Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

ঘুম ঘুম ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্

সাইফুল আকবর খান এর ছবি
লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ৮:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘুম ঘুম ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ঘ্ (অনিদ্রায় ঝুলে থাকা দ্বিতীয় প্রহর)

প্রথম প্রহর ঘুমিয়েছিলাম এখানে

জ.
জেগেও তো উঠি আবার ঘুমানোর জন্যই। পৃথিবীর আহ্নিক গতির সাথে সম্পর্কিত এবং সদৃশ যা-ই বলি, রাতদিনের মতোই ঘুম-জাগরণেরও এই যে চির আবর্তন, সেটা ব্যক্তির দৈহিকতা জৈবকিতা ছাপিয়েও যেন যথেষ্টই নৈর্বক্তিক প্রাকৃতিক। আর, স্বপ্ন নামে আরেকটা যে আশ্চর্য জন্মায় ঘুমেরই ঔরসে, ...


আসুন অপেক্ষাকে ছোট করে আনি

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ১:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মুক্তিযোদ্ধা এ জে এস এম খালেদের চিকিৎসার ব্যাপারে এখন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ হতে সাহায্যের জন্য আবেদনপত্র রেকমেন্ডেশনের প্রক্রিয়া চলছে। এর সম্ভাব্য প্রাপ্তি সম্পর্কে আমাদের ধারণা, সেটি প্রয়োজনের দশ বা বারো ভাগের একভাগ হতে পারে। কিন্তু আমাদের উদ্যোগ কি এখানেই থেমে থাকবে?

বাকী টাকা কীভাবে যোগাড় হবে এ ব্যাপারে আমাদের করণীয় কি সেটি সম্পর্কে এ...


ডোম জীবন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ১২:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
আব্বা যেদিন মারা গেলো, সেদিন বুঝলাম নিজের বাবা জীবনে একবারই মরে। অন্যের বাবারা মরে প্রতিদিন...

আমাদের একটা কাজিন ছিলো, রাজু। আম্মার অনেক প্রিয়। মারা গেলো রোড একসিডেন্টে। আম্মা মর্গে পর্যন্ত গেলো, আমাকে বললো ডোমরে অনুরোধ করতে, যেন বেশি কাটাছেঁড়া না করে।
আমি শুনে হাসি, অবুঝ অনুরোধ। ডোমের কোনো কাজিন নাই, মাতা পিতা নাই, লাশ কাটা ঘরে সে কেবল ডোম একজন। নির্বিকারে মানবদেহ কাটা যার প...


গাউচ্ছা মাইয়া(২)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ৪:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"এই ঘাড়ত্যাড়া গাউচ্ছা মাইয়ায় মাইয়া না হইয়া পোলা হইয়া জন্মিলে ভালো হইতো তো! কপাল, সবই কপাল! মাইয়ামাইনষের এত জিদ এত জিদ! শ্বশুরবাড়ী গিয়া এর উপায় হইবো কি?" ভাইবেটী সম্পর্কে মেজপিসির সুচিন্তিত মন্তব্য।

শীতের ছুটিতে পিসেপিসিরা এসেছে, জ্যেঠাজ্যেঠিও। দুপুরবেলা খাওয়াদাওয়া হয়ে গেছে, উঠানে মাদুর বিছিয়ে রোদে ভিজা চুল মেলে গল্প করছে মহিলারা। বাড়ীর পুরুষেরা সব ভাতঘুমে। ভাইও ঘুমাচ্ছে মায়...


আজ না হয় কবিতাই হোক।..০১।

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ২৮/০৪/২০০৯ - ১০:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবিরা ঘুমায় না

মানুষ ঘুমিয়ে গেলে জেগে ওঠে পৃথিবী,
কবিরা ঘুমায় না-
যখন নিদ্রিত থাকে,
তখনো সে অধিক সজাগ।

ওই যে কোলাহল, চারদিকে,
ওগুলো মানুষের ; সাথে কিছু যন্ত্রের হুঙ্কার
আর পৃথিবীর পাঁজর-ভাঙা ল্যাপ্টানো আর্তনাদ-

মানুষের সঙ্গ পেলে প্রকৃতিও অস্থির হয় !

ঘুমের অঘোরে ডুবে এতোসব ঘুমহীন কোলাহল নিয়ে
কবিরা ঘুমাতে পারে না-

মানুষের পৃথিবীতে
কবিরা ঘুমায় না কখনো।

[××][[url=http://www.sachalayatan.com/ranadipam_basu/...


তিন কন্যা

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: মঙ্গল, ২৮/০৪/২০০৯ - ৯:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

small

প্রথম দৃশ্য
------------------
ফুফাদের বাড়ীতে কোরবানীর মাংস দিতে গিয়ে আজ নিজে কোরবান হয়ে এসেছে আবিদা। সারা গায়ে নরখাদক হায়নাদের আঁচড়। ভয়ে কুঁকড়ে জবুথুবু হয়ে বসে আছে। ফুফার বাড়ী মাত্র পাঁচ মিনিটের পথ, তার মধ্যেই ঘটে গেছে অঘটন।

বছরের সবচেয়ে খুশীর দিন আজ, সারা বছর স্বপ্ন দেখে শুধু আজকের দিনটার জন্যই। আজকের দিনে বকা-ঝকা কিছুই খেতে হয় না। কাল রাত্তিরে আবিদা ঘুমাতেই পা...


তিওমানে শেষ বিকেল

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: মঙ্গল, ২৮/০৪/২০০৯ - ৮:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

তিওমানে শেষ বিকেল
তিওমান দ্বীপ সুন্দর। তিওমান নিয়ে প্রচলিত রূপকথা অনেকটা এমন...
একবার এক সুন্দরী ড্রাগন কন্যা অভিসারে বের হয়েছিলো, গন্তব্য সিঙ্গাপুর, সেখানে থাকে তার প্রেমিক। চীন থেকে রওয়ানা দেবার পর পরিশ্রান্ত সেই ড্রাগন কন্যা চীন সাগরের মাঝে এ দ্বীপে এসে নামে একটু বিশ্রাম নেবার জন্য, লতাপাতা ফুলফলে ভরা ছোট্ট এ দ্বীপ তার এতই পছন্দ হয়ে যায় যে শেষ পর্যন্ত অভিসার বাদ দিয়ে এ দ্বী...


নয়নের নাক ফাটার রহস্য

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: মঙ্গল, ২৮/০৪/২০০৯ - ৬:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিকেলে নয়নকে দেখেই চমকে উঠলাম। বেচারার পাখির ঠোঁটের মত বাঁকানো নাকটা যেখানে ছিল সেখানে এক টুকরো শাদা গজ কাপড় ঝুলছে যা আবার মাঝখানে একটু লাল রঙে রাঙানো। ওখানে কোন কালে যে একটা দশাসই নাক ছিল তা বোঝাই যাচ্ছে না। ফ্ল্যাট, একেবারে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মত ফ্ল্যাট। শুধালাম - দোস্ত তোর একি অবস্থা? চোখ আছে, কান আছে, মুখ আছে কিন্তু নাক নাই! নাক গেল কৈ?

আমার কথায় নয়নের চোখে টলটলে অশ্রু জমা ...


সকলের দোয়াপ্রার্থী ;-)

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: মঙ্গল, ২৮/০৪/২০০৯ - ৫:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাস দেড়েক আগে লিখেছিলাম যে ব্যবসার অবস্থা টালমাটাল, বড় হুজুর টার্মিনেটর এবং তার ভাড়াটে গুন্ডারা আরো কিছু মানুষের মাথা খাবার জন্য বদ্ধ পরিকর হয়ে আছেন। অবশেষে ব্যাপক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সকালে খড়গ পড়েছে। তৃতীয় রাউন্ডের ছাঁটাই - এই দফায় আরো ১৩০ জন লোকের চাকুরী নট হয়ে গেল। এর আগের দুই রাউন্ডে মারা পড়েছিল প্রায় ৩৫০ আদম সন্তান। প্রয়োজনে চতুর্থ রাউন্ডও আসবে ভবিষ্যতে, এমন আশ...


দুখের ছড়া

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ২৮/০৪/২০০৯ - ৩:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

যেই ছেলে কখনোই
বাংলায় বলেনা
ইংরেজি ছাড়া যার
একদমই চলেনা

সেই ছেলেটাকে যে-ই
তাড়া করে কুকুরে
সাঁতার জানেনা তাও
লাফ দিয়ে পুকুরে-

'বাঁচাও... বাঁচাও' বলে
ডাকে, কেউ আসলে...

(এটা তো দুখের ছড়া
তুমি দেখি হাসলে!)