ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

শুভ জন্মদিন, হাঁটু পানির জলদস্যু


লিখেছেন আলমগীর (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২০:২৫)
ক্যাটেগরী: | | |

অনেকটা নেশার মতোই 'বাংলা', 'বাংলাদেশ' ইত্যাদি লিখে মাঝে-মধ্যে গুগলে সার্চ দিই, আর ফলাফল দেখি। এ রকম সার্চ দিতেই কোন একদিন সচলায়তনের সন্ধান মেলে। ব্লগিং অনেকটা নিজের ঢোল পিটানোর মতো, আবার অনেকের মতে অনলাইনে নিজের দিনপঞ্জী। কিছু লেখার বদলে আমার পড়তেই বেশী ভাল লাগে। তেমনি কোন একদিন চোখে পড়ে ফুটোস্কোপিক গল্প।

রবীন্দ্রনাথকে নিয়ে অমন সরস কৌতুক কেউ করতে পারে আমার ধারণা ছিল না। এর পরে আরো অনেকের লেখাই পড়ি, অনেকেরই ভক্ত হই। এর মধ্যে একদিন একটি হাতী-মার্কা লেখা দেখি। হাতী আর কত বড় হবে, দু-চারখান মানুষের সমান। লেখাটা খুলে পড়তে গিয়ে আসলেই বেআক্কেল হয়ে যাই। অর্ধেকের মতো পড়ে ধৈর্য হারাই, আর মনে মনে ভাবি যে পুরো লেখাটা লিখেছে, বানানের শুদ্ধতা নিশ্চিত করেছে তার প্রশংসা না করলেই নয়। এরপর তার আরো ক্ষুদ্র-বৃহৎ লেখা পড়ি। পোস্টের চেয়ে কমেন্ট বড়- এ কীর্তির রেকর্ডও তারই হবে। রাজনীতি, সাহিত্য, সমকালীন ঘটনা, দিনপঞ্জী কোনটাতেই তার জুড়ি মেলা ভার। এত গুণ ছাপিয়ে দুর্জনেরা বলে তার নাকি কামড়া-কামড়ির কী দোষ আছে! হিংসায় মানুষ খারাপ কথা ছড়ায়, বিয়ের সময় কানকথা রটায় এ আর নতুন কী।

এ সেদিন কেবল খোমাখাতায় নাম লিখালাম। বন্ধুর তালিকায় নেহাৎ কাছের বন্ধুরা ছাড়া কেউ নেই। হঠাৎ একজনের মেসেজ: আপনি কি সচলের অমুক? হ, উত্তর দিয়ে পরে খেয়াল করি এ লোককে তো চেনা চেনা লাগে।

দস্যু জানে না তার কত ভক্ত আছে! শুভ জন্মদিন, হাঁটুপানিতে, শুকনা কাঁথা দিয়ে জড়িয়ে, এ অসময়ে।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আলমগীর (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২০:২৫)
উদ্ধৃতি | আলমগীর এর ব্লগ | ১১৭টি মন্তব্য | ৪৩৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আলমগীর. Sachalayatan.com can not be held responsible.

ধুসর গোধূলি এর ছবি
১ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২০:৪৮

- দ্যান, আলমগীর ভাই দ্যান। এট্টা হুকনা কাঁথাই দ্যান বদমাশটারে। বদমাশটারে যে কতোটা পছন্দ করি সেইটা বদমাশ নিজেও জানে না।

কামড়া কামড়ির স্বভাবটা সে ছোটবেলা থেকেই পেয়ে আসছে। প্রথমে কামড়াতো নিজেরে, তারপর কাজের মেয়ে থেকে শুরু করে হালে এফডিসিতেও তাকে কামড়াকামড়িতে মত্ত থাকা অবস্থায় দেখা গেছে (এইটা বিপ্লব ভাইয়ের কথা অবশ্য)।

জন্মদিনের শুরম্ভলগ্নে কামড়াতে গিয়ে গতরাতে সে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে। এই ঘটনাটা এখানে বয়ান করা মনেহয় সংবিধানের লঙ্ঘন হয়ে যাবে!

জন্মদিনের অনেক উষ্ণ শুভেচ্ছা আমার প্রিয় এই দোস্তটার জন্য।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


হিমু এর ছবি
১.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:২৮

সামনে খানাপিনা হবে কিছু। কাসেলে আইসা পড়।


হাঁটুপানির জলদস্যু


বিপ্লব রহমান এর ছবি
১.১.১ | বিপ্লব রহমান | শুক্র, ২০০৮-০৮-২৯ ০৯:৪০

জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।
---
তুই যত্ন করে কামড়ে যা
অল্প বয়সী বালিকাদের সুখি
করে বাঁচ।।

মুহাহাহাহাহা...চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


প্রকৃতিপ্রেমিক এর ছবি
২ | প্রকৃতিপ্রেমিক | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২০:৪৬

হে হে, কেমনে কি? জলদস্যুর জন্মদিন তো সচলের ক্যালেন্ডারে নাই। নাকি জলদস্যুদের বেলায় নিয়মনটা এমনটাই?

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, হিমু। এত লেখা যে আপনি কিভাবে কখন লেখেন সেটাই ভেবে পাইনা। জন্মদিন কেমনে কাটল সেটা নিয়ে আরেকটা লেখা আমাদের উপহার দেন, বসে বসে পড়ি।

আগামী দিনগুলো আপনার ভালো কাটুক।


হিমু এর ছবি
২.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৩০

আগামীদিনগুলি ভালো কাটা ফরজ রীতিমতো। কয়েকটা দিন খুব চোখা বাঁশের উপর আছি।

ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক ভাই। ভালো থাকুন ভাবি আর পিচকিনিটাসহ।


হাঁটুপানির জলদস্যু


হিমু এর ছবি
৩ | হিমু | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২২:৩৫

অসংখ্য ধন্যবাদ, আলমগীর ভাই।

জন্মদিন ভালো কাটেনি। ঘুম থেকে উঠেই দেখি কারিগরি ভ্যাজালের পাল্লায় পড়ে সচল ডাউন। কয়েকদিন ধরে রিপোর্ট লিখতে লিখতে হয়রান হয়ে গেছি। এদিকে ল্যাপটপের ড়্যাম কম, বিশাল সব গ্রাফ প্লট করতে দিলে ল্যাপি স্লো হয়ে যায়। আগামীকাল পরীক্ষা, কিচ্ছু পড়া হয়নি, এখন অঙ্ক করতে বসবো।

তারপরও এই ডামাডোলে কয়েকজন না দেখা বন্ধু, যাঁদের সাথেই সবচেয়ে বেশি সময় কাটাচ্ছি গত একবছর ধরে, শুভাশিস জানিয়েছেন নানা মাধ্যমে। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।

জন্মদিন শুধুই আরেকটা দিন আমার কাছে, শুধু মনে হয়, আরো একটা বছর ফুরিয়ে গেলো জীবন থেকে, আরো একটু বুড়িয়ে গেলাম। এই যে কয়েক হাজার কিলোমিটার দূরে বসে আমাকে স্মরণ করলেন, এটুকুই শুধু এক বছরের অর্জন।

ভালো থাকুন সবাই।


হাঁটুপানির জলদস্যু


অভিজিৎ এর ছবি
৩.১ | অভিজিৎ | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২৩:১৫

শুভ জন্মদিন। সচলায়নের কারিগরি ঝামেলাও কেটে যাক শিগগীর!




পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


হিমু এর ছবি
৩.১.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০৪:৫২

হ্যাঁ, আশা করছি কেটে যাবে। আমরা কিছু আপগ্রেডও করার ধান্ধায় আছি। অনেক ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু


আকতার আহমেদ এর ছবি
৪ | আকতার আহমেদ | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২২:৩৮

শুভ জন্মদিন হিমু ভাই ।
মাফ কইরা দিয়েন বস দেরি হয়া গেল বইলা । ভাল থাইকেন.. মনে রাইখেনন


১০

হিমু এর ছবি
৪.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৩১

নাহ, কোন মাফ নাই আপনার। তিন মাসের ফাঁসি আর সাতদিনের জেল।


হাঁটুপানির জলদস্যু


১১

নজরুল ইসলাম এর ছবি
৫ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২২:৫০

নাহয় দেরি হয়েই গেলো... তারপরো শুভ জন্মদিন।
আমি প্রত্যেক জন্মদিনে শপথ নিতাম যে আগামী জন্মদিনের আগেই একটা গার্লফ্রেন্ড জুটায়া ফেলবো... কিন্তু কখনোই কামিয়াব হইতে পারি নাই...
আপনার প্রতি শুভকামনা রইলো...

______________________________________
পথই আমার পথের আড়াল


১২

হিমু এর ছবি
৫.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৩৩

আমার জন্মদিনগুলি ফোনে বালিকাকণ্ঠে শুভাশিস শুনে শুরু হতো। এই বছরটা খুবই খারাপ গ্যালো। জন্মদিন শুরু হইলো গ্রাফ আঁকতে আঁকতে, শেষও হইলো গ্রাফ আঁকতে আঁকতে।


হাঁটুপানির জলদস্যু


১৩

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
৬ | জুলিয়ান সিদ্দিকী | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২২:৫৬

হিমুর শুকনা কাঁথা দিয়া প্যাঁচাইয়া বড় এক মোমবাত্তি সহ জন্মদিনের শুভেচ্ছা!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


১৪

হিমু এর ছবি
৬.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৩৪

দেরি করে ফেললেন জুলিয়ান ভাই। মুইতা ভাসাইয়া দিসি হো হো হো


হাঁটুপানির জলদস্যু


১৫

রাফি এর ছবি
৭ | রাফি | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২২:৫৯

শুভ জন্মদিন হিমু ভাই।

উদ্ধৃতি
রয়েসয়ে

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!


১৬

হিমু এর ছবি
৭.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৩৫

ধন্যবাদ রাফি ভাই। উদ্ধৃত না করেই বলি, রয়েসয়ে!


হাঁটুপানির জলদস্যু


১৭

শিক্ষানবিস এর ছবি
৮ | শিক্ষানবিস | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২৩:০৫

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তার দস্যুগিরির বয়স যেন কখনও চলে না যায়, এ আশাই করি।


১৮

হিমু এর ছবি
৮.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৩৬

HAAARK!

অনেক অনেক ধন্যবাদ মুহাম্মদ।


হাঁটুপানির জলদস্যু


১৯

তানভীর এর ছবি
৯ | তানভীর | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২৩:২৩

আমি তো ভাবলাম হিমুর জন্মদিন উপলক্ষ্যেই বুঝি সচলায়তন ডাউন! শুভ জন্মদিন হে প্রিয় সচল। কাঁথা, বালিশ, শালা-শালী সবই দিলাম আজকের জন্য। দুর্দান্ত সব লেখা আসতে থাকুক আরো।

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।


২০

হিমু এর ছবি
৯.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৩৮

শালাকে ফিরিয়ে দিলাম। কাঁথাবালিশসহ এক পিস শালি বুঝিয়া পাইলাম। খুশিও হইলাম। অনেক ধন্যবাদ দিলাম।


হাঁটুপানির জলদস্যু


২১

রেনেট এর ছবি
১০ | রেনেট | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২৩:৩০

শুভ জন্মদিন হিমু ভাই। আপনি তো সবাইকে শুকনো কাঁথা দিয়ে বেড়ান, আপনার জন্মদিনে কে আপনাকে শুকনো কাঁথা দিবে তাই ভাবছি।
সস্ত্রীক আগামী জন্মদিন কাটাবেন এই কামনা রইলো।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


২২

হিমু এর ছবি
১০.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৩৯

এইটা কি শুভকামনা না বদদোয়া হাসি ?


হাঁটুপানির জলদস্যু


২৩

মাহবুব লীলেন এর ছবি
১১ | মাহবুব লীলেন | মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২৩:৫৬

শুভদিন


২৪

হিমু এর ছবি
১১.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৩৯

২৫

onindita এর ছবি
১২ | onindita (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৮-২৭ ০০:১৮

Shuvo Jonmodin Himu.
Jonmodin upolokkhe goyenda jhakanaka series abar notun kore shuru kore din...
Onek shuvo kamona


২৬

হিমু এর ছবি
১২.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৪১

কন্ট্রোল অল্ট ইউ চাপলেই আবার বাংলা লেখার সুযোগ ফিরে আসবে। আর অনেক ধন্যবাদ। ঝাকানাকা একসাথে গোটা চারেক নেমে যাবে, পরীক্ষাটা খালি শেষ হোক দাঁড়ান।


হাঁটুপানির জলদস্যু


২৭

খেকশিয়াল এর ছবি
১৩ | খেকশিয়াল | বুধ, ২০০৮-০৮-২৭ ০০:২১

শুভ জন্মদিন হিমু ভাই

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


২৮

হিমু এর ছবি
১৩.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৪১

ধন্যবাদ কৌশিক।


হাঁটুপানির জলদস্যু


২৯

মুজিব মেহদী এর ছবি
১৪ | মুজিব মেহদী | বুধ, ২০০৮-০৮-২৭ ০০:৩৫

শুভেচ্ছা।

................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া


৩০

হিমু এর ছবি
১৪.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৪২

আবারও ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু


৩১

আদিত্য এর ছবি
১৫ | আদিত্য (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৮-২৭ ০০:৫৩

একরাশ পারিজাতের শুভেচ্ছা গেস্‌মাষ্টার চলুক


৩২

হিমু এর ছবি
১৫.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৪২

এক পাত্র সোমরসের ধন্যবাদ আদিত্য।


হাঁটুপানির জলদস্যু


৩৩

জিফরান খালেদ এর ছবি
১৬ | জিফরান খালেদ | বুধ, ২০০৮-০৮-২৭ ০০:৫৬

হিমু ভাই,

কিছুক্ষণ আগেও তো কথা হইলো... আমি জানতাম না... গোস্তাখী মাফ হোক...

এমন আরেকটা সাধারণ দিন আরো দেরীতে আসুক সামনের বার... আপনার লিখা পড়ে হাসতে হাসতে আমি সময় পার করি... এই কামনা...


৩৪

হিমু এর ছবি
১৬.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৪৪

হ্যাঁ, দেরিতে আসুক, কিন্তু অনেকবার আসুক, হে হে হে ... বহুৎ বহুৎ শুক্রিয়া তোমার সুক্রিয়ার জন্য!


হাঁটুপানির জলদস্যু


৩৫

ধ্রুব হাসান এর ছবি
১৭ | ধ্রুব হাসান | বুধ, ২০০৮-০৮-২৭ ০০:৫৮

বহুমাত্রিক হাত-পা গজাঁনো এই লোকটাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। চিয়ারস্‌ ম্যান চলুক


৩৬

হিমু এর ছবি
১৭.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৪৫

আপনাকে আমার ত্রিমাত্রিক হাত-পা নেড়েই জানাই অনেক ধন্যবাদ। চিয়ারস!


হাঁটুপানির জলদস্যু


৩৭

এনকিদু এর ছবি
১৮ | এনকিদু | বুধ, ২০০৮-০৮-২৭ ০০:৫৯

শুভ জন্মদিন হিমু ভাই ।

হিমু ভাইয়ের জন্মদিন উপলক্ষে সচলের ব্যনারে একটা বোতল এর ছবি দেয়া যায় না ?


৩৮

হিমু এর ছবি
১৮.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৪৭

ধন্যবাদ এনকিদু। ভাইরে, ব্যানারে উঠতে গেলে তো জানটা খোয়াইতে হবে। তুমি কি তা-ই চাও? রাস্তাঘাটে বোতল হাতে অকালমৃত্যু হইলে আমার বা বোতলের ছবি আমার জন্মদিনে ব্যানারগত হতে পারে। অবশ্য মেধাবী ছাত্র হবার সুযোগ এখনও যায় নাই। "রাস্তায় মদ খেয়ে মেধাবী ছাত্রের করুণ মৃত্যু ...।"


হাঁটুপানির জলদস্যু


৩৯

স্বপ্নাহত যাকে এর ছবি
১৯ | স্বপ্নাহত যাকে (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:০৫

শুভ জন্মদিন হিমু ভাই।

ভাগ্যিস হাঁটু পানির মানুষটার বুদ্ধিসুদ্ধি হাঁটুতে না। নইলে এমন দুর্দান্ত একজন ব্লগার আমরা কই পাইতাম। আমার মাঝে মাঝে অবাক লাগে একটা মানুষ এত কিসু ক্যামনে জানে?? চিন্তিত

হিমু ভাই, এই জন্মদিনে আপনার এই রুপ আর গুনের রহস্যটা যদি একটু বলতেন আর কি .... ইয়ে, মানে...


৪০

হিমু এর ছবি
১৯.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৪৮

রূপের রহস্য বলা যাবে না। খুব কম্পিটিশন এই লাইনে। গুণেরটা আরো বলা যাবে না, কম্পিটিশন আরো বেশি। তাই ধন্যবাদ দিয়েই কেটে পড়ি এখন।


হাঁটুপানির জলদস্যু


৪১

ধুসর গোধূলি এর ছবি
১৯.১.১ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৮-২৭ ০৪:২৬

- দোস্ত, তোমার রূপের কয়লাকথনটা কৈয়া ফালাও এযাত্রা। শরমের কী আছে! আমরা আমরাইতো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


৪২

হিমু এর ছবি
১৯.১.১.১ | হিমু | বিষ্যুদ, ২০০৮-০৮-২৮ ০০:৪৮

আমার সঙ্গে ব্লগে ওঠবোস করে শব্দচয়নে তোর পরিপক্কতা রীতিমতো চড়চড়িয়ে বেড়েছে গত আড়াই বছরে। রূপের কয়লাকথন তো বটেই, কারণ রূপে আমার আগুন জ্বলে চোখ টিপি !!


হাঁটুপানির জলদস্যু


৪৩

ইশতিয়াক রউফ এর ছবি
২০ | ইশতিয়াক রউফ | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:০৫

হিমু ভাইয়ের কাছে কৃতজ্ঞতার কথা বলে শেষ করার না আমার। অত্যন্ত প্রিয় এই বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা রইলো।

বুয়েট ফিল্ম সোসাইটির আড্ডাগুলোয় প্রথম দেখা হিমু ভাইয়ের সাথে। যাঁরা হিমু ভাইয়ের দুষ্টু-দুষ্টু লেখা পড়েই অবাক, তাঁরা হিমু ভাইয়ের সরস উপস্থাপনায় এই গল্পগুলো শুনলে বুঝতেন কী বস্তু থেকে বঞ্চিত আছেন। হিমু ভাই, পডকাস্টের মত করে "বদকাস্ট" চালু করে দিন জনস্বার্থে!

২০০৫ সালের শুরুর দিকের কথা। বাইরে এসেছি বছর খানেক হয়। টুকটাক ব্লগাই ইংরেজিতে। হিমু ভাইয়ের সাথে মিলে তখন 'বাতায়ন-ডট-নেট' খুলেছিলাম। বিজয়ে লিখতাম, পিডিএফ করে তুলে দিতাম। অসাধারণ সব লেখা দিয়েছিলেন হিমু ভাই। স্বপ্নময় ছিল দিনগুলো।

কিছুদিন পর 'সামহোয়্যারইন' এলো। সাথে শুরু হল হিমু ভাইয়ের 'রয়েসয়ে' ব্লগ। বাংলা ব্লগের ইতিহাসে রত্ন হয়ে থাকবে তাঁর লেখাগুলো। অনেক গুঁতানো সত্ত্বেও বিনয়ের অবতার হয়ে নিজের লেখাগুলো প্রকাশ করেন না মূলধারায়। বোধহয় সময় হয়েছে জোরপূর্বক তাঁর লেখাগুলো ছাপানোর। সবার জানা দরকার কী রত্ন ঘুরপাক খাচ্ছে বাংলা ব্লগরাজ্যে।

সচলায়তনের খবর হিমু ভাইয়ের কাছেই জানতে পারা। হাতি-মার্কা সাইজেরই একটা ছ্যাঁকা খেয়ে যখন বেসামাল অবস্থা আমার, তখন হিমু ভাইয়ে ডেকে নিয়ে বললেন ব্লগাতে। সেখান থেকেই শুরু। বাংলা লেখার, বাংলায় ব্লগিং করার যে আনন্দ, সেটার জন্য এই মানুষটার কাছে কৃতজ্ঞতার শেষ নেই আমার।

অনেক রকম ঝুটঝামেলায় মুখে একটা হাসি ঝুলিয়ে "রয়েসয়ে বাছা, রয়েসয়ে" বলার অপূর্ব ক্ষমতা হিমু ভাইয়ের। ছোট ভাইদের অনেক যত্নে আগলে রাখার অভ্যাস হিমু ভাইয়ের। কারও ভেতর গুণের তিলমাত্র না থাকলেও তাকে দিয়ে ভাল কিছু করিয়ে নেওয়ার নিরলস চেষ্টা হিমু ভাইয়ের। সব মিলিয়ে আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আস্থার দু'একজন মানুষের একজন হিমু ভাই। জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা রইলো।


৪৪

হিমু এর ছবি
২০.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৫০

কে এই হিমু ভাই? আমি তার সাথে পরিচিত হতে দারুণ আগ্রহী হো হো হো !

অনেক অনেক ধন্যবাদ ইশতিয়াক। তোমার মন্তব্যের সবক'টা প্রশংসাবাক্যই তোমাকে ফিরিয়ে দেয়া যায়, হুবহু। ভালো থাকো।


হাঁটুপানির জলদস্যু


৪৫

ইশতিয়াক রউফ এর ছবি
২০.১.১ | ইশতিয়াক রউফ | বুধ, ২০০৮-০৮-২৭ ১০:৫০

উদ্ধৃতি
কে এই হিমু ভাই? আমি তার সাথে পরিচিত হতে দারুণ আগ্রহী হো হো হো !

সবার মতলব বুঝতে পারছি না। আপনাকে শুকনা কাঁথাগুলো গছিয়ে দিয়ে সবাই কী করছে কে জানে। যাক সে কথা, কাঁথাসম্ভার পেরিয়ে আয়নার সামনে দাঁড়ান কষ্ট করে। দেখতে পাবেন।


৪৬

অনিকেত এর ছবি
২১ | অনিকেত | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:১১

হিমু,

ভাই, তোমার গুনপনা আর বহুমাত্রিকতায় শুধু আমি নই---সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে তোমার ভক্তকুল।
আমি গর্বিত তোমার ভক্তকুলের একজন হয়ে।

তুমি আর সকলের জন্মদিনে শুভেচ্ছা জানাও, শুকনো কাঁথা-টাথা দাও---কিন্তু নিজের দিনটাকে লুকিয়ে রাখলে কেন?

বাদশা আলমগীর কে অজস্র ধন্যবাদ---এই চমৎকার লেখাটা উপহার দেবার জন্য। আরো বেশি ধন্যবাদ হিমুর লুকিয়ে রাখা দিনটা কে আমাদের সকলের করে দেবার জন্য।

শুভেচ্ছা।


৪৭

হিমু এর ছবি
২১.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৫২

বস, লজ্জা দিলেন মারাত্মক! ভক্ত শব্দটাই তো রীতিমতো নন-কোশার! আমি কি ইলিয়াস কাঞ্চন, বলেন?

অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্যে।


হাঁটুপানির জলদস্যু


৪৮

সুমন চৌধুরী এর ছবি
২২ | সুমন চৌধুরী | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:১২

কত হইলো? (হিমুরে জিগাইছি)



অজ্ঞাতবাস


৪৯

হিমু এর ছবি
২২.১ | হিমু | বুধ, ২০০৮-০৮-২৭ ০১:৫৩

গোণাগুণি ছেড়ে দিসি। শেষে বুড়া হয়ে মরি আর কি!


হাঁটুপানির জলদস্যু


৫০

ধুসর গোধূলি এর ছবি
২২.১.১ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৮-২৭ ০৪:২৮

- বদ্দাচলরে জিগা, বিষুইৎবারে একটা ট্যুর দিমু নাকি কাসেলে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক