এই দৃঢ়চেতা মহাপুরুষ দুর্ভাগ্যজনকভাবে সচলবাসীদের কাছ থেকে যথাযোগ্য শ্রদ্ধা পেয়ে উঠতে পারেন নি এখনও। আজ তাই আমার জীবনে এনার একটি মহান অবদানের কথা আপনাদের শোনাব, যাতে আপনাদের এই ধ্যানধারণা কিছুটা হলেও পরিবর্তিত হতে পারে।
*********
চেক-ইন করে সিকিউরিটি পেরিয়ে শিকাগো এয়ারপোর্টে ডেল্টা’র লাউঞ্জে বসে আছি। আধঘণ্টা বাদে প্লেন দেবে হয়ত। মিনিয়াপোলিস ফিরব। এখানের ইউনিভার্সিটিতে একটা ...
[সারি ভ্রমণ ফটোব্লগের প্রথম গল্পটা এখানে]
সারি নদী ধরে প্রায় দেড় ঘন্টার নৌপথ পাড়ি দিয়ে লালাখাল টি-এস্টের ঘাটে আমরা যখন নামলাম তখন দুপুর গড়িয়ে গেছে। দশমীর ছুটি ছিল, পূজো উপলক্ষে বন্ধ লালাখাল টি-এস্টেটের ফ্যাক্টরি আর অফিস।
মধ্য অক্টোবরের এই ছুটিটা কাজে লাগিয়ে দুষ্ট বালিকা, মনামী, অনিন্দ্য, পলাশ,
নজরুলভাই-নূপুরাপু-নিধি আর আমি হুট করেই সিলেট চলে এসেছি। সকালে অপু (আলবা ...
ইন্দুর আর বিলাই
আমাদের মহল্লায় শহীদুল জহির থাকতেন। মহল্লায় যুদ্ধ বা অযুদ্ধ থাকাকালীন সময়ে কিছু মানুষ বিলাই সাজে আর কিছু মানুষ ইন্দুর হয়। শহীদুল জহির এসব খেয়াল করেন। বিলাই আর ইন্দুরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ভালো মতো গল্পে লিখে দেন। আমাদের মহল্লার ইন্দুর বিলাই খেলা অন্যান্য মহল্লা খেয়াল করে। সেখানেও এই খেলা চালু হয়। এরপর মহল্লার পর মহল্লা মেতে উঠে ইন্দুর বিলাই খেলায়। একসময় দ ...
পূর্ব কথা
হাসপাতালের দীর্ঘ করিডর, শুনশান নীরবতা। শুধু একজন মানুষের হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। ভদ্রলোকের এক পা কাঠের। তিনি মাথা নিচু করে হেঁটে চলেছেন। হাঁটা দূর থেকে দেখলে ভদ্রলোকের এক পা যে কাঠের তা বোঝা যায়না। স্বাস্থ্য অ্যাথলেটদের মতো, ছোটখাটো গড়ন, বয়স ত্রিশের কোঠায়। পড়নে চারকোল গ্রে স্যুট। হাঁটার সময় ট্যাক ট্যাক ধরনের শব্দ হচ্ছে। তাঁর চোখমুখ শক্ত। হাঁটার সাথে চলছে আবেগ ...
কি যে হইলো, বইয়্যা বইয়্যা খালি ভাবি। হক্কালে এসএমএস পাইয়া নাক ডাকাইয়া ঘুম দিছি। উঠছি সেই বিকাল পাঁচটায়। উইঠ্যা দেহি মাইনষে স্ট্যাটাস দিছে আজ সকালে ঈদের ছুটি দিছে...বুয়েট বন্ধ। বগল বাজাইলাম আবার।
সঙ্গে সঙ্গে কারেন্ট গেল গা। কি আর করমু, মোবাইল নিয়া গুতাগুতিতে বইলাম।
কারেন্ট আইতেই পানি আইলো, গোসল দিয়া লগে লগেই বাসার বাইর। ভার্সিটি যামু।
সচলায়তনে কত মানুষের নিত্যদিন আসা যাওয়া। কেউ সচল, কেউ বা অতিথি কেউ বা দুইয়ের মাঝে। অনেকেরই জানাশোনার পরিধি অনেক। সকলের কাছে আমার একটি বিশেষ অনুরোধ।
একটি কবিতা খুঁজছি, প্রেমেন্দ্র মিত্রের "সাগর থেকে ফেরা"। হাতের কাছে থাকলে কেউ যদি কমেন্টের ঘরে কবিতাটি তুলে দেন তাহলে খুবই ভালো হয়।
আরেকটি কবিতা, তার আবার নাম জানি না, সম্ভবত শঙ্খ ঘোষের লেখা। কবিতার কয়েকটা লাইন হলো "ও যদি ঘুমোয় ঘুম ...
একটি বারবিকিউ হবার কথা
প্রতিপাদ স্থানে
বেশ কয়েক দশক অথবা কয়েক বছর
অথবা মেরেকেটে এই কিছুদিন
তবে কাজটা পেণ্ডিং আছে এটা ঘটনা
আপাতত
রটনার কথা ভুলে
একটি সঠিক বারবিকিউ'র দিকেই মন দেওয়া যাক:
সবার আগে চাই আমিষ
তার সাথে এক্টুসখানি নিরামিষ
আর ঘড়াখানেক দুষ্টুপানি
যাতে পরিকল্পিত প্রতিবেশে
জাগামতো পাণিগ্রহণ
সসংশয় পজেশানে ইজি থাকতে পারে
আর লাড়তে পারে পরিস্থিতি মোতাবেক তাকে ...
ভ্যাপসা গরম রাত। এইরকম রাতে রাস্তাঘাটে, অলিতে গলিতে বাজে গন্ধ পাওয়া যায়। মানুষের গায়ের ঘামের গন্ধ, তরকারি পচা গন্ধ, মাছ পচা গন্ধ সব মিলেমিশে একটা বোটকা গন্ধ ছড়ায়। সেইরকম একটা রাত। গিজ গিজ করছে মানুষ। কেউ কারো দিকে তাকাচ্ছে না। অথচ নির্বিবাদে ধাক্কা খাচ্ছে, ধাক্কা দিচ্ছে একে অন্যের কাঁধে, পিঠে, হাতে, পায়ে। এলোমেলো রিকশার ঝাঁক। রাস্তার এখানে সেখানে গর্ত। দুইপাশে সারি সারি দোকান। ...
শাহেদ সেলিম
পর্ব-৪
‘তোমার কি মনে হয়না আমাদের এখন বাচ্চা-কাচ্চা নেয়া উচিৎ?’- আসিফ কিছুটা উত্তেজিত হয়েই প্রশ্নটি করলো।
‘তোমার এই একই প্রশ্নের উত্তর বার বার দিতে দিতে আমি সত্যিই ক্লান্ত। এই বিষয়ে আর কোনো কথা বলতে ইচ্ছা করছেনা আমার।’- অনাগ্রহভাবে বললো সামিয়া।
আসিফ এবার সরাসরি সামিয়ার সামনে ...
জহিরুল ইসলাম নাদিম
আমার ভাবনাগুলো তোমাকে ঘিরেই আবর্তিত হয় সারাক্ষণ।
ব্যস্ততার সময়গুলো বাদ দিলে বাকি সময়ে তোমাকেই ভাবি।
প্রচন্ড যানজটে আটকে থেকে জীবনের ওপর ক্ষেপে ওঠার মুহূর্তে
তোমার চিন্তা অর্গানিক চায়ের মতো সজীবতা দেয়।
দুটি অন্য চিন্তার মাঝেও আমি তোমাকে ভেবে প্রসন্নতা বোধ করি।
প্রথম প্রেমের মতো উন্মাদনা অবশ্য এতে নেই। সেই বয়সও তো নেই
কিন্তু একটা প্রবল জোয়ারের মতো ট ...