Archive

September 25th, 2010

নিষ্কম্প অধিবাস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৫/০৯/২০১০ - ২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমরা কেন ঘরের বাইরে পা বাড়াই! আমরা কেন আপন ঘর ছেড়ে বিশ্বঘরে খুঁজি ঘর! কেন ছুটে যাই দেশ ছেড়ে অন্য দেশে, গোলার্ধ ছেড়ে ভিন-গোলার্ধে!

মূলত আমাদের গোপন কিংবা ঘোষিত অভিলাষ - একটি আপাত-মসৃণ জীবন, শ্রেয়তর জীবিকা এবং একটি শান্ত নিষ্কম্প অধিবাস কে ঘিরে।

নিচের পদ্যটি পূর্ব-প্রকাশিত এবং বন্ধুবর জুবায়ের লেখাটিকে সত্যবাদী বলে জানিয়েছিলো টেলিফোনে। প্রয়াত বন্ধুর কথা মনে রেখে...

একটি শান ...


ছিন্নকথন

কাজী মামুন এর ছবি
লিখেছেন কাজী মামুন (তারিখ: শনি, ২৫/০৯/২০১০ - ২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম স্কুলের গণিত স্যার এর নামটা আমি কিছুতেই মনে করতে পারছি না! ছ-ফুটের শরীর, ছিপছিপে গড়ন, লম্বা নাক…এইটুকু মনে আছে, আর মনে আছে স্যারের ক্লাসে গল্প করা, ঐ গল্প শুনতে শুনতেই গণিতের প্রতি ভালোলাগা তৈরী হয়েছিল। কত কি মনে আছে! স্যারকে কেন মনে নেই! ভীষণ অসহায় লাগে মাঝে মাঝে নিজেকে! স্যারকে আমার মানুষ বলে মনে হতো না! মনে হতো কোনো দেবতা, গল্প শোনাতেন যেন স্বর্গ রাজ্যের, ভ্রমনপ্রিয় ছিলেন স্ ...


মুহম্মদ জুবায়েরের অপ্রকাশিত গল্প

মেহবুবা জুবায়ের এর ছবি
লিখেছেন মেহবুবা জুবায়ের [অতিথি] (তারিখ: শনি, ২৫/০৯/২০১০ - ১:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অন্তর্বর্তী অথবা অন্তরবর্তী
মুহম্মদ জুবায়ের
১.
বাবা অনেকদিন আসো না, একবার এসে ঘুরে যাও। কবে আসবে?
দুই পুত্রকন্যা দূরদেশ থেকে নিয়মিত ফোন করে, তাদের মা চলে যাওয়ার পর আজকাল আরো বেশি করে। তখন অন্য যা কিছু বিষয় নিয়ে কথা হোক, অবধারিতভাবে আবদুর রবের কাছে এই অনুরোধ আসে, বাবা অনেকদিন আসো না, একবার এসে ঘুরে যাও।
অনেকদিন দেখা নেই। ঠিক কতোদিন হলে অনেকদিন হয়? শেষবার দেখা যখন মিতা আর মিথুন এসেছ ...


মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোর মিছিল

জাহামজেদ এর ছবি
লিখেছেন জাহামজেদ [অতিথি] (তারিখ: শুক্র, ২৪/০৯/২০১০ - ৯:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

small

১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর মৌলবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে সিলেটের রাজপথে শিবিরের সন্ত্রাসীদের হাতে নৃশংস ভাবে খুন হয়েছিলেন মৌলবাদ বিরোধী আন্দোলনের তিন যোদ্ধা মুনির তপন জুয়েল।


আমি একটা ব্যাথা পুষে রাখি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৪/০৯/২০১০ - ৮:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

small

এমন একজন মানুষকে নিয়ে আমি লিখছি যাকে আমি দেখিনি কোনোদিন। আমার জন্মের আগেই তিনি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। তারপরও তাকে নিয়ে লিখতে বসেছি, কারণ তিনি আমার অদেখা একজন হলেও তিনি বেঁচে আছেন আমার পুরো অস্তিত্ব জুড়ে। দাদু আমার মা'র মুখে আমি শৈশব থেকে শুনছি তার গল্প, যে গল্পগুলো আমাকে নাড়া দিয়েছে বারবার। আমাদের পরিবারে তাকে নিয়ে এত গল্প এ ...


বাংলার গুণ না জর্মন গুণী - সৈয়দ মুজতবা আলী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৪/০৯/২০১০ - ৬:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

(সৈয়দ মুজতবা আলী'র এই গল্পটি তাঁর 'ধূপছায়া' গ্রন্থে আছে। ধূপছায়া প্রথম প্রকাশিত হয় ১৯৫৮ সালে, কলকাতা থেকে।)

বার্লিন বিশ্ববিদ্যালয়ের হল-করিডরে দু-পিরিয়ডের মাঝখানে লেগে যায় গোরু-হাটের ভিড়, কিংবা বলতে পারেন আমাদের সিনেমা-হলের সামনের জনারণ্য। তফাত শুধু এইটুকু যে, জর্মনরা আইনকানুন মেনে চলতে ভালবাসে বলে ধাক্কাধাক্কি চেঁচামেচি বড় একটা হয় না, করিডোরে ত রীতিমত উজোন-ভাঁটা দুটো স্রোতের ...


September 24th

চিরস্মরণীয় জুবায়ের ভাই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শুক্র, ২৪/০৯/২০১০ - ৫:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের বামদিকে একেবারে উপরে দেওয়া আছে একটি লিঙ্ক- চিরস্মরণীয় মুহম্মদ জুবায়ের
দুবছর হয়ে গেলো তাই না? আজ আবার এলো সেই ২৪ সেপ্টেম্বর। জুবায়ের ভাই অসুস্থ হয়ে হাসপাতালে। তানভীর ভাইয়ের দেওয়া সেই পোস্ট দেখার পর থেকে সারাবিশ্বে ছড়িয়ে থাকা সচলদের প্রবল আকুতি প্রার্থণা সব বিফল করে দিয়ে, সবাইকে হাউমাউ করে কাঁদিয়ে দুবছর আগের ঠিক এই দিনটিতে চিরবিদায় নিয়েছিলেন জুবায়ের ভাই। ...


সুমিতার ভালবাসা

বইখাতা এর ছবি
লিখেছেন বইখাতা (তারিখ: শুক্র, ২৪/০৯/২০১০ - ১২:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ড্রইংরুমের একপাশের দেয়াল থেকে হামলে পড়ছে আগ্রাসী সমুদ্র। হামলে পড়লে কী হবে! ভেজাতে পারছে না কিছুই। কেননা তার রাজত্ব নির্ধারিত কেবল একটামাত্র দেয়ালে। মেঝে থেকে ছাদ পর্যন্ত – ব্যস এটুকুই। তীব্র নীল আকাশের একচিলতে মুখ। বাকিটা বিশাল সব ঢেউ আর ঢেউয়ের চূড়ায় ফেনার রাশি; এই বুঝি ঝাঁপিয়ে পড়লো দেয়াল ঘেঁষে রাখা সোফাটার ওপর। ওখানে ব'সে সুমিতা। ঢেউগুলি একমুঠ জায়গা ছেড়ে দিয়েছে বালুকাবেল ...


এডওয়ার্ড সাইদ : বাংলাদেশের পরিপ্রেক্ষিতে--পর্ব এক

কুলদা রায় এর ছবি
লিখেছেন কুলদা রায় [অতিথি] (তারিখ: শুক্র, ২৪/০৯/২০১০ - ৯:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

smallএডওয়ার্ড
এডওয়ার্ড সাঈদ নিয়ে আমাদের দেশে বেশ কিছু আলোচনা রয়েছে। আলোচকগণ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সাঈদের ব্যাক্যা বিশ্লেষণ করেছেন। সে কারণে নানা মুনির নানা মত। দেখা যায় ছদ্মবামেরাও সাঈদকে তাদের মত করে তার চিন্তায় পরিবেশন করেছেন। ফলে কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়।

শুধু সাইদ নয়--ফুকো দেরীদা , লাকা ...


বিস্মৃতির ভস্ম ঠেলে জেগে উঠুক চেতনার আগুনপাখী

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ২৪/০৯/২০১০ - ৩:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Remembering Heroes

সময়ের হাতে নির্মিত মানুষ। অধিকাংশ মানুষ। তবু কোন কোন মানুষ সময়কে বিনির্মান করার স্পর্ধা ও ধারন করেন। সেইসব সাহসী মানুষদের কেউ কেউ ও আবার বিস্মৃত হয়ে যান সময়ের প্রতিশোধে।