.জরুরি অবস্থা প্রত্যাহারের দিনই কী থলের বেড়াল বেরুতে শুরু করলো?
বিএনপি চেয়ারপার্সনের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের কোনো ইচ্ছাই ছিলো না বলে দাবি করেছেন মামলার বাদী আমিন আহমেদ ভূঁইয়া। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বুধবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দে...
এ পর্বেও যেসব তথ্য বিভ্রান্তি বা অসম্পূর্ণতা রয়ে গেলো, সদয় হয়ে কেউ মন্তব্যের মাধ্যমে তা জানিয়ে দিলে বিশেষভাবে কৃতজ্ঞ হবো। এ সিরিজের উপলক্ষ্য ফটোগ্রাফি নয়। স্মৃতিকে ধরে রাখা, যদি হারিয়ে যায়...! সবাইকে স্বাগতম।
ছবি ০১: নাম> শহীদ স্মৃতিস্তম্ভ (সম্ভাব্য)। ভাস্কর্য মডেল> ...। অবস্থান> সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা (উপরে)।
ছবি ০২: নাম> '৫২ থেকে ৭১' (ম্যুরাল)। শিল্পী> শা.র.শামীম। অবস্থান> বাংলা এ...
১৬ ডিসেম্বরের সচল আড্ডা থেকে ফিরে এসে ভাবতেছিলাম, এই যে একটা ব্লগ কমিউনিটি ঘিরে এতো উদ্দীপনা, উৎসাহ সেটা কেন? কেনইবা একেকজন হাজারো ব্যস্ততার মাঝেও, কর্পোরেট দায়িত্ব থেকে ক্ষণিক বিরতি নিয়েও ব্লগ লেখেন। ব্লগ লিখে কিইবা হয়? এইসব-ই ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুক্ষণ। জানি, এইসবের উত্তরে একেকজন একেক কথা বলবেন। তবে আমি আমার মতটাই শুধু বলতে পারি।
ব্লগ আসলে কেন লিখি। মূলত লিখি নিজের আনন্দে...
বাসে তুমুল মারামারি। হেলপার আর কন্ডাকটরের মধ্যে। ব্যাপার কী? পেছন থেকে উঁকিঝুঁকি মেরেও বুঝা যাচ্ছে না। সামনের জনকেও জিজ্ঞেস করে কিছু জানা গেল না। অতঃপর এগিয়েই গেলাম।
মারামারি অমুক পরিবহনের বাস কোন কোম্পানির তৈরি তা নিয়ে? হেলপার বলে একটা, কন্ডাকটর বলে আরেকটা। এভাবে কিছুক্ষণ তর্ক চলতে একপর্যায়ে অভিধানবহির্ভূত শব্দপ্রয়োগ শুরু হয়। ফলে উত্তেজনা, উত্তেজনা থেকে মারামারি। বেশ কি...
ভীষণ ঠান্ডা পড়েছে আজ। বাইরে কুয়াশার হিম... বিষণ্ণ, বিবর্ণ সকাল বোধহয় স্মৃতি উসকে দেয়। স্মৃতিমেদুর এই লেখাটা জিফরান ভাইয়ের ভাষায় "তীব্র সুনীলীয়"। আমার ও তাই ধারণা। কিভাবে, কখন যে কার ছায়া এসে ভর করে... মাঝে মাঝে এইসব প্রেতাক্রান্ততা (!!) উপভোগ করা যাক সদলবলে 
এসো উনিশশো বিরানব্বুই
আট আনা দামের সাদা ভোকাট্টা ঘুড়ি
এসো একলা দুপুরের অভিমান,
ভাঙা নাটাই, ছেঁড়া সুতো, ভেঙে যাওয়া সাতচারা।
প...
১.
ইদানিং খালি লিখতে ইচ্ছে করে। আবঝাব, নিজের দিনপঞ্জির মতো করে। যা-ই দেখি, যা-ই শুনি, যা-ই পড়ি, যা-ই পরি- সব নিয়েই। এই যেমন আজকে অনেকদিন পর রাইনের পাড় ধরে হাঁটলাম সন্ধ্যাবেলায়। শেষবার গিয়েছিলাম খুব সম্ভবতঃ হিমু-বদ্দা'র সফরের সময়। গাছে গাছে তখনো পাতা ছিলো। দুই ধারে সবুজ পাতার কিম্ভূতকিমাকার গাছের সারির মাঝবরাবর পায়ে চলার রাস্তা। নদীর তীর ধরেও আরেকটা বাঁধানো ট্র্যাক। কেউ কেউ ইনলাইন...
বিজয় দিবসের অনেক পোস্ট এসেছে। এবারের বিজয় দিবস নিশ্চিতভাবেই একটু আলাদাভাবে পালিত হচ্ছে। সবাই সরব হয়েছে যুদ্ধাপরাধীর বিচারের দাবী নিয়ে, আসছে দুই সপ্তাহ পরে জাতীয় বির্বাচন, তত্তাবধায়ক সরকারের কার্যক্রম, বকধার্মিকদের বকের ভাস্কর্যে হামলা, ইত্যাদি নানবিধ বিষয় নিয়ে প্রবাসী সচলদের মত আমিও দেশকে খুব মিস করছি।
আজ রাসেলের ছবিতে রাতের ঢাকার কিছু ছবি সবার সাথে শে...
বহুদিন থেকে শুনে আসছি, বিদেশ থেকে বহু সচল দেশে আসছে এই ডিসেম্বরে। এবং তারা এমন এক আড্ডার আয়োজন করবে, যা এর আগে নজু ভাইয়ের বাসায় সংঘটিত ভয়ানক মজাদার আড্ডাকে বহুগুন ছাড়িয়ে যাবে। একটা লম্বা সময় ঢাকায় কাটিয়ে আসলাম। কিন্তু সেই বহু প্রত্যাশিত আড্ডার কোনো খবর নাই। বিফল মনোরথ আমি ফিরে আসি বগুড়ায়।
কিন্তু ওরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে, মোটেও ভাবিনি। গ্রামের বাড়িতে আমি। কারা যেন এসেছ...
বাঙালী জাতির জন্য আজ একটি বিশাল তাৎপর্যপূর্ণ দিন। আজ মহান বিজয় দিবস। আজকের দিনটি সচলায়তনের জন্যও একটি আনন্দময় দিন। কারণ দেশী-বিদেশী সচলদের নিয়ে (আরো) একটি সচলাড্ডার আয়োজন করা হয়েছে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
আগামী কয়েক ঘন্টায় ব্লগটি নিয়মিত আপডেট করা হবে। বিভিন্ন মানুষ লিখবেন। তাই আপনারা আমাদের সাথেই থাকুন 
ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন- শিক্ষানবিস, তারেক, আহমেদ...
যুদ্ধের মধ্যে একজন সৈনিকের সামনে চারটি সম্ভাবনা থাকে: অক্ষত অবস্থায় জয়, আহত হওয়া, রণাঙ্গনে মৃত্যুবরণ এবং যুদ্ধবন্দী হওয়া। ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন অনিল আথালের ভাগ্যে শেষেরটিই বরাদ্দ ছিল। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর ভারতের পাঞ্জাব সীমান্তে নিয়তি পাকিস্তানি সৈনিকের চেহারায় এসে তাঁকেসহ তাঁর ছয় সহযোদ্ধাকে বন্দী করে। পরের কাহিনীতে তাই যুদ্ধের উত্তেজনা আর রোমাঞ্চ নেই। রয়েছে জে...