Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

সববয়সী

সেলুকাস! কি বিচিত্র এই দেশ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৯/০৩/২০১৩ - ৭:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বর্গের বকুল তলায় বিশাল শোরগোল। সবাই সেদিকে ছুটে যাচ্ছে ঘটনা জানার জন্য। সবার মনেই প্রশ্ন স্বর্গের এই চমৎকার শান্তির পরিবেশে এমন চিৎকার চেঁচামেচি তো কখনো হয়নি। কাহিনী কি?


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৯/০৩/২০১৩ - ৪:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগার থাবাবাবার হত্যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রের সরাসরি জড়িত থাকার খবর মিডিয়াতে বেশ আলোড়ন তুলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে আর বাংলা ব্লগে গুরুত্ব সহকারে ফলোআপ রিপোর্ট বেরুচ্ছে প্রতিদিন। সচলায়তনে নিয়াজ মোর্শেদ চৌধুরীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণমূলক লেখাটিও ছিল তথ্যবহুল। মুক্তমনার প্রতিষ্ঠাতা সম্পাদক অভিজিৎ রায়ের কলামে শিক্ষাঙ্গনে জঙ্গিবাদের ব্যাপারে অনেক বিশ্লেষণ উঠে এসেছে যদিও


ছাগু কথন-১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৮/০৩/২০১৩ - ৩:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১: শাহবাগ আন্দোলনে সরকার কেনো টিয়ার গ্যাস মারে না, নিশ্চয়ই সরকারের সাথে শাহবাগের আতাত আছে।
ভিতরের কথা: সরকার পতন হবে, ট্রাইবুনাল বন্ধ হবে, আমার বন্ধু ছাইদি-ছাকা মুক্ত হবে।

২: লাকি আপাকে ছাত্রলীগ আহত করছে। এতেই তো বুঝা যায়, শাহবাগ কই যাইতেছে?
ভিতরের কথা: শাহবাগ যেইখানে মন চায় যাউক, আমি তো শাহবাগ যাবো না।


দুর্বল চিত্ত

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৭/০৩/২০১৩ - ৩:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কুৎসিত কৌতুক কিংবা কৃত্রিম কথোপকথন
ঘরের কোণে পড়ে আছে তারছেড়া টেলিফোন,
ছাইদানি পরিপূর্ণ শ্বেত ফিল্টারে
টেবিলের পরে মার্ক টোয়েন, গোরকি সাজানো থরে থরে।।


তিন পুরুষের স্মৃতি চারণঃ দ্বিতীয় পর্ব

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৭/০৩/২০১৩ - ৩:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মার্চ ১৯৭১; আব্বা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্র। থাকতেন শহীদুল্লাহ হলে। জায়গাটা আমাদের মেডিকেল এলাকার প্রতিবেশী। কার্জনে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে বা রিকশায় আসা যাওয়ার পথে শহীদুল্লাহ হলটি দেখে কেমন যেন আপন মনে হতো। কারন একাত্তুরে এই হলটিতে ঘটে যাওয়া ঘটনার গল্প আমি শুনে এসেছি সেই ছোট বেলা থেকে।


আর কত চাস?

আচার্য এর ছবি
লিখেছেন আচার্য [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৭/০৩/২০১৩ - ৩:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আর কত চাস
মানুষের লাশ
লাল রক্তের ঢেউ?
আর কত চাস
করে হাঁসফাঁস
মৃতবৎ থাক কেউ?


ভুল সংশোধন এবং একটি প্রস্তাব

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৬/০৩/২০১৩ - ৯:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

হোয়াইট হাউস পিটিসনটিকে স্প্যাম ভেবে, আমি কয়েকজনকে এটা করতে নিষেধ করেছিলাম।

যদি ও আমি ব্যাক্তিগতভাবে আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি না কিন্তু আমি দু:খিত আমার ভুল হয়েছিলো।

তাছাড়া ছাগুরা ও নাকি একটি পিটিশন করেছে। আমাদের পিটিশনে ছাগুদের চেয়ে কম ভোট পড়া আমাদের জন্য কিছুটা হলেও লজ্জার।


প্রবাসী বন্ধু, আবার পথে নামি আসুন

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ০৬/০৩/২০১৩ - ১২:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশ আক্রান্ত।

দেশ মানে শুধু ক্ষেত নয়, পথ নয়, বাড়ি নয়, উপাসনালয় নয়, দেশ মানে মানুষও। সবকিছুর সঙ্গে বাংলাদেশের মানুষ আজ আক্রান্ত।


কথা ছিলো যাবো - যাইনি সেখানে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: মঙ্গল, ০৫/০৩/২০১৩ - ৮:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথা ছিলো যাবো - যাইনি সেখানে
উড়ালের স্বপ্নে বিভোর বিস্তর ডানা
গুটিয়ে নিয়েছি দেহের ভেতর
পাখা ঝাপটানোর আকাশ থেকে
দিনান্তের অবশেষে...

তবুও তো পালকেরা উড়ে চলে
সূর্যের রশ্মি ঠোঁটে বয়ে
ঢলে পড়া কোন দিগন্তের খোঁজে
মেঘ..মেঘান্তরে..

স্বপ্ন-সে অদ্ভূত অক্লান্ত অসীম এক পাখি পৃথিবীর

নতুন চরের খোঁজে তবুও সে বসে থাকে
আকাশের কিনারে প্রতিদিন -
নতুন ভোরের খোঁজে, প্রতিরাতে, অন্ধকারে


সময়ের দাবীঃ পানিসম্পদ বিষয়ক উন্মুক্ত তথ্য ও উপাত্ত

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: মঙ্গল, ০৫/০৩/২০১৩ - ১০:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করছেন। তার সফরে আবারো উঠে এসেছে তিস্তা চুক্তির প্রসংগ। শুধু তিস্তা নয়, গঙ্গা, বারাক, ব্রহ্মপুত্র, সারি, ফেনী সহ সব অভিন্ন নদ-নদীর ক্ষেত্রে উজানের দেশের যেকোন উন্নয়ন অবকাঠামোর পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণা করা প্রয়োজন। কিন্তু প্রয়শঃই এই গবেষণায় মূল প্রতিবন্ধকতা হচ্ছে উপাত্ত। এমনকি আলোচিত টিপাইমুখ প্রকল্প বা ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে যেয়ে একমাত্র উপাত্তের অভাবেই তা বিসর্জন দিতে হয়েছে। অথচ আমাদের যুক্ত নদী কমিশন বাংলাদেশ ভারত অভিন্ন নদীগুলোর উপাত্তের একটি ভান্ডার হতে পারে। কিন্তু উপাত্ত যুক্ত নদী কমিশনের কাছে থাকলেই কি সেটা সবার কাছে উন্মুক্ত হবে? এই প্রসংগে নিজের কিছু অভিজ্ঞতা নিয়ে এই লেখা। দেশের এই মূহুর্তে এই নিবন্ধ হাস্যকর মনে হতে পারে কারো কারো কাছে কিন্তু সিংহভাগ পাঠক লেখাটির গুরুত্ত্ব অনুধাবন করবেন আশা করি।