‘প্রতিদিন, রাত্রির ঠিক তৃতীয় প্রহরে আমার ঘুম ভেঙ্গে যায়। কখনো অন্যথা হয়না এই নিয়মের। ঘুম ভেঙ্গে দেখি, এক পাগল করা চাঁদের আলো ঢুকেছে আমার ঘরে। সে এক আশ্চর্য্য জ্যোতস্না, সেই আলোয় মিশে থাকে নরম উজ্বলতা। আমি পাশ ফিরে শুই।
চাঁদের আলোয় আমার বিছানা ভেসে যায়। বালিশে মাথা রেখে ঘুমিয়ে থাকা অন্যজনের মুখে থই থই করে জ্যোতস্না। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি সেই মুখখানির দিকে।
নরম আলোয় মায়াময় ...
শব্দহীন অন্ধকার আড্ডায় একদিন
একদিন এক শব্দহীন অন্ধকারে
এসেছিল অদ্ভুত এক বাতাস
অনেকটা দৃশ্যমান হয়ে
কেমন?
মনে হয়েছিল ওথেলোতে বলা সেই ডাইনীর বন
বেয়ে বেয়ে যেন উঠছিল কাধ বেয়ে
ধীরে ধীরে
তারপর কান কাছে ফিসফাস
আর কিছু নমঃ নমঃ মন্ত্র
মনে হচ্ছিল গীর্জার কনফেশন রুমে বসে শুনছি বৈদিক মন্ত্র!
-ফের?
-ফের তো কপালের রে
-বাদ দে...তো! কি বললে?
সব কি বুঝেছি নাকি?.. সব শেষে শুনলাম বললে...
‘ওরে হাড় হাভাত...
ডারউইনের দুইশততম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ড. অজয় রায়, সাবেক বিভাগীয় প্রধান, পদার্থ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় উদযাপন কমিটির আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। এ কমিটির নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং রেলি অনুষ্ঠিত হয়। শিক্ষা আন্দোলন মঞ্চ, বিজ্ঞান চেতনা পরিষদ এবং বিভিন্ন প্রগতিশী...
বাংলা ভাষার নিজেদের মত প্রকাশ ও লেখক ফোরাম হিসাবে ইতি মধ্যে সচলায়তন এক অনণ্য প্লাটফরম হয়ে উঠেছে। মুক্তচিন্তার মানুষদের কাছে সচলায়তনের সদস্যপদ পাওয়াটা অনেকটা স্বপ্নের মতো বিষয় হয়ে হয়ে উঠেছে। মডারেটরদের বিবেচনায় যে সকল অতিথি লেককরা ইতি মধ্যে সদস্য পদ পাবার খুব কাছা কাছি চলে এসেছেন, তাদেরকে মুক্ত করে দিতে ২১ শে’র প্রথম প্রহরটিকে বেছে নিলে কেমন হয় ?
বাংলা ভাষার মুক্তির এই দিনে ...
আগামী কাল পহেলা ফাগুন উপলক্ষে টি.এস.সি. তে গানের অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটির নাট্যকলা ও সংগীত বিভাগ।অনুষ্ঠানটি পরিবেশন করবে নাট্যকলা ও সংগীত বিভাগের ছাত্র-ছাত্রী ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ।অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকলের আমন্ত্রন রইল.........
সময়সূচী:
র্যালী :বিকেল ৩ টা
অনুষ্ঠান শুরু হবে :বিকেল ৪ টা
অনুষ্ঠান শেষ হবে :সন্ধা ৬ টা
( জয়িতা )
(আজকের সকালে হঠাৎ করেই বৃষ্টি এসে সব ওলট পালট করে দিল...)
খুব সকালে ঘুম ভাঙ্গা চোখ হঠাৎ জেগে,
বন্ধ দোরের অন্ধকারে একটু আলো-
বাইরে দেখে নরম হাওয়ার পরশ লেগে
অসময়ের জলের ধারা সুর লাগালো।
আকাশ তখন অভিমানের ছদ্মবেশে
মুখ লুকিয়ে আড়াল থাকে নীরব প্রেমে,
মাটির বুকে ঘুম ছোঁয়া ঘাস ধুলোর দেশে
মৌনমুখর জলের ধারা আসলো নেমে।
শীতের শেষে পাতার মনেও আগুন লাগে,
বাস্তবতায় অনাগত ইচ্ছে জুটে,
মেঘলা মনে...
সচলায়তনের সদস্য, অতিথি ও পাঠকদের কাছে কিছু জিজ্ঞাসা নিয়ে উপস্থিত হলাম। যথার্থ উত্তর পেলে উপকৃত ও কৃতজ্ঞ হবো।
শ্রীহট্টে দু’দিনের অন্যশ্রী
নিজের বিশ্ববিদ্যালয় জীবনে, সেই ১৯৯৯-এর শুরুতে গিয়েছিলাম প্রথমবারের মতো। তারপর আর একবার যেতে ছোট-পাল্লার মানুষ এই আমার লেগে গ্যালো প্রায় দশ বছর। ২০০৮-এর শেষদিকে, এই কিছুদিন আগেই হ’লো আমার এবারকার দু’দিনের সিলেট-ভ্রমণ, দ্বিতীয়বার। প্রথম সফরটিও ছিল দ্’দিনের জন্য, বিভাগীয় সহপাঠী-বন্ধু রাজেশের বড়বোনের সাতপাকে বাঁধাপড়া উপলক্ষে। আর এবার আবার আমার দশ ...
১
মাঝে মধ্যে দুপুরগুলো খরচ করি
জিন্স ও সার্টিনে সাজিয়ে নিজেকে
সিগনালে থামা গাড়ির জানালায় টোকা দিয়ে বলি
আন্টি লাগবে....
বাজারদরের সাথে মেলাতে পারিনা আঙুলের হিসাব
২
একজন আমাকে মাঝে মধ্যে তুলে নেন
তার নিঃসঙ্গ ধবধবে ফ্যাটে
সামনে বসে আধ ঘন্টা কাঁদেন
ফুরিয়েছে আজকাল কাঁদবার ফুরসত
৩
আরেকজন শহর থেকে দূরে
নিজেই ড্রাইভ করে নিয়ে যান
বাগান বাড়ির পেছনের বারান্দাটা তার খুব পছন্দ
কথা ...
এখানে অর্থাৎ এই পরবাসে আসার পর থেকে আমার বেশির ভাগ সময় কেটেছে ভারতীয়দের সাথে।বিশেষ করে দক্ষিন ভারতের ছেলে পিলের সাথে।আজ তো প্রায় পাঁচ বছর হতে চলল। কোথাকার কোন আমি, কোথাকার কোন শ্রীনিবাসন --- ভাগ্যের অদ্ভুত খেয়ালে পাঁচ পাঁচটি বছর ধরে এমন ভাবে আছি---যেন সে আমার হারিয়ে যাওয়া ছোট ভাই।
আমার যাদের সাথে ওঠাবসা, তাদের মাঝে সঙ্গত কারনেই আমি বর্ষীয়ান। আমার বয়েসের সব চাইতে কাছাকাছি যে আছে, ...