Archive - জ্যান 1970

তারিখ
  • সব
  • জ্যান
  • ফেব
  • মার্চ
  • এপ্র
  • মে
  • জুন
  • জুল
  • আগ
  • সেপ
  • অক্টো
  • নভ
  • ডিস
  • সব
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
ধরন

May 28th

মূক চৈতন্যের কথকতা (২)

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ২৮/০৫/২০১১ - ৩:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১/
মাথার ওপরে ছাদ, নিশ্চিন্ত সঙ্গম,
অভিমানকে এর মধ্যে ডেকোনা;
অভিমান উদ্বাস্তু হয়েছে অনিশ্চয়তার খোঁজে।

২/
অজ্ঞানতা ক্ষমার্হ
আঘাত কখনো শিল্পীত নয় জেনেছি এমন
বায়োস্কোপের হাট-বাজার নিমিষেই স্পষ্ট দেখা যায়
কেন দেখা যায়!

৩/

মাঝে মাঝে একা হওয়া ভালো
মাঝে মাঝে একা থাকা ভালো
মাঝে মাঝে প্রাচীন কর্ণের মত
একা পথে হাঁটা খুব ভালো

৪/
বর্ষার ভ্রুণে জন্মেছে যে নদী


নিলম্বিত গণিতক। পর্ব-২।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৮/০৫/২০১১ - ২:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পর্ব-১

পর্ব-২

ঢাকা শহরে মাথা ঠান্ডা রাখা খুবই কঠিন। এমনকি নিজাম সাহেবের মতো মানুষের জন্যেও এটা একটা দুঃসাধ্য ব্যাপার। সারা শহর জুড়ে কেবল মানুষ আর মানুষ। ট্র্যাফিক জ্যামে পড়ে গোটা শহর ধুঁকছে। পনের মিনিটের পথ যেতে লাগে দু ঘন্টা।


অভিমানী

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: শনি, ২৮/০৫/২০১১ - ১:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কী বলছে? - কী বলছে বুঝি নাই, তুই শুইনা দেখ। আবোলতাবোল, একই কথা বারবার বলে, ঘুরায়া ফিরায়া বলে। - ছোটভাইরে পাঠাইছি তার রিঅ্যাকশন নিতে, মাইকেল জ্যাকসনের ঘুমান্তিসের পরের দিন। এমজে পপসম্রাট, তিনিও, সুতরাং সাম্মাদিক ফিচলামি।

কিছু একটা তো কৈছে? যা কৈছে দশবারো সেকেন্ড লাগায়া দে। - হ কৈছে, মাইকেল জ্যাকসন ছিলেন যুগান্তকারী।


দেশবিদেশের উপকথা-ভিনজগত থেকে (ইন্দোনেশিয়া)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ২৮/০৫/২০১১ - ১২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই উপকথা ইন্দোনেশিয়ার। এই উপকথায় মানুষেরা কীভাবে এলো আমাদের দুনিয়ায় সেই নিয়ে চমকপ্রদ এক কাহিনি আছে।

আগে মানুষেরা থাকতো অন্য একটা জগতে। সেখানে পাহাড় সমুদ্র নদী সবই ছিলো, মানুষে সুখে দু:খে জীবন কাটাতো।


‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’

তিথীডোর এর ছবি
লিখেছেন তিথীডোর (তারিখ: শুক্র, ২৭/০৫/২০১১ - ৮:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

'ইতাক তুকে মানাইছে না গ, ইক্কেবারে মানাইছে না গ’

''লিখে লিখে এইসব; আর যদি নাই লিখি---
নিত্যদিনের অর্থহীন এই প্রাত্যহিকী?
না-ই বা যদি লিখি আর যা কিছু বেদনার ও বিষাদের,
বিজন ব্যথা তোমার-আমার, আমাদের.....''

শ্রীমান ভজহরি মুখুজ্যে বলেছিলেন ‘তত্ত্বাবধান মানে জীবে প্রেম!’ হাসি


May 27th

বান্দরবন-১: নীলগিরির পথে লো...

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৭/০৫/২০১১ - ৪:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবুজ পাহাড়ের কোলে অবস্থিত বান্দারবন শহর।এর এক পাশ দিয়ে বয়ে চলেছে শংখ নদী। বান্দরবন শহর সুন্দর তবে রাঙ্গামাটির শহরের মত এতটা সুন্দর নয়। বান্দরবনের আসল রূপ ছড়িয়ে আছে শহরের বাইরে প্রতিটি পাহাড়ের বাঁকে বাঁকে। এই ভয়াল সুন্দর রূপের বর্ণনা দেওয়া আমার সাধ্য নাই। ক্যামেরার ফ্রেমে কিছু দৃশ্য ধরে রাখার ব্যার্থ চেষ্টা করেছি মাত্র।


রৌদ্রস্নানের মানবিক দৃশ্যপট

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: শুক্র, ২৭/০৫/২০১১ - ৩:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]১
আমাদের সূর্য এখন প্রায় মাঝবয়েসী নারীর মতন, মনিকা বেলুচ্চির মতন সূর্য আমাদের এই প্রপঞ্চ শীতে আন্তরিক রোদ নিয়ে আসে, আমরা সেই রোদের পানে সাইকেলআরোহী বালকদের মতন উষ্ণ কাতরতা নিয়ে চেয়ে থাকি। আমাদের সূর্যের বয়েস এখন প্রায় ৪.৫ বিলিয়ন, তাকে পাড়ি দিয়ে হবে কম বেশি আরো এতগুলো বছর, অর্থাৎ সূর্যের বয়েসকাল আনুমানিক দশ বিলিয়ন বছর। কিন্তু বয়েসের শেষসীমায় পৌঁছে সূর্য আর মাঝবয়েসী নারীর মতন আকাঙ্ক্ষার হবে না, সে বদমেজাজি অত্যাচারি প্রাচীন জমিদারদের মতো লাল হয়ে যাবে, লাল দানবে পরিণত হবে।


আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৩৩

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শুক্র, ২৭/০৫/২০১১ - ১:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Tanviir


নস্টালজিয়া

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ২৭/০৫/২০১১ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ মনের উপর ভর করেছে অপ্রাকৃত জোস্ন্যা,
আজ হঠাৎ নিঃশব্দে ঝাঁপিয়ে পড়েছে স্মৃতির বাঘ,
বর্তমানের স্বাদ পেলে সে আর কি চায়?

আজ মনে হচ্ছে কতো হ্রস্ব ছিলো ঐ পথ,
হয়তো আরো কিছু ঘুরে গ্যালে দীর্ঘ হতো থাকা,
মনে হচ্ছে পথ কতো সহজেই সরল হতে পারে,
কতোটা বক্র পথ ঘুরে এলে রেখা সরল হয়,
পরিধিতে দাঁড়াবার আগে কেই বা তা জানতো?

আজ পুরোনো এলবামে
নিজেরই ছবি দেখে মনে হচ্ছে ক্যামন অচেনা,


সুচিত্রা সেনের অলৌকিক সিনেমা

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: শুক্র, ২৭/০৫/২০১১ - ১:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

“ You can't handle the truth!”
-Col. Nathan R. Jessep [A Few Good Men]

গতরাতে ঘুম ভেঙ্গে গেলে আমি গল্পটা লিখতে বসি। ঘুম ভেঙ্গে গেলে আমার তীব্র পিপাসা বোধ হয়। বয়স বাড়ে, রাত বাড়ে, পানির তৃষ্ণা বাড়ে, ঘুম কমে আসে। আর তখনই আমার প্রতিরাতের মতোই গল্পটার কথা মনে পড়ে যায়। যে গল্পটা আমার নিজের নয়। অথচ চুরি করে হলেও আমাকেই এটা লিখে যেতে হবে। কারণ, তুমি লিখবে না। সুচিত্রা সেন অসুস্থ, সাথে স্বেচ্ছা নির্বাসন। গল্পটা হয়তো তাই অলিখিত থেকে যাবে- এই ভেবে আমার পিপাসা তীব্রতর হয়। গল্পটি লিখতে বসে আমি ভয়ে বিচলিত হই। হয়তো দেবদূতেরা আমায় পরিত্যাগ করবেন, হয়তো আমি গল্পকার হয়ে তোমার বিরাগভাজন হয়ে পড়বো। অথচ, কী আশ্চর্য- এই গল্পটা আসলে তোমার। সেই সাথে গল্পটা সুচিত্রা সেনের। আর অন্য সবকিছুর মতোই- এই গল্পটাও ঈশ্বরের। আমি তবু আশঙ্কা সরিয়ে রেখে গল্পকার হয়ে যাই তীব্র পানির তৃষ্ণা জয় করে, আমি তবু চেষ্টা করি এই অপ্রকাশিত গল্পটি লিখে যাবার। গভীর রাতে আমি গল্প লিখি। আর এখন সকাল, তোমার সাথে আমার দেখা হয়- সাথে প্রাতরাশ, ধূমায়িত চা।