যদি আমি নক্ষত্রখচিত রাত্রির কথা বলি
তবে জেনো আমি নিশ্চিত মিথ্যা বলছি
কেননা আমার সকল রাত্রিই ছিলো নিকষ
কালো অন্ধকার, স্বপ্নহীন। তবু যদি ওঠে
কাল রোদেলা দুপুর, কিছু সূর্যমুখী, কিশোরী
আবেগে চুমু খেতে চায় সৌরদহন, আমরা
না হয় তখন একটি জ্বলজ্বলে তারা ভরা
গর্ভবতী রাতের কথা বলতে পারি। বলতে
পারি সেইসব চমকিত নক্ষত্রের কথা, যারা
কেবলই দীপ্যমান, যেমন চমকায় তোমার
ওড়নায় সহস্র চুমকি, আর চোখে...
[পথ ও পথিকের কাজকর্ম এখনও সেন্সরবোর্ড কতৃক ছাড়পত্র পায়নি, যে এখনও আসেনাই তাকে নিয়ে হাহুতাশ না করে বরং চলেন আমরা বিবিধ আবজাব নিয়ে আমার মূল্যবান কথাবার্তা চোখ বড় বড় করে পড়ি! আমার আজকের বিষয় আমি নিজে, নিজেকে ম্যাগনিফাইং গ্লাসের নিচে একটু দেখব, আজ নিজেকে অসম্ভব অসহ্য লাগছে, কিছু ফ্ল্যাশব্যাক আর কিছু প্যানপ্যানানি সমৃদ্ধ আমার আজকের এই প্রযোজনা!]
কয়েক বছর আগে একটা সময় ছিল যখন আমি নিজ...
ভালো থেকো ভীষণ ভালো।
এমন বাক্য লিখে কাঞ্চন গত রাতে শেষ করেছে তার মেসেজ।
কিন্তু আমার দেখা হয়নি তখন পরে অফ লাইন মেসেজে আজ পেলাম।
দিনমান চাকরীর ঘানি ঠেলে মাঝে মাঝে নিজেকে ভালো আর খারাপ এর তফাৎ করা থেকে বিরত রাখি। কারণ যার অন্ত আমার দিনান্ত ক্লান্তি বহন করে, তা কি ভালো? অথবা যে সুখ মনে জাগায় আনন্দ কিন্তু তা কি খারাপ!
ভালো খারাপের দোলা চলে চলতে চলতে, আমি পৌচ্ছে যাই আমার অতলান্ত দিনের ...
শামসুদ্দিনদের গ্রামের বাড়িতে একটি কৃষ্ণচূড়া গাছ ছিল। বাইরের বারান্দায়, যেখানে গ্রাম্য শালিস ডাকা হতো, ধান মাড়াই হতো আর পানের বিড়া বানানো হতো সন্ধ্যার পর, সেই পুরো এলাকা দখলে ছিল ওই বিশাল কৃষ্ণচূড়া গাছের। ডালপালা চতুর্দিকে ছড়িয়ে দিয়ে মহারাণীর মত ওখানে সে তার ক্ষুদ্র রাজত্ব করে যাচ্ছিল কয়েক দশক ধরে। সারাবছর তার চিরল সবুজ পাতারা মায়া ছড়িয়ে রাখত উঠানের কোণ জুড়ে, আর বসন্ত এলে তার ...
১।
শীতের সন্ধ্যা, ঝপ করে আলো কমে অন্ধকার হয়ে আসে। আর পাহাড়ী হাওয়ায় মরিচের ধার। বাগান থেকে আমরা ঘরে চলে আসি, ড্রয়িং রুমের ওম-ওম আতিথেয়তায় ভালো লাগে, বাইরে এখন বেশ বৈমাতৃক শৈত্য। সোফা টোফা দেয়ালের দিকে ঠেলে দিয়ে ঘরের মাঝখানে মস্ত এক মাদুর পেতে এষা মাঝখানে রাখলো চানাচুর-মুড়ির বাটিগুলো। বললো চা আসছে।
আমরা কলেজবেলার মতন বসে গেলাম, একটা খবরের কাগজ পেতে মুড়িচানাচুর ঢেলে ফেলা হলো, এ...
বাইরে ঝুম বৃষ্টি। শ্রাবনধারা ঝরিছে ঝরো ঝরো। অঢেল বর্ষণধারার হাল্কা কিছু আঁচ এসে লাগছে আমার গায়ে, বাস চলছে “মাইলাইন”। তন্ময় হয়ে বৃষ্টি দেখি আমি জানালার পাশের সিটে বসে, বেশ রোমান্টিসিজম ভিড় করছে মনে, কাব্য উঁকিঝুঁকি দিচ্ছে,পাত্তা দিলাম না। আজকাল কবিতা চলে না, গান লিখতে ইচ্ছে করে। কিন্তু একটাও কি গান লেখা হলো আজো? নাহ, আজ রাতে একটা গান লিখবোই-বৃষ্ট...
আচ্ছা বলেন তো, সচলে অতিথি লেখকরা সাধারণত কি ধরনের পোস্ট লিখেন না? উত্তরটা আমিই দেই- জন্মদিনের পোস্ট। তাই জন্মদিনের পোস্ট লিখার প্রতি আমার লোভ সেই অতিথি থাকার সময় থেকেই। আর সেই সময়ই ঠিক করছিলাম জনাকয়েক সচলের জন্মদিনের পোস্ট যে কোন মূল্যে আমিই দিব, এমনকি সচলের সরকারী জন্মদিনের পোস্ট লেখক সবজান্তা ভাইকেও এই সুযোগ দিব না। আজকে একজনের ক্ষেত্রে এই সুযোগ হারাচ্ছিলাম একটুর জন্য কিন্...
ব্রিটিশরা সবে ঝাকিয়ে বসেছে ভারত বর্ষে। সেই সময়ের কাহিনী। জানা ছিলনা ভারতের সুবিধা ভোগী সমাজের মধ্যে মেয়েরা সেই সময়ে এত স্বাধীনতা ভোগ করত। আসলে মহারাণী বলে কথা। কুচবিহার মুলত পশ্চিম বঙ্গের একটি জেলা। আগে দেখা যায় প্রতি জেলাকে একেকটা স্টেট ঘোষনা করা হত যেন খাজনা তুলতে ইংরেজদের সুবিধা হয়। তবে সুনীতি দেবী ইংরেজদের সোসাইটির খুব মুগ্ধ একজন দর্শক। কিন্তু তার বর্ণনাতে যে কোন পাঠক ব...
মোমবাতিটা বাতাসের ঝাপটায় এক সময় নিভে যায়। জানালার খোলা শার্সিতে জমে থাকা ধুলো বৃষ্টির পানিতে গড়িয়ে পড়ে দেয়ালে। মসৃন কংক্রিটে অর্থহীন কিছু ছবি নেতিয়ে উঠে পুঁইয়ের ডগার মতো। একটা পিঁপড়ে বহুদূর হেঁটে এসে লেপের ওমে হারিয়ে যায়। আবার বাতাস ওঠে। কিছু গুটি আম বাতাসের ঝাপটায় আছড়ে পড়ে ঘরের মেঝেতে। তাদের গায়ের গন্ধে অন্ধকার বলগা হরিণ ছোটায়। পৃথিবী এসব কিছুই দেখছেনা। আরো গাঢ় কোনো অন্ধক...
দেশে দেশে বিভিন্ন ধরণের আইনের প্রচলন আছে। এগুলোর মধ্যে কিছু কিছু বেশ মজার। ঐসব দেশের অধিবাসীর হয়তো এসব আইনের সাথে মানিয়ে নিতে পেরেছেন নিজেদেরকে কিন্তু সেগুলোর মধ্যে কিছু কিছু নিয়ে ভাবলে আমাদের বেশ অবাক হতে হয় বৈকি ! এমন কিছু আইন নিয়েই আজকের লেখা …
১| রাশিয়াতে পিটার দ্য গ্রেটের শাসনকালে কেউ যদি দাঁড়ি রাখতে চাইতো তাকে আলাদাভাবে কর প্রদান করতে হতো দাঁড়ির উপর।
২| যুক্তরাষ্ট্রের ...