Archive - ব্লগ

February 11th, 2009

কম্পোস্ট

অবাঞ্ছিত এর ছবি
লিখেছেন অবাঞ্ছিত (তারিখ: বুধ, ১১/০২/২০০৯ - ১:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইচ্ছা ছিল এককালে কবি হব... অনেক ট্রাই করে কিছু অখাদ্য খাতায় বন্দী করসিলাম... তারই একটা

দিগন্তের দিকে হাত বাড়িয়ে
উপলব্ধি বারবার
আরেকবার-

ঐ দূরে সারি সারি
অনেক সবুজ
নীল নীল গাছ আকাশ ছুঁয়ে.. তবু
সন্ধ্যা রাতে আমি
তারা হতে চাইবনা;

বছর বছরের ধরে রাখা জল নিয়ে
গাছের সাথে মিশে যাব.....অণুতে অণুতে
সালোকসংশ্লেষিত হয়ে
ছুঁয়ে দেব রোদ.... সবার শেষে...

খুব দেরিতে...


বইমেলা প্রতিদিন ১০

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বুধ, ১১/০২/২০০৯ - ৯:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছু কিছু ব্যার্থতার পর মনটা এত খারাপ হয় যে,মনে হয় সব ছেড়েছুড়ে হারিয়ে যাই কোথাও।
মনে হয় কিসের ঠেকা আমার এত ঝামেলা পোহাবার।
কিন্তু পারি না।ফিরে আসি কিংবা স্থির হয়ে থাকি।
এই স্থির হয়ে থাকাটা ভালোবাসা ও আস্থার কাছে,আবেগ ও নির্ভরতার কাছে।
ব্যার্থতাকে ঠেলতে ঠেলতে দূরে সরিয়ে রাখি।সফলতার পা ছুয়ে দেখি,হাত ধরে দেখতে চাই।
প্রকাশনায় উৎপাদন মান রা করা ও ধরে রাখাটাই হলো প্রকৃত সফলতা।
অন...


'এই চোরা নয় সহজ চোরা' ।। মুক্তিযুদ্ধের বই চুরি প্রসংগে আরো কিছু ভাবনা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ১১/০২/২০০৯ - ৭:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.

১।
বাংলা ব্লগিং শুরুর বহু আগেই মুজিব মেহদী লেখালেখির জগতে পরিচিত নাম । ধারনা করা অমুলক নয়-তাঁর সহলেখকরা ও রাজধানী ঢাকা কেন্দ্রিক লেখালেখি বৃত্তের এ সময়ের পুরোধা ।

অথচ রোকেয়া কবির ও মুজিব মেহদীর যৌথ সৃষ্টি ' মুক্তিযুদ্ধ ও নারী' গ্রন্থ নিয়ে যে ঘটনা/অপঘটনা ঘটলো মুলধারার সংবাদপত্রগুলোতে তা তেমন গুরত্বই পেলোনা ।
এমনকি ঢাকাকেন্দ্রিক সচেতন লেখ...


ডারউইন দিবস উপলক্ষে র‌্যালী

অভিজিৎ এর ছবি
লিখেছেন অভিজিৎ (তারিখ: বুধ, ১১/০২/২০০৯ - ২:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

small
বিজ্ঞানমনস্কতা আর জনসচেতনতা তৈরি করার সংকল্প নিয়ে ডারউইন দিবস উপলক্ষে আগামী ১২ই ফেব্রুয়ারী শিক্ষা আন্দোলন মঞ্চ, বিজ্ঞান চেতনা পরিষদ এবং মুক্তমনার যৌথ উদ্যোগে বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে। এ র‌্যালী জাতীয় জাদুঘর থেকে যাত্রা শুরু করে ঢাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হবে । যারা এতে অংশগ্রহণ করতে ইচ্ছুক ...


মাতৃভাষার জন্য ভারতেও শহীদ হয়েছে কত প্রাণ

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: বুধ, ১১/০২/২০০৯ - ১:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারীকে নিয়ে কয়েকদিন আগেই একটি চ্যানেলে অনুষ্ঠান দেখলাম। এ ব্যাপারে আমরা যেমন জানি, পশ্চিমবঙ্গের নতুন জেনারেশনের ছেলেপেলেরা তেমন জানে না। এরকম একটা প্রতিবেদন দেখালো যেখানে পশ্চিমবঙ্গের প্রবীন লোকজন বললেন, তাঁদের জীবদ্দশায় এটা ঘটেছে - ভোলার প্রশ্নই উঠেনা; অপরদিকে একজন তরুণ/তরুণী বললেন যে ২১ জন মারা গিয়েছিলো (!), আরেকজন বললো যে ২১শে ফেব্রুয়া...


বাঘাকথন

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বুধ, ১১/০২/২০০৯ - ১২:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গল্প নিয়া খেলাধুলা চলিবে কি? আসুন সবাই মিলিয়া গল্পখানি বড় করি।

একদা কোন এক বনে একটা বাঘ বাস করিত। তো সে হালুম হুলুম উড়ুম ঘুড়ুম করিয়া বনের নধর হরিণগুলোকে খাইয়া একে ধরিয়া ওকে মারিয়া, ভয় পাওয়াইয়া, সকলের অন্ডকোষ স্কন্ধে তোলাইয়া কাটাইতেছিল বেশ সুখেই। কিন্তু একদিন এক ঘটনা ঘটিল। সেদিন বাঘ বাবাজী আহার করেন নাই। করিবেন যে তারো কোন উপায় মিলিতেছিল না, পথে শুধু কিছু ধুরন্ধর খরগোশ আর কাটার ...


একটি ডারউইনীয় বিবর্তন

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বুধ, ১১/০২/২০০৯ - ১২:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

টি এন্ড টি ফোন যাকে কী না শুদ্ধভাষায় বলা হয় ল্যান্ডফোন, আমাদের বাসার তার আগমন অনেক পরে, ২০০৩ এর দিকে। ব্যাপারটা ঠিক এমন না যে আমাদের ফোনের প্রয়োজন কম ছিলো, বরং যথেষ্ট বেশিই ছিলো এবং দিন দিন সে'টা বেড়েই যাচ্ছিলো - তবু আমরা কোন মতেই একটা লাইনের ব্যবস্থা করতে পারছিলাম না। লাইনম্যানদের দাবি, এরশাদের আমলের পর এলাকায় আর নতুন কোন ক্যাবল টানা হয় নি, বক্স বসানো হয় নি, ফলে নতুন লাইন দেওয়া সম্ভ...


অগ্রন্থিত শব্দদের কথা . . . .

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: মঙ্গল, ১০/০২/২০০৯ - ১১:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অগ্রন্থিত শব্দেরা মিছিল করে-
ধূলি-ধূসর রাজপথে, অলিতে গলিতে।
দিনশেষে ঘরে ফেরা ঘর্মাক্ত মানুষের মুখে মুখে
ফেরী হয় তারা, মাঝে মাঝে কুঁড়ে ঘরের স্যাঁতস্যাঁতে আঙ্গিনা ছেড়ে
আদিম আক্রোশে মাথা ঠুকে দুর্গম প্রাসাদের প্রাচীরে প্রাচীরে।
শব্দগুলি শানিত ফলার মতো ঝলসে ওঠে দুপুরের তপ্ত রোদে,
রক্তবীজের ঝাড়ের মতো তারা পালে পালে উঠে আসে
মহাকালের অতল গহ্বর থেকে, অজানা ইতিহাসের কলঙ্কিত অধ্য...


তোমরা বৃষ্টিতে হাত ধ’রে ঘোরো

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: মঙ্গল, ১০/০২/২০০৯ - ৮:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমরা বৃষ্টিতে হাত ধ’রে ঘোরো
প্রেমের জ্ঞাতসারে।
তোমাদের আকর্ষ
বাড়িয়ে দেয় আমাদের দ্বিধা-দুঃখ

অসহ বন্ধনের আনন্দে
গায়ে-পড়া-বৃষ্টিকে
তোমাদের আজ
মনে হইতেছে বাতাস-
যেখানে সীসা নাই মেশানো
ডুব দিয়ে শ্বাস নেয়া সহজ
প্রেমবিদীর্ণ দুর্ধষ অধিকারে

এখন তোমাদের প্রেম
পার হয়ে যেতে-যেতে আমরা
কী ভাবতেছি বলো তো?

প্রেম, বীর এক ক্যাপ্টেনকে হারায়ে
আমরা পৃথিবীর শেষ প্রান্তে;
খুঁজতেছি তারে

...


জলদেবী

অম্লান অভি এর ছবি
লিখেছেন অম্লান অভি [অতিথি] (তারিখ: মঙ্গল, ১০/০২/২০০৯ - ৮:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

লিখতে গেলে ছন্দ ভুলি ছন্দ পেলে সুর
শব্দ খুজতে তোমায় পেলাম একি সুমধুর
রঙিন শব্দ রাত জুড়ে ছিল আমার ঘরে
সকাল হতেই তোমায় দেখি অনেক দূরে

কৃষক জানে কেমন করে চাষ দিতে ক্ষেত
মন ময়ুরী পেখম নাচে চায় বর্জ্রনাদ
দিন জুড়ে মাঝ উঠানে তোমার পদধ্বনি
সন্ধ্যা সাজে বুকের মাঝে উস্কানি দেয় উনি

তোমায় পেলে শব্দ ভুলে শ্বাসের বেগ বাড়ে
তুমি তখন শান্ত মনে ডুবলে অথৈ জলে
জল থেকে ডুবুরিদের তুলতে তোমায় বলে...