Archive

July 14th, 2010

মোবাইল ইন্টারনেট ব্যবহার

মোবাইল আমাদের জীবনে একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর দিন দিন এর প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা বেড়েই চলেছে। মোবাইলের ব্যবহার আপনার কথা বলা ছাড়া অন্যান্য যোগাযোগ বা ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে কতটুকু প্রভাবিত করে সেটা জানতে এই জরিপ।

এস.এম.এস অপশন থেকে একটি এবং অন্যান্য অপশন থেকে যতখুশী - মোট ছয়টি অপশন সিলেক্ট করতে পারবেন এই জরিপে।

এস.এম.এস. ব্যবহার করে অন্যান্য কাজ কর ...

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

July 13th

শব্দকরদের বাঁচাতে এগিয়ে আসুন

কুঙ্গ থাঙ এর ছবি
লিখেছেন কুঙ্গ থাঙ [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৩/০৭/২০১০ - ১:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

দরিদ্রতা এবং সভ্য সমাজের বিরূপতার শিকার হয়ে চরম বিপন্নতার মুখে পড়েছে শব্দকর জনগোষ্ঠি। হতদরিদ্র এই প্রান্তিক জনগোষ্ঠির বাস বাংলাদেশের সিলেট ও মৌলবীবাজার জেলায়। সমকালীন ইতিহাসে দারিদ্রের যে সীমারেখা চিন্হিত করা হয় শব্দকরেরা তার চেয়ে অনেক নীচু অবস্থানে জীবন অতিবাহিত করে। স্থানীয়ভাবে তারা 'ডুকলা' নামে পরিচিত। ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত "বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান" ...


হঠাৎ সিলেট

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: মঙ্গল, ১৩/০৭/২০১০ - ১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সিলেটের রাস্তাঘাট এখনও ঠিক মতন চিনে উঠতে পারিনি। ২০/২২ বছর আগের সিলেট আর বর্তমানের সিলেটের রাস্তাঘাটের তফাৎ অনেক। ধন্ধ লাগে। শুক্রবার জুন মাসের ১১ তারিখ সকালে সিলেট পৌঁছালে উজানগাঁ ফোনে ধারা বিবরণী দিতে থাকলো, এবারে ডাইনে ঘুরেন, এখন সোজা এরপর বামে মোড়, একটু পর বুঝলাম শুরুতেই আমাদের গন্ডগোল হয়েছে, আমার গাড়ি রাস্তার যে পাশে ছিলো তার উল্টোটা ধরে নিয়ে ধারা বিবরণী চলছে। তার মানে যে ...


সম্পূর্ণ অপ্রাসঙ্গিক!!!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৩/০৭/২০১০ - ১২:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আশফাক আহমেদ

১.
টিউশনিতে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো একদল ছেলেপেলে, গ্যাদা পোলাপান ই বলা চলে কি কারণে জানি ঝগড়া বাধিয়ে বসেছে। খানিকটা দূর থেকে ওদের কার্যকলাপ লক্ষ্য করলাম কিছুক্ষণ। শেষ পর্যন্ত ঘটনার শানে নুযূল বোঝা গেল। ওরা দুই দলে ভাগ হয়ে বিস্বকাপ ফাইনাল খেলবে আজ। তো এক দলকে স্পেনের রিপ্রেজেন্টেটিভ হতে হবে। আরেক দল হবে 'নেদারল্যান্ড'। মজার ব্যাপার হল, কেউই নেদারল্যান্ডের হয়ে ...


বরাহদের গোপন সক্রিয়তা, অনলাইনে মুক্তিযুদ্ধের ভিডিও-ক্লিপস সরিয়ে ফেলার অপচেষ্টা

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ১৩/০৭/২০১০ - ৯:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কীন বিশ্ববিদ্যালয়ের এই পেইজটিতে মুক্তিযুদ্ধের ওপর বেশ কিছু ডকুমেন্টারির লিঙ্ক তালিকাবদ্ধ করা হয়েছিলো।

প্রতিটি ভিডিও ইউটিউবে কোনো বরাহশাবক রিপোর্ট করে সরিয়ে ফেলেছে।

আপনাদের প্রতি অনুরোধ, মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ সংক্রান্ত যে কোনো ভিডিও ক্লিপ ডাউনলোড করে আবার আপলোড করে দিন অন্যান্য ভিডিও-হোস্টিং সাইটে। ভিমিও ইউটিউবের একটি চমৎকার ব ...


পলান্তিস !

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ১৩/০৭/২০১০ - ৭:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

polantis!
ডিম দেবে না ডাণ্ডা দেবে ভেবে হয় আকূল। পলের খাটনির শ্যাষ নাই।


দেশবিদেশের উপকথা-জাপান

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ১৩/০৭/২০১০ - ৬:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সে অনেক অনেকদিন আগের কথা। সাগরতীরের এক গাঁয়ে উরাশিমা নামে এক গরীব ধীবর থাকতো। এক মা ছাড়া তিনকূলে তার কেউ ছিলো না। ছোট্টো এক কুটিরে তারা মা-ছেলেয় থাকতো। ছেলে সারাদিন সাগরে জাল ফেলে যা মাছ পেতো তা হাটে বেচে কোনোক্রমে তাদের গ্রাসাচ্ছাদন চালাতো।

উরাশিমার মায়ের বয়স হয়েছে, সে ছেলেকে বলতো, "খোকা, আমি বুড়া হয়েছি, আর কতকাল সংসার টানতে পারি বল। তুই এবারে দেখেশুনে একটা ভালো বিয়ে কর। তোর ব ...


ড্যাপ (DAP) ও ঢাকার পানিসমস্যা

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: মঙ্গল, ১৩/০৭/২০১০ - ২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত ২২ জুন রাজউক ঢাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) গেজেট প্রকাশ করেছে। প্রকাশিত এই মহাপরিকল্পনা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা, আন্দোলন ও জনসংযোগ। বিশেষজ্ঞরা এর পক্ষে বা বিপক্ষে মতামত দিচ্ছেন আর রাজনৈতিক নেতৃবৃন্দরা নিজেদের স্বার্থ বিবেচনা করে তাদের অবস্থান নিচ্ছেন। সাধারণ জনগণের মধ্যেও এর প্রভাব পড়েছে বেশ ভাল করেই। কোথাও কোথাও এই বিরুদ্ধে মিছিল মিটিং ...


নিজের দিকে তাকিয়ে দেখি

বালক এর ছবি
লিখেছেন বালক (তারিখ: মঙ্গল, ১৩/০৭/২০১০ - ১২:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কতো আর হয়েছে সময়
এইটুকুতেই পেরেছো তুমি ঢের
অন্যরা পারেনি যা করেছো তুমি তাহা!

আচানক ঝড়ে উড়ে এসে
আলোয় ভরিয়ে দিলে পৃথিবীর প্রাচীন অন্ধকার!
পথে পথে জন্ম নিলো অচিন যতো ফুল
পরস্পরকে চিনে নিলো তারা।

তাকিয়ে আছি নিজের দিকে
নিজের দিকে তাকিয়ে দেখি,
যখন এসেছিলে নির্জনতায়
দেখিয়েছিলো কেমন তোমার মাঝে আমায়।
ভুলে গেছি মনে করতে পারছি না;
ভুলে যাওয়াটাই ভালো না হলে
একটু পরে একলা থাকবো কেমন কর ...


মুড়ির টিন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৩/০৭/২০১০ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

[প্রায়শঃই দেখি সচল,হা-চল সুযোগ পেলেই (না পেলেও!) স্মৃতিচারণ করেন। তখন অচল আমাদের বুক ফাইট্টা যায়। তো ভাবলাম একটু স্মৃতিকাতর আমরা অচলরাও হই। অনেক আগে এই ছড়া লেখা হইছিল। কিন্তু সচলায়তেন প্রকাশ পাওয়ার জন্যই বোধয় সেইটা লাপাত্তা হইয়া গেছিল -- এখন যখন খুঁইজা পাইলাম তো সেটা প্রকাশের চেষ্টা লওয়া যাক। কী কন আপ্নেরা?!]

তাক ধিনা ধিন ধিন
আমি মুড়ির টিন,
রাজধানীতে আলসেমি ...