ব্লগরব্লগর

সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহার হোক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৩/০৫/২০১৩ - ৩:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের দেক্ষিনে বঙ্গপসাগর অবস্থিত। ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সমূদ্র সীমানা আছে। আর এ নিয়ে বাংলাদেশের বিরোধ ছিল দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সাথে। ভারত চাইতো তারা যেন বেশি সংখ্যক জায়গা তাদের নিয়ন্ত্রনে থাকে। অপর দিকে মিয়ানমার চাইতো তারা যেন বেশি জায়গা পায়। আর এ নিয়ে দুদেশের সাথে বাংলাদেশের বিরোধ লেগে ছিল। স্বাধীনতার পর যে বিরোধের সূচনা তার কিছুটা হয়তো নিস্পত্তি হয়েছে। বাংলাদেশ যে


আমাদের আনন্দবাড়ী-পর্ব ২

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: বিষ্যুদ, ০২/০৫/২০১৩ - ৮:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify] প্রথম পর্বে বলেছিলাম আমার র‍্যাগের দিনগুলোতে সবসময়ের সাথী সেই মেরুন রঙের ডায়েরীটার কথা। আমরা বুয়েটের একটি কালো অধ্যায়ে আমাদের আন্ডারগ্রেডের জীবন শেষ করছিলাম। আমাদের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিষ্টার শুরু হয়েছিল ২০০২ সালের এপ্রিলে আর শেষ হয়েছিল অক্টোবরে। শেষ বলতে বুঝাচ্ছি ক্লাস শেষ হওয়া। এর পরে পরীক্ষা, ফলাফল এবং হল ছাড়তে ছাড়তে ২০০৩ এর ফেব্রুয়ারী। ২০০২ সালের এপ্রিল আর অক্টোবরের মাঝে একটি দিন, ৮ জুন। দিনটি কখনই ভুলে যাবার নয় এই জীবদ্দশায়। সেদিন কি এক কারনে বুয়েটে ক্লাস হলোনা। আমরা বন্ধুরা মিলে রিকশা চেপে প্রথমে হাতিরপুলে বিগ বাইট ও পরে ইস্টার্ন প্লাজায় আড্ডা দিতে গিয়েছিলাম। ক্যাম্পাসে ফিরে এসে তিতুমীর হলে দোতালায় এক বন্ধুর রুমে টিভিকার্ড এর মাধ্যমে কম্পিউটারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলাম। হঠাৎ করে বেশ কয়েকটা কান ফাটানো শব্দ, আমাদের বুঝতে বাকী রইলনা ভয়াবহ কিছু একটা ঘটতে যাচ্ছে। আমার সাথে ছিল বন্ধু ওয়াসিম। আমরা দুইজন হামাগুড়ি দিয়ে রুম থেকে বারান্দায় চলে আসলাম। এসে দেখি পুরো বারান্দায় সবাই ফ্লোরে শুয়ে রয়েছে। চলতে লাগল প্রচন্ড গুলির শব্দ। আমরা আরো নিরাপদে সরে যাবার জন্য আস্তে আস্তে গড়াগড়ি দিয়ে সিড়ি বেয়ে চার চলায় উঠে গেলাম। গুলির শব্দ থেমে গেলে হলের নিচে নেমে আসলাম। বের হয়ে শুনি ’৯৯ ব্যাচের সনির গুলিতে আহত হবার কথা। আমরা বন্ধুরা সবাই চলে গেলাম ঢাকা মেডিকেলে। সনি খুব বেশিক্ষণ বেঁচে থাকেনি। এই অরাজকতার দেশটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও চলে গিয়েছিল না ফেরার দেশে।


শুভ জন্মদিন মানিক দা

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: বিষ্যুদ, ০২/০৫/২০১৩ - ৩:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রদোষচন্দ্র মিত্র নামের মানুষটিকে আমার অতিমানব বলে মনে হত, চোখ বন্ধ করলেই ভেসে উঠত জ্বলন্ত চারমিনার হাতে অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে বসে থাকা এক যুবক, দুর্ধর্ষ শত্রু মগনলাল মেঘরাজকে নাস্তানাবুদ করার প্ল্যান আঁটতে থাকা, তার সাথে তোপসে আর লালমোহনবাবুকে আমি সত্যি সত্যি হিংসা করতাম। তখন আমি ছিলাম এক ভিন্ন জগতের বাসিন্দা, অনন্যসাধারন সেই জগতে এই ত্রিরত্নের সাথে আমি নিয়মিত ঘুরে বেড়াতাম কখনও বোম্বাই, কখনও কা


লেবার

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: বুধ, ০১/০৫/২০১৩ - ৬:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চুষবে তুমি রক্তচোষা-
রক্ত তুমি চুষবে সস্তা দামে?
ঠোট-জিহ্বা, গালের কশা
টকটকে লাল রক্ত এবং ঘামে।


মেডিকেল,সার্জারী এবং আমি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩০/০৪/২০১৩ - ১:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পায়ের বুড়ো আঙ্গুলের নখ ভেঙে যাওয়ায় ডাক্তার দেখাবার প্রয়োজন দেখা দিল। নখটা তুলে ফেলতে হবে। অভিজ্ঞ জনেরা বললো নখ তুলে ফেললে সেখানে আবার নতুন নখ গজায়। তাই দৌড় দিলাম মেডিকেল এ। কোন কাজ আমি সাধারনত একাই করি। এক্ষেত্রেও আমি একাই মেডিকেল এ গেলাম। সরকারী মেডিকেল গুলোতে খরচ অনেক কম তাই মানুষও প্রচুর। আমি ১০টাকা দিয়ে জেনারেল সার্জারীর একটি টিকেট কাটলাম। টিকেটটাই প্রেসক্রিপশন। জেনারেল সার্জারীতে তুলানা মূলক


শৈশবে ফিরে যেতে চাই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩০/০৪/২০১৩ - ১:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"মা আমার দেরী হয়ে যাচ্ছে। হাতে এক ঘন্টা মাত্র!"
ফিজিক্স বইটা হাতে নিতে গিয়ে আয়নায় চোখ পড়লো হঠাত। কাছে গিয়ে দেখতে পারলাম, কেমন যেন একটা বলয়। যার মধ্যে কি যেন একটা আটকা পড়েছে যেন। দিনে দুপুরে হ্যালুসিনেশন!


কেউ দাবায়ে রাখতে পারবে না!

নজরুল ইসলাম এর ছবি
লিখেছেন নজরুল ইসলাম (তারিখ: মঙ্গল, ৩০/০৪/২০১৩ - ১২:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সাভারের ব্যাঙ্ক কলোনির দেয়ালগুলো ভরে গেছে 'সন্ধান চাই' বিজ্ঞপ্তিতে। অসংখ্য ছবি, নাম, ঠিকানা, ফোন নম্বর...। বৃষ্টিতে কতগুলোর লেখা মুছে গেছে, ছবি ঝাপসা হয়ে গেছে। রঙিন ছবি, সাদাকালো ছবি... পাসপোর্ট সাইজের ছবি, স্টুডিওতে কোট টাই পরা হাস্যোজ্জ্বল ছবি, পিকনিকে বন্ধুদের ছবি থেকে কেটে আলাদা করা ছবি... কতগুলো প্রাণ, হাসি, আনন্দ, উচ্ছ্বলতা, সম্ভাবনা...
আমরা মানুষ গুনি, কেউ গোনে ভোট!


অপলাপ

ওডিন এর ছবি
লিখেছেন ওডিন (তারিখ: শনি, ২৭/০৪/২০১৩ - ৯:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম দুইটা দিন খুব স্বাভাবিক ছিলাম। বলতে গেলে একটু বেশিই স্বাভাবিক। এতো সব মন খারাপ করা খবরেও পেশাগত কাজে কোন বাধা পড়ে নাই। বাড়তি দায়িত্ব হিসেবে কাজ কিছু করতে হইছে। স্বাভাবিকভাবেই । খুব একটা ঝামেলা হয় নাই। যা করার, যদ্দুর করার, যেইভাবে করার- করার চেষ্টা করেছি। গত কয়টা বছরে আমাকে এইরকমভাবেই ট্রেইন আপ করা হয়েছে। শারীরিক ভাবে, মানসিকভাবেও । একজন প্রফেশনাল হিসেবে এইসব ব্যপারে এখন আর কোন প্রতিক্রিয়া


অন্ধকার

জেবতিক রাজিব হক এর ছবি
লিখেছেন জেবতিক রাজিব হক [অতিথি] (তারিখ: শনি, ২৭/০৪/২০১৩ - ৪:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইংল্যান্ডের সাউথশিল্ড শহর থেকে আমার বন্ধুরা যখন কাজের সন্ধানে নিউক্যাসেলে চলে যায়, তখন আমি বেশ অসুবিধায় পড়ে যাই। সাউথশিল্ড ছোট শহর, চট করে ব্যাচেলারদের জন্য রুম ভাড়া পাওয়া যায় না। আমার আশ্রয় হয় এক বাংলাদেশী রেষ্টুরেন্টের উপরে একটি ঘুপচি রুমে। এক পাশে রেষ্টুরেন্টের মালপত্র,অন্যপাশে তোষক পেতে আমি ঘুমাই। সেই রুমে কোন জানালা ছিলো না। ডিম লাইটের কোন ব্যাবস্থা নাই। রাতের বেলা আলো নিভিয়ে দিলে ঘুটঘুটে অন্


কিছু অপ্রয়োজনীয় ব্যক্তি

শিশিরকণা এর ছবি
লিখেছেন শিশিরকণা (তারিখ: শুক্র, ২৬/০৪/২০১৩ - ১১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এ এক অসহনীয় অবস্থা! হাজার মেইল দূরে বসে কিছু করতেও পারছি না, সাভারের এক একটি ছবি দেখে, সংবাদ পড়ে সহ্য করতে পারছি না এত কষ্ট, আবার এইসব সংবাদ থেকে নিজেকে স্বার্থপরের মত দূরে সরিয়ে রাখতেও পারছি না। কেবল মনে হচ্ছে মস্তিষ্কে চিরকালের মত গভীর দাগ পড়ে যাচ্ছে, ঐ নূপুর পড়া পায়ের ছবি, ঐ মৃত যুগলের ছবি জীবনে আমি মাথা থেকে মুছতে পারব না। গোল্ডফিশের মত ২ সপ্তাহ বাদে রানা প্লাজার নাম ভুলে গেলেও বহু বছর বাদেও দুঃস্বপ্নে ওরা এসে ঠিক ঠিক হানা দিয়ে যাবে। হয়তো কিছুটা মনুষ্যত্ব এখনো ধরে রেখেছি বলেই এই ভোগান্তি। রাজনীতির নানারকম গদিতে বসে থাকা অবিশ্বাস্য রকমের পিশাচ হলে হয়ত এই যন্ত্রনা হতো না।