Archive

November 24th, 2010

চটি পড়ুন এই ঠান্ডায়, পায়ে (উৎসর্গ: দ্রোহী ও মৃদুল আহমেদ)

মহাস্থবির জাতক এর ছবি
লিখেছেন মহাস্থবির জাতক (তারিখ: বুধ, ২৪/১১/২০১০ - ৫:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

তিনলাইনের বিশেষ গঠনের কবিতা যদি 'হাইকু' হয়, তবে তিনলাইনের গল্প কী হবে? ভাবছি, এরকম কিছু গল্প বানানোর চেষ্টা করবো এখন। কিছুদিন আগে মুজিব মেহদী বর্ণমালা দিয়ে হাইকু বানিয়ে নাম দিলেন 'বাইকু'।

ইয়ে, 'গাইকু' হলে কেমন হয়? নাকি, 'ছোটকু'?

শীত পড়ে গেছে, আপাতত জানালা বন্ধ করেই শুই, ভবিষ্যতে হয়তো আরো গরম কিছু লাগবে, জৈব বা অজৈব। তাহলে, শুরু করা যাক:

১) "এই, আমি তুলছি, তুমি চট করে ঢুকিয়ে দাও না।"

"উঁম, উ ...


প্রশাসনের যৌনবিকারগ্রস্ততা, প্রশাসনের স্বীকারোক্তি

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: বুধ, ২৪/১১/২০১০ - ২:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্যাচুরেশনের গল্প:
বেশ কয়েকবছর আগের কথা। বন্ধুদের আড্ডায় এক সরকারী কর্মচারী বন্ধুর বলা গল্প। চাপাবাজ হিসেবে বন্ধুটির খানিকটা দুর্নাম থাকায় গল্পটি আসলে সত্য কিনা বলতে পারছিনা, তবে এই লেখার জন্য ব্যবহার করা যায়। গল্পটা ওর সেই সময়ের বসকে নিয়ে। বস ভদ্রলোক নিজের ক্ষমতায় যতটুকু কুলায় তার পুরোটুকু ব্যবহার করে দুর্নীতি করে গাঙ বানিয়ে ফেলেছিলেন। ঘুষ/স্বজনপ্রীতি/ক্ষমতাপ্রয়োগে সিদ ...


মনুষ্যত্ব-বিলাস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৪/১১/২০১০ - ১০:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাসের দোতলায় উঠেই যথারীতি একটু হতাশ হল হাসান কারণ একেবারে সামনের সিটটা ফাকা নাই। দোতলা বাসের একেবারে সামনে জানালা খুলে বসার মজাই আলাদা। গরমে অন্তত এইখানে পেটভরে ঢাকার ব্যালান্সডায়েটে ভরপুর হাওয়া খাওয়া যায়। যাই হোক দোতলায় একেবারে পিছনে সিঁড়ির পাশে এক সিটে বসে পড়লো সে।তার ডানে বসা এক পোলা তার দিকে কেমন যেন কৌতুহল নিয়ে দেখতে লাগলো বসার পরে।হাসান ঠিক বুঝতে পারছিলো না কি এই কৌতু ...


আমাদের এই শহরে

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বুধ, ২৪/১১/২০১০ - ৪:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের এই শহরে ঘুম নেই, স্থিতি নেই,
কাক ছাড়া পাখি নেই কোন;
ঘুঘু-ডাকা দুপুরের পেট চিরে এখানে আমূল
বিঁধেছে যেন বিষাক্ত সীসার ছুরি
আমরা মাথা নিচু করে হেঁটে যাই, ছুটে যাই,
বাদুড়ঝোলা ঝুলে ঝুলে পেরুই মর্ত্যের বৈতরণী,
ক্লান্তির হাই তুলে পাখা মেলি
অনিঃশেষ ক্রান্তিকালের বিভ্রান্ত চাতালে;
সময়ের কাঁটাময় রুক্ষ হাত আমাদের শান্তি নিয়ে
তাতার দস্যুর মতো খেলা করে
অলিতে গলিতে
অকস্মাৎ ট্যানা ...


উত্ত্যক্ততা: সিনেমা বনাম বাস্তবতা এবং পরিবার প্রসঙ্গ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৩/১১/২০১০ - ৮:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাইনুল এইচ সিরাজী

২০ নভেম্বর সোমবারের একটি দৈনিকে 'প্রাণ গেল নানার, দাঁত ভাঙল ছাত্রীর'-এ খবরটি পড়ছিলাম। গত কয়েক মাসে এ ধরনের খবর পড়তে পড়তে বিচলিত হয়ে পড়েছি। এখন অনুভূতিগুলোও যেন কিছুটা ভোঁতা হয়ে এসেছে। নিজের ভেতরে সহজে আর প্রতিক্রিয়া বোধ করি না। প্রথম প্রথম যা চরমভাবে করতাম।
'ভূরুঙ্গামারী: উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের উত্ত্যক্তের শিকার মেয়েটি ও গ্রামের লোকজন জানান, ঈ ...


November 23rd

যুদ্ধাপরাধী কারা?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি
লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: মঙ্গল, ২৩/১১/২০১০ - ২:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বর্তমান সরকার (২০০৯ থেকে দায়িত্বপ্রাপ্ত) যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া শুরু করেছেন তাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও মিডিয়ার কাছ থেকে আমরা যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট অল্প কয়েকজন মানুষের নামের তালিকা পাই। কমিশনের তৎপরতা, মিডিয়ার খবর, সরকার পক্ষের লোকজনের ভাষ্য থেকে মোটামুটি মনে হয় এই কয়েকজনই কেবল যুদ্ধাপরাধের জন্য দায়ী (তাও আদালতে প্রমাণসাপেক্ষ)। তাঁদের কাছ থেকে প্রাপ্ ...


তথাপি এখনই সেই সময়

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: মঙ্গল, ২৩/১১/২০১০ - ১১:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেই কবিতাটি কি আর লেখা হবে না এই বাংলায়?

এখনো কি সময় হয়নি আমাদের -
আরেক বার পদ্মার গর্ভ-তলদেশ থেকে গর্জে ওঠার?

ভাত-ডাল-মাছের বুভুক্ষু বাঙালির কান্না গিলে খায় নদী ভাঙনের গ্রাস
অবলা নারীর তাতের শাড়ি প্যাঁচ খায় বাদাম গাছের ডালে
অসহ যাতনা সুখের আশ্রয় খুঁজে নেয় শ্রান্ত আকাশের গায়ে
কত কোটি বাঙালী পুরুষ কত কোটি নারী?
কোথায় কিভাবে তারা বেয়ে ওঠে সভ্যতার সিঁড়ি?
নাকি ধাবমান সভ্যতার চাকা ...


নিয়তি (পর্ব-৫) (উপন্যাস)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৩/১১/২০১০ - ১০:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পর্ব-১
পর্ব-২
পর্ব-৩
পর্ব-৪

শাহেদ সেলিম

পর্ব-৫

নাদিয়ার মনটা আজকে সকাল থেকেই আনন্দে ঝলমল করছে! আজকে ওর সবচাইতে প্রিয় বান্ধবী তনিমার জন্মদিন! একেবারে প্রানের বন্ধু বলতে যা বোঝায়, তনিমা নাদিয়ার জীবনে ঠিক তাই।ওদের জীবনের এমন খুব কম ঘটনাই আছে যা একে অন্যের অজানা! তনিমা কয়েকদিন আগেই দেশে এসেছে। ...


অলখ আমেরিকা - এক অসহায় বাবার কাহিনী

সাইফ শহীদ এর ছবি
লিখেছেন সাইফ শহীদ (তারিখ: মঙ্গল, ২৩/১১/২০১০ - ১:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মারিয়া তার নতুন কেনা গাড়ীর সাথে একটা ভাড়া করা ট্রেইলারে তার সব মাল-পত্র নিয়ে খুব ভোরে রওয়ানা হয়ে গেল ক্যালিফোর্নিয়ায় পথে। আমার সাথে আর দেখা হল না। যাবার আগে অবশ্য এসেছিল তার মা আর ভাইয়ের সাথে দেখা করার জন্যে। শুধু আমার সাথেই দেখা হলো না। এমনকি আমাকে সে বলেনি যে শেষ পর্যন্ত আমার মতই কম্পুউটার বিজ্ঞান লাইন বেছে নিয়েছে সে এবং ক্যালিফোর্নিয়ার এক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রী ...


৬টা

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: মঙ্গল, ২৩/১১/২০১০ - ১:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[অপ্রাসঙ্গিক] বাংলা উইকিপিডিয়া থেকে: কবিতা সাহিত্যের একটি প্রধান শাখা ; আরেকটি প্রধান শাখা হলো গদ্য। কবিতা সম্ভবত সাহিত্যের আদিমতম শাখা। কবি হৃদয়-নিহিত ভাবের ছন্দোবদ্ধ ও শিল্পিত প্রকাশ কবিতা বলে পরিচিত। বলা হয়েছে কবিতা হল ধ্বনি সুষমার সাথে ভাবের সমন্বিত প্রকাশ। বলা হয়েছে: কবিতা হলো যথাস্থানে যথা শব্দ যা প্রতিস্থাপনীয় নয়। মানুষের যে কোনো ভাব, ভাবনা, পর্যবেক্ষণ ইত্যাদ ...