এই চ্যাপ্টারটিতে প্রকাশিত হবে ফটোগ্রাফীতে ব্যবহৃত বিভিন্ন টেকনিক্যাল শব্দমালার ব্যাখ্যা এবং তার অর্থ। প্রথমে বহুল ব্যবহৃত টার্ম গুলো আলোচনা করা হবে। ধীরে ধীরে অন্যান্য বিভিন্ন টার্ম যোগ করা হবে।
আজকের দিনটি আসার কথা ছিলো গত বৎসর। কিন্তু এসেছে এক বৎসর পর। মাথার উপর শমনের আতংক নিয়ে বইটি এতদিন আটকে ছিলো । গতকাল জলপাই ছড়ির শংকামুক্ত পরিবেশে বাংলা একাডেমীর নজরুল মঞ্চে অবমুক্ত হলো হাসান মোরশেদের রাজনৈতিক উপন্যাস [শমন শেকল ডানাi]। অবমুক্ত করেছেন মোরশেদের চিন্তার সহযাত্রীরা। মিডিয়ার কল্কে পাবেনা জেনেও বলতে দ্বিধা নেই,উপন্যাসটি নিঃসন্দেহে এই বইমেলার একটি উল্লেখযোগ্য প্রকা...
আগামী ২১ শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টা ৩০ এ, টেক্সাস থেকে মুহম্মদ জুবায়েরের স্মরণে একটি সভা আয়োজন করা হয়েছে। এটি আয়োজিত হবে আরভিং আর্টস সেন্টার, টেক্সাসে। এ সময় মুহম্মদ জুবায়েরের সাহিত্য কর্ম এবং তার জীবনি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
সচলায়তন মুহম্মদ জুবায়েরের জন্য গভীর শ্রদ্ধা প্রকাশ করছে।
আপডেট: আপনি এই ...
আপডেট ৪:
সার্ভার আপগ্রেড সমাপ্ত হয়েছে। ব্যাকগ্রাউন্ডের সমস্ত কাজ করে রাখা হয়েছিল বলে মাত্র ২০ মিনিট সার্ভার ডাউন ছিল।
যদি sachalayatan.com আপনাকে পুরোনো পেইজে নিয়ে যায় তাহলে sachalayatan.org ঠিকানাটি ব্যবহার করুন। আশা করছি এক দুই দিনের মধ্যে .com ঠিকানা সবার জন্য কার্যকরী হয়ে যাবে।
আপডেট ৩:
৫ মিনিটের মধ্যে সার্ভার অফলাইন হবে। অনুগ্রহ করে লগআউট করুন।
আপডেট ২:
আর ছয় ঘন্টার মধ্যে সচলায়তন আপডেট শুর...
পথের পাঁচালিতে কতজন কতকিছু দেখে
শিল্প- ছবি গল্প কিংবা সত্যজিতের মুন্সিয়ানা
কিন্তু আমি শুধু দেখি এক লোক বসে বসে পুঁথি লেখে
ঘরে খাবার নেই; সেই লোক পুঁথি লেখে আর ভাবে পুঁথি প্রকাশ হলেই অভাব দূর হয়ে যাবে
পাওনাদার এসে চেপে ধরে; সেই লোক পুঁথি দেখায়- পুঁথিটা ছাপা হলেই সব দেনা শোধ করে দেবে...
কিন্তু কিছুই হয় না তার
শেষ মেশ পুঁথির বান্ডিল ছুঁড়ে ফেলে পৈতা সম...
ঠিক কতক্ষণ ধরে দৌড়াচ্ছিলাম মনে নেই, হয়তো এক সেকেন্ড, হয়তো এক শতাব্দী। পিপাসায় বুকের ছাতি ফেটে যেতে চায়, তবু থামতে পারি না। কতটা পথ পাড়ি দিয়েছি স্পষ্ট মনে করতে পারি না, শুধু ঝাপসা মনে পড়ে প্রাচীন কোন এক সময়ের কথা। চলতে চলতে কখন যেন এই পথেরই মানুষ হয়ে গিয়েছি।
হঠাৎ কীসে যেন পা আটকে যায়, মুখ থুবড়ে পড়ি। কে যেন ফিসফিস করে কানের কাছে এসে বলে যায়, "শেষ, তোমাকে আর দৌড়াতে হবে না"।
সেই মুহূর্তে...
আজিজ মার্কেটের শুদ্ধস্বর থেকে বই নিয়ে এসেছেন সবজান্তা ।
মোড়ক উন্মোচনের উপস্থিত থাকব । সবজান্তা, সবুজ বাঘ এবং আবু রেজা কে দেখা যাচ্ছে ।
লোক জমেছে প্রচুর, কিন্তু প্রকাশক এখনো এলেননা । চিন্তায় পড়েছেন তাই লেখক । মুঠোফোনে প্রকাশকের সাথে যোগাযোগের চেষ্টা ।
অবশেষে এলেন সস্ত্রীক প্রকাশক ।
নজরুল ওরফে দেলগীর ভাই, সাথে নুপুর ভাবী ।
লিটল-ম্যাগ চত্ত্বরে শুদ্ধস্বরের স্টলে বসেছে ...
একটি ভালো টিভি রিপোর্ট তৈরীতে শুধু মাত্র টিভি রিপোর্টারই নয় , ক্যামেরাম্যান ও ভিডিও এডিটরের যেমন সমন্বয় থাকা প্রয়োজন তেমনি সমন্বয় থাকা দরকার রিপোর্টারের সাথে সাক্ষাতকার প্রদানকারীরও। সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে একজন টিভি সাংবাদিকের যেমন শব্দের সাথে ছবি কিংবা দৃশ্য সংযোজনের সময় সতর্কতা অবলম্বন করতে হয়, তেমনি যারা মিডিয়াতে কথা বলবেন তাদেরকেও যথেষ্ট সর্তক থাকা উচিত। কিন্তু ...
সাউথ হলের পাঁচতলার আমাদের ব্লকের সীমানায় একেবারে পূর্ব দিক ঘেঁষে করিডোরের শেষ মাথায় যে জায়গাটুকু সেটা আমাদের সবারই খুব প্রিয় জায়গা। সেখানে হাত দিয়ে হেলান দেয়ার জায়গাটুকুতে পা ছড়িয়ে বসে আয়েশ করে অনেক কিছুই দেখা যায়। ইট কাঠের জঞ্জালের ধোঁয়া ওঠা শহরে এখনো যে কিছু গাছ আছে সেটা বোঝা যায় সবচে ভালোভাবে। ক্যাম্পাসের পূর্বদিকের সীমানা ঘেঁষেই ঢাকা গাজীপুর হাইওয়ে। সে রাস্তায় জীবন থে...
কলকাতা থেকেই শুনে এসেছিলাম কল্লোল'দা ঢাকায় আসছেন। জানতাম না, আমি যেদিন আসছি, উনিও সেদিনই মানে কালই এসে পৌঁছুচ্ছেন ঢাকা ছবিমেলা পাঁচ-এ। কল্লোল'দা, (কল্লোল দাশগুপ্ত) একজন লেখক, মানবাধিকার কর্মী, সমাজ সচেতক, লেখক, সুরকার ও শিল্পী। কাল রাত দুটো অব্দি আমরা ক'জনা গান শুনেছি কল্লোল'দার, সাড়ে ন'টায় গান শুরু করে উনি থামতে না চেয়েও থেমেছিলেন আমাদের ঘুম পাচ্ছিল বলে। সাথে আছেন বৌদি। শ্রোতাদের ...