Archive

December 31st, 2010

পুষ্পপ্রভা

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শুক্র, ৩১/১২/২০১০ - ৬:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আশ্রিত ছিলাম সন্ন্যাসীর ঘরে,
যে আমার মধ্যে বসত করে।
সময় কাটত বনচারির মর্যাদায়,
যে আমার মাথার সমান সমান
বয়সের চেয়ে অনেক গুণ বড় ;
তার মাথার ভেতরে ফোটে বনফুল
এখন বাড়ে বুনোলতা ...

লতার প্রেমটাও বলে রাখি :
লতাদের একজনের নাম প্রশান্তি,-
আমাদের কথা কিছু শোনো কবি ?
ভুল চালকের হাত কিন' সরিয়ে দিতে হবে,
ভালবাসা ধরে থাক পৃথিবীর হাত।
-শুনিনি, আর এমন সুললিত ধ্বনি!

ঠিক সবুজ নয় জ্যোৎস্নায় ...


ছবিব্লগঃ প্রবল বিক্রমে বিক্রমপুর

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: বিষ্যুদ, ৩০/১২/২০১০ - ১১:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ২৩ ডিসেম্বর # আমি, # রোয়েনা, # আশরাফ (নির্জন স্বাক্ষর) ও # আবীর - আমরা এই তিন আদম সন্তান গেলাম বিক্রমপুর জয়ের উদ্দেশ্যে। যদিও আশরাফের এক চাচাত ভাইয়ের 'পাক্কা মুসলিম' হবার অনুষ্ঠানের দাওয়াত ছিলো, তবুও কার কি কাটা পড়লো তা নিয়ে আমরা মোটেও মাথা ঘামাইনি। আমাদের মূল উদ্দেশ্য ছিলো একটাই - প্রবল বিক্রমের সাথে পাগলা ক্যাম্রাবাজি করে বিক্রমপুরকে জয় করা ...


জার্মান ডায়েরী-১

রিম সাবরিনা এর ছবি
লিখেছেন রিম সাবরিনা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ৩০/১২/২০১০ - ৯:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিচিত্র লাগছে। বাস ছুটে চলছে। চারপাশ ধবধবে সাদা। গাছপালা রাস্তাঘাট কোনটা কি কিছুই বোঝা যাচ্ছে না। পাশে বসা শেন জ্যো খুব আগ্রহ নিয়ে ল্যাপটপের মনিটরের দিকে তাকিয়ে আছে। তার কাছে নাকি বাংলা ফন্ট খুব ইন্টারেস্টিং লাগছে। সে এক টুকরা কাগজ নিয়ে তার নামের বানান লিখে নিয়েছে আমার কাছ থেকে। এখন বার বার বাংলায় নামটা লিখে লিখে প্র্যাকটিস করছে। কি আজব!

গরম লাগছে। হাত বরফের মত ঠান্ডা ...


December 30th

এয়ারপোর্ট, এয়ারলাইন্স ও ট্রানজিট হাব-১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ৩০/১২/২০১০ - ৯:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিমান বাংলাদেশ ওয়েব সাইট
---------------------------------
(বাংলাদেশ বিমান, দেশে নতুন এয়ারপোর্ট তৈরীর (অ)যৌক্তিকতা, ট্রাঞ্জিট বিকাশ ইত্যাদি নিয়ে কয়েক পর্বে লিখার ইচ্ছা, আর এর প্রথম প্রয়াশ-বিমানের ওয়েব সাইট)
----------------------------------
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি ছোট্টবেলা থেকেই আমার দারুন দুর্বলতা। একেতো নিজের দেশের এয়ারলাইন্স বলে কথা, তদুপরি বিমানের লাইভেরী ও লোগো আমার ভীষণ প্রিয়।হতে পারে দেশ দরিদ্র, ...


তুই একটা সোনালি গাধা !

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ৩০/১২/২০১০ - ৭:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


টেম্প্‌ল অফ আইসিস, ফিলে, ইজিপ্ট। মনমাঝি।


কেন এমন বদলে যাওয়া?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৯/১২/২০১০ - ৯:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

চির সবুজ মনটা তোমার
কবে অবুঝ, নিঠুর হলো?
কবে তোমার শ্যামল হৃদয়
রোদে জ্বলে বিরান হলো?
কবে তোমার আমার কথা
ব্যাথা ভেবে ভুল হলো?
কবে আমারা চঞ্চলা সে
একটু একটু নীরব হলো?

স্বপ্ন ভরা নয়ন কোণে
কবে মেঘের বসত হলো?
আলতা রাঙ্গা নূপুর পায়ে
কোন পাষাণে বেড়ী দিলো?
কবে আমার তোমার সাথে
একটু বেশী ভুল হলো?
কবে আমারা চঞ্চলা সে
একটু একটু নীরব হলো?

ভালোবাসার চন্দনা সে
কবে বোবা বধির হলো?
আলো ছড়ানো হরি ...


অসামান্য ছেলেখেলার যৎসামান্য ছেলেবেলা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৯/১২/২০১০ - ৭:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছোটবেলা থেকেই আমার অনেক কিছু পারার বড় শখ। পড়াশুনা, খেলাধূলা, গানবাজনা, সাইকেল চালনা ইত্যাদি ইত্যাদি। নিজকে গুরুত্বপূর্ণ হিসেবে জাহির করা মুখ্য উদ্দেশ্য। যেন সবাই অন্তত পিঠ চাপড়ায়। কিন্তু নিষ্ঠুর নিয়তির নির্মম পরিহাস! আমি পারতে শিখি শুধু একটা জিনিসই; তা হল কোনো কিছু না পারতে কিংবা পারা একটা সহজ কাজকে পাড়া দিয়ে দলা পাকিয়ে দিতে। ফলস্বরূপ প্রায়শই আমি পিঠ চাপড়ানোর পরিবর্তে হজম কর ...


নরকেরঋতু-ভোর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৯/১২/২০১০ - ৭:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভাগ্যবান যে আমার শৈশব মনোরম নয়, চমত্‍কার কিংবা বীরভোগ্যা নয়-যা লিখে রাখা যেতে পারে স্বর্ণালী পাতায়। কিন্তু কি ভূলে? কি পাপে আমি উন্নীত হলাম বর্তমান দূর্বলতায়। যারা ভাবে কেবল বিষাদে কাঁদে প্রাণ, ভাবে দূদর্শা মানেই অসুস্থতা, আর মৃতরাও মুক্ত নয় দুঃস্বপ্ন থেকে, তারা চাইলে পুনঃবিবেচনা করতে পারেন আমার এই অধঃপতন আর অলসতাকে। আমি নিজেকে এক অবিরাম ভিখিরি'র বেশি কিছুই ভাবি না। হে পিতা, আর ...


সুন্দরবন!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৯/১২/২০১০ - ৭:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

হঠাৎ সেদিন সুন্দরবন
পায়ে পায়ে পথচলা
দৃষ্টিতে ছিল মুগ্ধতা দেখে
প্রকৃতির ছলাকলা।

পরতে পরতে লুকনো রয়েছে
ভয়ানক সুন্দর
দেখতে এসেছি ফেলে দিয়ে সব
নাগরিক ভয়-ডর।

জোয়ারেতে যদি এক রূপ হয়
ভাটাতে অন্য রূপ
কখনো সে বুনোকোলাহলে মাতে
কখনো সে নিঃশ্চুপ।

পাখ-পাখালির কলগুঞ্জনে
ঘুম যেই ভাঙলো
বিষ্ময়ে দেখি চিত্রার্পিত
হয়ে আছে বাংলো।

দাঁড়িয়ে রয়েছে সুন্দরী গাছ
লাখো লাখো শ্বাসমূল
বিরহী বধূ ...


December 29th

আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মান জাতীয় পানি নীতি বিরোধী

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: বুধ, ২৯/১২/২০১০ - ৪:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সাম্প্রতিক কালে বাংলাদেশ সরকার একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মানের প্রকল্প হাতে নিয়েছে। সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যায়ের প্রকল্পটি প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে। নতুন এই বিমানবন্দরের নাম হবে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ এবং এটির সংলগ্ন ‘বঙ্গবন্ধু নগরী’ গড়ে তোলা হবে। বেশ কিছু প্রাথমিক স্থান পর্যালোচনা করে সরকার নীতিগত ভাবে ...