| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
বাংলাদেশ থেকে সচলায়তনের সদস্য ও পাঠকরা জানাচ্ছেন যে দেশ থেকে সচলায়তন খোলা যাচ্ছে না।
প্রাথমিক ভাবে আমরা দুটি সম্ভাবনা ধরে নিচ্ছি।
১। যান্ত্রিক ত্রুটি
২। দেশ থেকে সচলায়তনের এক্সেস বন্ধ করা হয়েছে।
যান্ত্রিক ত্রুটির ব্যপারে সার্ভার প্রোভাইডারের সাথে কথা বলে কোন ত্রুটি না থাকার ব্যপারে নিশ্চিত হওয়া গেছে।
আর দ্বিতীয় খবরের সত্যতা সম্পর্কে খোঁজ খবর করার চেষ্টা চলছে। আপনারা কোন তথ্য জানলে আমাদের তা জানিয়ে সাহায্য করুন।
ইতিমধ্যে যারা প্রক্সি সার্ভারের সাহায্যে এখানে লগইন করেছেন, দয়া করে বাংলাদেশের অন্য সচলদের সাথে যোগাযোগ করে এই পদ্ধতিটি সম্পর্কে তাদের অবহিত করুন। এখানে কমেন্টের মাধ্যমেও আমরা উপায়গুলো জমাতে পারি, এবং অন্য সচলদের মধ্যে ছড়িয়ে দিতে পারি।
অনুগ্রহ করে আন্দাজের উপর ভিত্তি করে কোন গুজব ছড়াবেন না।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আশা করছি এই অন্ধকারাবস্থার দ্রুত অবসান হবে।
২
FYI:
I failed to get access in last afternoon.I asked Mr Faruk wasif about it and he replied " seems so but don't know".
Received a phone call from Mr Mahbub Leelen.Since he was just arrived from Mymensingh , He was unaware about the fact but got informed by Mr Akter that none could get access in sachalayatan. However,Mr Leelen asked me whether i know about the fact or not. I opined that it may be simply technical default or something wrong done by Jamate as last few days sachalayatan posted many blogs on anti jamate/rajakars or something else.Mr Leelen said "Ok ! I am sending an email to Mr Arup in this respect."
After coming to my office , I fiirst try to get log on my favourite blog site i.e., sachalayatan but received the foillowing :
Quote:
While trying to retrieve the URL: http://www.sachalayatan.com/
The following error was encountered:
Connection Failed
The system returned:
(110) Connection timed outThe remote host or network may be down. Please try the request again.
Unquote:
Therefore, I used an proxy server and got it but coluld not use bangla keyboard and other toolbar like "bodlaou"did not work.
That's all.
Nuruzzaman Manik
**********************************A life unexamined is not worthliving.-Socrates
৪
এটা আবার মিলিটারি সরকার আর নিজামী মুক্তিবাহিনী বাহিনীর কারবারের কারনে বন্ধ হয়ে যায়নি তো? গত ক'দিনে নেটে আমাদের যুদ্ধ দামামা দেইখা?
৫
কানাডায় আজ দুপুরের দিকে সাইটে ঢোকা যাচ্ছিলনা। আমি অনেক চেষ্টার পরে ঢুকলেও শুধু পোস্ট দেখা যাচ্ছিল, কোন মন্তব্য বা অন্য কোন লিংক দেখা যায়নি। এখন দেখছি সবকিছুই ঠিক আছে। আমি ধরে নিয়েছিলাম সাইট উন্নয়নের কাজ চলছিল।
৬
Amio netherlands theke amar office server theke same problem pacchilam kal dupure. Himu ke sathe sathe bollam but within 5 min retry ditee abar dhukte parlam.
Technology'r jug e bann kore ar ki hobe. oto techninc gyan somponno kew to nai govt. e mone hoi.
Hoito onno kono somossa hoyechilo.
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
৭
বাংলাদেশ থেকে যারা সচলায়তনে ঢুকেন তারা দয়া করে স্পিডের বিষয়ে ও একটু অবগত করবেন,সাধারন ভাবে সচলায়তন সাইট তুলনামুলক ধীরগতির কিনা?
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
৯
দেশ থেকে যদি সাইটের ঢুকা না যায় তাহলে ধরে নিতে হবে দেশেই ফিল্টার করা হচ্ছে। সেক্ষেত্রে সচল কী করবে প্রক্সির বুদ্ধি প্রচার করা ছাড়া?
খুব খারাপ খবর।
১০
মনে-প্রাণে কামনা করছি, আপনার ধারণা অমূলক হোক।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
১১
ফিল্টার এতদিনেও না হওয়াটাই আশ্চর্য ব্যাপার। আমরা যা-সব প্রেম-মাখা কথাবার্তা বলি সরকারকে নিয়ে। করুক যা খুশি।
১২
যা খুশি করলে দেশে সচলায়তনের পাঠকদের কী হবে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
১৩
১৪
apnar ei site tate dekhte pachchhi
kintu ekta toka dile ekta biggaponer pata ashche
ottachare jan kharap
ar kichu ache?
১৫
রউফ ভাই,
আপনার মেইল পেয়ে প্রথমে বিষয়টা বিশ্বাস করিনি। কারণ তখনও মোবাইল ফোন থেকে জিপিআরএস ব্যবহার করে সচল পড়া যাচ্ছিল। স্পিড ও ছিলো ভালই।
আর সচল মাঝে মাছেই ইদানিং ঝামেলা করছিলো, আবার কিছুক্ষণ পর দেখা গেলো যে সাইট ঠিক হয়ে গেছে।
তো আমি ভেবেছিলাম, এটি যান্ত্রিক ত্রুটি। এখন তো দেখি বিষয় আরো গুরুতর।
হাঁটুর অনেক বুদ্ধি, কিন্তু আইপি লুকিয়ে সাইট ট্রেকিং এর বুদ্ধি শালাদের এখনও হয়নি।
কী আর বলবো?
ঘৃণায় জমে আসা এক দলা থুতু ওয়াক করে এখনই ছুঁড়ে দিচ্ছি তাবৎ জলপাই হেলমেটের নীচের কুৎসিত মুখগুলোতে।
সামরিক জান্তা নিপাত যাক!
গণতন্ত্র মুক্তি পাক!
১৬
ধুর! আজকে মোটেও ভালো লাগছে না সচলায়তনে। কোথাও কেউ নেই ![]()
সত্যি সত্যিই ব্যান করল নাকি দেশে? ![]()
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
১৭
I'm reading from BD, through a proxy site. It cannot be accessed directly. Also, the bangla writing system doesn't work.
১৮
আমিও এক ফ্রেন্ডকে দিয়ে ট্রাই করাইলাম, সে সরাসরি ঢুকতে পারে না, কিন্তু প্রক্সি দিয়ে পারে ... আমাদের আশংকা সম্ভবত সত্যি ...
সচল এমনিতেই অনেক স্লো, প্রক্সি দিয়ে আরো স্লো হয়ে যায় ... প্লাস প্রক্সি দিয়ে কোন ওয়েববেজড কীবোর্ড কাজ করে না, ইউটিউব বা অন্য কোন লিংক দেখা যায় না ... ওর পিসিতে অভ্র নাই তাই টেস্ট করাতে পারি নাই তবে আমার ব্যক্তিগত ধারণা অভ্র কাজ করবে ...
আমার আশংকা সচল এইবার একটা বিশাল পাঠকশ্রেণী হারাবে ... আমার নিজের কথা বলতে পারি, আমার পোস্টগুলির অধিকাংশ পাঠক ছিল আমার বন্ধুবান্ধবরা, আমার প্রবাসের সিরিজ লেখার মেইন কারণও ছিল তাই, সবাইকে আলাদা আলাদা ভাবে কেমন আছি জানানোর চেয়ে একবারে বলে দেয়া ... এখন মনে হচ্ছে ব্লগস্পটে ব্লগ খুলে সেখানে সবগুলির কপি দিতে হবে ...
মেজাজ খারাপ হচ্ছে, বাল ![]()
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
১৯
অভ্র থাকলে দেখা যায় প্রক্সি সার্ভার দিয়ে।
"ধারণা"টা সত্যি এখন। আমিও অনেককে দিয়ে একের পর এক পরীক্ষা করালাম।
এই রকম একটা সময়ে নিজের পাঠকের কথা বললা, মিয়া?
সচলায়তনের পাঠক একজনও কমবে না, এবং একজন সচলও একদিনের জন্য সচলায়তনকে miss করবে না।
মজা দেখো শুধু এবার। জলপাইদের কাছে এভাবে হারার কোনই মানে নেই। বাঘের লেজে পা দেওয়ার আগে আরেকটু চিন্তা করা উচিত ছিল ওদের। অনেক গা-বাঁচানি, ভদ্র লেখা লিখেছি। আর না।
চুতমারানির বাচ্চারা নিজামীরে হিরো বানায়, আর সচলায়তন ব্যান করে...
২০
আমার ধারণা কমবে ...
যারা ডেডিকেটেড পাঠক-লেখক, তারা থাকবে ... কিন্তু অনেকেই আছে ঘুরতে ঘুরতে এখানে ওখানে লিংক পেয়ে আসে, সাইটটা দেখে প্রেমে পড়ে, অতিথি হিসাবে লেখা শুরু করে ... তারা আর আসবে না, আই মীন আসতে পারবে না ...
আর দেশের নেট স্পীড সম্পর্কে ধারণা তো আছে, যারা জিপি ইন্টারনেট ইউজ করে তাদের একবার সচল লোড হইতে নাকি চার-পাঁচ মিনিটও লাগে, এই সময়টা প্রক্সিতে আরো বাড়বে ...
তারপরে ধরো সবাই অভ্র ব্যভার করে না, অনেকেই ফনেটিকে লেখে, তারা ধরা খাবে ...
জিপিতে ফেসবুক ব্যান করার পরে প্রথম প্রথম অনেকেই প্রক্সি দিয়ে ঢুকতো, এখন এত ঝামেলা পোষয় না বলে ঢোকা বাদ্দিছে ... আমি সেই ভয়টাই পাচ্ছি ...
গত কিছুদিন ধরে সচলের পাঠক অনেক বাড়তেছিলো, নতুন নতুন মানুষজন যোগ দিচ্ছিলো, পুরা প্রসেসটা বাধাগ্রস্থ হবে এইবার ...
আর নিজের কথা ভাবি ক্যান? কারণ আমি একটা সুবিধাবাদী অন্য বাঙালিদের মতই, বিপদে পড়লে আগে নিজের কথাই ভাবি তাই ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
২২
গতকাল রাতে আমার বাসায় বসে ট্রাইকরলাম।সচলায়তনে ঢুকতে পারি নি। তবে আজ সকালে অফিসে এসে পেরেছি।
সমস্যা কী বুঝতে পারছি না।
এটা সচলায়তনের সমস্যা না অন্য কিছু?
২৩
কিছুক্ষণের জন্য সচলায়তন সার্ভারের সমস্যার কারণে আমিও ঢুকতে পারিনি, তবে সেটা একেবারেই সাময়িক ছিল। বাংলাদেশ থেকে কেউ সচলায়তনে ঢুকতে পারছেন না। একেবারেই কেউ না। সম্ভবত সরকার থেকে ব্যান করা হয়েছে।
২৫
এই মুহূর্তে আর কিছু নেই। খোঁজ পেলে জানাবো অবশ্যই। ভাবছি শালাদের ছবি টাঙিয়ে রেখে চুদিরভাই-ডট-কম নামে একটা সাইট খুলবো নাকি।
২৬
আমি বাংলাদেশে থাকি।
গতকাল সারাদিন বাইরে ছিলাম। রাত ৯ টা ৩০ এ বাসায় এসে অনেক চেষ্টা করেও ঢুকতে পারিনি। এর পর হিমু ভাইকে জিজ্ঞেস করে জানতে পারলাম, উনার এন্ডে কোটা শেষ হয়ে যাওয়ার সমস্যার কথা বলছে। আমি তখন কিছুটা বিস্মিত হয়েছিলাম কারন আমাকে তেমন কোন পেজ দেখানো হচ্ছিলো না ( যেটা এর আগে দেখাতো কোটা শেষ হলে ), তার বদলে দেখতে পাচ্ছিলাম, নেটওয়ার্ক টাইমআউটের একটা ফায়ারফক্স মেসেজ। একটা ভয় নিয়েই রাত ৪ টা পর্যন্ত চেষ্টা করে ঘুমাতে গিয়েছিলাম।
আজ সকাল ১১ টা ৩০ এ চেষ্টা করে দেখতে পেলাম, এখনো ঢুকছে না। বুঝতে পারলাম, আশংকাই সত্যি। সচলায়তনের ফেসবুক গ্রুপে ঢুকে ইশতিয়াক রউফ ভাই এর মেসেজ পড়ে বুঝতে পারলাম, আসলেই তাই।
এই মূহুর্তে প্রক্সি সাইট দিয়ে সচলায়তনে ঢুকতে পেরেছি।
প্রচন্ড হতাশ লাগছে। নপুংসক সরকারের কাছ থেকে কী এর চেয়ে বেশি কিছু আশা করতে পারতাম না আমরা ?
২৭
ভয়াবহ রাগ হইতাসে, ভয়াবহ !! সব ছিড়া ফেলতে ইচ্ছা করতাসে !! রাজাকারের বাচ্চারা দেশ চালাইতাসে ! একদল রাজাকারের হাতে জিম্মি হইয়া আছি, আমাগো কি লজ্জা শরম শেষ হইয়া গেল ? আমরা কি কিছুই করতে পারি না ?
মডুদের বলছি, আপ্নেরা সদস্যদের অতিথিদের মেইল করেন প্রক্সি দিয়ে আপাতত ব্রাউজ করার নির্দেশাবলী দিয়ে, অনেকেই জানেন না
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
২৮
এখানে কিছু বলার মানে নেই।
ভূত-থেকে-ভূতে করুন সবাই।
২৯
বেশআশ্চর্য্য তো! আমি তো বাংলাদেশে ই আছি ।অফিস েথেকে সরা সরি সচলায়তনে ঢুকেছি। কালকের মতোএখনো সমস্যা হয়নি।
৩২
সত্যিই যদি বাংলাদেশ সরকার এটা করে থাকে, তাহলে এর প্রতিবাদে কি করা যায়? খুব, খুব দু:খজনক!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
৩৩
আজকে প্রথম আলোর ছবিটা দেখেছেন না? নিজামী একমাত্র মুক্ত রাজনীতিক হিসেবে ফুলে ফুলে সজ্জিত হয়ে ঘরে ফিরছেন, আর মহিউদ্দিন খান আলমগীর জেলবন্দী হয়ে দেখছেন জানালা দিয়ে। হাসিনা'কেও অন্ধকারে বিমানবন্দরে যেতে হয়েছে কঠোর নিরাপত্তার মাঝে। বাইরে এসেও তাঁর অনুমতি নেই খোলামেলা বক্তব্য রাখার।
দেশটা যে কার, বুঝতে বাকি কি বাকি আছে আর?
৩৫
বুঝতে পারছি না কী হচ্ছে
সত্যি আমি প্রক্সি সার্ভার দিয়ে ঢুকলাম কিন্তু বাংলা লিখতে পারছি না
অন্য জায়গা থেকে কপি করে এনে এখানে পেস্ট করছি
৩৬
জ্বি বাংলাদেশের
৩৭
proxy diya dukhlam. what da hell is goin on?
isti vaire tnx.
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
৩৮
সবার লেখা পড়ে বুঝতে সমস্যা হবার কথা না যে ব্লক করা হয়েছে। অনিন্দিতা বা অন্য যারা ঢুকতে পারছেন তারা খুব সম্ভবত ভিন্ন আইএসপি ব্যবহার করছেন যারা বিটিটিবির গেটওয়ে দিয়ে না গিয়ে স্যাটেলাইট দিয়ে যায়।
আমি এখনও আশা করি আমার ধারণা মিথ্যা হোক।
প্রতিবাদ জানানো ছাড়া করণীয় কী:
সচল সাইট পুরো মাত্রায় চালু রাখা যাতে দেশের সবাই এক্সেস করতে পারে। বিকল্প বেশ কিছু উপায় আছে। সেগুলো কোন একটা বাস্তবায়ন করে ইমেইলে সবাইকে জানিয়ে দেয়া। ঠিক কী বিকল্প আছে তা ইমেইলে/পিএমে আলোচনা করা যাবে।
খুব খারাপ সময়।
৩৯
ইতিমধ্যে চলছে সেই চেষ্টা। যত জনকে পারুন জানিয়ে দিন। আর যদি "অনাকাঙ্ক্ষিত" কেউ এই মন্তব্য পড়ে থাকেন, তবে জেনে রাখুন... আমাদের বুদ্ধিও হাঁটুতে নয়, বুকটাও একেবারে খালি নয়, মেরুদণ্ডও নরম নয়।
৪০
আমার এই কমেন্ট যেন বাংলাদেশ থেকে সর্বশেষ বাংলায় কমেন্ট না হয় সচলায়তনে....
অত অত কম্পু বিজ্ঞানীরা আছেন
কিছু একটা করেন
(অন্য জায়গা থেকে লিখে এনে কপিপেস্ট করা কমেন্ট)
৪১
এতো আতঙ্কিত হবার কিছু নেই । আর্মিরা তো দেশে অনেক কার্ফ্যুও দিয়েছে । তাই বলে মানুষ কি তাদের কথামতো সবসময় ঘরে বসে থেকেছে ?
৪২
আমার এত্ত অবাক, সকট, মন খারাপ আর লজ্জাও লাগছে ভেবে আমার দেশের এই অবস্থা, আমি সাধারনত রাজনিতীর আলোচনায় থাকিনা, কোনও ইন্টারেস্ট পাইনা তাই এতকিছু জানিও না, আমি কল্পনাও করতে পারছিনা যে দেশের গভর্নমেন্ট এমন করতে পারে, এ তো হিটলারের মত অবস্থা
ছি ছি ছি
আশাকরি কারন টা এটা না।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
৪৪
আমি এখন ও সচলায়তনে ঢুকতে পারছি॥
কতক্ষণ পারবো জানিনা।
প্লীজ মডারেটরবৃন্দ কিছু করেন।
বিষয়টা খুব খারাপ লাগছে।
আশা করি কোন ষড়যন্ত্র হয়ে থাকলে সেটা প্রতিহত করা যাবে।
এটাও আমাদের জন্য চ্যালেঞ্জ!
৪৫
খুব সম্ভবত আপনার ISP'র নিজস্ব V-Sat আছে। বাংলাদেশের প্রধান Gateway দিয়ে যারা ইন্টারনেট সংযোগ পান, তারা কেউ সচলায়তনে ঢুকতে পারছেন না।
৪৬
ভয় কারা পায়? তারাই যারা জানে যে তারা ঠিক কাজটি করছে না।
৪৭
মেজাজ ভয়ঙকর খারাপ।
শালারা এতো ভয় পায়!
৪৮
ক্যামনে কী?
আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?
৪৯
খুবই খারাপ লাগছে। নিন্দা জানানোর ভাষা জানা নাই।
কালকে থেকে অনেকবার চেষ্টা করেছি, ঢুকতে পারিনি। সকালে মৃদুল ভাইকে ফোন। তারো একই অবস্থা। পরে ফেসবুকে ইসতি ভাইকে পেয়ে ঘুরপথে ঢোকা।
রাজপথে নামার সময় কী এতেআ তাড়াতাড়ি শুরু হয়ে গেল।
১
বাংলাদেশ থেকে কেউ এই পোস্ট দেখলে রিপ্লাই দেবেন প্লীজ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির