Archive - জ্যান 1970

তারিখ
  • সব
  • জ্যান
  • ফেব
  • মার্চ
  • এপ্র
  • মে
  • জুন
  • জুল
  • আগ
  • সেপ
  • অক্টো
  • নভ
  • ডিস
  • সব
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
ধরন

February 7th

আসুন পৃথিবী ধ্বংস করি

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: রবি, ০৭/০২/২০১০ - ১২:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

"... এখন, কথা হল, পৃথিবী-তে জিনিসটা একেবারেই ওরকম না। পৃথিবীর জনগোষ্ঠীর বিশাল একটা অংশ নিজেদের এই 'দারুণ' অর্থব্যবস্থা নিয়ে মহা গর্বিত। এমনই নিশ্চয়তা আর বিশ্বাসের সাথে, যে আমি বা আপনি যে কেউ ধরে নিতে পারি এটা পৃথিবীবাসীদের ঈশ্বর এবং গতি-সংক্রান্ত সীমিত ধারনার সাথে সম্পর্কিত।

এই ব্যবস্থায় ঈশ্বর এবং গতি ছাড়াও সব খাবার, আরাম, শক্তি, বাসস্থান, জায়গা, জ্বালানি এবং বেঁচে থাকার অন্যান...


শিক্ষকভীতি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৭/০২/২০১০ - ১০:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের প্রাইমারী স্কুলটা ছিল একটু ইসলামিক মাইন্ডেড। বাধ্যতামূলকভাবে কঠিন কঠিন আরবী শিখতে হত- বাংলা থেকে আরবীতে অনুবাদ টাইপ। যদিও তার অধিকাংশই এখন মনে নেই এবং প্রত্যক্ষভাবে পরবর্তীতে কাজে এসেছে কিনা বলতে পারবো না। মাঝে মাঝে আরব দেশগুলো থেকে আমাদের স্কুলে অতিথি আসতেন। তাঁরা আসার আগে আমাদের পি.টি. তে ট্রেনিং দেয়া হত- কিভাবে তাদের সাথে কথা বলতে হবে বা কী জিজ্ঞেস করলে কী উত্তর দি...


ই-ন্টা-রে-স্টিং

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: রবি, ০৭/০২/২০১০ - ৪:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]ভাবতাম আমার কাছে আহমদ ছফার বেশিরভাগ বই আছে । প্রায় মাসখানেক আগে বাংলাদেশ থেকে আট খন্ডের ছফা রচনাবলি আমার কাছে এসে পৌঁছাল। উল্টিয়ে দেখি অনেক কিছুই পড়া নেই। ‘সেইসব লেখা’ র মত গুরুত্বপূর্ণ প্রবন্ধসংকলন আমি পড়িনি। অথচ ছফাগিরি লেখা শুরু করেছি। একটা প্রবন্ধের শিরোনাম ভাল লাগল। ‘আমার নাম আহমদ ছফা, পিতার নাম মরহুম হেদায়েত আলী’।

একদিন এক মাস্টার বুড়ো
দুপুরবেলা ইস্‌কুলে
মনের ভে...


এখন বোধহয় ফুল ছড়ানোর পালা - ১

তারানা_শব্দ এর ছবি
লিখেছেন তারানা_শব্দ [অতিথি] (তারিখ: রবি, ০৭/০২/২০১০ - ২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

***

প্রায়ই আমাকে দেখা যায় কম্পিউটার এর সামনে বসে আগেপিছে- ডাইনে বামে নড়াচড়া করছি। কোন এক অদ্ভুত কারণে হাসতে গেলে আমার পেটে খিল ধরে যায় এবং কোন শব্দ বের হয় না। অধিক শোকে পাথর এর মত অধিক আনন্দেও আমি পাথর হয়ে যাই। আমার নানু জিজ্ঞেস করেন, “ কোন ছেলের সাথে এতো হাসাহাসি করস ?” নানুর ধারণা তাঁর নাতনি এতো বড় হয়ে গেছে যে সে ছেলেদের কথা ছাড়া নিজের মুক্তোগুলো ঝরাতেই চায় না! তবে কথাট...


আলবিদা

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: রবি, ০৭/০২/২০১০ - ১:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই হুশ হুশ! ডাইনে চাপা! আন্ধা নাকি? সামনে বাড়!
ডাইনে তোগোর সসুরবাড়ি? চাপলি নাকি ভাঙ্গমু ঘাড়?
লাইনে আগা, লাইনে আগা... থাবড়া মারুম, থামবি না...
দিলাম পাছায় বেতের বাড়ি... রাস্তা থিকা নামবি না!

কী ভাবছেন? আমরা কিছু জন্তু বোধহয় পেঁদাচ্ছি?
ঠিক ভেবেছেন! সব রাজাকার পাকিস্তানে খেঁদাচ্ছি!


বইমেলায় আড্ডাম্যালা ৩

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: রবি, ০৭/০২/২০১০ - ১২:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত দুদিন বইমেলায় যাওয়া হয়নি। আজ সকাল থেকেই যাওয়ার জন্য প্রস্তুত। তবু যেতে যেতে ঠিক সন্ধ্যে হয়ে গেলো।

বইমেলা জমে গেছে পুরোদমে। সিয়েঞ্জি থেকে নামতেই দেখা পুরনো দুই সহকর্মীর সঙ্গে, তুষার আর অম্লান। তাদের কেনাকাটা শেষ, বাড়ি ফেরার পথে ভুট্টা খাচ্ছে। 'আমরা এখন ভুট্টা খাই না, পপকর্ন খাই' বলে মেলার দিকে হাঁটা ধরলাম। পথেই দেখা সচল খেকশিয়াল আর ওডিনের সঙ্গে। মেলায় ঢুকলে আর চা খেতে পারবো ...


সাংগ্রিলা(৭)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ০৬/০২/২০১০ - ১১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার কৈফিয়ৎ: অনেকদিন আগে এই ধারাবাহিক লেখাটি লিখতে শুরু করেছিলাম। পাঠসংখ্যা আর কমেন্টে পাঠকের সাড়া খুব কম পাওয়ায় লেখাটি বন্ধ করে দিই। সম্প্রতি এক পাঠক অনুরোধ করেছেন আবার লেখাটি দিতে, তাই আবার দিতে শুরু করলাম। সঙ্গে আগের পর্বগুলোর লিংক দিলাম। যারা পড়বেন বা পড়বেন না, মন্তব্য করবেন বা করবেন না, তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ---

এখানে ১ ও ২
[url=http://www.sachalayatan.com/tuli1/25907]এখানে ৩...


নিঝুম দ্বীপ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৬/০২/২০১০ - ১০:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এটা আমার এখানে প্রথম লেখা। সব পাঠকের মন্তব্য কাম্য।

নিঝুম দ্বীপ

এমন দৃশ্য কেউ দেখেনি কখনও।
ওষ্ঠাধরের বিচ্ছেদ স্পষ্ট
সমুখে স্বর্গ, চোখে লাগে ঘোর
সভ্যতার ইতিহাস থমকে দাঁড়ায় এখানে

নিস্তব্ধ জগত।
উদ্বায়ী স্বর্গের প্রাণীরা মেলে চোখ
চন্দ্রপ্রখর।
ধূসর প্রান্তরে জ্বলে তাই নিষ্পাপ নক্ষত্ররাজি,
নিসর্গ নির্জনে।

চাঁদের বিকৃত হাসি ছড়ায় এ নিষ্পত্র গেওয়া বনে।
বুভুক্ষু চোখ প্রত্...


February 6th

বাবা, বেঁচে ফিরবি তো?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৬/০২/২০১০ - ৪:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমরা, তথাকথিত সভ্য সমাজের সুবোধ নাগরিকেরা, যা কিছু খারপ তার বীপরিতে মনের মধ্যে কিছু ঘৃণার জন্ম দিয়েছি, আসলে ভালো কে ভালো আর মন্দকে মন্দ শুনতে শুনতেই জন্মে গিয়েছে এটা... নিতান্ত অভ্যাস বশতই। আমরা ঐ টুকুতেই আত্মতৃপ্ত হয়ে যায়... অন্তত জানি আমি, এটা মন্দ আর এটার জন্য আমার মনে কিছু ঋণাত্মক অনুভূতি আছে এবং আমি মন্দ কিছু করছি না। (যদি বা কখনও করেও ফেলি কখনও যা মন্দ বলে জানতাম, তা প্রকাশ করি ন...


বইয়ের পাঠক আর ক্রেতা

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০৬/০২/২০১০ - ২:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
বাংলাদেশে বইয়ের পাঠকসংখ্যা কত? কোন বয়সশ্রেণীর পাঠকের কাছে কোন ধরনের বইয়ের কদর বেশি? একটা বই একজন ক্রেতা কিনলে কয়জন পাঠক পড়েন? বই কেনার আগে একজন ক্রেতা কী কী দিক বিবেচনা করেন?

জানি না এর একটিরও উত্তর। ধারণা করতে পারি বড়জোর, আবছাভাবে। বই, ক্রেতা, পাঠক নিয়ে কথা বলতে গেলে আমাদের ঐ নিজস্ব আবছা ধারণার ওপর নির্ভর করেই থাকতে হবে হয়তো।

আমি জানি না, বাংলাদেশে বই নিয়ে কোনো বড় আকারের মার...