| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
দুপুরে জালাল ভাই ফোনে জানালেন- জুবায়ের ভাইকে শ্বাস কষ্টের অসুবিধার কারণে গতকাল রিচার্ডসনের একটি হাসপাতালে নেয়া হয়েছে। একটু আগে হাসপাতাল থেকে জালাল ভাই বললেন- জুবায়ের ভাইয়ের অবস্থা নাকি ক্রিটিক্যাল, ওনাকে আজ সকাল দশটার পর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সচলায়তনে সবাইকে জানাতে বলায় এখানে সাময়িক পোস্ট দিয়ে জানিয়ে দিলাম। জুবায়ের ভাই শীঘ্রই সুস্থ হয়ে বাসায় ফিরে আসুক-এই প্রার্থনা করছি।
টাইম টু টাইম এই পোস্টে জুবায়ের ভাইয়ের আপডেট জানিয়ে দেব।
সর্বশেষ আপডেটঃ
অগাস্ট ৩০, রাত সাড়ে ৯ টা- জালাল ভাই হাসপাতাল থেকে এখন ফোন দিলেন। জুবায়ের ভাইয়ের অবস্থা আগের চেয়ে আর খারাপ হয় নি- স্টেবল কন্ডিশনে আছে। ওনার ফুসফুস নাকি মাত্র ২০% কাজ করছে। বাকী ৮০% বাইরে থেকে সাপ্লাই দিতে হচ্ছে। ডাক্তাররা আজ রাতে নাকি আর কিছু করবে না। আগামীকাল দেখে কি করবে ডিসিশান জানাবে। তখন সেটা জানিয়ে দেব। ভাবী সকলের দোয়াপ্রার্থী।
অগাস্ট ৩১, সকাল সাড়ে দশটা- জালাল ভাইয়ের সাথে এইমাত্র কথা হলো। শেষ খবর হল, ডাক্তাররা আরো ৪৮ ঘন্টা মনিটর করবে, তারপর ওনার পরিস্থিতি জানাবে। এখন ফুসফুসকে সম্পূর্ণ বিশ্রাম দেয়ার জন্য ওনাকে ১০০% ভেন্টিলেশনে রাখা হয়েছে। ৪৮ ঘন্টা পর ফুসফুস যদি কাজ করতে শুরু করে ভেন্টিলেশনের মাত্রা ধীরে ধীরে কমিয়ে আনা হবে।
অগাস্ট ৩১, দুপুর ১.৩০ - জালাল ভাই একটা ভালো খবর দিলেন- জুবায়ের ভাইয়ের ফুসফুস একটু ইমপ্রুভ করা শুরু করেছে, ভেন্টিলেশনের মাত্রা ৭০%-এ নামিয়ে আনা হয়েছে। আশা করি, অচিরেই সম্পূর্ণ সুস্থ হবেন। আপাতত খবর এটুকুই।
সেপ্টেম্বর ১, সকাল ১০ টা - অবস্থা অপরিবর্তিত। আইসিইউতে লাইফ সাপোর্ট চলছে।
সেপ্টেম্বর ১, দুপুর ১২.৩০ - সুবিনয়কে আইরিস জুবায়ের যে মেসেজ দিয়েছেন সেটাই বলতে গেলে এখনকার আপডেট। জালাল ভাই বারটার দিকে ফোনেও একই কথা জানালেন। আইরিস জুবায়েরের মেসেজটা এখানে আপডেট হিসেবে তুলে দিচ্ছি-
my family is going through a really rough time right now. my father is very ill and in the intensive care unit at richardson regional medical center. right now he is hooked up to a ventilator that is breathing for him. he was only breathing about 20% on his own about 2 days ago and the ventilator was breathing 80% for him. yesterday his breathing was up to 40% and this morning the doctors told us that he is now up to 60%. despite these improvements, it is hard to say that he is doing better. all that i can tell you is that he is stable. please do your best to let everybody he knew on this blog what the situation is. and please pray for him.
সেপ্টেম্বর ১, রাত ১১ টা - জালাল ভাইয়ের সাথে রাত দশটার দিকে কথা হয়েছে। জুবায়ের ভাইয়ের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। ভেন্টিলেশনের মাত্রা আগের চেয়ে আরো কমিয়ে আনা হয়েছে। এরকম প্রগ্রেস চললে ডাক্তাররা বলেছেন আগামীকাল থেকে হয়ত নতুন চিকিতসা শুরু করা সম্ভব হবে। আজ রাতের জন্য এটাই শেষ আপডেট।
সেপ্টেম্বর ২, সন্ধ্যা ৭ টা - জুবায়ের ভাইয়ের অবস্থা অপরিবর্তিত। তেমন আশাপ্রদ কোন খবর নেই। জালাল ভাই খোঁজ নিয়ে এখনই জানালেন।
সেপ্টেম্বর ৩, সন্ধ্যা ৬.৩০ - অবশেষে একটু ভালো খবর শুনলাম। জুবায়ের ভাইয়ের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ করেছে। ভেন্টিলেশন আগের চেয়ে কমিয়ে দেয়া হয়েছে। সবচেয়ে ভালো খবর জালাল ভাই জানালেন- জুবায়ের ভাই এখন ইশারার সাহায্যে কমিউনিকেট করতে পারছেন যেটা আগে ছিল না।
সেপ্টেম্বর ৪, রাত ১০ টা - জুবায়ের ভাইয়ের অবস্থা আরেকটু মনে হয় ইমপ্রুভ করেছে। ভেন্টিলেশনের মাত্রা জালাল ভাই বললেন এখন ৫০%। আগামীকাল ডাক্তারদের আরো পরীক্ষা-নিরীক্ষা করার কথা আছে।
সেপ্টেম্বর ৫, সকাল ৯ টা - পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গতকাল জুবায়ের ভাইয়ের ব্রঙ্কোস্কোপি করা হয়েছে, আজ বায়োপ্সির রিপোর্ট পাওয়া যাবে, তার ওপর ভিত্তি করে পরবর্তী পন্থা নির্ধারিত হবে। জুবায়ের ভাইয়ের ভেন্টিলেশন ৩০ শতাংশে নেমে এসেছে, এবং তিনি চোখ মেলে তাকিয়েছেন। (হিমুর মন্তব্য থেকে যুক্ত)
সেপ্টেম্বর ৬, রাত ১০ টা - জালাল ভাইকে যখন ফোন দিলাম, উনি তখন হাসপাতালে জুবায়ের ভাইয়ের পাশে এবং ভালো খবর শোনালেন। জুবায়ের ভাই এখন চোখ মেলে দেখেন, সবার কথা বুঝতে পারেন, কথাও বলতে চান। উনার মেয়ে পাশে বসে তাঁকে নভেল পড়ে শোনায়, পড়া বন্ধ হয়ে গেলে নাকি উনি আবার চোখ খুলে দেখেন বন্ধ হলো কেন। ভেন্টিলেশন এখন অনেক কমিয়ে দেয়া হয়েছে, নেই বললেই চলে। ডাক্তাররা বলেছেন তাঁর ফুসফুস ৮০% কাজ করা শুরু করলে ভেন্টিলেশন বন্ধ করে দেয়া হবে এবং মুখে লাগানো নলগুলো সরানো হলে তিনি কথা বলতে পারবেন। আগামী দু' তিনদিনের মধ্যেই হয়তো সেটা সম্ভব হবে। যাই হোক, পরিস্থিতি যে রকম খারাপের দিকে মোড় নিয়েছিল এখন আর সেরকম আশংকাজনক পরিস্থিতি নেই।
আজকের আমাদের সময়ের খবরের লিংকটাও পোস্টে যুক্ত করা হল।
সেপ্টেম্বর ৭ আনিস মাহমুদ- আজ সকালে ঘুম ভাঙলো সুসংবাদ শুনে। ভাবী ফোন করে জানাল, ভাই আজ ভেনটিলেটর ছাড়াই শ্বাস নিতে পারছে| যদিও tired হয়ে যায়, তবুও অনেক ভাল লাগছে| ইশারায় কথাবার্তাও চলছে| আমি জানি কতবড় ফাইটার আমার ভাই। ও ফিরবেই ফিরবে।
সেপ্টেম্বর ৮ হিমু- পারিবারিক সূত্র থেকে জানা গেছে, জুবায়ের ভাইয়ের কৃত্রিম শ্বসনব্যবস্থা সরিয়ে নেয়া হয়েছে। তিনি নিজ থেকেই শ্বাস নিতে পারছেন এবং সামান্য কথাও বলতে পারছেন।
-জালাল ভাইয়ের একটা মেসেজ পেয়েছি- জুবায়ের ভাইয়ের অবস্থা আরো ইমপ্রুভ করেছে। আইসিইউ থেকে সরিয়ে ওনাকে এখন রুমে এনে রাখা হয়েছে।
সেপ্টেম্বর ১৭, দুপুর ৩ টা - জুবায়ের ভাইয়ের সাথে আজকে হাসপাতালে দেখা করে এলাম। ভিজিটিং আওয়ারে যাই নি বলে বেশিক্ষণ থাকতে পারি নি। আমি যখন আইসিইউতে জুবায়ের ভাইয়ের রুমে গেলাম, উনি তখন জেগেই ছিলেন। আমাকে দেখে উনি খুবই উজ্জীবিত হয়ে মুখের মাস্ক-টাস্ক খুলে কথা বলা শুরু করলেন। আমি তো ভয়ে শেষ! কী বলছিলেন পুরোটা বুঝতে পারি নি, মনে হয় জিজ্ঞেস করছিলেন- কেমন আছি। আমি তাঁকে জানালাম- সচলায়তনের সবাই আপনাকে নিয়ে খুব চিন্তিত। উনি শব্দ করে হেসে উঠলেন। আমাকে যে নার্স ঢুকিয়ে দিয়েছিল সে মনে হয় ভিজিটিং আওয়ার্স খেয়াল করে নি। অন্য একটা নার্স দৌড়ে এসে জানাল এখন চলে যেতে হবে। আমি জুবায়ের ভাইকে জানালাম আমি আবার আসব। জুবায়ের ভাইকে যদিও মুখে মাস্ক লাগানো এবং অনেক যন্ত্রপাতি পরিবেষ্টিত দেখলাম, তবু আমার ওনাকে এখনো যথেষ্ট জীবনীশক্তিসম্পন্ন মনে হল। আমার ধারণা উনি শীঘ্রিই সুস্থ হয়ে উঠবেন। আশেপাশে ওনার কোন আত্মীয়-স্বজন তখন দেখলাম না বলে ডাক্তাররা এখন কী বলছেন সেটা জানতে পারি নি।
সেপ্টেম্বর ২২ -
আনিস মাহমুদ- একটু আগে কথা হল ভাইয়ের মেয়ে ডোরার সাথে। ও জানাল, ভাইয়ের অবস্থা অপরিবর্তিত। অচেতন। লাইফ সাপোর্ট চলছে। ডাক্তাররা কোনো আশার বাণী শোনায়নি।
সেপ্টেম্বর ২৩
আনিস মাহমুদ- ডোরার সাথে কথা হল। নতুন কোনো খবর নেই। ডাক্তাররা বলেছে, অবস্থা যদিও নিরাময়ের অতীত, শেষ চেষ্টা হিসেবে একটা স্টেরয়েড শট দেয়া হবে। সেটা কবে কখন, তা এখনো ঠিক করা হয়নি।
২
কি সর্বনাশ ।
বেশ কদিন থেকেই জুবায়ের ভাইয়ের লিখছিলেন না ।
তানভীর আপনি অবশ্যই আপডেট জানাবেন । সম্ভব হলে তার পরিবারের সদস্যদের জানাবেন আমাদের উদ্বেগ ও শুভকামনা ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
৩
তানভীর - ঠিক কি হয়েছে আপনি কি জানেন?
দয়া করে, যখনই যাই জানেন, জানিয়ে দেবেন - অবশ্যই!!
৪
ঠিক কী হয়েছে- এখনো জানা যায় নি। সুস্থই ছিলেন, দু'দিন আগে মেয়েকে অস্টিনে দিয়ে এসেছেন। ফিরে এসে এই বিপত্তি। সম্ভবত ফুসফুসজনিত কোন সমস্যার কারণে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
৫
![]()
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
৬
৭
এইটা কি শোনালেন.....................! উনি দ্রুত সেরে উঠবেন আশা করি। উনার শারীরিক অবস্থার আপডেট প্লিজ টাইম টু টাইম জানায়েন! রাত দুপুরে দুশিন্তায় পড়ে গেলাম.........। শুভ কামনা জুবায়ের ভাইয়ের জন্য।
৮
আয় হায় বলে কি? জুবায়ের ভাইয়ের জন্য অনেক শুভকামণা, তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠুন।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
৯
উনার আশু সুস্থতা কামনা করছি। উনার লেখার নিরব ভক্ত আমি সবসময়ই।
১০
পোস্টে আজ রাতের মতো শেষ আপডেট দিয়েছি। আগামীকাল সকালে খোঁজ নিয়ে আবার জানাবো।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
১১
এইটা কী পড়লাম?
জুবায়ের ভাইয়ের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি... দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
১২
জুবায়ের ভাইয়ের সুস্থতা কামনা করি।
পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম।
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
১৩
জুবায়ের ভাই শীঘ্রই সুস্থ হয়ে ওঠুন ।
শুভ কামনা....
১৪
কামনা করি জুবায়ের ভাই শিঘ্রই সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।
এবং তিনি দেখুন আমরা যারা তাঁকে কোন দিন দেখি নি, কথা বলি নি, শুধু তাঁর লেখা পড়েছি, তারাও তাঁর জন্য কতটুকু উদ্বিগ্ন, তাঁকে কতটুকু ভালবাসি।
===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়
১৫
জুবায়ের ভাই সুস্থ হয়ে উঠবেন অবশ্যই। শুভ কামনা থাকলো।
১৬
এই সচল ব্লগে একজন ব্লগারকে আমি বড় ভাই হিসেবে মানি আর তিনি হলেন জুবায়ের ভাই ।
জুবায়ের ভাই সুস্থ হয়ে উঠবেন অবশ্যই। শুভ কামনা ।
নুরুজ্জামান মানিক
**********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
১৭
জুবায়ের ভাই,আপনার সুস্থতা কামনা করি।
---------------------------------------------------------
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি...
১৯
জুবায়ের ভাই শীঘ্র সুস্থ হয়ে উঠুন, এই কামনা করছি, আর তানভীর ভাই এর পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করছি।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
২০
জুবায়ের ভাইয়ের জন্য অনেক শুভ কামনা ।
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
২১
জুবায়ের ভাই'এর দ্রুত আরোগ্য কামনা করছি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
২২
দ্রুত সুস্থ হয়ে উঠুন জুবায়ের ভাই... এই কামনা করছি...
২৩
জুবায়ের ভাই, আপনি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন। আপনার আরোগ্য কামনায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি...
তানভীর ভাই, আপনার আপডেটগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ।
২৪
হায় হায় কি বলেন, দোয়া করছি উনি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
২৫
জুবায়ের ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।
দ্রুত রোগমুক্তি ঘটুক।
আমাদের সকলের শুভকামনা, আপনার জন্য জুবায়ের ভাই।
২৭
জুবায়ের ভাই, তাড়াতাড়ি সুস্থ হোন। আপনার নতুন লেখা পড়ার জন্য বসে আছি। তাড়াতাড়ি আসুন আমাদের মাঝে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
২৮
সুস্থতা কামনা করছি। মনটা এমনিতেই ভালো নেই... তার উপর নেটে ঢুকেই এই খবর...
সুস্থ হয়ে ফিরে আসুন জুবায়ের ভাই... লিখুন...
______________________________________
পথই আমার পথের আড়াল
৩০
ইনশাল্লাহ...আশা রাখি জুবায়ের ভাই অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
-------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
৩১
সুস্থতা কামনা করছি। উনি দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে।
৩২
জুবায়ের ভাইয়ের দ্রুত রোগমুক্তি কামনা করছি।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
৩৩
শ্রদ্ধাস্পদেষু,ব্যস্ততার মাঝে যাচ্ছে চলে ক'টাদিন, খুব উদ্বিগ্ন বোধ করছি আপনার অসুস্থতার খবর শুনে! আমি সর্বান্তঃকরণে বিশ্বাস করি,আপনি ভাল হয়ে উঠবেন। চমতকার আবেগপূর্ন লেখায় আমাদের মনকে দোলা দিয়ে যাবেন।
ভালো হোন,সুস্থ হোন।
সিগারেট খাওয়া নিয়ে অনেক আগে লিখেছিলেন, এবারে জীবনের জন্যই সেটাকে বিদায় দিলে হয়না?
ফিরে আসুন, লিখুন, আমরা সবাই আপনার সুস্থতায় আপনার সাথে আছি।
শ্রদ্ধান্তে -
ss
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
৩৪
জুবায়ের ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
৩৫
জ়ুবায়ের সাহেব,
দ্রুত আরোগ্য লাভ করুন এই কামনায় । আপনার মেয়ে এই মাত্র দূরে পড়তে গেলো - এখন, এই মুহুর্ত্যে আপনার এই রকম অসুস্থ্য হয়ে পরে থাকা কি মানায়, নাকি উচিত?
প্লীজ,এবার সুস্থ্য হয়ে উঠে,সুস্থ্য থাকার ইচ্ছাশক্তিকে জোরদার করুন,আপনার নিজের জন্য না হলেও আপনার সন্তানের সার্থে !
(অনেক বড় একটা লিখা লিখেছিলাম মন্তব্য হিসেবে,সেটি এত বড় হয়ে গেলো এবং এমন ভাবে নানাদিকে ছড়িয়ে গেলো লেখার ডালপালা - যে আলাদা একটা পোষ্ট দেওয়া ছাড়া উপায় নেই,ভাবছি আজকালের মধ্যেই পোষ্ট করে দেবো)
নন্দিনী
৩৬
গভীর উদ্বেগ নিয়ে জুবায়ের ভাইয়ের আরোগ্যের অপেক্ষায় আছি। সম্ভাব্য আগামী আপডেটের জন্যে তানভীর ভাইকে অসংখ্য ধন্যবাদ।
৩৭
জুবায়ের ভাই সুস্থ হয়ে উঠুন। ..........
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
৩৮
তিনি যেন সুস্থ হয়ে ওঠেন, আবার যেন তাঁকে দেখতে পাই।
৩৯
আমার খুব খারাপ লাগছে। সংশয়বাদী বলে কারো কাছে প্রার্থনাও করতে পারছি না। তবে আশা প্রকাশ করতে বোধ হয় বাধা নেই।
৪০
জালাল ভাইয়ের সাথে কথা বলে আজ সকালের একটা আপডেট পোস্টে দিয়েছি। পরবর্তী ৪৮ ঘন্টার আগে বোধহয় আর কিছু জানানো সম্ভব হবে না। যদি কোন খবর থাকে পোস্টে জানিয়ে দেব।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
৪১
প্রিয় জুবায়ের ভাই সুস্থ হয়ে উঠুন, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করছি।
৪২
যদি এরকম হতো যে সকালে সচলায়তনে ঢুকেই দেখতাম স্বয়ং জুবায়ের ভাইয়ের পোস্ট : 'আপনাদের টানে আমি আবার ফিরে এসেছি'!
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া
৪৩
জালাল ভাই একটা ভালো খবর দিলেন- জুবায়ের ভাইয়ের ফুসফুস একটু ইমপ্রুভ করা শুরু করেছে, ভেন্টিলেশনের মাত্রা ৭০%-এ নামিয়ে আনা হয়েছে। আশা করি, অচিরেই সম্পূর্ণ সুস্থ হবেন। আপাতত খবর এটুকুই।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
৪৫
১
হায় হায় ওনাকে অনেকদিন ধরেই দেখছিনা। আশা করি শীঘ্রই উনি আবার সুস্থ হয়ে উঠবেন।