Archive - ব্লগ

February 5th, 2009

গল্পঃ আমরা সস্তায় ফ্ল্যাট কিনবো ভাবছিলাম

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বিষ্যুদ, ০৫/০২/২০০৯ - ১০:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমে বামে, তারপর ডানে। সামনে দিকটায় উপর-নিচ করে করতে হবে। ম্যাটাডোর থ্রি এঙ্গেল টুথব্রাশ দিয়ে উপরের পাটির হার্ড-টু-রিচ এরিয়ায় যখন ঘষাঘষি করছি তখন সাত্তার মামা খবরটি দিলো। মুখে টুথপেস্টের ফেনা জমে উঠলে আমি কিছুক্ষণ মুখ বন্ধ করে চুপচাপ থাকি, বড় বড় করে নি:শ্বাস নিই। কিন্তু সাত্তার মামার কথা শুনে চুপ থাকতে পারলাম না। ফুচ্চক করে কলগেটের ফেনা বেসিনে ফেলে চমকে গিয়ে বলি - 'কী বলো মামা? ...


বইমেলা প্রতিদিন ৪

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বিষ্যুদ, ০৫/০২/২০০৯ - ৯:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আহা এই লেখাটি লেখার জন্য যদি প্রতিদিন ৩টায় ঢুকতে পারতাম মেলায় আর সাড়ে ৯টায় বাতি বন্ধ করার পর বেরুতাম।প্রতিটি স্টলে স্টলে দাঁড়াতাম,নেড়ে-চেড়ে দেখতাম বইগুলি।যদি খেয়াল করতে পারতাম লেখক মঞ্চে আগত সেলিব্রেটিদের,তথ্যকেন্দ্রের ঘোষনাগুলি যদি শুনা যেত কান লাগিয়ে-তাহলে এই সিরিজটি হয়তো কিছুটা হলেও রিপোর্টের মর্যাদা পেত।তিন দিন পর এই প্রশ্নটি আমার নিজেকেই করতে হচ্ছে।কিন্তু আমিতো কো...


বাংলাদেশ যুক্তরাষ্ট্র টিফাচুক্তি কিংবা দিন বদলের পয়লা গান

দিনমজুর এর ছবি
লিখেছেন দিনমজুর [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৫/০২/২০০৯ - ৩:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Trade and Investment Framework Agreement বা TIFA চুক্তি বিষয়ে বেশ অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের শাসক শ্রেণীর কথা-বার্তা চলছে। প্রথমে ২০০৩ সালের অগাষ্ট মাসে, এর পর ২০০৪ সালের মার্চ মাসে এবং সর্বশেষ ২০০৫ সালের ফেব্রুয়ারী মাসে টিফা চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলে। আওয়ামী সরকার সরকার ক্ষমতায় আসার পরপরই টিফা চুক্তি নিয়ে আবারও নতুন করে কথা বার্তা শুরু হয়। আগামী ৮ ফেব্রুয়ারী মার্কিন এসি...


ইনকিলাব সাংবাদিক চোর আর ঢাবি ও জাবির সাবেক দুজন উপাচার্য তার রক্ষক

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বিষ্যুদ, ০৫/০২/২০০৯ - ৩:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার দুটো নতুন বই চিরপুষ্প একাকী ফুটেছেসটোরি লাভের গল্প ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় আসে নি। প্রতিদিন প্রকাশক অ্যাডর্ন ও পাঠসূত্রের স্টলে গিয়ে খোঁজ নেই, ভিতরে একটা অধীরতা কাজ করে, বাইরে প্রকাশ হতে দেই না। এরকম সময়ে নিজের আরেকটি বইকে অন্যের নামে ছাপা অবস্থায় দেখা চরম বেদ...


বইমেলায় অঘোষিত সচলাড্ডা

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: বিষ্যুদ, ০৫/০২/২০০৯ - ২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে অনেকদিন পর একটা সচলাড্ডা হয়েছে । হঠাৎ করেই, কোন রকম পূর্বপ্রস্তুতী ছাড়াই ।

আজকে বিকালের দিকে গিয়েছিলাম বইমেলায়, ইচ্ছা ছিল শুদ্ধস্বরে স্টলের কিছু ভাল ছবি তুলব । আগেরদিন রাতের দিকে গিয়ে ছবি তোলায় খুব একটা সুবিধা করতে পারিনি । স্টলটা যেই গলির মধ্যে হয়েছে সেখানে বেশ অন্ধকার । যদিও স্টলের সামনেই আড্ডা মারার মত ভাল একটা জায়গা হয়েছে ।

বিকালের দিকে মেলায় ঢুকেই সোজা শুদ্ধস্বরের...


ভূত দর্শন!

পরিবর্তনশীল এর ছবি
লিখেছেন পরিবর্তনশীল (তারিখ: বিষ্যুদ, ০৫/০২/২০০৯ - ১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যখনকার ঘটনা বলছি তখন আমার বয়েস সাতাশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সটা শেষ করে চাকরিতে ঢুকেছি। কলাবাগানের মোড়ে এখন যে বড় মার্কেটটা উঠেছে তার সামনেই অফিস। অফিস মানে একটা কাঠের চেয়ার আর একটা টেবিল। নতুন চাকুরি জীবন। একটা উত্তেজনা কাজ করত সবসময়। মাসের শুরুতে মাইনে নিয়ে নাকের সামনে ধরতে অন্যরকম একটা আনন্দ হতো। যদিও বাবার অনুপস্থিতি এবং পরিবারের একমাত্র ছেলে হ‌ওয়ার কারণে ম...


মন্টা খ্রাপ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ০৫/০২/২০০৯ - ১২:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১. অ্যাটেনবরো

...


শুধুই অতীত

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৪/০২/২০০৯ - ৯:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফিরে যেতে ইচ্ছে করে আমার ছোট্ট গ্রামটিতে-
আমার ফেলে আসা শৈশব।
গ্রীষ্মের দাবদাহে ছায়ায় আশ্রিত আমি
ঘুমিয়ে পড়েছিলাম,
হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমের পতন-

বরষার ঘণ কালো মেঘ, বৃষ্টির রিমঝিমে
অন্য ভূবনে চলে যাওয়া-

শরতের সফেদ মেঘ ও কাশফুল,
আইল ধরে সামনের সুবিস্তৃত মাঠ
হেমন্তের সোনালী ধান।

শীতের পিঠা, ঘাসের শিশির
কাঁথায় লেপ্টে থাকা আমি-

গ্রামের মাঝে টলমল পুকুরটি
যার পাশে পুরোনো মসজিদ আর...


মাসকাবারি জোছনা

লীনা ফেরদৌস এর ছবি
লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: বুধ, ০৪/০২/২০০৯ - ৯:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ও চাঁদ তুমি মাসকাবারি জোছনা দিয়ে যাও
আটপৌরে এই সংসারেতে
ধুলায় ধুসর ধরণীতে
প্রাণহীন এই জীবনধারায় প্রাণের পরশ দাও ।

ও চাঁদ তুমি মাসকাবারি লিস্টি নিয়ে যাও
জলজের চাই জলজোছনা
আকাশের নীলজোছনা
রুপালী ওই জোছনাটি দাও না আমায় দাও।

ও চাঁদ তুমি মাসকাবারি জোছনা ছড়িয়ে দাও।
শ্রান্ত পথিক নেবে কুড়িয়ে
শ্যামামেয়ে মাখবে গায়ে
ঘুমপাড়ানি মাসি নেবে ভাসাতে ঘুমের নাও।

ও চাঁদ তুমি মাসকাবারি জ...


জীবন যেখানে যেমন! তিনটি অণুগল্প

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ০৪/০২/২০০৯ - ৬:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অণুগল্প এক

বিদায়ের সময় বুকে জড়িয়ে ধরলাম ওকে। ভেতরটা একেবারে খালি খালি মনে হলো। একটি ব্ছর ওকে ছাড়া কাটাবো কি করে? আমার কাঁধের উপর ওর চোখ বেয়ে গড়িয়ে পড়া একফোঁটা অশ্রু ওর ভেতরের ঝড়কেও স্পষ্ট করে দিল। তাতে আমার নিজের কষ্ট আরো কয়েকগুন বেড়ে গেলো। একসময় পরস্পর পরস্পরকে ছেড়ে দিতে বাধ্য হলাম। আমার দিকে একবার ম্লানমুখে তাকিয়ে বিদায় নিল সে। ওর অপসৃয়মান দেহটির দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ...