Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

সার্ভারে অনেক চাপ

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ২৯/১২/২০০৮ - ১১:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

একসাথে বিপুল সংখ্যক ভিজিটর আসায় সচলের সার্ভার ভীষণ চাপের মুখে আছে। এ অবস্থায় স্বংয়ক্রিয় ব্যবস্থা হিসাবে কমেন্ট না দেখাতে পারে। নতুন কমেন্ট বা পোস্ট করার সুবিধা বন্ধ থাকতে পারে। এটি থ্রটলিং বা কনজেশন কন্ট্রোল নামক একটি সাময়িক ব্যবস্থা এবং সাইট চালু রাখার জন্য একমাত্র উপায়।

চাপ কমলে বিনা বিলম্বে স্বাভাবিক সুবিধাদি চালু হবে।

সর্বশেষ ফলাফল রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে ইমে...


সার্ভারে ভয়াবহ চাপ

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: সোম, ২৯/১২/২০০৮ - ১১:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

একসাথে বিপুল সংখ্যক ভিজিটর আসায় সচলের সার্ভার ভয়াবহ চাপের মুখে আছে। এ পরিস্থিতিতে প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কমেন্ট থাকতে পারে। নতুন কমেন্ট বা পোস্ট করার সুবিধা বন্ধ থাকতে পারে।[/red] এটি সাময়িক ব্যবস্থা এবং সাইট চালু রাখার জন্য একমাত্র উপায়।

চাপ কমলে বিনা বিলম্বে স্বংয়ক্রিয়ভাবে স্বাভাবিক সুবিধাদি চালু হবে।

সর্বশেষ ফলাফল রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে ইমেইল করুন আমাকে: alamgir99 ত...


বাবা শাহ জালালর দেশ ছিলট ভূমিরে -----

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ২৯/১২/২০০৮ - ১০:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ আমার মনে পড়ছে আমার পূর্বপূরুষ শাহ তকি উদ্দিন আহমদ(র:) এঁর কথা।
যিনি ছিলেন হযরত শাহ জালাল ( র:) অন্যতম সংগী।
হাজার হাজার মাইল দূরে থেকে আমি স্যালুট জানাচ্ছি , সিলেট বিভাগবাসীকে।
যারা ভোটের মাধ্যমে পারাজিত করলেন জংগী মদদ দাতাদেরকে।
এই সেই সিলেট ভূমি , যে মাটি জন্ম দিয়েছে হাসন রাজা, ফকির আরকুম শাহ,
বাউল রাধারমণ , শেখ ভানু, ফকির শাহনূর , ফকির দূর্বিন শাহ , বাউল সম্রাট
শাহ আব্দুল করিম ...


সার্ভারের সমস্যা

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: সোম, ২৯/১২/২০০৮ - ২:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন সাইটে আজ (সোমবার, ১৪:০০, জিএমটি+০০,) কিছু সমস্যা দেখা দিয়েছে। সমস্যার দরুণ সাইট লোড না হওয়া বা "The page you are looking for is temporarily unavailable. Please try again later." এ মেসেজ দেখাতে পারে। এর কারণ হঠাৎ করেই মাত্রারিক্ত লোড। স্বাভাবিকের চেয়ে অধিক সংখ্যক পাঠক আসছেন (ফিডসহ), গুগল বটতো আছেই। বাংলাদেশে সংসদ নির্বাচন, এবং বুয়েট সংক্রান্ত পোস্ট এ বাড়তি লোডের কারণ।

সমস্যাটি যেহেতু সার্ভারের ক্ষমতার সীমাব্ধতা সংশ্ল...


৭টন লোহার নিচে ২৬ টুকরো বাংলাদেশ

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: সোম, ২৯/১২/২০০৮ - ১২:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

নির্বাচন আমাকে টানে আবার টানে না । এবারের নির্বাচনে আমি দর্শক মাত্র । ৪দল জিতুক আর মহাজোট জিতুক , আমার যেন কিছুতেই কিছু যায় আসে না । নিরপেক্ষ দর্শক হিসেবে আমি যেমন বিশ্বকাপের খেলা দেখি , ঠিক তেমনি করে অভ্যাসবশতই আমি নির্বাচনটি খুটিয়ে খুটিয়ে দেখি ।

কিন্তু নির্বাচনে তারপরও ব্যাপক উৎসাহ আমার দেশের শ্রমজীবি মানুষদের । সিলেটে আমার বাসার কেয়ারটেকার কালামিয়া সুনামগঞ্জের প্রত্যন্...


লাইভ ব্লগিং: বাংলাদেশ নির্বাচন ২০০৮ ফলাফল

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ২৯/১২/২০০৮ - ১০:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নির্বাচনের ফলাফল এখানে জানাতে থাকুন। মডারেটরদের একজন এই পোস্টে রক্ষিত পিএইচপি কোডে আপনাদের কাছ থেকে পাওয়া তথ্য আপডেট করে দেবেন। পিএইচপি কোডটি একটি ফাইলে তথ্যটা লিখে রাখবে। নির্বাচনী উইজেটটি সেই ফাইল থেকে তথ্য নিয়ে প্রচার করবে সব জায়গায়।

মহাজোট
গোপালগঞ্জ-৩ - শেখ হাসিনা
দিনাজপুর ১ - মনোরঞ্জল গীল গোপাল
লালমনিরহাট ১ - মোতাহার হোসেন
রংপুর ৬ - শেখ হাসিনা
নীলফামারী ২ - আসাদুজ্জা...


শুভকামনা বাংলাদেশ।।'আয়েশাদের পাশেই যেন অর্চনা'রা থাকতে পারে...'

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ২৯/১২/২০০৮ - ৮:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই সকালবেলা দেশে ফোন করে আমার পঞ্চাশোর্ধ মায়ের কন্ঠে দারুন উচ্ছ্বাস টের পাই । এই উচ্ছ্বাস আমাকে আশ্বস্ত করে । তিনভাইবোনের দুজন দেশের বাইরে, যে দেশে আছে সে মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে । মায়ের কন্ঠের উচ্ছ্বাস তাই বড় দুর্লভ আজকাল ।

এই ভোরবেলা মা ঘুম থেকে উঠে তৈরী হয়ে গেছেন ভোটকেন্দ্রে যাওয়ার জন্য । নির্বাচন ও ভোটকে ঘিরে তার দারুন উচ্ছ্বাস । '৭০ এর নির্বাচনের সময় মা ছিলেন নবম...


কল্পের নায়কদলঃ এক কোটি তরুণ ভোটার

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: রবি, ২৮/১২/২০০৮ - ৪:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কখনো কখনো কাটতি বেড়ে যায় কারো। প্রয়োজনের মাত্রাতিরিক্ত মনোযোগ আসে ব্যক্তি-দল কিংবা গোষ্ঠী থেকে। এবার নির্বাচনে যেমন বলা হচ্ছে নবীন এবং তরুণ ভোটাররাই ফলাফল নির্ধারণে মূল ভূমিকা রাখবে। রাজনৈতিক দলগুলোর এমন চিন্তা হুটহাট বা হুজুগে নয়, বরং তাদের থিংকট্যাংকরা বেশ ভেবেই তরুণদের কাছে ভোট চাইছেন।

কেনো চাইছেন, সেটা স্পষ্ট হবে যদি বাংলাদেশের জনসংখ্যার বয়স ভিত্তিক সেগমেন্টে তাকাই...


দেশের সব সুখ অনলি অন মাই 'না' ভোট !

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: রবি, ২৮/১২/২০০৮ - ৪:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আর মাত্র একদিন পরেই বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন। এবার যারা নতুন ভোটার (আমি নিজেও, কিন্তু দেশের বাইরে বলে দিতে পারছি না) তাদের অনেকেই বুক ফুঁলিয়ে বলে বেড়াচ্ছে, আমি 'না' ভোট দিচ্ছি, প্রার্থী পছন্দ হয় নাই। আমি নিজেও আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম ঐদিন ফোনে। সেও আত্মবিশ্বাসের সাথে বললো, "বস, 'না' ভোট দিচ্ছি"। আমি জিজ্ঞেস করলাম, "এই আসনে কতজন প্রার্থী, সবার সম্পর্কে খোঁজ নিয়েছো? "।...


জাতীয় সংসদ, আমাদের চোখ ক্যামেরার চোখ...

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ২৭/১২/২০০৮ - ৭:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ এর কাউন্ট ডাউন খুব দ্রুত শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। সব পর্যায়ে সব প্রস্তুতি সম্পন্ন প্রায়। যদিও কোথাও কোথাও কিছু অনিয়ম অপরাধের খবর কানে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচনের চূড়ান্ত অবস্থার মধ্যে প্রবেশ করবো আমরা। সব নির্বাচনেই মানুষের মধ্যে অদ্ভুত কিছু আবেগের খেলা দেখা যায়। এবারেও আছে। তবে সব বিচারেই এবারের নির্বাচনে একটা ...