অনেকদিন হয় ব্লগ লেখা হয়না। একটা সময় ছিল যখন সবকিছু নিয়েই কেবল ব্লগ লিখতে ইচ্ছা করত। ইদানিং আর সেই ইচ্ছেটা মাথাচাড়া দেয়না। খামাখা ব্যস্ততা আমার। কোন কিছুই তেমন করা হয়না, তারপরও কীভাবে কীভাবে যেন দিন চলে যায়। কোন কিছুই ভালো লাগেনা। পরিবার-পরিজন ছাড়া তিন মাস টানা কোথাও কখনো থাকা হয়নাই। তিন মাস! নেদারল্যান্ডসে এসেছি তিন মাস হয়ে গেছে, দিন গুলো কীভাবে কীভাবে চলে যায়! মনে হয় যেন গতকালক...
বিবেক পোড়া মাটির ঘরে
লোভের সিঁদুর মেঘ,
সুতোয় বেধে পুতুল নাচায়,
সব ধরেছে ভেক্।
বকধার্মিক সারস সেজে
ধরতে বসে মাছ;
ধরবে সে যে প্রজাপতি
করছে কি কেউ আঁচ?
হায়নাগুলো দল বেধে সব
ফুলের বনে ঢোকে।
পায়রাগুলোর রক্ত চোষে
মাটির চিনে জোঁকে!
শকুন খোঁজে মরা গরু
এই আকালের দিনে।
কপাল যাদের পুড়েই গেছে
খাচ্ছে মরা কিনে!
হুতুম পেঁচা বলছে চেঁচা
রাত্রি হল ঢের।
আসছে ধেয়ে অমাবস্যা
এক্ষুণি সব ফের।
কা...
ছ্যাঁকা খাওয়ার বিষয়টি ভুলেই গিয়েছিলাম। মাসুদ আবার মনে করিয়ে দিল। হঠাৎ বুকের এক কোনে একটা ব্যথা উঠেই মিলিয়ে গেল। একজনের সাথে ভাব হয়েছিল। পরে মেয়েটি অন্যজনকে বিয়ে করে। তখনো আমার বিয়ে করার মতো যোগ্যতা হয়নি। মানে স্কুলের ওপরের ক্লাসে পড়ি আর কি। বাপের ঘাড়ে চড়ে খাই। তো সে সময়ে যে মেয়ে চলে গেছে তার জন্য আর কতো দিন বিরহের অনুভূতি বেঁচে থাকে। চিনচিনে ব্যথাটা তাই অনেকদিন থেকেই নাই। মাস...
সময় কত দ্রুত বয়ে যায়। কেএফসিতে বসে মোরগের রানে কামড় দিতে দিতে তোমার সত্যি সত্যি মনে হয়, সময়টা আসলেই দ্রুত চলে গেছে। তুমি কিছুতেই বুঝতে পারোনি। এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে তোমার মনে পড়বে বিজ্ঞানী সুদর্শনের কথা। মনে পড়বে অ্যারো অব টাইমের কথা। মনে পড়বে ব্রিফ হিস্ট্রি অব টাইমের কথা। এসব তোমার মাথার মধ্যে ভজঘট পাকায়। যদিও তোমার সাথে আসিফ ভাই আছে। ভজঘটের জট খুলে দিতে পারবে। আসিফ ভাই পে...
ভুমিকার বদলে...
ছুটির এক দুপুর বেলা। খেয়েদেয়ে ঘুমাবো বলে শুয়েছি। কিন্তু ঘুম আর আসে না। আসে না তো আসেই না। হঠাৎ মঞ্জু ভাইয়ের মুখখানি ভেসে আসে মনে। কোনো কারণ ছাড়াই। আমাদের স্কুল মাঠের একপাশে মঞ্জু ভাইয়ের চায়ের দোকান ছিল। ছোটবেলা থেকেই দোকানটি দেখে আসছি আমরা। এখনো ঢাকা থেকে বাড়ি গেলে দেখি মঞ্জু ভাই আপন মনে চা বানিয়ে যাচ্ছে। দোকানটি ঠিক আগের মতো আছে। কোনো পরিবর্তন নেই...
এটি একধরণের ক্ষমা প্রার্থনা। কাদের কাছে জানি না।
আমরা অনেকেই ইতিমধ্যে জানি গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলাম কী ভয়াবহভাবে আগুনে পুড়ে মৃত্যুর সাথে লড়ছেন। মহাজোট নামে 'কৌশলগত' যে জোট হয়েছে তার পক্ষে নোয়াখালীর একটি আসনে নির্বাচন করার কথা ছিল নূরুল ইসলামের। তবে 'কৌশলগত' জোটের ভিতরে বিলীন যে 'আদর্শগত' জোটটি রয়েছে, সেই ১৪ দলের একটি নূরুল ইসলামের গণতন্ত্রী পার্টি। আমরা অনেকেই এ...
- আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলে। এতো বড়ো সাহস! কথাটা দুতিনবার বলার পর আমার হুমকি আর বেশি দূর এগোয় না। এর পরে কী বললে লোকটা ভয় পাবে তাও খুঁজে পাই না। শুধু কিছু বিরতি দিয়ে দিয়ে কথাটা কয়েকবার বলি আমি। কথাটার সাথে নিজের একটা জুতসই পরিচয় জুড়ে দিলে হয়তো লোকটা ভয় পেতো। কিন্তু তার ভয় ধরানোর মতো নিজের কোনো উপযুক্ত পরিচয় খুঁজে পাই না আমি। এক্ষেত্রে দেখেছি লোকজন নিজের বিভিন্ন আত্মীয় স্বজনের ন...
.এক বছর আগে গত ডিসেম্বরে সচলে লিখেছিলাম: ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার একটি দল ১৯৭২ সালে বাংলাদেশে আসেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিযে সদ্য স্বাধীন হওয়া একটি দেশের স্বরূপ দেখার জন্য। উইলিয়াম এলিস ফিরে গিয়ে পত্রিকায় একটি প্রচ্ছদ প্রতিবেদন করেন -'বাংলাদেশ: আশায় নতুন জীবনের বসতি'-শিরোনামে।
আটাশ পৃষ্ঠার ওই প্রচ্ছদ কাহিনীর সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের আলোকচ...
যদিও কোন উদ্দেশ্য ছিল না, কিন্তু "কস কী মমিন" দেয়ার পর সিরিজ নামানোর জন্য বিশ্ব থেকে চাপ আসা শুরু হইছে। এর মধ্যে মুরুব্বিরা তো আছেনই, বরফের দেশে গিয়া ধরা খাওয়া অর্বাচীন বালকেরাও বাদ নাই। ফাতরা কথা পড়তে যত আরাম লাগে, পাড়তে তত না। তারপরও নিলাম ঝুঁকি, দেখতে চাইলে মাউস টিপে, দিয়েন একটা উঁকি।
সতর্কতা: এ লেখায় স্থূল উপাদান আছে। পড়ার জন্য লগইন করতে হবে।
পড়ে যুত লাগলে বলতে পারেন "কস কী মমি...
(সাময়িক ভিত্তিতে চালু করা হল। সার্ভারের লোড বাড়লে বন্ধ করে দেয়া হতে পারে।)
ঝগড়া করুন কাছা মেরে,
আকড়ে থাকুন কির্বোড টারে।
চলুক কথা চলুক,
বউ বাচ্চা নিন্দুকেরা যে যা বলার বলুক।
(অনুগ্রহ করে কারো কথা কেউ কপি করবেন না বা এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহারের চেষ্টা করবেন না। চ্যাটরুমে গালাগালি বিহীন কথা বলার সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হল। তবে এটার অ্যাবিউজ প্রতিরোধে কর্তৃপক্ষ জবাবদিহী ...