এটা ইনুইটদের মধ্যে প্রচলিত গল্প।
এক ছিলো বিরাট মহাসাগর, তার হিমজলে বরফ ভেসে বেড়াতো। সেই মহাসাগরে সাঁতরে বেড়াতো মস্ত মস্ত তিমি। তারা মনের সুখে জলের ফোয়ারা তুলে নি:শ্বাস ছাড়তো আর সাগরের ক্রিল খেতো।
এক ছিলো হামবড়াইওয়ালা কাক, সে ডাঙার কাছের ঢেউয়ের উপরে উপরে উড়তো আর ফিরে এসে অন্যদের কাছে বাহাদুরি করতো সে একদিন এক বিরাট তিমি শিকার করে সবাইকে তাক লাগিয়ে দেবে।
এরকম চলতে চলতে এ ...
- অনন্ত আত্মা
রিকসা নিয়ে লেখার ইচ্ছে আমার অনেকদিনের, কিন্তু নানা ব্যস্ততায় লেখা হয়ে ওঠে না। আজ সেই রিকসা নিয়ে যখন লিখতে বসেছি, রিকসার শহর থেকে তখন আমি অনেক দূরে। যখন থেকে সিগারেট ধরেছি, তখন থেকেই রিকসার ব্যপারে আমার বিশেষজ্ঞ হওয়ার শুরু অর্থাৎ কিনা সিগারেট খেতে সেলিম ভাই এর দোকানমুখী হওয়া আর সেলিম ভাই এর দোকানের মূল কাস্টমার এলাকার সমস্ত রিকসাওয়ালা। ‘মাহাজন’, ‘দিন’, ‘গেরেজ’, ...
"লা ফুরিয়া রোজা"দের ফুটবলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তাঁরা খেলে। ...
কথাটা অদ্ভূত শোনায়। বিশ্বকাপের অংশ নেয়া আরো ৩২টি দেশও তো ফুটবলই খেলে। কথাটা সত্যি। কিন্তু স্পেন খেলে কেবল খেলবার জন্যেই, শুধুই খেলা। ফলাফল প্রত্যাশী এই আধুনিক ফুটবলের যুগে বাকি সমস্ত দলগুলো যখন যেনতেন ভাবে জয় করায়ত্ত করতেই 'সুন্দর ফুটবল', 'জোগো বনিতো' জাতীয় শব্দগুলো ফুটবলীয় মিথে পরিণত করে ফেলেছে, তখনো বিশ্বকাপ ...
এ পর্যন্ত খেলা দেখে আমার চরম বিরক্তি লাগছে, তাই লগাতে বসলাম। ডাচরা এত মারকুটে তা আমার কল্পনায়ও ছিলনা। রেফারী কি অন্ধ নাকি বুঝতেছিনা। স্পেনের খেলার উল্লেখযোগ্য দিক হল ফেয়ার প্লে। অথচ ডাচরা খেলছে তার উল্টো। এই একই কাজ তারা করেছিল ব্রাজিলের বিরুদ্ধেও। অন্য খেলাগুলো দেখিনি তবে ধারণা করছি ডাচদের খেলা এরকমই।
একটু আগেই দেখলাম ডাচদের ৮ নম্বর প্লেয়ার স্পেনের একজনের বুকে লাথি মারল। ...
.................................................................................................................
.................................................................................................................
.................................................................................................................
...
গত কিছুদিন ধরে ফেসবুকে বন্ধুরা কেউ গার্মেন্ট সেক্টরের বেতন বৃদ্ধি নিয়ে কোনো নোট লিখলে, সেখানে আমাকে ট্যাগ করে যাচ্ছেন। যেহেতু পোশাক সেলাই করে ক্ষুন্নিবৃত্তি নির্বাহ করি, তাই আমাকে ট্যাগ করাটাই স্বাভাবিক। বিভিন্ন নোটে কমেন্ট করতে গিয়ে আজকে হঠাৎ খেয়াল করলাম, এত বিচ্ছিন্ন ভাবে না লিখে, বিষয়টা নিয়ে আমিই একটি ছোটখাটো ব্লগ লিখে ফেলতে পারি। সুতরাং এই লেখার অবতারণা। যারা গার্ ...
পুরান ঢাকার ইংলিশ রোডের বাসিন্দা ছত্রিশ বছর বয়সের আবু শেখ অভিনেতা রজার মুরকে পছন্দ করে ফেলে অক্টোপুশি সিনেমা দেখার পর। ভাল লাগলে একই সিনেমা দিনের পর দিন দেখার অভ্যাসটা আবার চালু হয়। নিউ মার্কেটে ঘুরে ঘুরে বন্ডগার্ল অক্টোপুশির একটা পোস্টার জোগাড় করে ছাদের দিকে ফ্যানের পাশে করে সাঁটিয়ে দেয়। নিজেকে রজার মুর ভেবে হাতের আঙ্গুল দিয়ে গুলি চালায় বিড়াল ডিপজলের দিকে। ডিপজল পা উলটে নি ...
--জাহিদুল ইসলাম রবি
০১.
আমি ফোন করে আমার অফিসের কলিগ কে বলি সকাল ১০টায় বসের মিটিং। সে আমাকে প্রশ্ন করে আগের টাইম না ডিজিটাল টাইম? শুনে আমি কিছু বিব্রত বোধ করি। আসলে ডিজিটাল বলে কি কোনো টাইম আছে? এই ডিজিটাল ও আগের টাইম(কথিত অ্যানালগ টাইম) নিয়ে বড় প্যাঁচের মধ্যে পড়তাম। কে আসলে কি বলে কোনটা বোঝাতে চাইছেন তাই নিয়ে মাথা ব্যথা হওয়ার জোগাড় হত।
সুখের কথা জাফর ইকবাল সার সহ বিভিন্ন গুণীজনে ...
শিয়ালের দুঃখ
--রিম সাবরিনা
এক যে ছিল হালুম মামা
করত বনে বাস,
হরিণ শিকার ছেড়ে হঠাৎ শুরু
করল ঘাসের চাষ।
বিরাট এক মিটিং ডেকে
জানিয়ে দিলো হেঁকে,
এখন থেকে শিকার টিকার
এক্কেবারে বন্ধ;
তাই শুনে শেয়াল মশাই
খেপে রাগে অন্ধ।
মজার মজার শিকার ছেড়ে
ঘাস খাবো মেপে?
আর নাকের ডগায় খরগোশেরা
ঘুরবে ফুলে ফেপে??
ধ্যাত্তেরিকা, বলল শিয়াল
থাকবো না এই দেশে,
এতদিন শিয়াল থেকে
গরু হবো শেষে?
...