Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

আসুন আমরা সবাই মিলে আমাদের প্রোফাইল পিকের শানেনুযুল আলোচনা করি...

অভ্রনীল এর ছবি
লিখেছেন অভ্রনীল (তারিখ: বিষ্যুদ, ২৯/০১/২০০৯ - ১২:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

।১।
ফেসবুক আর মাইস্পেসের প্রোফাইল পিকগুলোর মাঝে একটা পার্থক্য আমার চোখে প্রায়ই পড়ে... সেটা হল ফেসবুকের অধিকাংশ ব্যবহারকারীই প্রোফাইল পিকে নিজের ছবি দিতে পছন্দ করেন, যেখানে মাইস্পেসে এই সংখ্যাটা অনেক কম। বিভিন্ন ফোরামে আবার দেখা যায় একজন-দুজন ছাড়া সবাইই নিজের ছবি বাদে অন্য যেকোন ছবি প্রোফাইল পিক বা আভাটার হিসেবে ব্যবহার করে।

।২।
সচলায়তনে অবশ্য এই ব্যপারটা আমার মনে হয় ফিফটি ...


তেপান্তরের মাঠে একা বসে থাকি...

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বুধ, ২৮/০১/২০০৯ - ১১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

যেন কুয়াশায় ঢাকা গত জন্মের কোন দিনের কথা। নিঃশ্চুপ শূন্য দৃষ্টি ধরেই রাত নেমে আসে সেই পৃথিবীর শরীরে। রাতের নিকষ কালো অন্ধকারে বিষণ্ণতাই যেন কুয়াশা হয়ে টুপটুপ করে ঝরে পড়ে। দূর আকাশের নক্ষত্রও ঝাপসা হয়ে আসে কুয়াশার আস্তরণে। ফুলের গন্ধ, অনাগত রাতের গন্ধ, ভালোবাসার গন্ধ -সবমিলিয়ে আশ্চর্য এক গন্ধে ভরে যায় এই গ্রহ। তবু যার আসার কথা ছিলো, সে হয়তো আসে না। তেপান্তরের মাঠে আরো একটা সন্ধ্...


সশস্ত্র-ছাগল-ডাকাত

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বুধ, ২৮/০১/২০০৯ - ১২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আলমগীর ভাই সচলে সচল থাকলে সম্ভবত এই পোস্টটা আমার বদলে তিনিই দিতেন কারণ খবরটা মূলত কস্কী মমিন ক্যাটেগরির। কিন্তু উনি যেহেতু নেই, তাই আমাকেই এই খবর শোনাতে হচ্ছে।


দুর্ধষ ডাকাত ছাগু , একটি ব্যক্তিগত মুহূর্তে !

নেট ঘাটতে যেয়ে অদ্ভুত এক খবরে চোখ আটকে গেল।

নাইজেরিয়াতে এক ছাগলকে ( ব্লগোমন্ডোলের ছাগু ছাগল না, সত্যিকারের নিরীহ ছাগল ) পুলিশ গ্...


মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগের জন্য ওবামার চিন্তা ভাবনা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ২৮/০১/২০০৯ - ১২:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আল আরাবিয়া টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারের সময় ওবামা বলেছেন:
"My job is to communicate the fact that the United States has a stake in the well-being of the Muslim world, that the language we use has to be a language of respect. I have Muslim members of my family. I have lived in Muslim countries,". আল আরাবিয়াকে আরও বলেছেন "My job to the Muslim world is to communicate that the Americans are not your enemy. We sometimes make mistakes. We have not been perfect."

অনুবাদ:
"আমার কাজ হচ্ছে এটা জানানো যে মুসলিম বিশ্বের প্রতি আমেরিকার একটা স্বীকার্য আছে, (যোগাযোগের জন্য) যে ভাষা আমরা ব্যবহার করি সেটা যেন সম্মান সূ...


পানপর্ব-৯

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ২৭/০১/২০০৯ - ৯:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

দু'পেগ বেইলিস ক্রীমের উপর দু টুকরো সাদার বরফ ।
তার উপর গড়িয়ে পড়া আরো দু'পেগ ব্রান্ডি । সোনালী রঙয়ের ব্রান্ডি সাদা বরফের উপর ছড়িয়ে পড়তে পড়তেই- ওটা আলেক্সান্ডার ।
বেইলিস আলেক্সান্ডার ।

আলেক্সান্ডার উঠে দাঁড়ালেন ।
উত্তর থেকে হাওয়ার ঘোড়ায় সৈন্য পাঠালেন মহান স্কটিশ পর্বতসারি । দক্ষিনে আইরিশ সাগরের ডলফিনেরা হয়ে গেলো রণতরী । আলেক্সান্ডার হাত বাড়ালেন । আর্তনাদে উড...


ফাইভ নিউ গার্লস ওয়ান্ট টু হ্যাঙআউট

পান্থ রহমান রেজা এর ছবি
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: মঙ্গল, ২৭/০১/২০০৯ - ৭:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাস কয়েক আগের কথা। বিজ্ঞান বক্তা আসিফ ভাইয়ের সঙ্গে কী নিয়া যেন আলাপ হইতেছিল, তা আজ মনে নাই। তবে আলাপে একটা বিষয় আসছিল, তরুণদের ইন্টারনেট ব্যবহার নিয়া। আসিফ ভাইয়ের দুঃখ, আমাদের তরুণরা ইন্টারনেটটাকে জ্ঞানার্জনের চেয়ে পর্নোগ্রাফি দেখতে বেশি ইউজড করে। সেদিন কথা প্রসঙ্গে তাকে ব্লগ, ফেসবুক আর হাইফাইভের কথা উল্লেখ করে বলেছিলাম, পর্নোগ্রাফির পাশাপাশি তারা কিন্তু আজকাল এইসব সোস্যাল ...


\ ভাষার ধর্ম | ধর্মের ভাষা /

রাগিব এর ছবি
লিখেছেন রাগিব (তারিখ: মঙ্গল, ২৭/০১/২০০৯ - ১১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

৭১ এর মুক্তিযুদ্ধের সময়ের কথা, স্বাধীন বাংলা ফুটবল দলের কয়েকজনে গিয়েছিলেন খেতে কলকাতার এক রেস্তোঁরাতে। পেটপুরে ভাত খাবার পরে বেয়ারাকে “পানি” দিতে বলাতে রেস্তোঁরার গোঁড়া মালিক সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জেরা করেছিলেন, “আপনারা কি মোহামেডান”?

জবাবে রসিক এক খেলোয়াড় বলেছিলেন, “কী যে বলেন দাদা, মোহামেডান হতে যাবো কেনো!! আমরা সবাই ভিক্টোরিয়ান”*।

এক বাঙালি জাতি, সেই চর্যাপদের আমল থ...


ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: মঙ্গল, ২৭/০১/২০০৯ - ৫:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কথা: কাজী নজরুল ইসলাম
সুর
শিল্পী: ফিরোজা বেগম

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি
এই দেশেরই মাটি জলে
এই দেশেরই ফুলে-ফলে
তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা
পিয়ে এরই দুধের বাটি

এই মাটি এই কাদা মেখে,
এই দেশেরই আচার দেখে
সভ্য হলো নিখিল ভুবন
দিব্য পরিপাটি

এই দেশেরই ধুলায় পড়ি
মানিক যায় রে গড়াগড়ি
বিশ্বে সবার ঘুম ভাঙালো
এই দেশেরই জীয়ন কাঠি

firoza - o bhai kh......


স্টিকার : বাসে

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: সোম, ২৬/০১/২০০৯ - ১১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


কয়েকদিন আগে রাতে শাহবাগ থেকে একটা বাসে উঠে কয়েকটা স্টিকার লাগিয়েছিলাম বাসের ভেতরে । তারপর এক কোনায় চুপচাপ বসে পড়লাম । ফার্মগেটে এসে অনেক লোক উঠে বাসটা ঠাসাঠাসি করে ভরে ফেলল । যেসব জানালার কাঁচে স্টিকার লাগিয়েছিলাম তার একটার পাশে বসেছিলেন মধ্য বয়সী এক ভদ্রলোক । স্টিকার দেখেই এই প্রসঙ্গে পাশের জনের সাথে আলাপ জমে গেল । আমি কান পেতে শুনতে থাকি তাদের কথা । জানালার পাশের ভদ্রলোকই ...


অসংলগ্ন

মাসুদা ভাট্টি এর ছবি
লিখেছেন মাসুদা ভাট্টি (তারিখ: সোম, ২৬/০১/২০০৯ - ৮:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
একটি মাত্র শপথের জন্য বেঁচে আছি
থাকবোও, আরও কিছু কাল
কেউ দানছত্র থেকে অনন্ত ভালোবাসা বিলোতে পারে না
অর্থনীতির রেভিন্যু সম্পর্কেও সমান প্রযোজ্য

যদি কাঁদি কখনও, ধরে নিও তা যে কোনও শিশুর
জানোইতো মেয়ে শিশু বেশি কাঁদে
আমার জীবন, আমি, সেতো এক খেলনা, কিংবা পুতুল
দম দিয়ে দিতে পারো, সময়মতো
ধরে নিতে পারো আমি তোমার এক ধরনের ব্যাথা
যা তোমাকে জানায় যে, তুমিও বেঁচে আছো।

২.
আমি দাঁড়িয়ে আছ...