ঢাকায় সচিবালয়ের দক্ষিণ পাশের রাস্তা আব্দুল গণি রোডের অপর পাশে অবস্থিত রেলভবনের ৫৬ টি কক্ষের তালা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইল চুরি হয়েছে। আজকের ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী রেলভবন থেকে প্রায় পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ফাইল ও নগদ ছিয়াশি হাজার টাকা গায়েব হয়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে।
রেলওয়ের পূর্বাঞ্চল (চট্টগ্রাম) সদর দপ্তরে একই সময়ের মধ্যে চুরি হয়েছে দেড়শ ফাই...
গত বিষ্যুদবার আমাদের হাসিনা জ্বালানী, বিদ্যুত ও খনিজসম্পদ (জ্বাবিখস) মন্ত্রনালয়ে গিয়ে বেছে বেছে শুধু বড় বড় রাতামোরগ সাইজের আমলাদের বোর্ডরুমে একসাথে ডেকে নিয়ে বসলেন। “এইবারটি যে একটু মন দিয়ে কাজ করতে হ্য় যাদুসোনারা। অনেক তো হল। জুত মত কারেন্ট-গ্যাস-ডিজেল দিতে না পারলে তো আর মান থাকে না”।
রাতামোরগের দল জিভ কেটে তৈরী। ঝুঁটি ডানা লেজ ঝাপটে কুক্কুরু কু...
৫. ‘বাহির হয়ে বাইরে’
বগুড়া আমার শহর, কিন্তু জন্ম রাজশাহীতে। একইভাবে প্রাথমিক শিক্ষা পি টি স্কুলে হলেও প্রথম স্কুল ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়, সে স্কুলটি লুপ্তও হয়েছে অনেককাল আগেই। নামে ইসলামিয়া হলেও মাদ্রসা-মক্তব নয়, অন্যসব প্রাইমারি স্কুলের মতোই এই প্রতিষ্ঠানটি ছিলো এখন যেখানে সিটি গার্লস হাই স্কুল, তার ঠিক পাশে। সিটি গার্লস স্কুল অবশ্য তখনো হয়নি, সেই জায়গাটি খালি পড়ে ছিল...
প্রিয় সচলায়তন পাঠক ( অতিথি এবং পূর্ণ সচল সকলেই ), আপনাদের খুব ছোট্ট একটা অনুরোধ করতে চাই।
আপনারা অনেকেই হয়তো শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্রী সিমির কথা, যে এখন প্রাণপনে লড়ে যাচ্ছে মৃত্যুর সঙ্গে। ওর দু'টো কিডনীই নষ্ট, প্রায় পঁচানব্বই শতাংশেরও বেশি - ডাক্তারের ভাষ্যানুযায়ী যত দ্রুত সম্ভব কিডনী ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। হয়তো এ'ও জানেন, ওর রিটায়ার্ড বাব...
প্রথমত ব্যাটিং, দ্বিতীয়ত ব্যাটিং, তৃতীয়ত ব্যাটিং, এবং শেষপর্যন্ত ব্যাটিং।
শ্রীলংকার কাছে (মূলত মুরালির কাছেই) বাংলাদেশ হারার পর অনেকেই চায়ের কাপে ঝড় তুলেছেন এই বলে যে আশরাফুলের অদূরদর্শি অধিনায়কত্বের ফসল এই পরাজয়। এক ওভারে বিশ রান দেয়া নবীশ বোলার রুবেলের হাতেই আবার বল তুলে দেয়াটা কতটুকু যৌক্তিক তা নিয়ে আমরা উত্তেজিত বাকবিনিময় করেছি একে অন্যের সাথে।
কিন্তু ঐ ম্যাচে বাংলাদ...
আমি শপথ করিতেছি যে -
এই জীবনে আর কোনদিন ক্রিকেট খেলা দেখিব না। 
এই জগতে ক্রিকেট বলিয়া একখানা যে খেলা রহিয়াছে উহা স্মরনে রাখিব না। 
বাংলাদেশ বলিয়া একটি দেশ যে উক্ত খেলা খেলিত উহাও বিস্মৃত হইবো। 
ক্রিকেটের চাইতে ডাংগুলি খেলা এবং অবলোকন করা অতিব উত্তম, উহা নিজেও অনুধাবন করিব এবং অন্যকেও অনুধাবন করাইবার চেষ্টায় রপ্ত হইবো। 
----------------------------------------------------...
কৃষ্ণপক্ষের অন্ধকার এখন আর ডর ধরায় না শিউলির মনে। আঁধার সময় শেষ হবে কি হবে না সেটা নিয়ে ভাবতে আর ভাল্লাগেনা। মনে শুধু একটাই চিন্তা সোমবার এনজিও'র কিস্তির টাকাটা যোগাড় করা চাই আগের দিনের রাত পোহাবার আগেই। এই চিন্তাটাও এখন আর আগের মত অত ভাবনায় ফেলবে না তাকে। অথচ এর জন্য কত নির্যাতনই না তাকে সইতে হয়েছে স্বামীর কাছে। বছর দুয়েক আগে মেয়ের চিকিৎসার টাকাটাতো সে স্বামীর পরামর্শেই এনজিও ...
গানঃ তিরিশ বছর
শিল্পী,সুরকার এবং গীতিকারঃ হায়দার হুসেইন
কী দেখার কথা কী দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কী ভাবার কথা কী ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কী বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কী বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কী বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কী শহীদ বেদীতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কী গল্প ...
গানঃ কারার ওই লৌহকপাট
শিল্পীঃ সমবেত সংগীত
সুরকার/গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
কারার ওই লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
রক্ত জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।।
গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।।
ও...
জানে, নগরী এখনো, ওঠে
নাই স্বপ্ন ছেড়ে।
সুন্দরের আস্বাদ
চকচকে চোখে খেলছে, নগরের
মুখে। গত্যন্ত হাসি লেগে রয়
মেকি অন্তরের
সুস্পষ্ট শীতে। তাকে কি আর পায়
মিথ্যের এ-শহরদ্বীপ?
এইখানে নম্র প্রার্থনার বিলয়
ঘটায়েছে মাত্র
কবছরের শীত; নিজে আগে
ছোঁয় সফলতার ভিত
তাতে সুনিশ্চিত কোমলের মৃত্যু?
কীইবা আসে যায়?
এ শহর, কঠিন বড়ো, মায়াময় রূপ
চারপাশে শুধুই
দৌড়ের টান। কী আর
করা বলো, বাঁচাই তো ব...