Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

আততায়ী একটি কবর।। জাহেদ সরওয়ারের কবিতার বই

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: মঙ্গল, ১০/০৩/২০০৯ - ১:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিজেই প্রকাশনার সাথে জড়িত ফলে মেলা আসলে এত বেশী বইপত্রের সাথে জড়িত থাকতে হয় নিজের যে এক দুখানি বই প্রকাশ পায় তা নিয়ে না কাউকে বলতে পারা যায় না বিজ্ঞাপিত করা যায়। আমাদের সময়গুলো সব তারা নিয়ে যায়। মুদ্রার বিনিময়ে যেন আমরা আজ সময়ের শব। যাহা হোক ইহা আমার ৩য় পইদ্যর বহি।
বইটির সম্পর্কে নিজে কিছু বলার আগে প্রাক অভিজ্ঞতা বিষয়ে বয়ান।
দেশের আমজনতা গ্রহণযোগ্য এক বুড়া অধ্যাপক বইটি দেখে আত...


পাতা ঝরা দিন

সুলতানা পারভীন শিমুল এর ছবি
লিখেছেন সুলতানা পারভীন শিমুল (তারিখ: মঙ্গল, ১০/০৩/২০০৯ - ১২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বছরের এই সময়গুলো যেন কেমন। চারদিক খাঁ খাঁ। ধুলিধুসরিত জীবন। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবার কেন যেন দেরী হয়ে গেছে। ক্লাসের ফাঁকে ফাঁকে সেই প্রস্তুতিও চলছে। মাঠে ডিসপ্লের মহড়া। ফুলে ফুলে ঢলে ঢলে...। মেয়েরা নাচ তুলে আনছে। যখন গান ভেসে আসে, কি জানি কিসেরো লাগি প্রাণ করে হায় হায়.... বুকের ভেতর কোথায় যেন তার প্রতিধ্বনি বাজতে থাকে। ফিরে ফিরে আসে সেই হায় হায় রব।

বিরতিতে স্টাফর...


"তয় থাক"

অপ্রিয় এর ছবি
লিখেছেন অপ্রিয় [অতিথি] (তারিখ: মঙ্গল, ১০/০৩/২০০৯ - ১২:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধরুন রাস্তায় যেতে যেতে আপনার খুব নিকট নয় এমন কোন সুন্দরী বান্ধবীর সাথে দেখা। ক্ষণিক কুশল বিনিময়ের ফাঁকে হঠাৎ খেয়াল করলেন যে তার ডানদিকের উপরের ঠোটের লিপস্টিক এমনভাবে লেপ্টে আছে যে সুন্দর চেহারাটা বাজে দেখাচ্ছে। বলেই ফেললেন তাকে সেকথা। কিংবা বসের মিটিং ক্লায়েন্টের সাথে, দেখলেন তার দাঁতে বড়সড় একটা পালং শাকের টুকরো লেগে আছে, তাও বলে ফেললেন।

মানুষ সমালোচক প্রানী। বাচ্চারা একট...


জীবন থেকে নেয়া

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: মঙ্গল, ১০/০৩/২০০৯ - ৪:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যখন থামবে কোলাহল

দেশ থেকে ঘুরে এসেছি আজ প্রায় দু মাস এর উপরে। একটাও কি গঠনমূলক কোন লেখা লিখেছি? একটা ভালো বই পড়েছি? কোন নাটক বা সিনেমা দেখেছি উপভোগ করে? না ঠিকমতো ঘুমিয়েছি। অথচ প্রতিদিন অফিস যাচ্ছি, সপ্তাহান্তের পার্টিতে যাচ্ছি, খাচ্ছি - দাচ্ছি, সবার সাথে মাস্তি করছি কিংবা মাস্তি মাস্তি ভাব করছি যেনো সব খুব স্বাভাবিক আছে। আমিও খুব স্বাভাবিক আছি। এ পৃথিবীর কোথাও কোন পরিবর্তন হয়নি...


আপনি এবং 'সেলুলয়েড'

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: মঙ্গল, ১০/০৩/২০০৯ - ২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেলুলয়েডের ফিতার মৃদু চলনের সাথে সাথে অনুভূতির গভীরতায় স্নাত হননি, এমন কাউকে সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। রূপালী পর্দার সেই মোহময় মূহুর্তগুলোকে মনে করিয়ে দেয়ার সাথে আপনার ব্যক্তিগত ভালোলাগাকে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্যে এই পোস্ট। আশা রাখি, আপনার পছন্দ জানাতে কার্পণ্য করবেন না।

০১। হৃদয়স্পর্শী কোন চলচ্চিত্রটি দেখে আপনি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছিলেন ?? অথবা কেঁদেছিলেন ??

০২...


ম্যালা কথা বইমেলায়। ০৪। যে যার তালে !

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ১০/০৩/২০০৯ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[ চলমান সতর্কবাণী ঃ এই সিরিজের পর্বে পর্বে বর্ণিত চরিত্রে কিংবা ঘটনা প্রবাহে কেউ কোনরূপ সাদৃশ্য বা মিল খুঁজিয়া পাইলে তাহা ব্যক্তির স্বেচ্ছাকল্পিত অতি সৃজনশীলতা বলিয়া গণ্য হইবে ]

small
মেলা ততদিনে জমে উঠেছে। ভীড় বাড়ছে তো বাড়ছেই। আর বাড়বে না-ই-বা কেন ? নতুন বইয়ের উন্মোচনের ঠেলায় নজরুল মঞ্চ ভেঙে পড়ার অবস্থা ! আর সে জন্যে সন্ধ্যা ছুঁতে না ছুঁতে ম...


আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-২১

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ১০/০৩/২০০৯ - ১:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইরকম চলমান ক্যারিক্যাচার মনে হয় বাংলায় আর নাই! আমি লোকটার yodeling-দেয়া গান আর লাম্পট্টের প্রচন্ড ভক্ত, আজকে সারাদিনই লোকটার নিজের অভিনীত গান শুনলাম, লাজবাব! মেজাজটাও ভালো হলো।
তাই ভাবলাম লম্পট-টাকে ১টা Tribute দেই!

সাথে কিছু ( যেকটা পাওয়া গেলো) মজার গান.........

http://www.sachalayatan.com/sites/all/modules/bueditor/icons/x1.png


আর দরকার নাই, পইড়্যা থাউক।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১০/০৩/২০০৯ - ১:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিশাল ফুটপাত দিয়ে হেটে যাচ্ছিলাম। সাধারণ(!) দৃশ্যই চোখে পড়ছিল। রাত তখন ১০ টার মত বাজে। হঠাৎ দেখি জীর্ণ পোশাক পরা বৃদ্ধ এক লোক রাস্তার প্রায় মাঝখানে দাড়িয়ে আছে।
মনে হলো, ধুর কোন ভবঘুরে হবে হয়তো, কাছে আসতেই বুঝতে পারলাম ব্যাপারখানা কি। ভবঘুরে হোক আর যাই হোক, লোকটার মাথা মারাত্মকভাবে কেটে গিয়ে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেসই করে ফেললাম,

"এই যে ভাই। আপনার কি হয়েছে? মাথা কেটে রক্ত ঝরছে, আর আপন...


গল্প কুইজ

মুশফিকা মুমু এর ছবি
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: সোম, ০৯/০৩/২০০৯ - ৬:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এটা একটা সময় নষ্ট করা এমনি এমনি পোস্ট। তাই নিজ দায়িত্বে সময় নষ্ট করুন। যাদের খেয়ে, দেয়ে, সচল পড়ে, ঘুমিয়ে আর কোনোই কাজ নেই তারা এই কুইজটা করতে পারেন।

ঠিক কুইজ নয়, একটা গল্পের মত। আর আপনি হবেন সেই গল্পের নায়ক বা নায়িকা। দেঁতো হাসি আগেই বলে রাখছি কুইজটা করার জন্য আপনার প্রেমিক বা প্রেমিকা থাকা আবশ্যক নয়। স্কুলে থাকতে বান্ধবীদের কাছে শোনা ইংলিশ কাহিনীটা একটু বাঙ্গালী ভাবে লেখার চেষ্টা করছি। ...


আমার সোনার ময়না পাখী ও একটি খন্ড স্মৃতি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৯/০৩/২০০৯ - ৩:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার সোনার ময়না পাখী ও একটি খন্ড স্মৃতি
-শামীম রুনা

হঠাৎ করে কানে ভেসে এলো আধুনিক সংস্করণে অর্ণবের কন্ঠে গাওয়া , “ মনপুরা ” ছবির “ আমার সোনার ময়না পাখী ” গানটি । সাথে সাথে মনটা উচাটন হয়ে উঠে । বুকের পাঁজর থেকে বেরিয়ে আসা দীর্ঘ শ্বাস গাছের গায়ে করাতের আঁচড়ের মত আমার বোধকে কাটতে লাগল । সেই সঙ্গে খন্ড খন্ড স্মৃতি মনের আয়নায় প্রতিফলিত হয়ে উঠে । বিবাগী হয়ে পড়ে আমার ...