নীলু আপা প্রায়ই বলতো দুপুর বেলা, মা যখন দুপুরের খাবার একটু খেয়ে নিয়ে, খবরের কাগজটা চোখের সামনে ধরতে না ধরতেই একটু চোখ বোজার আগে, আমাকে ডাকতো- আয়, ঘুমোবি- আর আমি দুপুরে ঘুম আসেনা বলে আমাদের ছোট্ট বারান্দায় গিয়ে দাঁড়াতাম, তখন দেখতাম নীলু আপাকে, সামনের বিল্ডিঙটার দালানে দাঁড়িয়ে। আমায় দেখতো কিছুক্ষণ, একসময় বলতো, "ছাদে আসবি?" আমি মুখ ভার করে বলতাম, "চাইলেই বুঝি আসা যাবে? মা বকবে না?" নীলু আপা...
ড. আনু মুহাম্মদ পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন শোনার পর খুবই মন খারাপ হয়েছিল। ধিক্কার জানাবার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। একজন শিক্ষকের ওপর এই বর্বরোচিত হামলার ধিক্কার বা নিন্দা জানাবার ভাষা আসলে আমার জানা নেই। যেটুকু লেখাপড়া করেছি সেখানে শিক্ষক লাঞ্চিত হলে কি বলে তার নিন্দা জানাতে হবে তা আমাদের শেখানো হয়নি। কারণ শিক্ষকরা কখনো লাঞ্চনার শিকার হতে পারেন না, এটাই চিরায়ত সত্য।
ড. ...
সচলে আমার প্রথম লেখার চেষ্টা ছিল তৃতীয় রাউন্ড বিডিং এ বিশেষজ্ঞদের মতবিরোধ নিয়ে। ব্যাপারটা যে এভাবে বাঁক নেবে বোঝা যায়নি। অধ্যাপক আনু মোহাম্মদের মত সর্ব-গ্রহনযোগ্য একজন অধ্যাপকের উপরে পুলিশী হামলা - ব্যাপারটা স্থূল, অশ্লীল। আনু মোহাম্মদ, জাফর ইকবালের মত মানুষ যে কোন প্রতিকুলতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারেন। তাঁদের এই আমিত শক্তি এবং সাহস তাঁরা বাহুতে নয়, ধারন করেন হৃদয়ে। ...
১
মাঝে মধ্যে মনে হয়, যাই – দেখে আসি তুমি কেমন আছো। কিছুনা, তুমি থাকবে তোমার মতো। অফিস, বাসা, গ্রসারী, ছেলের স্কুল, টিউশন সবকিছু যেমন চলছে, তেমনই চলবে। আমি শুধু বাসার সামনে ফুটপাথে ল্যাম্পপোস্ট হয়ে দাঁড়িয়ে থাকবো তোমাকে দেখার জন্য, বেশী না, অল্প ক’টা দিন – বর্ষায়, রোদে, কুয়াশায়, শিশিরে। চিন্তার কিছু নেই, তুমি একদম টেরই পাবেনা যে এই রং ওঠা ল্যাম্পপোস্টটাই একদিন হিমবাহ ছিলো।
২
নিবিড় ব...
০।
রোজা আজকাল দিনগুলো কে কেমন জানি রুটিনের মধ্যে ফেলে দিয়েছে। ভোররাতে ঘুম ঘুম চোখে সেহেরী খাওয়া, তারপর বেলা দশটা এগারটার দিকে ক্যাম্পাসে গিয়ে ইচ্ছে করলে ক্লাস করা নাইলে বিকেল ছয়টা পর্যন্ত নাই কাজ তো খইভাজ টাইপ আড্ডা। ইফতারের পর ব্লগ, পেপার বা গল্পের বই আর তারপর আবার ঘুম ঘুম চোখে সেহেরী খাওয়ার জন্য রাত একটার দিকে ঘুম। অবশ্য লাভ একটা হয়েছে। সন্ধ্যার পর কোথাও বের হতে ইচ্ছে করে না ত...
ঢাকা শহরের কোন এক তীব্র যানজটে পাবলিক বাসের গাদাগাদি-ঠাসাঠাসির মধ্যে নোংরা সিটে বসে অস্থির আর অধৈর্য হয়ে নিজকে বারবার তিরষ্কার করছি- কেন আমার ঢাকা ছাড়া অন্য কোথাও গতি হল না, কেন আমার বাবা বাংলাদেশের এত সুন্দর সুন্দর লোকেশান ছেড়ে ঢাকতেই আস্তানা গাড়লেন, আর আস্তানা গাড়লেনই যদি তবে কেন দূরে কোথাও হাঁফ ছাড়ার ব্যবস্থাটাও করতে পারলেন না, কেন আমি এত হতভাগা যে এই যানজটে অন্তত এ.সি গাড়ির ...
যদি জিজ্ঞেস করে কেউ এ্যাকশন মুভি কেন দেখেন- এ কথার কোনো জবাব দিতে পারবনা। জানিনা কিছু কিছু মারামারি ছবি আমার খুব ভাল লাগে। বান্দেরাস, স্ট্যালোন, ডলফ, ট্রাভোল্টা, ভন ডেম অথবা জেট লিরও কিছু ছবি আমি দেখি মাঝে মাঝে। এ মুভিটা দেখার পেছনে একটাই কারণ ছিল জন ট্রাভোল্টা। ট্রাভোল্টার অভিনয় কেন জানি ভাল লাগে। যাই হোক এফ বি আই আর অপরাধীদের সম্পর্ক ও বিনাশ নিয়া বহুত বহুত মুভি হইছে হলি...
৩
মোজাম্বিকে ছিলাম সব মিলিয়ে ২ বছর। প্রথম যেদিন মোজাম্বিকে গেলাম আমার ভালো লাগেনি। কেনিয়া থেকে সাউথ আফ্রিকান এয়ারলাইনের ফ্লাইট ছিল, মাঝে ট্রানসিট ছিল জোহানেসবার্গে। সাউথ আফ্রিকার বিমান বন্দরের তুলনায় মাপুতু (মোজাম্বিকের রাজধানী) বিমান বন্দরের অবস্থা ছিল হতাশাজনক - অন্ধকার অন্ধকার, নোংরা, কেমন যেন। ওহ আর ওইখানে কেউ ইংরেজি জানে না, জানলেও বলতে ...
দুনিয়ার আনাচে কানাচেতে সচলেরা ছড়িয়ে আছেন “মাকড়সা”র মতোন। মৌসুমে - পার্বনে তারা সচল উৎসব করে থাকেন। কিন্তু এবারের সচলাড্ডার মতো আড্ডা একবারই হয়েছে পূর্বেও আর হয় নাই, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। আদর, আপ্যায়ন, উষ্ণতা, আনন্দ, ভালোবাসা, আন্তরিকতা, খোঁচাখুঁচি, খেলা, গান বাজনা মন খুলে একবারই হয়, ওয়ান্স ইন এ লাইফ টাইম। ছুটি কাটিয়ে বাংলাদেশ থেকে এলে প্রথমে ...
১. উড়াল
[justify]ইতিহাদ এয়ারওয়েজের প্রকাণ্ড 'ইওয়াই২৫৩' পাখিটার পেটে বসে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে না ফেলতেই অভ্যস্ত নাকে ঝামেলার গন্ধ পাই। পাখিটা অবিচল, স্থির; নড়ছে না। অধৈর্য হয়ে দুই তিনবার ঘড়ির দিকে তাকাতেই পাশের জোব্বা-টুপি পরা দাড়িওয়ালা ভদ্রলোক তার হলদেটে দাঁত বের করে আমাকে আশ্বস্ত করার চেষ্টা করেন যে, 'চিন্তার কিছু নাই'। বাঁকা চোখে একবার তাকিয়ে শুকনো একটা হ...