Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

সববয়সী

টালমাটাল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৭/০৭/২০০৯ - ৭:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

না, আমাকে সাপে খায়নি।
আমি মইয়ের আগা থেকে পা
পিছলে পড়েছি।
আমার বুকে ব্যাঙের লাফঝাঁপ আর
হাত কাঁপছে হিরুঞ্চিদের মত।
মইগুলো লকলকে আমার হাতের নিচে,
আমার মত,
বস্তুত বাস্তব,
মূলত ঘূণে ধরা।

দৃশ্যত টালমাটাল।

সাবিহ ওমর
omarsabih এট জিমেইল ডট কম
ওমরের ব্লগ


'তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়ে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়' - পাগলা বাবলুর সাথে এক সন্ধ্যা

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: সোম, ২৭/০৭/২০০৯ - ১২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জীবনের একদম গোড়ার দিকে আমরা শিখি, 'অ'-তে অজগর আসছে তেড়ে, 'আ'-তে আমটি আমি খাব পেড়ে... কিন্তু যেটা কেউ কখনও ভেবে দেখিনি, তা হলো—'অ' এর পরে 'আ'-তে এসেই আমরা সবচেয়ে বড় বিদ্যার সন্ধান পেয়ে যাই। 'আম' পেড়ে খাবার কথা বলা থাকলেও, আমটা গাছের মালিককে জিজ্ঞেস করে পেড়ে খেতে হবে কিনা, তা কিন্তু বলা হয়নি। আর সেই শিক্ষায় দীক্ষিত হয়েই, জীবনের নানা অংশে বিভিন্ন জনের ভাগের আম খুব সুন্দরভাবে লম্বা লাঠি দিয়ে পেড়...


আমার সাম্রাজ্য

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৬/০৭/২০০৯ - ৯:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার সাম্রাজ্যে আমিই রাজা,
এটাই কি স্বাভাবিক নয়?
এটাই কি স্বাভাবিক নয় যে
আমিই কথা বলবো,
হাজারো প্রণত শ্রোতার সামনে
আর হাত নাড়বো উঁচু ব্যালকনি থেকে?

এটাই স্বাভাবিক যে আমি মুণ্ডু নেব,
আবার আমিই জোড়া লাগাবো,
কথাও বলাবো দু'চারটা যখন প্রয়োজন।
আনকোরা যত যীশুকে শূলে চরাবো
আর ঝুলিয়ে রাখবো গীর্জায় গীর্জায়।
লেলিয়ে দেবো নেকড়ের পাল
যদি দুয়ারে শোর তুলে আঠারো অশ্বারোহী।

এটাই স্বাভাবি...


বাংলাদেশের খেলার লাইভ স্ট্রিম

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: রবি, ২৬/০৭/২০০৯ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

পোস্টটা দেব কি দেবনা তা ভাবতে ভাবতে দিয়েই দিলাম।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলার লাইভ স্ট্রিম পেয়ে গেলাম। ইনিংসের প্রথম বলেই তামিম ইকবাল আউট হওয়ার পর আশরাফুল ও জুনায়েদ মিলে ভাল পুনর্গঠন করেছে। এই মুহূর্তে ১১.২ ওভারে ৫৫/১

টেন স্পোর্টস খেলা দেখাছে। তবে এই সাইট থেকে লাইভ দেখা যাচ্ছে। কেউ যদি এর চে ভালো কোন লিংক পান তাহলে শেয়ার করলে খুশি হবো।

পো...


শুভ ভাইয়ের শুভ জন্মদিনে

সাইফ তাহসিন এর ছবি
লিখেছেন সাইফ তাহসিন (তারিখ: রবি, ২৬/০৭/২০০৯ - ৯:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২৫এ জুলাই অর্ধঘুমে অর্ধ-জাগরনে ৭টায় উঠে এক হাতে দাঁত মাজতে মাজতে আর অন্যহাতে স্ক্রাব পরতে পরতে শুরু হয় শনিবারের সকালটা। ঘোড়ার ডিমের সকাল ৮টায় কাজ আছে, মেজাজটাই খিচড়ে গেল দিনের শুরুতেই। রওনা হলাম অফিসের পথে, ঘুমের মাঝেই গাড়ী চালাতে চালাতে, কিন্তু অফিসের কাছে গিয়ে খুব মজার একটা জিনিষ দেখলাম। একটা কাঠ-বিড়ালীকে চড়ুই এর মত সাইজের একটা পাখি তাড়া করেছে, আর সেই কাঠ-বিড়ালী “চাচা আপন প্রাণ বাঁচা”


সাংগ্রিলা ( ৫ )

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ২৬/০৭/২০০৯ - ২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

৫।

"আকাশের চাবি,আকাশের চাবি ... " কোথায় শুনেছিলাম এই আশ্চর্য কথা দুটো? আকাশের কি চাবি হয়? তালার চাবি হয়, কোনো কোনো বাদ্যযন্ত্রের চাবি হয়, কিন্তু আকাশের চাবি? কে বলেছিলো আকাশের চাবির কথা? আরেনুশ বলেনি জানি, তবে কে বলেছিলো? আমার সেই পাহাড়ী গাঁয়ের সেই আধপাগল বন্ধুটা, নিজনি?

প্রদীপের কাঁপা কাঁপা আলোয় আস্তে আস্তে আগুনপাখীর ডানায় কমলা রঙ বুলাতে বুলাতে বারে বারে কেন ফিরে আসছে ফ...


মহাজাগতিক ক্লুভার বুচি ( দ্বিতীয় পর্ব)

মামুন হক এর ছবি
লিখেছেন মামুন হক (তারিখ: রবি, ২৬/০৭/২০০৯ - ১:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগের পর্ব

মুহির শান্তিময় ঘুমের মধ্যেই পৃথিবী থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের চুলচেরা বিশ্লেষন চলতে থাকে। দেখা গেল যে পৃথিবী থেকে উৎসারিত নানা রঙ ও ঢঙের অনুভূতি গুলোই ওজন স্তরকে ফুটো করে ঝাঝরা করে দিয়েছে। সবচেয়ে ক্ষতিকর হচ্ছে নীরব দীর্ঘশ্বাসগুলো, এমন ভাবে ঘাঁই মেরে যায় যে বিশ্ব চরাচর কেঁপে ওঠে। আর এর প্রবাহ দিনকে দিন বাড়ছে। তবে এগুলো ওজন স্তরকে ফুটো করেই বিল...


সময় মত যাওয়া হয়না।

নাজনীন খলিল এর ছবি
লিখেছেন নাজনীন খলিল [অতিথি] (তারিখ: শনি, ২৫/০৭/২০০৯ - ৮:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

--কত বড় হতে চাও?
--আমার হাতগুলো এমন দীর্ঘ হবে --কীনব্রীজের রেলিং‌‌যের ফাঁকে বাড়িয়ে দিয়ে ঘুরিয়ে দেবো আলী আমজদের ঘড়ির কাঁটাগুলো।
--পারবেনা।মানুষ এত বড় হয়না।শরীর-কাঠামোর নির্দিষ্ট সীমা আছে।

অতএবঃ

স্বপ্নের দুরন্ত-ঘোড়াটির টগবগ টগবগ গতি রুদ্ধ হয়।
আকাঙ্ক্ষার পালকগুলো একে একে এভাবেই খসে পড়ে----
এভাবেই শুরু---

ইচ্ছে-পথের মোড়ে মোড়ে রোড-ব্লক;
দ্বিধা-দ্বন্ধ-উদাসীনতার দরোজার ক...


টিপাইমুখ বাঁধ ও বাংলাদেশ প্রেক্ষাপট-৪

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: শনি, ২৫/০৭/২০০৯ - ৩:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:


[justify]
আজকের পর্বে যা থাকছেঃ IWM এর অপ্রকাশিত ও ভারতের EIA রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশে টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব।

আগের পর্বে আমি বাংলাদেশের FAP 6 রিপোর্টের আলোকে বাংলাদেশের উপর টিপাইমুখ...


স্মৃতিতে র‌্যান্ডি পাউশ

রেনেট এর ছবি
লিখেছেন রেনেট (তারিখ: শনি, ২৫/০৭/২০০৯ - ২:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলে আমার যাত্রা শুরু হয় প্রফেসর র‌্যান্ডি পাউশকে নিয়ে একটা লেখা দিয়ে। প্রায় একবছরেরও বেশি সময় শেষে যখন আমি পিছন ফিরে তাকালাম, তখন দেখলাম, আমার নিজের লেখার মধ্যে সবচেয়ে প্রিয় পোস্ট র‌্যান্ডিকে নিয়ে ঐ লেখাটিই।

র‌্যান্ডি পাউশকে যারা চিনেন না, তাদের কাছে ছোট্ট করে পরিচয় দিই। র‌্যান্ডি ছিলেন কার্নেগী মেলন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের একজন প্রফেসর। ২০০৭ সালের আগস্ট মাস...