জার্মানীর উত্তরপুর্বে পোল্যন্ড এর সীমানা ঘেঁষে একটা বড় মাপের পরিশোধনাগার। সরীকের কারখানার যৌথ পরিচালনায় চলে। তিন মাস অন্তর পরিচালনা পর্ষদের সভা বসে, প্রতিনিধিরা জমা খরচ বখরার খোঁজখবর নেয়। এদিকে ব্রান্ডেনবুর্গ ও বার্লিন এলাকার সাময়িক অর্থনৈতিক মন্দা, ওদিকে প্রধান সরবরাহক রুশ ভালুকের গরর গরর গুরুক, কারখানার শ্রমিকদের গড় বয়স এবছর ৫০ পেরিয়ে ...
অন-লাইন ভিজিট করছিলাম। হঠাৎ চাকাঅলা চেয়ারটা দুলতে লাগলো। রাত তিনটা বেজে মিনিট পাঁচেক। যা ভাবছি তা কি সত্যি ? হাঁ তাইতো ! ভূমিকম্প। কিন্ত কি আশ্চর্য কোথাও কোন সাড়াশব্দ পাচ্ছি না কেন ? পাশের ঘরে শুয়ে থাকা স্ত্রীকে হাঁক দিলাম, তুমি কি টের পাচ্ছো কিছু ? কোন সাড়া পেলাম না। দৌঁড়ে গেলাম। দেখি নির্বিকার শিশুসন্তানের কপাল বুলিয়ে হয়তো কোন ভবিষ্যৎ স্বপ্নে বিচরণ করছে জেগে জেগে। বললাম, কী ব্য...
ছোটবেলায় মাসে ছয়-সাতটা ছোটদের ম্যাগাজিন আসতো বাসায়। কিশোর তারকালোক, টইটম্বুর, নবারুণ, শিশু, আনন্দমেলা। এর মধ্যে একদিন বাইতুল মোকাররমে জুম্মার নামাজের পর ম্যাগাজিনওয়ালার কাছে চোখে পড়লো কিশোরপত্রিকা। সেবা প্রকাশনীর সাথে সেই প্রথম পরিচয় ।সেবার লোগোটা মনে আছে আপনাদের? একটা চৌকোনা লাল ব্লকের মধ্যে হলুদে লেখা "সেবা", আমি মনে করতাম ওটা মনে হয় "সব" লেখা। ভাবতাম "সব" প্রকাশনী ক্যামন না...
দিন শেষ।
আর ঠিক পাঁচ ঘন্টা পরে আমার বিমান উড়ে যাবে। বাসা থেকে বিদায় নিতে হবে তার দুই ঘন্টা আগেই।
এখন শেষ বেলায় বসে হিসেব কষি - দিনগুলো আমার কেমন গেলো?
হিসেব মেলাতে পারি না।
ইদানিং বাংলাদেশে এসেই আমি চট করে মানিয়ে নিতে পারি না। একটু সময় লাগে - দেশের ভাও বুঝতে; মানুষের ভাও বুঝতে। দেশে বাবা-মা-আত্মীয় আর ছোটবেলার ক'জন বন্ধু ছাড়া কাছের কেউ নেই। ব্লগ, বিশেষ করে সচলায়তন সেই শূন্যস্থান প...
.
(০১)
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে…’, রবীন্দ্রনাথের এই সঙ্গীতটিকে ঋদ্ধি ও মননে ধারণ করেছিলেন বললে হয়তো ভুলভাবে বলা হবে ; বলতে হবে, ওই সঙ্গীতের মন্থিত জীবন-রসের সবটুকু মাধুর্যকেই বুকে আগলে নিয়েছিলেন তিনি। শুধু কি আগলেই নিয়েছিলেন ? আগুনের ওই পরশমণির অনিন্দ্য ছোঁয়ায় অগ্নিশুদ্ধ হয়ে নিজেকে এমন এক জীবনশিল্পীর মর্যাদায় আলোকিত করে নেন, সমকালীন বাস্তবতায় কী সাহিত্যে কী সাংবাদিকতায় ক...
১
গত কয়েকদিন ধরে পুরানো একটা গেম খেলছি ল্যাপটপে, 'এজ অফ মাইথোলোজি'। ফলে মাইথোলোজি নিয়ে আবারো বেশ পড়াশোনা হচ্ছে।
অবাক লাগে গ্রীক দেবদেবীদের কাজকারবারে। জিউস ছেলে হতে দেবে না, তাই মাথা দিয়ে বের করলো মেয়ে এথেনাকে। এথেনা ছেলেদের ঘৃনা করে, কোন এক শিকারীকে জানি টুকরা টুকরা করেছে তাকে পুকুরের তীরে নগ্ন দেখায়! এথেনার প্রেয়সী আরেক দেবী, শিকারের দেবী নাইকে। লেসবিয়ান।
এথেনার ভাই ...
জন্মক্ষণ সমাচার
সময়টা ৫’টা বেজে ৫ মিনিট, আর তারিখটা জুলাইয়ের ৯। একদল ফুল তারছিড়া পোলাপাইন আর গুটিকয়েক আধা-মুরব্বী গোত্রের সেমি তারছিড়া আল্লাহর বান্দা অপারেশন থিয়েটারের আশ-পাশে ছড়ায়ে ছিটায়ে ফুল ভলিয়মে দুনিয়ার তাবৎ বিষয়ে আড্ডা চালাচ্ছে। ঠিক সেই সময়ে ও.টি থেকে এক তুলনামূলক হারে কম তারছিড়া ডাক্তারদের মত সবুজ পলিথিনের কাপড় পরা ভদ্রলোক বের হয়ে এসে ‘ইউরেকা ইউরেকা’ টাইপ চোখমুখ কর...
মফিজ প্রতিদিন লালদীঘির পাড়ে বসে থাকে আর উদাস চোখে দেখে কত কত লোক এসে দীঘিতে বর্শি ফেলে বড় বড় মাছ ধরে খুশিতে দাঁত কেলিয়ে বাড়ির দিকে ছুটে যায়। কত ধরণের মাছ যে তারা ধরে - রুই, কাতলা, বোয়াল, মৃগেল, চিতল, কোরাল, পাঙ্গাস, শোল - নামের আর শেষ নেই।
মফিজ উদাস হয়ে দুঃখি দুঃখি চোখ করে কেবল দেখেই যায়। কারণ তার বর্শি নেই, তাই মাছ ধরার মুরোদও নেই। তবে হঠাৎ করেই একদিন মফিজ একটা বর্শি পেয়ে যায়।
আসলে হয়...
একেমন জীবন বলো
শূণ্যগর্ভ অন্দর বাইরে আনবিক
ডিমের শংকা ময় ভীত ক্লিষ্ট
এ জীবন কেমন জীবন!
বন্দুকের নলে মাথা রেখে
তোমাকে ঘুমোতে হবে এখানে
ছুরির ফলায় দুপা রেখে
তোমাকে বাঁচতে হবে এখানে
আগুন জিহবার ঝুকির ভেতর
চোখ খোলো বাধো
এজীবন কেমন জীবন বলো!
দোকানে সাজানো জানালায়
কাচের চুড়ির মতন ঠুনকো
তরুনীরা পড়তে গেলে
সহজে ভেঙ্গে যাওয়া, হায়
সস্তা রাবারের চটি যেন
পথে পথে ছেড়ে
এ জীবন কেমন জীবন...
কয়েকটা অপুষ্ট জলকণা উঁচু উঁচু মেঘ থেকে ছুটে আসছে অভিকর্ষের ভালবাসায়, রিমির পাশে কাঁচের দেয়ালে এসে জমছে সে সব জল। রিমি ইউনিভার্সিটির ক্যাফেতে বসে কফিতে চিনি ঢেলে চামুচ দিয়ে গুলছে আর সেই চক্রাকার কফির পাকে সেও ঘুরতে ঘুরতে তলিয়ে যাচ্ছে গভীর বিষাদে। হঠাৎ হারমোনিকার শব্দ শুনে রিমি পাশ ফিরে তাকায়। … ঐ ছেলেটা!! ছেলেটার প্রাচ্যের মায়াময় ঠোঁটে জার্মান হারমোনিকার সুর যেন ঢের বেশি কসমো...