Archive

December 23rd, 2010

তথাস্তু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৩/১২/২০১০ - ১২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সে পাপই বটে, পাপ নয়?
অনুমতিহীন পদক্ষেপ আঁকো যদি তুমি
নিজস্ব জমিনে কারো, চুপচাপ নয়,
রণভঙ্গিতে, যেন দখল করবে ভূমি?

আমি তাকে পাপ বলি, যদি
ভয়ার্ত শিয়ালের মত তুমি রণেভঙ্গ
দাও-তথাস্তু তথাস্তু বলে, ভাবো, ফোঁস করা অধিপতি
সে ভূমের নিশ্চই বিষধর ভুজঙ্গ।

-শোনো হে সখা, মহাবীরেরা নিষ্পাপ,
তুমি হানো, ভাঙো, লোটো, করো হত্যা,
তুমি মৃত্যু আর ধ্বংসের তোলো বিষভাপ,
বিজয়ীর পাপ নেই, সে চিরকালই মহাত্বা।

- ...


পৃথিবীর পথেঃ প্রথম পর্ব (তৃতীয় কিস্তি)

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বুধ, ২২/১২/২০১০ - ১০:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


সবুজ ছাতার নীচে পেতে রাখা আয়তকার টেবিলটি যখন আমাদের কাছে পেয়ে প্রাণ পেল, টাস্কার বীয়রের হলুদ চাদরের মাঝে কালো হাতির সাদা দাঁতের দীপ আলোর পূর্ণ প্রতিফলনে আমাদের দৃষ্টি কেড়ে নিতে চাইলো, ঠিক তক্ষুনি নাওকো জলপান শেষ করে কিশোরী চাপল্যে-উচ্ছলতায়-আনন্দে ক্যামেরাবাজীতে মেতে উঠলেন। জলের বোতল ও কাগজের রুমালের আড়াল এড়িয়ে আমরাও নড়ে চড়ে বসলাম। ছবি পর্বের ই ...


December 22nd

ইউনিপেটু্ইউ (UNIPAY2U), মানি মেকিং মেশিন নাকি ফাঁদ?

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: বুধ, ২২/১২/২০১০ - ১০:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
দ্রুত বড়লোক হতে কে না চায়?

সবচেয়ে বেশী চায় স্বচ্ছল মধ্যবিত্ত যারা প্রয়োজনের চেয়ে একটু বেশী আয় করে। ধরা যাক, আমি সেরকম একজন আবুল হোসেন। আমার মাসিক আয় ২৫০০০ টাকা। মাসিক খরচ ২০০০০ টাকা গিয়ে সঞ্চয় থাকে ৫০০০ টাকা। বছরে আমার জমে প্রায় ৬০০০০ টাকা। দশ বছরে জমবে ৬০০০০০ টাকা। তবু দেখা যায় এই টাকা দশ বছর জমিয়েও একটা গাড়ী কিনতে পারবো না, ততদিনে গাড়ীর দাম আরো বেড়ে যাবে এবং একশো বছর চাকরী কর ...


তক্ষশীলায় একদিনঃ ফিরে যাই ২,২০০ বছর পিছনে

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: বুধ, ২২/১২/২০১০ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আফগানিস্তানে অল্প কিছুদিন থাকলেও মনের ভিতরে একটা অপ্রাপ্তি ছিলো বামিয়ানে বিশ্বের সবথেকে বড় বুদ্ধমুর্তি না দেখা। তালিবানরা ক্ষমতা দখলের পরে বুদ্ধমুর্তিটার ব্যাপক ক্ষতিসাধন করেছিলো। আসল কথা আমার বামিয়ানে যাওয়ার সূযোগ হয়নি, তাই দেখাও হয়নি।


নন্দিনী বা সরস্বতীর প্রার্থনা

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বুধ, ২২/১২/২০১০ - ১:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শুনুন, আপনি না চাইলেও
আমরা ঠিকই হাজির হবো
আপনার জন্মদিনে -
অনামন্ত্রিত, রবাহুত।

শিশির বলেছে, আপনার জন্য,
সে তার আঁকা একটা ছবি নিয়ে যাবে,
আমি, আমার লেখা একটা কবিতা,
শাহেদ, তার গিটার, এবং বোধকরি নতুন কোন গানও,
সুমিতা এবং অলক কিছুই না,
দিতে হলে যতটুকু পাওয়া দরকার,
ওরা বলেছে, ততটুকু কষ্ট ওরা এখনো পায়নি।

আপনার নাগরিক সমাগমে
আমাদের বেমানান লাগবে জানি,
আমাদের তাতে কিছুই আসে যায়না,
এ আমা ...


একদল হ্যাকারের সাংবাদিক বনে যাওয়ার গল্পটা...

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২১/১২/২০১০ - ১১:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মোল্লা, ডিসেম্বর ২০১০।
১৯৮৯ সালের দিকের কথা। তরুণ আসান্‌জ্‌ ও তার সহ-হ্যাকাররা যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা সমন্বয়-কেন্দ্রের কম্পিউটার নেটওয়ার্কে গোপনে প্রবেশে সক্ষম হয়। একটি গুপ্ত চোরাছিদ্রের ( back door ) মাধ্যমে তারা অনায়াসে এই সামরিক ইন্টারনেটে ঢুকতে পারতো। আবিষ্কারের পর প্রায় দুবছর যাবৎ এইসব সামরিক কম্পিউটারে তাদের অবাধ বিচরণ ছিল। আসান্‌জ্‌ তখন অস্ট্রেলিয়ার মেলবোর্ণ ...


স্কুলে ভর্তির আগেই ম্যাডামের থাপড়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২১/১২/২০১০ - ১০:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

- মাইনুল এইচ সিরাজী

আমাদের ৫ বছরের মেয়ে কুশিয়ারা। একটু বড় হওয়ার পর যখন সে খাতা-পেনসিলে আঁকিবুকি করতে শিখল, তখন থেকেই সে স্কুলের স্বপ্ন দেখতে থাকল। টিভিতে যখন সে স্কুল-ড্রেস পরা বাচ্চাদের দেখে, কিংবা যখন কোনো স্কুলের সামনে দিয়ে যায়- বলে, মা আমি কখন স্কুলে যাব? বলে, বাবা আমাকে স্কুল-ড্রেস কিনে দাও না কেন?

তার সঙ্গে আমরাও স্বপ্ন দেখি, চার-পাঁচ বছর হলেই তাকে স্কুলে দেবো। শাদা-মেরুন কিং ...


বানানায়তন- ১১ | সংস্কৃত বানানরীতি বনাম বাংলা বানানরীতি |

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২১/১২/২০১০ - ১০:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

“উচ্চারণ যেন ঠিক নদীর বহমান জলের মতো, প্রতি মুহূর্তে তার দিকপরিবর্তন হচ্ছে, কিন্তু বানান থাকে পাথরে খোদাই, তাকে মোছা কঠিন। লিখন ও মুদ্রণ প্রক্রিয়াই বানানের অজরত্ব এনে দেয়। বানানের কোনো পরিবর্তন দেখলেই তাই আমরা গোঁড়া হয়ে পড়ি। আরে এই ফটো তো সেই লোকের (শব্দের) নয়, একে মানি না। কানের ভিতর দিয়া যা মরমে পশে, তার চেয়ে চোখের ভিতর দিয়ে যা মগজে পৌঁছায় তার ওজন বেশি, সে খাঁটিকে ধমক দেয়, তুমি যা- ...


ছবিব্লগঃ সুপ্রভাত বাংলাদেশ

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: মঙ্গল, ২১/১২/২০১০ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[প্রায় দু'মাস সচলে কোনো লেখা দেয়া হয়নি। না, ঠিক আলস্য বলা যাবেনা একে, বলা যায় জীবনের চক্করে পড়ে বেহুঁশ হয়ে যাবার ফল । চক্কর যে একেবারেই কেটে গেছে, তা নয়। কিন্তু কাটানোর চেষ্টায় রত আছি। একটা ছবি ব্লগ দিতে খুব ইচ্ছা করছিলো, তাই এই এলেবেলে লেখা ফেঁদে বসা আর কী!]
-----------------------------------------------------------------------------

ভোর আমার কাছে সব সময়ই একটা খুব ভালো লাগার সময়। কিন্তু সহজে তা দেখা হয় না বেশ রাত করে ঘুমানোর ফল ...


December 21st

ঠান্ডায় বরফায়িত

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২১/১২/২০১০ - ৫:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

মা-বাবার সাথে হজ্বে গেলাম। সে এক বিরাট কেচ্চা। এতো এতো গরম, এতো এতো হাটা। তখন মনে হয়েছিলো কিভাবে সম্ভব? মক্কাতে প্রায় ৩৯ ডিগ্রী তাপমাত্রা। মদীনাতে গিয়ে তাপমাত্রা নেমে গেলো। ফজরের নামাযে সামার জ্যাকেট পরেও কাপাকাপি অবস্হা।

যাবার সময় তাপমাত্রা বেশ ভালোই। আসার আগমুহূর্তে ভাইয়া ফোন করে বল্লো তাপমাত্রা খুব নেমেছে। মাইনাস ১০ ডিগ্রী। প্লেন নামতেছে না। আমাদের এতো ঝামে ...