ভেবেছিলাম বইমেলায় এবার প্রতিদিন যাবো, আর প্রতিদিনই কিছু কিছু করে লিখবো। মেলা নিয়ে, নিজেদের নিয়ে। কিন্তু সময় বের করতে পারছিলাম না।
আজ খুব ইচ্ছা হলো লিখতে। গত কয়দিনের কথাগুলো আগে বলে নেই...

একসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের মেলাদোকানে কামলা দিতাম। তাই প্রতিদিন যেতেই হতো। তারো আগে যেতাম প্রাণের টানে। গত দুতিন বছর নিয়ম করে যেতে পারিনি। পুরো ...
উৎসর্গ: শহীদ কাদরী
যেই বুকটা এগিয়ে বলো
একটুখানি মাথা রাখো,
সেই বুকে কি নদী আছে
নদীর কোন খোঁজ কি রাখো।
স্রোত জুড়ে তার পাখির বাসা
উড়াল দিতো মাছ,
জলের সাথে জমিয়ে দুপূর
আড্ডা দিতো গাছ!
নদীর সাথে বলতো কথা
নৌকা তুলে পাল,
দু'জন মিলে এঁকেবেঁকে
বুনতো মায়ার জাল।
ডাগর চোখের সজল নদী
গাইতো ভালো গান,
টোল পড়া ওই নদীর বুকে
মা করতো স্নান।
ডাক দিয়েছো তোমার বুকে
জলের কণ্ঠ কই?
ডুব দিলে কি শান...
প্রকাশনা নিয়ে কাজ করার একটা ইচ্ছা জেগেছিল ৯৪ সালে। তখন লিটল ম্যাগাজিন শুদ্ধস্বর এর প্রকাশনা বন্ধ করে দিয়েছিলাম ঘোষণা দিয়ে। কিন্তু প্রকাশক না হয়ে-হয়ে গেলাম প্রযোজক । যে প্রচন্ড আত্মঅভিমানে বন্ধ করলাম শুদ্ধস্বর,সেই অভিমান আরো ফুলে-ফেঁপে ঢোল হলো দুইবছরের এফডিসি লেফটরাইটে। এফডিসির ব্যাপারে একটা প্রবাদ আছে-ঐখানে যারা গাড়ি নিয়ে ঢুকে ,তারা ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে বের হয়ে আসে।
...
৬. নানা রঙের মানুষগুলি - ১
খোকা চিনাবাদাম, খোকা চিনাবাদাম
টিনের মধ্যে বাদাম, চিনাবাদাম।
এই চিনাবাদাম-কাব্যের রচয়িতা আমাদের পাড়ার শুক্কুর আলীর। শুধু রচনা নয়, সুরারোপ ও গাওয়ার কাজটিও স্বয়ং সে-ই করে। সবাই তাকে শুকরা ডাকে। ঠেলাগাড়ি চালাতো সে। শুকনো পাটকাঠির মতো শরীর, তোবড়ানো গালমুখ, থুতনিতে অল্প দাড়ি। অশক্ত শরীর-স্বাস্থ্য নিয়ে ঠেলাগাড়ি চালানোর পরিশ্রম তার জন্যে দুরূহ হ...
দিদি আজ থেকে বছর তিনেক আগে এমন একদিনে 'ফেব্রুয়ারীর শোকের বসন পড়ল তারই ভগ্ণি' নয় পড়ল তারই ভাই। তুই চলে গেলি বিকাল ৫টায়, ৭ ফেব্রুয়ারী'২০০৭। দুই দুই টা সাত তোকে রাখতে পারল না আমাদের মাঝে। আজও কান্না জড়ায় কন্ঠ জড়াবে জীবন জুড়েই। যে ভালোবাসায় এই আমি তোকে পেয়েছি তাতো শত বোন এলেও দিতে পারবে না। সন্তান বাৎসল্য ছায়ায় আমাকে তোর স্নেহাশীষে করেছিলি বড়। আজ এত বড় হয়েছি আমি যে তুই হীনতার দিন বুনতে...
কতকাল আর খোলামেলা হাওয়াওড়া দিনগুলো নেই। সময়ের সেই খেলা আর নেই, সকাল দুপুর বিকেল সন্ধে রাত ধরে কাজ-অকাজের ঠাসাঠাসি করে ভরা বাক্সের মধ্যে খেলার অবকাশই বা কোথায়? স্বপ্নের চিপাগলির মধ্যে শরতের হঠাত্ রোদ্দুরের মতন শুধু মাঝে মাঝে স্মৃতির আঁচল উড়ে পড়ে এসে আর গলি অবাক হয়ে ভাবে কি এসব, কোথা থেকে এলো? কিছুই বোঝা গেলো না!
অনেক দিন কিছু লেখা হয় না। নোটপ্যাড খুলে বসে থাকি, লেখা আগায় না। খুবই যন্ত্রণার ব্যপার। বড় লেখকদের মত রাইটার্স ব্লকে পড়লাম বলে নিজেকে প্রবোধ দেই। হঠাৎ কিছু লাইন মাথায় এলো। বাস্তব অবাস্তবের মিশেলে খুঁজে পাওয়া এমন কিছু লাইন। এবারের লেখাটি লিমেরিক ধাঁচের। পকেটের মধ্যে, মানিব্যাগের ভাঁজে কিংবা বইয়ের পাতার ফাঁকে খুঁজে পাওয়া এমন কিছু খুচরো লাইন দিয়ে একটা সিরিজ করলে কেমন হয় এমন একটা ...
২৪জন সচল আর একজন মুক্তিযোদ্ধা এই গল্পের চরিত্র। কিন্তু গল্পটা একজন বীরাঙ্গনার
২৪জন সচল আর সেই মুক্তিযোদ্ধা এই কাহিনীর গল্পকার। কিন্তু কাহিনীটা আমার
গল্প লিখতে গিয়ে শেষ পর্যন্ত গল্পটা লিখতে না পারাই গল্পের কাহিনী
এবং এই কাহিনীটাই আমার এবারের বই তৃণতুচ্ছ উনকল্প
০২
ছোটবেলায় মায়ের কাছ থেকে এক বীরাঙ্গনার বিলাপের কথা শুনেছিলাম
৭২ এ সদ্য স্বাধীন দেশে সে চিৎকার করতে করতে রা...
অভিজ্ঞতাটি আমার ব্যক্তিগত। হয়েছে গতকাল। একটি ছোটোকাগজে যেচে পড়েই কবিতা পাঠিয়েছিলাম কয়েকটি। কোনো এক কারিগরি ত্রুটির কারণে সম্পাদক আমার এ্যাটাচ করা ফাইল খুলতে পারছিলেন না। শেষ পর্যন্ত পারা গেলো অবশ্য। তারপর তিনি যা বললেন তা থেকেই এই বিষয়ের উৎপত্তি।
সম্পাদক বললেন, আপনার কবিতাগুলো তো ব্লগে লেখা খেলাচ্ছলে লেখা। আমি তাকে বললাম, ওগুলো ব্লগে লেখা নয়, ব্লগে পড়তে দেয়া। এরপর তিনি ব...
জনৈক নেকবন্দ ব্যক্তি, ধরিয়া লই উহার নাম মোঃ এক্স, স্বর্গে আসিয়া দারুণ গোলযোগের জন্ম দিয়াছেন।
পুণ্য তাহার বহু ছিলো, প্রার্থনা-উপবাস-তীর্থ-দানছত্র সবই তিনি করিয়াছেন, বীজমন্ত্র ঘনঘন জপিতেন, জপমালা টিপিতেন, পাপের মধ্যে পাপ ছিলো মাঝে মাঝে কাজের মেয়েকে ধরিয়া জোরপূর্বক রমণ করিতেন। স্কন্ধারূঢ় দুই স্বর্গদূত, যাহারা পাপপুণ্যের হিসাব জাবদায় টুকিয়া রাখে, তাহার আগে সাইফুর নামে জনৈক হিস...