Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

কবি-তা ০৭: এক-বৈঠকে হাইকু'র ট্রিলজি

সাইফুল আকবর খান এর ছবি
লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: শনি, ০৬/০৬/২০০৯ - ২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


.
লিখতে চাই,
লিখছে কী সবাই-
পড়তে চাই।


.
সময় কম,
জীবন হরদম
আলুর দম।।


.
সময় নাই,
বেশি লেখার তাই
উপায় নাই।।।

মন খারাপ


আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: শুক্র, ০৫/০৬/২০০৯ - ৯:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছোট্ট একটা ছেলে, তার দৃস্টি আকাশের পানে।সেখানে উড়ে বেড়াচ্ছে অসংখ্য ঘুড়ি, নানা রঙের, ছোট-বড় লেজওআলা-লেজছাড়া, নানা রকমের।ছেলেটার মনে আজ বড়ো আনন্দ কারন আজ ঐ অসংখ্য ঘুড়ির ভিড়ে তার নিজেরটাকেও সে খুঁজে পাবে। সেই আনন্দে সকাল থেকে তার খাওয়া দাওয়া বন্ধ। আজ বন্ধের দিন সুতরাং স্কুল নেই, বাবারও অফিস নেই তাই সকাল থেকে বাপ ছেলেতে মিলে চলছে ঘুড়ি বানানোর কাজ।সেত আর কম ঝক্কির কাজ নয়, প্রথমে কাগজ দিয়ে ঘুড়ি তৈরী করা


মন পবনের নাও ০২

নিবিড় এর ছবি
লিখেছেন নিবিড় (তারিখ: শুক্র, ০৫/০৬/২০০৯ - ৮:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

০।
মানুষ কেন ইতিহাস থেকে শিক্ষা নেয় না জানেন? কেন হিটলার নেপলিয়নের উদাহারণ থাকার পরও রাশিয়া আক্রমণ করেছিল জানেন? আগে না জানলেও গত দিন দু'য়েক থেকে জানি। ইউনিতে উঠার পর সবাই খালি উপদেশ দিত- ইউনিতে মোটামুটি রেজাল্ট করা কোন ব্যাপার না। খালি নিয়মিত ক্লাস করবা আর প্রতিদিন অন্তত এক ঘন্টা পড়াশুনা করার চেষ্টা নিবা। এইটা কোন ব্যাপার হল!!! কিন্তু এইটাই একদিন ব্যাপার হয়ে গেল। সারাদিন ঘুরাঘ...


পর্ব ১: আন-ওয়ান্টেড

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৫/০৬/২০০৯ - ৮:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক
এই শহরে নতুন এসেছি। কেন এসেছি জানি না। আসার যে খুব একটা ইচ্ছা ছিল, তাও না। আবার পরানো জায়গাটাকেও যে খুব ভালোবাসতাম, তাও না। পুরানো জায়গাটাতে যে আমি আর থাকছি না, এটাও কেউ খেয়াল করছে বলে মনে হয় না। আবার নতুন জায়গাটাতেও আমি থাকছি, তা আশেপাশের কেউ খেয়াল করছে বলে মনে হয় না। যাহোক, আমার তাতে থোড়াই কেয়ার।

নিজেকে মাঝে মাঝে ধোপার কুকুর বলে মনে হয়। না ঘরের, না ঘাটের। কেউ আমাকে ফোন করে না, আ...


যত্রতত্র কয়েকছত্র ০১ > সাযযাদ কাদিরের সঙ্গে

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: বিষ্যুদ, ০৪/০৬/২০০৯ - ১২:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সত্তুরের দশক। ছড়াকার হবার বিরাট স্বপ্ন-বাসনা আর বিশাল প্রজেক্ট-পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি।একটাই কাজ সারা দিনমান—ছড়া পড়া, ছড়া লেখা আর ছড়া নিয়ে বিস্তর চিন্তা-ভাবনা করা।আমার পৃথিবীটা তখন ছড়াময়।কেউ কেউ ধরাকে সরা জ্ঞান করে,আর আমি ধরাকে ছড়া জ্ঞান করি।আমার সামনে পেছনে ডানে বাঁয়ে সর্বত্র ছড়ানো ছিটানো ছড়া আর ছড়া।আমি জেগে থাকি ছড়া নিয়ে।ছড়াও জেগে থাকে আমার সঙ্গে। আমি ঘুমুতে যাই ছড়া নি...


কম্প্যাক্ট ক্যামেরায় মনকাড়া ছবি তোলা : কম্পোজিশন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০৪/০৬/২০০৯ - ৬:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কারসাজির ক্যামেরাবাজি-৭


ফটোগ্রাফ শেষ পর্যন্ত একটা ফ্রেমের মধ্যে সাজানো দৃশ্য। ছবি আঁকা আর ছবি তোলার সৃজনশীলতার মধ্যে এখানেই বিরাট মিল। একটা খালি ফ্রেমের মধ্যে কোথায় কোন বিষয়বস্তুটিকে রেখে আপনি দৃষ্টিনন্দন করে তুলবেন সেটাই আপনার নিজস্ব সৃষ্টিশীলতা।

এই জায়গাতে এসে অনেক দামী লেন্স আর বাহারি ক্যামেরার কাঁধে কাঁধ ঘেষে দাঁড়াতে পারে সাধারণ একটি কম্প্যাক্ট ক্যামেরা। ...


ফিরে দেখা মৃত্যু । পবন সিং

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৪/০৬/২০০৯ - ৪:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনুবাদ-- নীল

_____________________________________________
যে স্থানটিতে আমি মৃত্যুর শীতল স্পর্শ পেয়েছিলাম, সে সিমেন্ট ঢাকা জায়গায় আমার মৃতদেহ উপুড় হয়ে পড়েছিল, সেটি প্রায় চব্বিশ ঘণ্টার মাঝেই স্বাভাবিকতা ফিরে পেয়েছে। এখন আমি মৃত্যু নিয়ে কিছু বলার আগে আমার স্মৃতিতে ঝিলিক দিয়ে চলা কয়েকটি দৃশ্য নিয়ে কথা বলতে চাই। আসলে আমি এ দৃশ্যগুলো বর্ণনা করতে চাই। আর নিয়তি আসলে আমার ‘মৃত্যুর স্থান’ কে হঠাৎ করে উল...


সাঙ্গু লেকে একদিন...

মামুন হক এর ছবি
লিখেছেন মামুন হক (তারিখ: বিষ্যুদ, ০৪/০৬/২০০৯ - ৩:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

small
সবুজ বাঘের গ্যাংটক নামের কবিতা পড়ে মনে পড়ল, তাকেই চ্যাটে গল্পটা বলছিলাম। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ( আমার ধারণা এইটা বাঘ মামার ইচ্ছাকৃত, আমার গল্প শুনে হয়তো তার ঘুম পাচ্ছিল) তিনি বিনা নোটিশেই উধাও হয়ে গেলেন। মামাকে কিচ্ছাটা আর শোনানো হলোনা। তাই ভাবলাম আরোও কতো সহৃদয় বাঘের বাচ্চারা আছেন সচলে তাদেরই শোনাই। ঘুম পেলে মূলোদার আদি রসাত্মক আঁকিবুকিতে ...


এখনি বন্ধ করতে হবে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড

মাসকাওয়াথ আহসান এর ছবি
লিখেছেন মাসকাওয়াথ আহসান (তারিখ: বুধ, ০৩/০৬/২০০৯ - ১০:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

‘দিন বদলের সনদ’ যদি নেহায়েতই ছেলে ভোলানো বিজ্ঞাপনের কপি না হয়ে থাকে তাহলে ক্ষমতাসীন মহাজোট সরকারকে ক্রসফায়ার কিংবা এনকাউন্টারের মত আদিম শব্দগুলোকে প্রত্যাখান করতে হবে। অপরাধ দমনে এই আদিম কিংবা মধ্যযুগীয় বর্বরতা একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতাগুলোতে যখন জনমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা বলে...


রহস্যকাহিনী (২)

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: বুধ, ০৩/০৬/২০০৯ - ৭:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাকে নিয়ে গেল ভোর--রাত্রিযাপনে
পথে কিছু মেঘখণ্ড পড়ে আছে ফাঁকা--নিমিলিত
তুলে নিতে গিয়ে তাতে ঢুকে গেল হাওয়া
হাওয়াদের কথা তাই বারবার ফিরে-ফিরে আসে

এইসব হাওয়া ভারবাহী
রেখা হতে কিছুটা তফাতে ছুটে গেলে
তাতে নির্জনতা ঘনীভূত হতে থাকে--ফলে
কামবোধ আরও তীব্রতর হয়ে ঘিরে ফেলছে ভোর

আর চোখের সামনে তাই বারবার বদলে যাচ্ছে
কাম ও ক্রোধের মহিমা