শিমুলকে চিনতাম লেখার মাধ্যমে। সামহোয়্যারে ওর লেখা পড়তাম। পরে সচলায়তনে। কারো লেখা পড়লে আমার মনে মনে লেখকের একটা ছবি আঁকা হয়ে যায়। আমি যেনো শিমুলকে স্পষ্ট দেখতে পাই – মাঝবয়সী লম্বা চওড়া ফ্যামিলি ম্যান। আমি খুব সম্মানের সাথে ওকে “শিমুল ভাই” সম্বোধন করতে থাকি। শিমুলও মজা পায়। ও মন্তব্য করতে থাকে “অমিত ভাই” সম্বোধনে।
সেই ভুল ভাঙে অল্পদিনেই। জানা যায় আমরা এ...
আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার সামনেই প্রজ্বলিত আগুনের শিখা, দুপাশে মুর্তির মত দাঁড়িয়ে আছে দুজন সৈনিক, ইতালিয়ান। পেছনের দেয়াল প্রায় ৮০ফিটের মত উঁচু তাতে গ্রিক দেবীর বিশাল এক ভাস্কর্য। প্রথম বিশ্বযুদ্বে নিহত ইতালিয়ান সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে মুসোলিনীর নৈবেদ্দ। প্রথম বিশ্বযুদ্বে অংশ নেয়া ইতালিয়ান জেনারেল জিওলিও ড্যুয়েট এর মাথায় প্রথম এই ‘প্রজ্বলিত আগুনের শিখা’ তৈরীর ধা...
এটি একটি ধাঁধা। এর মানে কী? আমরা একটু চিন্তা করি। দেখি এর মানে বলতে পারি কিনা। এর অর্থ ঢেঁকি। যারা ঢেঁকি দেখেছি তারা তো জানি, ঢেঁকি শুড় দিয়ে কাজ করে। আর ঢেঁকি চালাতে হয় পা দিয়ে।
এক সময় আমাদের দেশে ধাঁধার প্রতিযোগিতা হতো। দুই দল বা দুই জনের মধ্যে ধাঁধার প্রতিযোগিতা হতো। একজন বা একদল ধাঁধা বলত। অন্যজন বা অপর দল ধ...
ষোলই জানুয়ারী দিনটি দণ্ডকারণ্যে কেমন ছিল? অথবা হস্তিনাপুরে? মাঘের এই শুরুতে দণ্ডকারণ্য বরফাচ্ছাদিত থাকলেও হস্তিনাপুর ছিল রৌদ্রোজ্জ্বল। মেঘহীন নীল আকাশ আর মৃদু বাতাস। তবে দিনটির আবহাওয়া যাই থাকুক না কেন পাণ্ডবদের জন্য এই বৎসরের এই দিনটি সবচে’ উজ্জ্বল, সবচে’ আনন্দময় আর সবচে’ রঙিন। কারন, ২০০৯-এর এই দিনে ধর্ম্মপুত্র প্রথম পাণ্ডবের ঘরে এসেছেন নতুন অতিথি। প...
সে এক বিরাট ইতিহাস । সুন্দরীরা কোন দিন পাত্তা না দিলেও আজকে দেখি ফার্স্ট ইয়ারের কিছু কচিকাচা এসে বলে ভাইয়া পরশুদিন পরীক্ষা , কি কি পড়ব একটু সাজেশন দেন । যদিও ক্লাসে আমি শেষের দিক থেকে প্রথম দশজনে আছি তাও এই চান্সে কচিকাচাদের নানা উপদেশ দিতে থাকলাম ।
আর ঠিক এইসময় , ঠিক এই সময় মিঞা মোহাম্মদ রায়হান আমাকে ফোন দিল । ফোন দিয়া বলে তাড়াতাড়ি আয় । আমি বলি শালা কোন খানে ।রায়হান বলে ব্যাট...
ঘোরাঘুরির জন্য আমার প্রথম পছন্দ রিক্সা। রিক্সার মধ্যে একটা আন্তরিক ব্যাপার আছে- যেটা সি.এন.জি এর কাপুঁনি, গাড়ির এফ.এম রেডিও কিংবা ভীরের বাসে খুঁজে পাওয়া মুস্কিল। রিক্সার সাথে ঢাকাবাসীর সম্পর্ক ও বেশ মজার। যানযটের জন্য প্রাথমিক ভাবে রিক্সাকে দায়ী করা হলেও, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে, ভীষণ যানযটে রিক্সাই সবচেয়ে দ্রুত গন্তব্যতে পৌঁছায়।
তো রিক্সার সাথে আমার ইতিহাসও বেশ সমৃ...
বাংলা ব্লগজগতে সবচেয়ে নিষ্ঠুরহৃদয় সব মডারেটরদের ক্লাবঘর হল সচলায়তন। সম্ভবত সব অতিথি সচলই মনে হয় এর সাথে একমত হবেন। তাই ভাবলাম অতিথিদের জন্য একটা লেখা দেয়া যায়, মনে করুন আপনাকেই বানিয়ে দেয়া হয়েছে সচলের মহামান্য মডারেটর / মডারেটরদের একজন।
কি করতেন আপনি?
নতুন ফীচার যোগ করতেন? প্রিয় অতিথিদের ঘ্যাঁচ করে সচল করে দিতেন? হিমুর সবগুলো লেখা মুছে দিতেন? বলতে থাকুন আপনাদের হৃদয়ের গহীন ক...
শুক্রবার যখন বিছানা ছাড়লাম ঘড়িতে সময় ভোর ছয়টা। গোসল সেরে নাস্তা খেয়ে গাড়ীতে উঠতে উঠতে সাড়ে সাতটা বেজে গেল। টংগী’র পরে গার্মেন্টস মূখী শ্রমিকদের জন্য অবধারিত জ্যামের কথা মাথায় রেখে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করলাম।
১৬০কিমি রাস্তা আড়াইঘন্টায় খুব কম দিনই যেতে পেরেছি। গড়ে সময় লাগে সাড়েতিন ঘন্টা, হাইওয়ে হলেও আশেপাশের গ্রামাঞ্চলে যাতায়াতের জন্য এ রাস্তা মূল ভুমিকা রাখে, সুতরাং ...
[রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ
এই সে বধ্যভূমি। ১৯৭১ সনে মুক্তিযুদ্ধ বিজয়ের উষালগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনীর বাঙালি-বুদ্ধিজীবী নিধনের এ সেই স্থান। এখানেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাঙালি জাতির বিবেক, চেতনা, মননশীলতা, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক- এ মাটির শ্রেষ্ঠ সন্তান- বুদ্ধিজীবীদের। পরিত্যক্ত ইটের ভাটার এ বধ্...
একটা পথের শেষে আরেকটা পথ নয়
পুরানো পথের ধুলায়ই বুঝি শরীর রঞ্জিত হলো
তোমার সমূহ ছুঁয়ে থেকে আরেকটা আকাশ বিহার
হলো না বিশেষ
একটা পাতার সবুজে নিবিষ্ট হয়ে
দেখতে দেখতে পুরোটা জীবন প্রায় ক্ষয়ে গেল
পরিধি ডিঙিয়ে কোনো নবোদিত ঠিকানা খোঁজার
সামর্থ্য হলো না
খুঁটি পোতা একটা খাসির মতো ঘুরে ঘুরে
মাঠের ছালচামড়া শুধু উঠিয়ে চলেছি