প্রথম তরঙ্গ
তিনটে দিন টানা বন্ধেও দেখা যায় অনেকসময় কিছুই করার থাকে না। একগাদা ছবি নিয়ে এসেছি প্রায় মাস দুয়েক আগে। দু'চারটা ছাড়া সেগুলোর বেশিরভাগই দেখা হয় নি। এমনিতেই বিদ্যুৎবিভ্রাট। আর, ওটা থাকলেও প্রায়ই চোখ চলে যায় মুভি চ্যানেলগুলো কী দেখাচ্ছে তার দিকে। তারপর, অদ্যভক্ষ ধনুর্গুণ করে দেখা যায় ডিভিডি প্লেয়ারটা ছাড়ার সুযোগ বা ইচ্ছে কোনটাই আর থাকে না।
তবে, এবারে ব্যতিক্রম ঘটলো...
বিখ্যাত লোকদের নিয়ে রম্যরচনা সবসময়ই হয়েছে। সচলায়তন এর আদম চরিতের লেখককে যে কোন সাহিত্যের শিক্ষক দশে ছয় দিতে বাধ্য, সেখানে পাঠক আরো বেশী দিয়েছেন।আমি সেই পাঠকদের একজন। একজন তির্যক লেখককে আরেকজন তির্যক লেখক দ্রোণ ছুঁড়েছেন।অনেকদিন পর ভারতের দেশ পত্রিকার সাতের দশকের মত আজকাল সচলায়তনে কিছু দ্রোণাচর্যের দেখা পাওয়া যাচ্ছে।নীলক্ষেত থেকে আজ অবধি যারা দেশ পত্রিকা পড়েন, তারা নিশ্চয়...
…
কবি কিংবা শিল্পী, হওয়া না-হওয়ায় কী এসে যায় ?
সমাজে একজন ব্যক্তির কবি বা শিল্পী হওয়া না-হওয়ায় আদৌ কি কিছু এসে যায় ? অত্যন্ত বিরল-ব্যতিক্রম বাদ দিলে আমাদের বর্তমান আর্থিক মানদণ্ড প্রধান সমাজে একজন কবি বা শিল্পীকে কোন অবহেলিত গোত্রের প্রতিনিধি বলেই মনে হয়। তাই একজন ব্যক্তির কবি কিংবা শিল্পী তথা একজন স্রষ্টা হয়ে ওঠায় ব্যক্তির লাভ-ক্ষতির হিসাবের জবেদা টানার চেয়ে সমাজে এর কী প্রভাব ...
টানা প্রায় পাঁচ বছর পর দেশে ফিরে কী দেখছি তাই নিয়ে এ লেখা। যারা দেশে আছেন তাদের কাছে আহামরি কিছু মনে হওয়ার কথা না। তবে যারা দু'তিন বছর ধরে বিদেশ আছেন তাদের কাছে কিছুটা অবাককর মনে হতে পারে। এ লেখাটা ইচ্ছে করেই প্রমিত বানানে লিখা না।
১.
প্লেনের চাক্কা মাডি ছানছে কি ছানছে না, লোকজন মোবাইল বাইর করা সারা। করে কী! হ, মামা আমি অমুক। তুমি কই? না, থাইল্যান্ডে দেরি অয় নাই। আমারে নিবার আও।...
ঘুম নিয়ে ব্যাপক ঝামেলায় আছি। যখন ঘুমানোর দরকার তখন চোখ জোড়া অপলক টিভির দিকে চেয়ে থাকে। আবার যখন উঠা দরকার তখন কাঠালের আঠারমত চোখের পাতা লেগে থাকে। ঘুমের অনিয়ম আর খামখেয়ালীপনার কারণে জীবনের অবস্থা গুরুচরণ। ঘুমের স্বেচ্ছাচারিতায় সকালে যে দিন দশ মিনিট বিলম্বে বাসা থেকে বের হই সেদিন রাস্তায় জ্যামে আটকে পড়ার বিড়ম্বনার সাথে বোনাস টক হিসেবে যোগ হয় বসের গুরুগম্ভীর তিরস্কার। তারপর...
জহিরুল ইসলাম নাদিম
সন্ধ্যা হবু হবু করছে। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আপনি হেঁটে যাচ্ছেন কোথাও। ভাবছেন কিছু। এমন সময় ইতস্ততঃ একটা শব্দ আপনার চিন্তাসূত্র ছিন্ন করে দিল। আপনি সামান্য বিচলিত হয়ে ওপরে তাকালেন। এবং সঙ্গেই সঙ্গেই ডুবে গেলেন আগের চিন্তায়। অর্থাৎ বিচলিত হবার মতো কিছু দেখেননি আপনি। আবার চমৎকৃত হবার মতোও যে কিছু দেখেননি তাও হলফ করতে বলতে পারি। কারণ তাহলে বেশ কিছুটা ...
আবার এক মেধাবীর অকাল মৃত্যু হল।[ সংবাদটি পড়তে ক্লিক করুন অথবা ক্লিক করুন]
নাম খন্দকার খানজাহান(আমি সঠিক বানানটা জানিনা, ভুল হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)। ডাকনাম সম্রাট। বুয়েটে প্রথম বর্ষের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র।
বুয়েটে নতুন সাময়িকীর ক্লাস শুরু হয়েছে গত ২২শে মে। এখনও এক সপ্তাহ ঠিকমত পার হয়নি।
ছেলেটাকে আমি ...
আব্দুর রহমান
চা এর তেষ্টা,
কালচে কফি?
কাজ চলে যায়।
ঝড়ের আশায়,
বিষ্টি হলে,
কাজ চলে যায়।
চাকরি খুঁজি,
টিউশনিতে,
কাজ চলে যায়।
তোমায় চেয়ে,
তাকে পেয়ে,
কাজ চলে যায়।
কাজ চলে যায়
কাজ চলে যায়,
আজ চলে যায়
কাল চলে যায়,
আমার কেবল কাজ চলে যায়
চুল দাড়িতে পাক ধরে যায়,
একটু হেটে হাঁফ ধরে যায়
তবু আমার কাজ চলে যায়।
একটা জীবন
থামবে কেন?
বেশ চলে যায়,
কাজ চলে যায়।
বিংশ্ব শতাব্দীর এই আধুনিক যুগে কম্পিউটার এখন আর আশ্চর্যের বিষয় নয়। আর যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেট কানেকশন এত্তোবড় পৃথিবীটাকে অনেকখানি ছোট করে এনেছে। ফেসবুক এমন-ই একটি মাধ্যম। পুরো দুনিয়াজুরে বিচিত্র সব রঙবেরঙের মানুষের মিলনস্থল এই ফেসবুক। পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত সাদা-কালো, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃস্টান, নানা জাতের নানান ভাষাভাষি, খ্যাত অখ্যাত প্রচুর মানুষের বিচরনভ...
গত কয়েকদিন ধরে ব্লগের পাতায় চোখ রেখে ভবিষ্যতের মিডিয়া কেমন হবে তা খানিকটা বুঝতে চেষ্টা করলাম।পাশাপাশি সনাতন মিডিয়ার দিকেও চোখ রাখতে গিয়ে মনে হচ্ছে সনাতন মিডিয়া ব্লগের শক্তিটাকে আর ফেলে দিতে পারছে না।অভ্র বনাম বিজয় বিতর্কে সনাতন মিডিয়ার বার্তা সম্পাদকদের ব্লগের পাতায় চোখ রাখতে হয়েছে।মুসা বনাম সজল বিতর্কের কথা উদ্ধৃত হয়েছে সনাতন মিডিয়ায়।
একবিংশে নোবেল পুরস্কার যেখানে বি...