Archive

November 13th, 2010

লেস্ট উই ফরগেট

তানভীর এর ছবি
লিখেছেন তানভীর (তারিখ: শনি, ১৩/১১/২০১০ - ৫:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গতকাল ছিলো এখানে ভেটারানস ডে। আমেরিকায় যারা ভেটারান বা প্রাক্তন সৈনিক- আমরা যাদের বলি (অবঃ), তাদেরকে সবাই খুব সম্মান করে। এখানে সব জব এপ্লিকেশনে আলাদা ঘর দেয়া থাকে- আপনি কি একজন (অবঃ)? যদি হন, তবে আপনার জন্য আছে বিশেষ সুবিধা। তবে শুধু ভেটারান নয়, সেনাবাহিনীর প্রতিও এদের আলাদা একটা টান আছে। এর কারণ মনে হয় এখানকার প্রায় প্রতিটি পরিবারের সাথে সেনাবাহিনীর কিছু না ক ...


কুসুমের মন

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ১৩/১১/২০১০ - ২:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"শরীর, শরীর, তোমার মন নাই কুসুম?"
আছে তো! মনও তো শরীরের মধ্যেই! শরীরের যেখানে মনটা, সেটা হলো করোটির ভিতরে যত্নে থাকা মগজ। সেইটা নিয়েই এই বই।

কিছুকাল আগে বুকস্টোরে ঘুরতে ঘুরতে প্রথম দেখি বইটা। কীজানি মনে করে হাতে নিয়েছিলাম, সাদা প্রচ্ছদে রেশমী ফিতার ফুল, বইটার নাম The Female Brain, লেখিকার নাম, Louann Brizendine। পেশায় ভদ্রমহিলা নিউরোসাইকিয়াট্রিস্ট। সানফ্রান্সিস্কোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ...


এই তো জীবন!

মেহবুবা জুবায়ের এর ছবি
লিখেছেন মেহবুবা জুবায়ের [অতিথি] (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ১১:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার ছেলে স্কুল বাস্কেটবল টিমে এক পয়েন্টের জন্য সুযোগ পেলো না। ভালো করে কথা ফোটবার আগেই সে ঘোষণা দিয়েছিল, বড় হয়ে সে NBA বাস্কেটবল প্লেয়ার হবে। দুই-তিন বছর বয়সে যখন সে প্রবল দোটানায় ভুগছে ডায়নোসরাস না পাওয়ার রেঞ্জার
কোনটা হবে, তখনো বলতো “ABA ডায়নোসরাস” বা কখনো “ABA পাওয়ার রেঞ্জার" হবে।

বাপের কোলে বসে বাস্কেটবল খেলা দেখতে দেখতে সে বড় হয়েছে। বাবার বাস্কেটবলের প্রতি অনুরা ...


হাতের মুঠিতে আমার অনেক অন্ধকার

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ১১:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এভাবেই সাক্ষী হয় সময়! তখন সন্ধ্যার সময় হয়েছে বলা যায় গোধূলী পেরিয়ে সবকিছু নিভে গেছে তখন বৃষ্টির পালা শেষ হয় হয় তখন হাতের মুঠিতে আমার একটা কদম নিস্তেজ সবুজ কিছু ডালপালা আরো হেঁটে হেঁটে ক্লান্ত তবু পথের অনেক বাকি... যখন পথটা হঠাত থমকে দাঁড়ালো তখন তোমার বাড়িতে এতো উৎসব জ্বলে নেভে বাড়িতে সানাইয়ের এতো সুর! আমার অনেক অনেক দেরি হয়ে গেছে... তখন হাতের মুঠিতে আমার অনেক অন্ধকার


প্রতিদান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ১০:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিদান
-সাদ মাহবুব
১.
সজীব আহমেদ অস্ট্রেলিয়া এসেছে মাস তিনেক হবে। সারাদিন রুমে একা একা সময় কাটে তার। দেশে বাবা মা আর ছোট একটা বোন আছে। এখানে আসার মাস দুয়েক আগে break up হয়ে গেছে girl friend এর সাথে। single ছেলেদের যা হয়-আশেপাশে মেয়ে দেখলেই গিলে খেতে ইচ্ছা হয়। আর যদি চেহারা ও দেহ সুন্দর হয় তাহলে তো কথাই নাই।

বিদেশের মাটিতে প্রথম আজ পাঞ্জাবী পড়েছে সে। একটা বাংলাদেশী মেলা ছিল। সেখান থে ...


সখি ভালবাসা কারে কয়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ৯:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

হঠাৎ লোকটাকে দেখে চমকে উঠল মিতা। কেমন যেন চেনা চেনা। আর কেমন একটা অদ্ভূত অনুভূতি।ভিষন ভির বাসে। তবুও ভাল এখন এইসব ডাইরেক্ট বাস পাওয়া যায়। আগেত একটা সি এন জ়ি র জন্য হা পিত্তেস করে বসে থাকতে হত। মিতা বনানীতে একটা প্রাইভেট ফার্ম এ কাজ করে, আর ওর বাসা মালীবাগ।প্রতিদিন সকালে এক যুদ্ধ অফিসে যাওয়া নিয়ে। প্রায় ৫ বছর হল মিতা এই অফিসে আছে কিন্ত এখনও এই সকাল যুদ্ধটা গা সওয়া হল না।আর ভিরের ম ...


কৌটোর গুণ

সুরঞ্জনা এর ছবি
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ৯:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের শহরে মায়েদের রান্নাঘরে থাক থাক তাক।
সেই তাকে রঙিন সুগন্ধী সারি সারি কৌটোয় মায়েরা তাদের মেয়েদের তুলে রাখেন।
 
সবার কৌটো মাপ মতো। সবার মনেই ভালবাসা, সবার মুখাবয়ব করুণাময়ীর।
তাহলেও...
কৌটো কেন?
কেউ হয়তো জিজ্ঞাসা করেন।
দেয়া-নেওয়ায় ভারী সুবিধে, আর বাসিও হয় না। প্রসন্ন জননীর সহাস্য উত্তর।
 
এই বাড়ির মা আজকে মেয়ে কে কৌটোয় তুলতে গিয়ে বার বার হেনস্তা হচ্ছেন।
...


বহিরাগত

নীল রোদ্দুর এর ছবি
লিখেছেন নীল রোদ্দুর [অতিথি] (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ৯:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সারভাইভাল অফ দ্য ফিটেস্ট! এই নিদারুন সত্যটা মনে হলেই একটা হতাশাজনক অনুভূতির মুখোমুখি পড়ে যায় অরনী। একটা ভয়ঙ্কর তিতকূটে স্বাদে ভরে যায় সমস্ত মন। ছাব্বিশটা বছরেও একবারও অরনীর মনে হয়নি, সে এই পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য। মনে মনে খুব বেশী হিংসে হয় রাসেলকে। সেই ছোট্টবেলায় বন্ধুটা তাকে ফেলে চলে গেলো পরপারে, তার ছোট্টমনে একটা ধাক্কা দিয়ে। সেদিন রাসেল সাঁকো থেকে পড়ে গিয়ে পরপারের ...


November 12th

মান্নান সাহেবের অসুখ

মনামী এর ছবি
লিখেছেন মনামী (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ১:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

খুব সম্ভবত পার্কিনসন্সের রোগী লোকটা। হাত কাঁপছে অনবরত, শরীরটা ঝুকে আছে সামনের দিকে। ঠোটের কিনারে খানিকটা ঝুলে আছে জিহ্বা। ঘোলাটের চোখের মনিটা স্থির হচ্ছেনা কিছুতেই। কিন্তু কণ্ঠের দাপট বুঝিয়ে দেয় জীবন এখনও পিছু ছাড়েনি কিংবা তিনি ছাড়তে দেননি।

চার হাজার টাকা দিবেন একশো টাকায়।

দুই হাজার দিলে হয়না মান্নান ভাই, একশো টাকার নোট একটু শর্ট আসে।

না, না, হবে না ঈদের সময় না!

আরে ভা ...


ড্রাগন

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ১২:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

small

কেন জানি ছোটবেলা থেকেই রূপকথার প্রতি আমার ভয়াবহ আকর্ষণ। ডালিম কুমার আর ঠাকুর্মার ঝুলি পার হওয়ার পর ভাল লাগতো মালাকাইটের ঝাঁপি আর গ্রীস ও ট্রয়ের উপাখ্যানমার্কা 'মিশ্র' ঘরানা-র গল্পগুলো। মালাকাইটের ঝাঁপি আমার অসম্ভব প্রিয় একটা বই ছিল; প্রগতি প্রকাশনীরই কি না, এরকম আরো কিছু বই ছিল, নাম ভুলে গেছি।

এরপর, 'প্রপার' মাইথোলজি পড়া শুরু করার আগেই ...