সাড়ে তিন বছর ইউরোপে বসবাসের পর আমার নতুন বসতি এখন ইন্দোনেশিয়ার জাকার্তা। দোহাতে উড়োজাহাজ পরিবর্তন করে সিঙাপুরের ফ্লাইটে উঠতে যাব তখন দেখি মাথায় কাপড় দেয়া বিশাল একদল ইন্দোনেশীয় নারী লাইন ভেঙ্গে বোর্ডিং এর জন্যে দাড়াতে তৎপর। এরা মধ্যপ্রাচ্যের ধনীদের বাড়ীর গৃহপরিচারিকা হিসেবে কাজ করে বাড়ী ফিরছে। এছাড়া লাইনের বেশ কিছু লোকজনের পোষাকে বোঝা গেল তারা ওমরাহ করে দেশে ফিরছে। সিঙাপ...
দীপাকে দেখে চেনা যায় না এমন নয়, চেনা যায়। যদিও অনেকখানিই বদলে গেছে মনে হচ্ছে । বদলটা ঠিক কোথায় আমি ধরতে পারি না, মেয়েদের এই ব্যাপারগুলোতে আমি খুবই অজ্ঞ। হয়তো খানিক শুকিয়েছে নইলে হয়তো চুল কেটেছে কোন নতুন স্টাইলে, সে যাই হোক তবু তার মাঝে একধরনের উৎফুল্ল ভাবই আছে মনে হয় আমার।
আমি এমনটা আশা করিনি, ভেবেছিলাম এই কয়মাসের ধকলে তার চোখের নিচে কালি পড়ে গেছে , একটা ময়লা শাড়ি পরনে , ক্লান্ত আর ...
না! এটা শুধু কায়ার গাওয়া সেই গানের কথাতেই শেষ নয়। আজ আমার আনন্দের আসলেই সীমা নেই। আনন্দের কারণ তিনটি।
[justify]প্রথম কারণঃ ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে একদিনের ক্রিকেট খেলাতে বাংলাদেশের বিজয়।
এতোদিন তো দেশের খেলোয়াড়দেরকে বকাবকি করেই দিন কাটিয়েছি। কিন্তু এটাও আমাদের জানা যে জয়ের তৃষ্ণা আমাদের চেয়ে খেলোয়াড়দের কম নয়। তবে গ্যালারীতে বা টেলিভিশন সেটের সামনে বসে ঝাড়ি দেওয়া সহজ। যাই হোক, ...
তিনটা ছবি
আমার বাসার বারান্দায় দাড়ালে পশ্চিমের আকাশ দেখা যায়। মাঝে মাঝে বিকেলে সেখানে রূপকথার পরিবেশ ভর করে। কেমন যেন মায়াময় অদ্ভুত সব রঙে ভরে যায় আকাশটা। নিচের ছবি তিনটা সেরকম দুটো বিকেলে তোলা। 
কৃতজ্ঞতা : ফ্লিকার থেকে কিভাবে ছবি এমবেড করতে হয় তা শিখিয়েছেন প্রিয় প্রকৃতি প্রেমিক ওরফে পিপি'দা। তাই তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা। 
শেষ বিকেলের আলো ১
শেষ বিকেলের আলো ২
...
মেঘ অরণ্য
ইনকাদের মেঘের দেশের নগরী:মাচু পিচু
মাচু পিচু শব্দটি নেটিভ আমেরিকান কেচুয়া (Quechua) জাতির ব্যবহৃত শব্দ যার অর্থ প্রাচীন পর্বত। পেছনে দণ্ডায়মান ওয়াইনা পিচু পর্বত শৃঙ্গ। ওয়াইনা পিচু অর্থ নতুন পর্বত। মাচু পিচুর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৫০০ ফুট উচ্চতায়। মেঘের দেশে। অধিকাংশ সময় মাচু পিচু নগরী মেঘের আড়ালে ঢাকা থাকে বলে এমনকি উপর দিয়ে চলাচল করা বৈমানিকদেরও চোখে পড়েনা ম...
মামুন ভাই কইলো 'বিয়া কইরা অক্করে ভাল হইয়া গেসি'
আমি কইলাম, 'ভাল হওয়া কি ভাল?'
মামুন ভাই কইলো, 'ভাল হইতে হয় রে ভাই.. উপায় নাই'
হের দীর্ঘঃশ্বাস আমারে কাবু করল না
কারণ আমি জানি.. হেইডা আছিল হরফের দীর্ঘঃশ্বাস
কারণ আমি জানি.. হে ভাল হয় নাই
কারণ আমি জানি.. হে বিয়াইত্তা হইয়াও
আমার লাহান এক আবিয়াইত্তার মত ক্যারেন ম্যাকডুগালের ফটো দেখে
আর উহু আহা করে..
বদ্দা কইছিল, 'যা ভাল না তা কি খারাপ?'
আমার মনে ...
পিচে কিছু নাই। কোন বোলারই এইখান থিকা কিছু বাইর করতে পারবে না যদি না সে এ্যাম্ব্রোস লেভেলের বোলার হয়। ওয়েস্ট ইণ্ডিজে এর কাছাকাছিও কোন বোলার নাই এই মুহুর্তে। ফিল্ডিং এমন কিছু না। গড়পড়তা মানের।
অন্যদিকে বাংলাদেশের ব্যাটিঙশক্তি ওয়েস্ট ইণ্ডিজের থিকা বেশী। স্পিরিট এই মুহুর্তে ইতিহাসের যেকোন সময়ের থিকা বেশী। বাংলাদেশ ব্যাটিং করবে দুপুর বেলায়। রান মাত্র ২৭৫। এইযূগের ওয়ান ডে ক্র...
আজ সারাদিন অফিসে অনেক কাজ করলাম। বস খুশী। একবার এসে জিজ্ঞেস করলো আমি ক্লান্ত কিনা, আরেকবার মায়ের বয়স জানতে চাইলো। বললাম- প্রায় ষাট। ভারমুক্ত মনে হলো তাকে, মায়ের মৃত্যুর প্রসংগটি ফুরোলো।
টেবিলজুড়ে ফাইলের পাহাড়, তার ভেতরে অসংখ্য বিল, অগণন হিসে...
এক আনাড়ি শিকারি। কিন্তু সবাইকে ভাব দেখায় সে খুব পাকা শিকারি। তার খুব শখ সে শিকার করবে। তো একবার নদীতে চর জেগেছে, আর সেই চরে বকও পড়েছে।
শিকারি একটা নৌকা ভাড়া নিয়ে গেল বক শিকার করতে। রওনা হল চরের দিকে।
ঐ এলাকার মাঝিরা যথেষ্ট অভিজ্ঞ। কারণ অনেক সময় অনেক শিকারি আসে। মাঝিরাও তাদের নিয়ে যায় চরে। নৌকা থেকে কাছাকাছি জায়গায় নেমে বা নৌকা থেকেই বক শিকার করে তারা। মাঝিরা তাই অভ্যস্ত হেল্পার...
তাদের দাবী, বর্তমান বিশ্বে এটাই কবিতার সর্বপ্রথম টিশার্ট ম্যাগাজিন।
বের হয় ঢাকা থেকে। নাম - শ্লোক । সম্পাদক - কবি মতিন রায়হান।
আমার একটা কবিতা দিয়ে তারা টিশার্ট করেছেন।
একটা টিশার্ট দরকার আমারও। পাবো কিংবা আনাবো কিভাবে সেটাই ভাবছি !