Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

অসেতুসম্ভব

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ১৫/১২/২০০৮ - ১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

টুকরো টুকরো দ্বীপেরা ছড়িয়ে আছে। অসেতুসম্ভব সব দ্বীপেরা। মাঝে বয়ে গেছে বিচ্ছেদের আর বিষাদের নোনাপানি। অবিশ্বাস আর বেদনার নীল সমুদ্র। একদিন এইরকমই এক দ্বীপে নিজেকে আবিষ্কার করলাম। মাঝে মাঝে গতজন্মস্মৃতির মতন মনে পড়ে বহুদিন আগে আমরা একটা মহাদেশে থাকতাম।


ছোট গল্পঃ এক বাক্স আদর…

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ৯:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

নেট থেকে পাওয়া আমার অতি প্রিয় একটা ইংরেজী গল্পের অনুবাদ। লেখকের নাম অজানা…)

বেশ অনেকদিন আগের কথা…এক লোক তার তিন বছর বয়সী মেয়েকে খুব করে বকে দিলেন। ক্রিসমাস উপলক্ষে সোনালী রঙের ড়্যাপিং পেপার কেনা হয়েছিল। মেয়ে সেটা নষ্ট করে ফেলেছে। টাকা পয়সার যা অবস্থা। তাতে নতুন আরেকটা কেনাও সামর্থে কুলাবেনা।

মেজাজ আরও খারাপ হলো যখন দেখলেন কাগজটা দিয়ে মেয়ে উপহারের একটা বাক্স তৈরী করার চেষ্...


মিলা জেনারেশনের কথা...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ৯:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

তিথি আপু আগের পোস্টে মিলা জেনাশনের কথা বলেছেন...সেই জেনারেশন আমরাই... ব্লগে মিলাকে নিয়ে মাতামাতি আমি কিংবা আমরা কম করি নাই...এমন ধারণা তাই করা যেতেই পারে। কিন্তু মিলা জেনারেশন বলাতে মনটা ইষৎ ভারাক্রান্ত...আইইউটি তে পরীক্ষার আগের শেষ সপ্তাহ চলছে এখন...ব্লগীং করা পুরাপুরি হারাম হওয়া স্বত্তেও নিজেকে ধরে রাখতে পারলাম না...

আমার মাকে আব্বু সবসময় শিবির বলে খোঁটা দেন...আম্মু শিবির হোক কিংব...


তাহিদ চাচা হজ্বে যাবেন না , বেহেশতেও যাবেন না

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ৭:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক.
কিছুদিন ধরে তাহিদ চাচার ফোন নাম্বারটি আমি খুঁজছিলাম । চাচা থাকে ছাতকে , আমি থাকি ঢাকায় ; গ্রামের বাড়িতে যদি কখনো একসাথে যাওয়া হয় , তাহলে কালেভদ্রে দেখা হয়ে যায় । আমরা সিলেটের পাট চুকানোর পরে আর আমার বাবা মারা যাওয়ার পরে আর সেভাবে দেখা স্বাক্ষাত হয় না । আমাদের পিতৃপুরুষের জ্ঞাতিগোষ্ঠী অনেক বড় , তারা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ,এর অধিকাংশ মানুষের সাথেই আমাদের কয়েক বছর ...


কূয়াকাটায় দু রাত

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ৬:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

মনি। পুরোনাম মনিরুল কুদ্দুস। ওর সাথে যখন পরিচয় হাফ প্যান্ট পড়ে ঘুরে বেড়ায়, প্রায়ই যেতাম ওদের বাসায়, পুরো পরিবারের সবাই রাজনীতির সাথে জড়িত সেসময়। ওর নানা আলতাব আলী জাঁদরেল ন্যাপ কর্মী ছিলেন, আমরা যখন ছোট সেসময় মনে আছে মিছিলের পেছনে শ্লোগান দিতাম “আলতাব আলীর কুঁড়ে ঘর, ভাইংগা চূইড়া নৌকা’ত ভর”, নির্বাচনী স্লোগান। মনি’র বাবা কুদ্দুস সাহেব ছিলেন বাকশালের কেন্দ্রীয় দফতর সম্পাদক। ভ...


শহীদ বুদ্ধিজীবি দিবসে জামাতের আলোচনা সভা, সবাই দলে দলে যোগ দিন

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ৬:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মহানগর জামাতের আলোচনা সভা আজ!
বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে অফিস চত্তরে এক বালোচনা সভার আয়োজন করেছে। সভায় সভাপতিত্ব করবেন আলী আহসান মুহাম্মদ মুজাহীদ।

আমাদের আর শহীদ বুদ্ধিজীবি হত্যার বিচার চাইতে হবে না। জামাতীরা সে দায়ীত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে।
সংগ্রামের পাশাপাশি বুদ্ধিজীবি হত্যার দায়ে অভিযুক্ত কুখ্যাত খূনী মান্নানের ইন...


চাকরী নাইরে, চাকরী নাইরে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ১:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমেরিকার অর্থনীতির অবস্থা খারাপ হচ্ছে দিনকে দিন। একের পরে এক কোম্পানী হাজারে হাজারে কর্মী ছাটাই করছে প্রতিদিন। শুধুমাত্র গত নভেম্বর মাসে প্রায় ৫ লাখ তেত্রিশ হাজার কর্মী ছাটাই হয়েছে। আমেরিকার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তর মাসিক চাকরী ছাটাই এটা। এর আগে ১৯৭৪ সালে ডিসেম্বরে ছাটাই হয়েছিল ছয়লাখ। [১,২]

আমেরিকার কর্মী ছাটাই (১)আমেরিকার কর্মী ছাটাই (১)

পুকুরে একটা ঢিল ছুড়লে যেমন ঢ...


ফারুক ওয়াসিফ বললেন, মুক্তিযুদ্ধকে আমরা কয়েক শতাব্দী দূরের মনে করছি কেন?

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ৯:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ ১৪ ডিসেম্বর ২০০৮। শহীদ বুদ্ধিজীবি দিবস। কিছু কিছু দিন আছে আমি খুব একাকী বসে থাকতে ভালোবাসি। বাইরের জানালার দিকে তাকিয়ে আকাশ দেখি। দেখি আমাকেও। এক ধরনের পলাতক গ্রহের ছায়া এসে আমাকে ঘিরে রাখে।
দেখছিলাম এনটিভি। আজকের সকাল অনুষ্টান টি দেখছিলাম।অতিথি ছিলেন লেখক, প্রাবন্ধিক , কবি ফারুক ওয়াসিফ।
তার স্পষ্ট কথার আমি খুব অনুরাগী। এবার ও ভালো লেগে গেলো তার কথাগুলো।
তিনি বললেন, আমা...


যদি হারিয়ে যায়...।০১। ছবি ব্লগ

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ১৩/১২/২০০৮ - ৯:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশব্যাপী ধর্মান্ধ মৌলবাদীদের বর্বর তাণ্ডব দেখে নাড়ির কোথায় যেন মুঁচড় দিয়ে উঠলো, আহারে আমাদের মৌল-চেতনাগুলোকে আবার একটু দেখে আসি। বাঙালির একফোঁটা রক্ত থাকতেও জানি তা অসম্ভব, তবু মনে হলো যদি তা হারিয়ে যায়...! অপরাধ নেবেন না কেউ। সবাই যখন ঈদের আমেজে নিজেদের আবিষ্কার করছে, আমি তখন ২ মেগা-পিক্সেল মোবাইল ক্যামেরাটা নিয়ে বেরিয়ে গেলাম। অনভিজ্ঞ হাত এবং চোখকে ক্যামেরার চোখেই সমর্পণ করে ...


কস কী মমিন! - ০৫

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: শনি, ১৩/১২/২০০৮ - ৮:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইংরেজী "হোয়াট দি ফ?ক" এর যুতসই বাংলা ধরা যাক, "কস কী মমিন!" নিউজ.কমের একটা বিভাগ হচ্ছে এই "কস কী মমিন"। যদিও তারা শিরোনাম "হোয়াট দি ফ?ক" বদলে রেখেছে "উইর্ড ট্রু ফ্রিক"। সেখান থেকে এবং আরো ভিন্ন উৎস থেকে সংগৃহীত খবরের সার নিয়ে সচলদের অনুরোধের প্রেক্ষিতে লেখা এ সিরিজ।

সতর্কতা: এ লেখায় অশ্লীলতার নিশ্চয়তা নাই। পড়তে হলে লগইন করতে হবে না।

০১.
পদার্থবিদ্যার গবেষকদের কাছে জার্মা...