• Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).
  • Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

ব্লগরব্লগর

কাসেলপুর আশ্রমে আশেকানা মেহফিল

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: রবি, ০৬/০৯/২০০৯ - ১২:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

শনিতে শনিতে আষ্ট দিন অতিবাহিত হয়ে গেলো কাসেলপুরি বাবার কাসেলপুর আশ্রমে ভক্ত আশেকানগণ নানা কোণার মোকাম হতে ছুটে এসে নজরানা, আশেকানা, পেয়ারানা, গায়েবানা সব রকমের শ্রদ্ধা জ্ঞাপন এবং গোপন করেছেন। আশ্রমের হেড খতিব, খাদেমে আবুল জনাব আলিফ-হা ওরফে হিমু আল সুদানী'র পয়গামে ব্যতিব্যস্ত হয়ে ভক্ত আশেকুল গোষ্ঠী দিকবিদিক ছুটিয়া অবশেষে দুইটা দিন একসঙ্গে কাটাইয়া দোজাহানের অশেষ নেকি হাসিল কর...


মরুকিশোর, তুই সেই নীলমেঘ হবি?

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ০৬/০৯/২০০৯ - ৪:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মরুকিশোর, তুই সেই নীলমেঘ হবি?
এইসব কড়কড়ে বালিমাঠ পার হতে হতে
ডানা ঝেড়ে ঝরোঝরো জল দিতে দিতে -
একেবারে উড়ে যাবি যাদুপাহাড়ে?
রাতের ধারালো নখ ঢুকে যাবে
নরম রোমের ভিতর-
আকাশের নীল পালকে মুখ ঘষতে ঘষতে
সে ভিজে যাবে আশিরপদনখ।

তারপরে একটা চমৎকার জ্যোৎস্না উঠবে-
ঘরছাড়া বিবাগী একটা জ্যোৎস্না,
উদাসী ভালোবাসার মতন আলতো করে ছুঁয়ে যাবে
এই চোখের পাতায় লুকি...


জামাতের হাত কতো লম্বা হতে পারে? হেগো থামানোর কোন উপায় কি নাই আর?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৫/০৯/২০০৯ - ১০:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
সাবধান!

রাগ পুষতে পুষতে হয়তো স্তব্ধ হয়ে যাব একদিন! সবার প্রতি অনুরোধ লেখাটার ভুলত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে। এই ব্লগের একমাত্র উদ্দেশ্য কিছু তথ্য অন্তত কিছু মানুষের মধ্য ছড়িয়ে দেওয়া; তাও যদি কোন পরাক্রমাশালীর নজরে পড়ে!

এক.
আমরা অনেকে খুব খুশী হই বাংলাদেশে জামাত ইসলাম বা মোল্লা সংগঠনগুলোকে কোনঠাসা হতে দেখে। কিন্তু আদতেই কি তারা কো...


কাব্যকাঠিণ্য এবং প্রতিশ্রুতি

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: শনি, ০৫/০৯/২০০৯ - ২:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(হিমু ভাই এর খোমাখাতা ভাবনায় হৃদয়াময়ের কথা পড়েছি। সেটা হলে নাকি কবির হৃদয় থেকে নিয়মিত তরল ও খনিজ প্রেম কবিতা হয়ে ঝরে ঝরে পড়ে। আমি যেহেতু প্রায়ই কবিতা লেখার চেষ্টা করি, তাই হৃদয়াময়ের মতো আরেকটি জটিল কবিরোগের কথা আমার মনে পড়ে গেল। সেটা হলো কাব্যকাঠিণ্য। এই রোগ হলে যেটা হয় তা হল... অনেক চেষ্টার পরেও কবিতা বের হতে চায় না। এই রোগের উপসর্গ হল পিসিতে নোটপ্যাড অথবা এম এস ওয়ার্ড খুলে বসে থা...


বিবিসিতে শিরোনাম হলো দৈনিক মানবজমিন আর নিউ নেশন

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ০৪/০৯/২০০৯ - ৯:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
সংবাদপত্রে যারা কাজ করেন, তাদের সবার আক্কলপসন্দ একরকম নয়। ঘাগু সাংবাদিকের পাশাপাশি ছাগু প্রদায়কও সংবাদপত্রের গায়ে মাংস যোগ করে প্রতিদিন।

যতদূর জানি, প্রতিটি পাতার দায়িত্বে একজন জ্ঞানীগুণী ব্যক্তি থাকেন। তিনি সবকিছু খুঁটিয়ে দ্যাখেন, যে কেউ ঠাস করে একটা কিছু লিখে বসলেই তিনি সেটা পেস্টিঙে পাঠান না। প্রদায়কের দল ইংরেজি হরফে গু-মুত যা পায় তা-ই বাংলায় অনুবাদ করে চালিয়ে দিতে ...


ভূমিকম্প আর হৃদয়ে বাংলাদেশ

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: শুক্র, ০৪/০৯/২০০৯ - ৭:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

গতরাতে ভূমিকম্প হয়েছে, তখন আমি জেগেই ছিলাম । কিছুদিন আগে যেবার হল সেবার জেগে থাকলেও সঙ্গেসঙ্গে কাউকে খবরটা জানাতে পারিনি । এবার ভূমিকম্পের মাঝখানেই ফেসবুকে স্ট্যাসাস মেসেজ দিয়ে দিলাম । আগের ভূমিকম্পটার সময় দুই তিনবার ধাক্কা দিয়েছিল মিনিটখানেক পরপর । কিন্তু এবার একটার বেশি ধাক্কা টের পেলাম না ।

আজকে সন্ধ্যায় চ্যানেল আই এর সংবাদে দেখলাম ভূমিকম্পের উপর রিপোর্টিং হচ্ছে । জনৈ...


রিমঝিম

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ০৪/০৯/২০০৯ - ৭:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রিমঝিম রিমঝিম নূপুর বাজছে সামনের টিনের চালে, আজকে একেবারে ঘনবর্ষা। গতরাত থেকে নেমেছে। ঝরঝর ঝরঝর করে জল পড়ছে পাশের বাড়ীর রেনওয়াটার পাইপ থেকে। নারিকেল গাছগুলো পাতা নাড়িয়ে নাড়িয়ে মহানন্দে স্নান করছে। হাওয়া এত ঠান্ডা, একেবারে বর্ষণবাতাস। ধানক্ষেতে জল জমে গেছে, বৃষ্টির জলে আধোডোবা চকচকে সবুজ ঘাসের মধ্য থেকে গলা বাড়িয়ে সোনাব্যাঙ গলা ফুলিয়ে ডাকছে। ...


ঝটিকা সফর - বার্সেলোনা (২)

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: শুক্র, ০৪/০৯/২০০৯ - ৬:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বার্সেলোনা - প্রথম পর্ব

করুণ সেই প্রথম রাতের কাহিনী।

অনেকক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে থাকার পরে অন্ধকার থেকে আবির্ভাব হলো এক জোড়া কপোত-কপোতীর। নৈশভ্রমণ সেরে তারা হোস্টেলে ফিরছিলো। সদয় হয়ে তারা আমাদের গেটের ভেতরে ঢুকতে দিলো। অন্ধ সিঁড়ি বেয়ে আমরা চলে যাই রিসেপশনে। কিন্তু সব খা-খা। একটা বাতিও জ্বলছে না কোথাও, ডেস্কে লোক থাকা তো দূরের কথা। (পরের দিন সকালে জান...


আনু মুহাম্মদের পা ভাঙলে ক্ষতি কার? [ছবি যুক্ত করা হৈলো]

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শুক্র, ০৪/০৯/২০০৯ - ২:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

small

দেশে এখন শিক্ষকদের খুব কদর। রাষ্ট্র সর্বোচ্চ পদে বসায় পর্যন্ত। আমাদের নিশ্চয়ই উদ্দিন সাহেবের কথা মনে আছে।

এছাড়াও যে কোনো অন্যায় জায়েজ করার জন্য দলগুলোর চাই বিশেষজ্ঞ শিক্ষক। অফিসে ছুটির দরখাস্তের সঙ্গে মহল্লার ডাক্তারের প্রত্যয়নপত্রের মতো এখন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাট্টিফিকেট লাগে। সরকার বা বিরোধী সব দলেরই। তাই শিক্ষকদ...


প্রিয় ছবিঃ গ্রাউন্ডহগ ডে

সমুদ্র এর ছবি
লিখেছেন সমুদ্র [অতিথি] (তারিখ: শুক্র, ০৪/০৯/২০০৯ - ১২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
**** স্পয়লার মুক্ত পোস্ট ****

ফিল কনার্স একজন আবহাওয়াবিদ, পিটসবার্গের চ্যানেল TV9 এর ওয়েদার ব্রডকাস্টার হিসাবে কাজ করে। নিজের কাজটা সে করে ভালোই, রাস্তায় লোকজন তাকে দেখে ফিরেও তাকায়। তবে টিভি চ্যানেলে কাজ করার জন্য, অথবা হতেও পারে তার ধরনটাই এমন – একটু বেশিই আত্মকেন্দ্রিক আর হামবড়া স্বভাবের ফিল। নিজের ভালোটা খেয়াল করে চলে, আশেপাশের লোকজনকে গোনায়ই ধরেনা। এমনকি নিজের ক্যামেরাম্...