পায়ের ড্রেসিং করা হয়েছে। ডাক্তার এখন পা সম্পূর্ণ রাখতে পারার ব্যাপারে আশাবাদী।
আজকে পিঠের সাপোর্ট ছাড়া খাটে পা ঝুলিয়ে বসতে পেরেছে।
সিমন ভাই, দ্রুত সুস্থ হয়ে উঠুন।
।।এক।।
ছুটির দিনের শেষ বিকেল। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গিয়েছে। আনোয়ারা বেগম বসে আছেন আট তলার ফ্ল্যাট বাড়ির ড্রয়িং রুমের সামনের এক চিলতে বারান্দায়। সদ্য বৃষ্টির পরের রোদটা তেমন জোরালো না। ফ্লাট বাড়িটার সামনেই রাস্তা। রাস্তার ওপারের মুখোমুখি বাড়িটা দোতলা। অনেক গাছ গাছালীতে ভরা। তারপর সামনে যতদূর দৃষ্টি যায় সারি সারি উঁচু উঁচু বিল্ডিং। আকাশে এখনো দল বেঁধে চলেছে মেঘের সারি। মেঘের দলের ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে পড়েছে সামনের বাড়িটার জানালার ছাদে, কার্নিশে। ফুরুৎ করে একটা ছোট্ট শালিক উড়ে এসে বসল কার্নিশের ওপর। সরু চঞ্চু দিয়ে জমে থাকা বৃষ্টির পানি শুষে নিচ্ছে শালিকটা। ওর দেখাদেখি আরও একটা শালিক উড়ে এলো। এক টানে অনেক খানি পানি খেয়ে নিলো দ্বিতীয় শালিকটাও, যেন অনেক দিন খায় নি এমন স্বাদু বৃষ্টির পানি।
[justify]রুমটায় খুব অস্বস্তি হচ্ছে আমার। যেন এখানে কিছু একটা অশুভ ব্যাপার আছে, যেন কেউ এ রুমটাকে কোন এক অভিশাপ দিয়ে গেছে। গা গুলানো একটা ভাপসা গরম এখানে, যেন এক টুকরো নরক। ছাড়াছাড়াভাবে কিছু স্মৃতি মনে পড়ল আমার। গত কদিন ধরে নতুন ধরনের এক হতাশায় ভুগছি আমি। জীবনের অর্থ, বেঁচে থাকার প্রয়োজনীয়তা, মহাবিশ্বের অপার বিশালতা- এসব বড় বড় ব্যাপার নিয়ে ভাবার চেষ্টা করছিলাম আমি। এক সময় বুঝতে পারলাম য
তাহলে গল্পটা এভাবেই শেষ হচ্ছে?
বলতে পারিস।
মুকূল চারিদিকে নজর বোলায়। মুক্তো ঝরানো হাসির মতো পূর্ণিমা রাত। ডালিতে সাজিয়ে রাখা ফুল হয়ে হাজার হাজার তারায় ভরে আছে আকাশ। তাদের মাঝখানে মৌন ঋষির গভির দৃষ্টিতে দিনের আলো ছড়িয়ে চেয়ে আছে চাঁদ-
মেঠো চাঁদ রয়েছে তাকায়ে
আমার মুখের দিকে,- ডাইনে আর বাঁয়ে
মেঠো চাঁদ-কাস্তের মতো বাঁকা, চোখা-
১.
ফোনের রিং বেজে উঠার সাথে সাথেই রিসিভ করলো আবির । কিন্তু ওইপাশ থেকে অভিমানের সুরে ভেসে আসলো প্রশ্ন ?
তুমি ফোন ধরতে দেরি করলে কেন ?
প্রশ্ন শুনে আবির একটুও বিচলিত না হয়ে স্বাভাবিক ভাবেই উত্তর দেয় । কোথায় দেরি করলাম , সাথে সাথেই তো ধরলাম ।
কে শোনে কার কথা , সপ্তর্ষি এবার মনে হয় আরও রেগে গেল ।
১.
মোবাইলে খুব তীক্ষ্ণ এলার্ম বেজে ওঠে। পাশ ফিরে প্রচন্ড বিরক্তি নিয়ে কেয়া স্টপ লেখা যায়গাতে ছুঁয়ে দেয়। বিশ বছরের এই জীবনে তার কাছে সব থেকে কঠিন কাজ হচ্ছে এত সকালে ঘুম থেকে ওঠা! বুধ বারের সকালটাই এমন বিরক্তিকর! এদিন সকালে ক্লাস থাকে। ঘুম থেকে তাই অনেক আগে উঠতে হয়। আবার উঠতে ইচ্ছে করে না বলে আয়েস করে চা এ চুমুক দেয়ার সময় থাকে না। আবার চাইলেই এলার্ম বন্ধ করা গেলেও মা এর একটু পর পর ডাকাডাকি বন্ধ করা যায় না। তাই উঠতেই হয়। ক্লাসেও যেতে হয়।
কয়েকদিন আগেও এটা ছিলো একটা স্কুল। এর মাঠে সকালে ঘুম ঘুম চোখে সারি বাঁধা ছেলেমেয়েদের সামনে দপ্তরীর হাতের দায়সারা টানে আকাশে এক মন্থর ভূবন চিলের মতো ডানা মেলতো সবুজের মাঝে লাল একটি বৃত্ত, সহকারী প্রধান শিক্ষকের গম্ভীর আদেশের পর অনেক বিপথগামী কণ্ঠের মাঝে পাশের আমগাছের পাতায় কাঁপন ধরাতো কী শোভা কী ছায়া গো কী স্নেহ কী মায়া গো।
।।১।।
স্কুলে ঢোকার মুখেই তপনের দেখা পায় সজল। স্কুলের গেটের কাছের ঝাঁকড়া বটগাছটার নিচে আমড়াওয়ালার দোকানের সামনে। আমড়াটাকে ফুলের মতো কেটে ওতে ঝাল লবণ মাখিয়ে দিয়েছে আমড়াওয়ালা।
সজলকে দেখেই তপন দ্রুত বড় একটা কামড় বসিয়ে দেয় আমড়াতে। গোটা দুয়েক আমড়ার পাপড়ি চালান হয়ে যায় পেটে। সজল কিছু বলার আগেই তপন বলে ওঠে...
“তোকে নিজামী স্যার গতকাল খুঁজেছিল ক্লাসে...”
মুম রহমান
১.
একুশে ফেব্রুয়ারির সকালটা রায়ানের খুব ভাল লাগে। ভোর বেলা থেকেই কেমন একটা উৎসব উৎসব আমেজ। প্রভাত ফেরি, ফুলের গন্ধ, অসংখ্য মানুষ, ব্যানার, ফেস্টুন - সব মিলিয়ে দারূণ একটা ফূর্তি ফূর্তি ভাব। শুধু একটা জিনিসই খারাপ লাগে রায়ানের - খালি পায়ে ঘোরাঘুরি, দ্যাটস রিয়েলি ডার্টি।
আজকের ফেব্রুয়ারির সকালটা অন্য রকম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। খুবই হাল্কা। দার্জিলিংয়ে মেঘের ভেতরে
রাস্তায় নামলাম ।
আগে ধারণা ছিল স্পিডব্রেকারে শুধু গাড়িই 'উষ্টা' খায়, আমার ধারণা ভুল । মানুষও খায় । হাঁটতে হাঁটতে এইমাত্র আমিও উষ্টা খেলাম একটা নিরীহ স্পিডব্রেকারে ।