
প্রাককথন…
শুরুতেই বলে নেই ইহা কোন চলচ্চিত্র সমালোচনা নয়,একটি সাধারন দর্শক প্রতিক্রিয়া মাত্র। ঠিক বোদ্ধা দর্শক বলতে যা বোঝায় আমি তা নই। অনেক ফালতু মুভি দেখেও কেন যেন আত্মবিশ্বাসের সাথে মাথা ঝাকাঁতে ঝাঁকাতে বলতে পারি না, এই ছবির চিত্রনাট্য বেশ দুর্বল, অমুক জায়গায় আরো ভালো করতে পারতো, তমুক জায়গায় পরিচালক ব্যাটা কাঁচা কাজ করেছে। যাই হোক,প্যাঁচাল ব...
সামনে একটা ওজন কিংবা ভর মাপার যন্ত্র। পেছনে একটা মানুষ। রাস্তার ঠিক এক কোণায়।
আমরা ডাকি ওজন আলী ভাই। পাড়াতুতো বন্ধু অয়ন খুব চেষ্টা করেছিল অন্য নামটি প্রচলন করতে। ওজন আলী না। এটা হবে ভর আলী।
আরে ব্যাটা, ওজন হতে হইলে তো মেশিনের সবগুলা সংখ্যারে নয় দশমিক আট দিয়ে গুণ করতে হবে- আর একক বলতে হবে নিউটন। এতদিন সায়েন্স পড়ে কী লাভটা...
ভর আলী অবশ্য খ্যাতি পেল না। তাই ওজন আলীই রয়ে গেল। বিড়ি টা...
আমি যেতে রাজি হওয়ায় আমার দুই কলিগ বেশ খুশি হল। কিন্তু ওদের চেয়ে আমার খুশি ছিল বহুগুণ বেশি। প্রথম সাগর দেখব, এটা ভাবতেই আমার ভেতর তখন অন্য রকম একটা উত্তেজনা কাজ করছিল। তখনই মনে পড়ল, আমি বাসায় কিছু না জানিয়েই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। অবশ্য সেটা কোন সমস্যা না, ছোট্ট একটা সমস্যা যেটা ছিল, তা হল– ওই সময় আমার খালাত বোনের বিয়ের অনুষ্ঠান ছিল বগুড়াতে। বারবার ফোন করে অনুরোধ করছি...
০১। (প্রিলগ)
আবারও বেশ অনেকটা দিন পর মনে বড় খায়েশ জাগলো একদল নিরীহ অবলা ভদ্রকুলীন সচলবাসীর উপর আপঝাপ খাঁজুইরা শব্দ বর্ষন করে তাদের সুখপাঠ্য সময়টাকে বিভিষীকাময় বানানোর। নতুন বছরে এ আমার পয়লা নুতন লেখা! এটা কি কম বড় কথা!! সবাইকে এ অত্যাচার সহ্য করতেই হবে, সহ্য করে ইজি থাকতে হবে!!! এটা ভবিষ্যত ডিজিটাল বাংলাদেশের এক হইলেও হইতে পারে ডিজিটাল নাগরিকের ৩২
দফা ডিজিটাল দাবী। শিরোনাম দেখে...
ভালোবাসার কারণে কিনা কে জানে। তবে মেয়েটি গিয়েছিলো আত্মহত্যা করতে। হতে পারে রেলস্টেশনটা কাছে, তাই ট্রেনে কাটা পড়াটা সহজতর উপায় মনে হয়েছিলো। অনেক কিছুই হতে পারে। তবে মেয়েটা মরতে পারেনি। কারণ, একটা মানুষ। মিজানুর রহমান। একটা মুদি দোকানে কাজ করেন। শেষ মুহূর্তে হ্যাঁচকা টানে মেয়েটাকে সরিয়ে আনতে পেরেছিলেন তিনি। তবে আর কিছু জানার আগেই কোনো একটা ছেলে এসে হাত ধরে মেয়েটাকে সরিয়ে নিয়ে...
এক ডিমওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ডিমের ঝুড়ি নিয়ে...
এক বাসা থেকে তাকে ডেকে বাড়িওয়ালা বললো, "তোমার কাছে যত ডিম আছে তার অর্ধেক আমাকে দাও, সাথে আরো একটা ডিমের অর্ধেক দাও।"
ডিমওয়ালা চাহিদানুযায়ী ডিম বিক্রী করে আবার রাস্তায় নামলো। কিছুক্ষণ পরে আরেক বাসা থেকে ডাক আসলো। কাকতালীয়ভাবে সেই বাড়িওয়ালার চাহিদাও প্রথমজনের মতই... "তোমার কাছে যত ডিম আছে তার অর্ধেক আমাকে দাও, সাথে আরো একটা ডি...
পোস্টারথ্রি কয়েনস্ ইন আ ফাউন্টেইন
ইচ ওয়ান সিকিং হ্যাপিনেস্
থ্রোওন বাই থ্রি হোপফুল লাভারস্
হুইচ ওয়ান উইল দ্যা ফাউন্টেইন ব্লেস
............... মেইক ইট মাইন, মেইক ইট মাইন, মেইক ইট মাইন
আমার মিশনারী স্কুলের সেই শিক্ষিকা একদিন এই গান গেয়ে গল্প শুরু করেছিলেন। ছবির গল্প, গানের গল্প, উইশ এর গল্প আর অবধারিত ভাবে সেই মনিষীদের গল্প যাঁরা তৈরী করেছিলেন সেসব। মিশনা...
তোমার সাথে অনেক গল্পই জমে আছে আমার
শহরের অনেক গল্পে জড়িয়ে আছে আমাদের নাম।
গতজন্মের যতো কথা এখনো দোলায় কদমের পাতা, পুষ্প
সেইসব গল্পের কোনো স্বাক্ষি নাই, অথচ পূরাণের বাক্যের মতো
তা বিধে আছে তোমাদের মনে, নিজের নাম ভুলে যায় নিয়মিত
তবু গল্প ভুলে না। এই গল্পের বাজারে, লোকালয়ে শুধু তোমারে আমারে
জড়ায়ে জমে আছে বুঝি বিস্তর কথামালা, ভাঙচুর হয়ে যাওয়া নির্মান নিয়ে
এতো হইচই কেন হয় বলোতো শা...
একদিন বহুদিন পরে
মৌনতা মুখর হয় ঘোলাটে আঁশটে ঝড়ে
ধোঁয়া ওঠা পিঠা আড়মোড়া ভাঙে,
ভোরবেলা গায়ে জড়ায় আলস্য চাদর।
সূর্যের কানে কানে কি যেন বলে
আবার ফিরে আসে সাদা বক এবং
ডাহুকের ডানা শুকায়না;
আর শুকায়না খেজুরের কান্না।
মুক্তার কণাকে বুড়ো আঙুল দেখিয়ে
উলংগ শিশুর বিলাসী সোয়েটার হয়ে
লকলকিয়ে ওঠে আগুনের জিভ;
খুব শীত! দূরগ্রামে খুব শীত !!!
আসন অবস্থায় মাথা হাঁটুর উপর রাখতে হয়, তাই আসনটিকে বলা হয় জানুশিরাসন (Janushirasana)| এ আসনের একাধিক পদ্ধতি প্রচলিত রয়েছে।
# জানুশিরাসন-(ক)
পদ্ধতি:
সামনের দিকে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। ডান পায়ের হাঁটু ভেঙে গোড়ালি দু’পায়ের সংযোগস্থলে রাখুন। ডান পায়ের পাতার নিচের দিকটা বাঁ উরুর সঙ্গে লেগে থাকবে। বাঁ পা পূর্বাবস্থায় সামনের দিকে ছড়িয়ে থাকবে এবং হাঁটুর নিচের দিকটা মেঝের সঙ্গে লেগে থাকবে। এবা...