা খেলার। উনি কানাডাতে থাকেন, আমি ইউরোপে। ইন্টারনেটের কল্যাণে দুরত্ব খুব সমস্যা করে না। আন্তঃমহাদেশীয় দাবা খেলতে থাকি আমরা। টুকটাক খেলাতে আর কথাতে আমরা আবিষ্কার করি, দাবা খেলেন এরকম পরিচিতজনের সংখ্যা নেহায়েত কম নয়। অনেকেই নিভৃতে দাবা খেলেন। অনেকেরই দারুণ পছন্দের খেলা এটি। আর সবার কথা জানি না, আমি দল পাকাতে দারুণ পছন্দ করি। দল পাকাতে পারলেই হৈ-হুল্লো


ভগ্নদৃশ্যে

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: বুধ, ১৩/০৪/২০১১ - ২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যেসময় চলে গেছে, যেভাবে গেছে তার নাম ভ্রমণ, কাহিনী তাতে সবসময় থাকে না। দৃশ্য থাকে। আধুনিক কবিগন দৃশ্যপিড়ীত ছিলেন খুব, জীবনানন্দ দেখেছেন কেবলই দৃশ্যের জন্ম, আর এলিয়টের মানুষ — তাদের ছেলেময়েরা, বলতে পারে না কিছু, এমনকী আন্দাজেও না — তারা দেখেছে কেবলই ভগ্নদৃশ্যের স্তূপ, হিপ অফ ব্রোকেন ইমেজেস। জীবনানন্দ, এলিয়ট ইত্যাদি নাম আরো কিছু দৃশ্যের মতোই, আজ এর বেশি কিছু নয় আমার অনেক অনেক সামান্য ভ্রমণের মতন। তারই একটা চৈত্রের দশদিন হাতে রেখে যাওয়া, দূর্গাপুর, জেলা নেত্রকোনা - বিরিশিরি নামে অধিক বিজ্ঞাপিত।